Abdul Hamid Sowdagar High School

Abdul Hamid Sowdagar High School

Share

সাফল্যের ২৫ বছর পেরিয়ে

27/05/2026

আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক -শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আসুন ত্যাগ ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে বিদ্যালয়ের কল্যাণ কামনায় সকলে ব্রতী হই।

19/05/2026

আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, তাদের ব্যবহারিক পরীক্ষাসমূহ যথাক্রমে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, কৃষি ও গার্হস্থ্য বিষয়ের ব্যবহারিক খাতা নিয়ে আগামী ২১/০৫/২০২৬ ইং বৃহস্পতিবার বেলা ১১:০০ ঘটিকায় নতুন ভবনের হলরুমে সংশ্লিষ্ট শিক্ষক জনাব তুষার কান্তি মল্লিক স্যার ও জনাব সেলিনা পারভীন ম্যাডামের সঙ্গে সাক্ষাৎ পরবর্তী নির্দেশনা গ্রহণ করার জন্য নির্দেশ দেয়া গেল।
-প্রধান শিক্ষক
আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয়।

18/05/2026

এসএসসি -২০২৬ ব্যবহারিক পরীক্ষার রুটিন।

18/05/2026

অত্র বিদ্যালয়ের ২০২৬ ইং সালের এসএসসি পরীক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামী ২০/০৫/২০২৬ ইং বুধবারের মধ্যে বিদ্যালয়ে উপস্থিত হয়ে নিম্নলিখিত বিষয়গুলোর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মন্ডলী যথাক্রমে জনাব তুষার কান্তি মল্লিক,জনাব আব্দুল মাবুদ ও জনাব তারেকুল ইসলাম স্যারের সাথে যোগাযোগ করে ধারাবাহিক মূল্যায়ন ও ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে নির্দেশ দেয়া গেল।
১/শারীরিক শিক্ষা,স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা (বিষয় কোড:১৪৭)
২/ক্যারিয়ার শিক্ষা(বিষয় কোড:১৫৬)
৩/তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (বিষয় কোড:১৫৪)
লোটন দাশ
প্রধান শিক্ষক
আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয়।
চান্দগাঁও, চট্টগ্রাম।

Photos from Abdul Hamid Sowdagar High School's post 16/05/2026

অদ্য ১৬/০৫/২০২৬ শনিবার জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা -২০২৬ এর আঞ্চলিক পর্যায়ে BCC Chattogram কেন্দ্রে সেকেন্ডারি লেভেলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয়, চান্দগাঁও,চট্টগ্রাম । বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বিজয় অর্জন কারীদের এবং আইসিটি শিক্ষককে শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

10/05/2026

আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জনাবা গোলনাহার বেগমের মমতাময়ী মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তালা তাহাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
শোকার্তে: আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ,সকল শিক্ষক -শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ ।

09/05/2026

আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শ্রেণী শিক্ষকদের সাথে প্রধান শিক্ষকের মত বিনিময় সভায় ২০২৬ শিক্ষাবর্ষের ৯ম থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই লক্ষ্যে গত ০৭/০৫/২৬ ইং বৃহস্পতিবার ১০ম-ক(বালক) শাখার উক্ত সভা অনুষ্ঠিত হয়।তার ই ধারাবাহিকতায় আগামীকাল ১০/০৫/২৬ ইং রবিবার ১০ম-খ(বালিকা),১১/০৫/২৬ ইং ৯ম-ক(বালক) এবং ১২/০৫/২৬ ইং মঙ্গলবার ৯ম-খ(বালিকা) শাখার অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় সকল সংশ্লিষ্ট প্রকৃত অভিভাবকদের তারিখ ওয়ারি সকাল ১০:০০ ঘটিকায় নতুন ভবনের হলরুমে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ করা হল।

লোটন দাশ
প্রধান শিক্ষক
আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয়।

03/05/2026

'ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬'-এ অংশগ্রহণের জন্য আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয় থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে।
​যে সকল শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী, তাদেরকে আগামীকাল ০৪/০৫/২০২৬ইং এর মধ্যে আইসিটি শিক্ষক জনাব তারেকুল ইসলাম স্যারের নিকট প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।
​আবেদনের জন্য যা যা প্রয়োজন:
১. জন্মনিবন্ধন সনদের ফটোকপি
২. সচল মোবাইল নম্বর
নির্দেশনায়: লোটন দাশ
প্রধান শিক্ষক
আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয়
চান্দগাঁও,চট্টগ্রাম।

22/04/2026

আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ এর অনলাইনে রেজিষ্ট্রেশন শুরু হয়েছে। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের ক্রীড়া শিক্ষক জনাব আব্দুল মাবুদ স্যারের সাথে দ্রুত যোগাযোগ করতে অনুরোধ করা হল। আগামী ২৫ /০৪/২০২৬ ও ২৭/০৪/২০২৬ আটটি ইভেন্টে শিক্ষার্থীদের সি,ডি,এ পাবলিক স্কুল চান্দগাঁও, চট্টগ্রামে সকাল ৯:০০টা থেকে বাছাই শুরু করা হবে। বাছাই করা শিক্ষার্থীদের নিয়ে মুল পর্ব শুরু হবে। উল্লেখ্য আগামী ০২/০৫/২০২৬ ইং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব সিলেট থেকে সারা বাংলাদেশে এই খেলা উদ্বোধন করবেন।
অবগতি ও প্রচারে:লোটন দাশ
প্রধান শিক্ষক
আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয়
চান্দগাঁও,চট্টগ্রাম ।

20/04/2026

এসএসসি/২০২৬ শিক্ষার্থীদের জন্য শুভ কামনা রইল। সকাল ৯.৩০ এর মধ্যে কেন্দ্রে উপস্থিত থেকে টেনশন মুক্ত নির্ভয়ে প্রতিটি পরীক্ষা সম্পন্ন করতে হবে। সবগুলো বিষয়ের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সময়ের অপচয় করবে না। মহান সৃষ্টিকর্তার আশির্বাদ/দোয়া সকলের উপর বর্ষিত হোক।
লোটন দাশ
প্রধান শিক্ষক
আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয়
চান্দগাঁও,চট্টগ্রাম ।

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Omar Ali Matabbar Road
Chittagong
4212

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Saturday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00