21/06/2026
Handmade with love, gifted with pride. Celebrating the real-life heroes of our little ones today. Happy Father’s Day to all the amazing dads!"
"Small hands, big hearts, and a special message for the best dads in the world. Our little stars at school put their love into these cards!"
"To the world, you may just be a dad. To our little ones, you are the world.
Happy Father's Day!"
21/06/2026
Always standing by your side, supporting you, and responding to every need—that is what a father represents.
On this day, I express my love and gratitude to all the respected fathers of our school community. May your inspiration fuel the dreams of the future.
Happy Father's Day!
15/06/2026
ECA Class by KG– Colourful Football Vibe Activity ⚽🌈
04/06/2026
সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করতে চান? ছোটবেলায় শেখান এই ৭ অভ্যাস:
আধুনিক এই যুগে সন্তানদের ডিজিটাল লাইফ বা সুরক্ষা নিয়ে ভাবনায় পড়ে থাকলেই চলবে না। তাদের মধ্যে সহনশীলতা, মানসিক শক্তি, আত্মবিশ্বাস এবং যেকোনো জটিল পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার ক্ষমতা গড়ে ওঠাও প্রয়োজন। একজন অভিভাবক হিসেবে সন্তানের মধ্যে এসব কীভাবে গড়ে তোলা যায়, তা নিয়ে ভারতীয় একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন দ্য প্যারেন্ট জেডের নিউট্রিশনিস্ট ও মেন্টাল হেলথ কোচ কিরণ মীনা। তাহলে এ বিষয়ে জেনে নেয়া যাক-
০১.আবেগ প্রকাশ:
হতাশা, দুঃখ, উদ্বেগ―সবই অনুভূতি। এ অনুভূতিগুলোকে সন্তানকে অল্প বয়স থেকে চেনাতে হবে। পাশাপাশি তার মধ্যে যখন যে অনুভূতি তৈরি হবে, সেটি প্রকাশ করার কথা বলতে হবে। সন্তান যদি শৈশব থেকেই অনুভূতিগুলো সম্পর্কে চিনতে ও জানতে পারে এবং তা ব্যক্ত করতে শেখে, তাহলে ভবিষ্যতে সে যেকোনো পরিস্থিতিতে মানসিকভাবে অন্তত ভেঙে পড়বে না।
০২.নিজেকে শান্ত রাখা:
অনুভূতি ব্যক্ত করা শেখানো যেমন প্রয়োজনীয়, একইসঙ্গে যেকোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখাও জরুরি। সন্তানকে নিয়ন্ত্রণ করা শেখাতে হবে। সাধারণত, সন্তানরা মা-বাবার কাছ থেকে দেখে শেখে। এ জন্য একজন অভিভাবক হিসেবে দৈনন্দিন চাপ বা প্রতিকূল পরিস্থিতি আপনি কীভাবে সামলাচ্ছেন, তা সন্তানকে শেখাতে হবে। কারণ, সেসব দেখেই আপনার সন্তান সহনশীলতা এবং নিজেকে শান্ত রাখার কৌশল শিখবে।
০৩.সমস্যার সমাধান:
সন্তানের বয়স অনুযায়ী তাকে কাজ দিন। এ জন্য প্রথমে দেখুন, সে সমস্যায় পড়লে কী করে। এটি এমন অভ্যাস, যা সন্তানকে স্বাবলম্বী হতে সাহায্য করবে। এতে ভবিষ্যতে সে নিজেই সিদ্ধান্ত নিতে পারবে। পাশাপাশি বিপদে পড়লে সমস্যায় ভয় না পেয়ে বরং তা সমাধানের পথ খুঁজবে।
০৪.ব্যর্থতা থেকে শেখা:
সবসময় যে জয় আসবে, তা ভাবা যাবে না। পরাজয় বা ব্যর্থতাকে স্বীকার করতে হবে। এতে পরবর্তীত আগের পরাজয়ের কারণ সম্পর্কে সচেতন থাকবে সন্তান। ব্যর্থতা থেকে শিক্ষা নেবে সে। যা অল্প বয়স থেকেই সন্তানকে শেখানো প্রয়োজন। যা তাকে আত্মবিশ্বাসী করে তুলবে।
০৫.রুটিন মেনে চলা:
অল্প বয়স থেকেই খাওয়া, পড়ালেখা, ঘুম ও স্ক্রিন টাইমের বাধা-ধরাসিহ অন্যান্য ব্যাপারে নিয়মের মধ্যে রাখুন সন্তানকে। এতে শুধু সন্তান একটি রুটিন নয়, বরং সে একটি নিয়মের মধ্যে জীবনযাপন করা শিখবে। তার মধ্যে নমনীয়তা আসবে এবং সন্তান যেকোনো পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেয়া শিখবে।
০৬.মানসিক স্বাস্থ্যে জোর দেয়া:
সন্তানের সুষম খাবার, প্রতিদিন পর্যাপ্ত ঘুম ও শরীরচর্চা জরুরি বিষয়। পাশাপাশি তার মানসিক স্বাস্থ্যের খোঁজ নিতে হবে। ছোট থেকে এ ব্যাপারে যদি সচেতন না করা হয়, তাহলে সন্তান বড় হয়ে মানসিক চাপ নিয়ন্ত্রণে হিমশিম খাবে।
০৭.পাশে থাকা:
সন্তানকে সবসময় কড়া শাসন, ভয় বা চাপের মধ্যে রাখা ঠিক নয়। এতে সন্তানের সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হবে। বরং সন্তানের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করতে হবে, তার কথা শোনার ও বোঝার চেষ্টা করতে হবে। সঠিক হলে তাকে বাহবা দিতে হবে এবং ভুল হলে সেটি ধরিয়ে সংশোধনের কথা বলতে হবে। প্রয়োজনে শাসনও করতে হবে। অর্থাৎ, সবসময় সন্তানের পাশে থাকতে হবে।
27/05/2026
🌙 পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা 🌙
ত্যাগ, ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার মহান শিক্ষায় আলোকিত হোক আমাদের জীবন।
পবিত্র ঈদুল আযহা বয়ে আনুক সকলের জীবনে শান্তি, সুখ, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ।
এই পবিত্র দিনে আমরা যেন একে অপরের পাশে দাঁড়াই, ভাগাভাগি করি ভালোবাসা ও সৌহার্দ্য।
সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
✨ ঈদ মোবারক ✨
— Liberal International School
17/05/2026
Recruitment Test Result -2026
15/05/2026
পূর্বঘোষিত সার্কুলার অনুযায়ী, আগামীকাল (শনিবার) বিকাল ৩ টায় শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে! যারা এখনো আবেদন করতে পারেন নাই তারা চাইলে সরাসরি সিভি নিয়ে স্কুলে এসে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন!