Anjuman Research Center

Anjuman Research Center

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Anjuman Research Center, Educational Research Center, Chittagong.

Anjuman Research Center is a part of Anjuman-e Rahmania Ahmadia Sunnia Trust which is in a mission to here to spread the classical teachings of Islam through peace, unity & love amongst all, this team is based on the Aqaid of Ahlus Sunnah. আনজুমান রিসার্চ সেন্টার
( ইসলামী গবেষণা, দ্বীনী গ্রন্থাদি প্রকাশনা, দা’ওয়াতে খায়র পরিচালনাসহ প্রভৃতি বিষয়ের লক্ষ্যে)
কার্যালয়: আলমগীর খানক্বাহ্ শরীফ, ২য় তলা, পশ

21/06/2026

আলহামদুলিল্লাহ্!
পবিত্র মাহে মুহাররম-১৪৪৮ হিজরী সংখ্যা প্রকাশিত

আজই আপনার কপিটি সংগ্রহ করুন।



21/06/2026

৩ দিনব্যাপী শোহদায়ে কারবালা মাহফিল-২০২৬,
সকলে আমন্ত্রিত।

08/06/2026

সুখবর! সীমিত আসনে রেজিষ্ট্রেশন চলছে...
লিখন কর্মশালা (প্রশিক্ষণ)'২৬
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায়, আনজুমান রিসার্চ সেন্টার-এর পরিচালনায় মেধাবী মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ইসলামী গবেষণা, লিখন প্রশিক্ষণে আগ্রহীদের আবেদন গ্রহণ করা হচ্ছে। নিম্নের লিংকে প্রবেশ করে শেষ সময়ের আগেই রেজিষ্ট্রেশন নিশ্চিত করুন :
https://www.arcwriter.monthlytarjuman.com

আবেদনের শেষ সময়: ২২ জুন, ২০২৬ ইংরেজী।





29/05/2026

আল্লাহর শাস্তি থেকে মুক্তির অতি সহজ কিন্তু সবচেয়ে শক্তিশালী আমল!
শেয়ার করে সাওয়াবের অংশীদার হোন।

22/05/2026

আলহামদুলিল্লাহ!
আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এর নিয়মিত প্রকাশনা-

হিজরী ১৪৪৭ এর তরজুমান-এ আহলে সুন্নাত

পবিত্র জিলহজ্জ সংখ্যা প্রকাশিত

আজই আপনার কপিটি সংগ্রহ করুন।





Photos from Anjuman Research Center's post 18/05/2026

যিলহজ্জ মাসের প্রথম দশ রাত

ইরশাদ-ই বারী তা‘আলা:

وَالْفَجْرِ - وَلَيَالٍ عَشْرٍ- وَالشَّفْعِ وَالْوَتْرِ- وَاللَّيْلِ إِذَا يَسْرِ

“ওই ভোর বেলার শপথ, এবং দশ রাতের, এবং জোড় ও বিজোড়ের, এবং রাতের, যখন অতিক্রম করে যায়-”[ ]

 হযরত আবদুল্লাহ& ইবনে আব্বাস রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুমা থেকে বর্ণিত, এ দশ রাত দ্বারা উদ্দেশ্য যিলহজ্জের প্রথম দশ রাত| কেননা এ সময়গুলোর হজ্জের কার্যাদিরতে রত থাকার সময় এবং হাদীস শরীফে এ দশকের অনেক ফযীলত বর্ণিত হয়েছে|[ ]
 আর ভোর বেলা দ্বারা উদ্দেশ্য ১ মুহাররমের সকাল, যা দ্বারা নতুন বছর শুরু হয় অথবা ১ যিলহজ্জের সকাল, যার সাথে দশ রাত মিলিত কিংবা ঈদুল আযহার সকাল| আর রাতসমূহের জোড় ও বিজোড়-এর শপথ দ্বারা উদ্দেশ্য হয়ত নামাযসমূহের জোড় ও বিজোড়ের, অথবা এও বলা হয়েছে যে, জোড় দ্বারা সৃষ্টিকুল এবং বিজোড় দ্বারা আল্লাহ& তা‘আলা উদ্দেশ্য| রাত দ্বারা উদ্দেশ্য মুযদালিফার রাত অথবা শব-ই ক্বদর, যাতে বিশেষ রহমতরাশি অবতীর্ণ হয়|[ ]

আল্লাহ& তা‘আলা এ চার আয়াতে পাঁচটি বস্তুর শপথ করেছেন| ১. ভোরের, ২. দশ রাতের, ৩. জোড়ের, ৪. বিজোড়ের এবং ৫. রাতের|

জুম&হুর মুফাস&সিরীন দশ রাত দ্বারা যিলহজ্জের প্রথম দশ রাত উদ্দেশ্য নিয়েছেন| যার দলীল নিচের হাদীস শরীফসমূহ-

 হযরত জাবির রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত,

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: وَالْفَجْرِ وَلِيَالٍ عَشْرٍ [الفجر: ১] عَشْرُ الْأُضْحِيَّةِ وَالْوِتْرُ يَوْمُ عَرَفَةَ وَالشَّفْعُ يَوْمُ النَّحْرِ-




16/05/2026

অদ্বিতীয় দুরূদ শরীফগ্রন্থ 'মাজমু'আহ-এ সালাওয়াতে রসূল ﷺ প্রণেতা ইলমে লাদুন্নীর ধারক আল্লামা খাজা আবদুর রহমান চৌহরভী রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহু'র ১০৫ তম সালানা ওরস মোবারক মঙ্গলবার।




07/05/2026

দাঁড়িয়ে পানাহার না করা

❏ হাদীস শরীফ
হযরত আবূ হোরায়রা রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
لَا يَشْرَبَنَّ أَحَدٌ مِنْكُمْ قَائِمًا، فَمَنْ نَسِيَ فَلْيَسْتَقِئْ
“লা ইয়াশরাবান্না আহাদুম মিনকুম ক্বা-ইমান&, ফামান নাসিয়া ফালইয়াস্তাক্বি’|”
“তোমাদের মধ্যে কেউ যেন দাঁড়িয়ে পান না করে| কেউ ভুলে গিয়ে পান করে থাকলে, সে যেন তা বমি করে ফেলে|” [ ]
দাঁড়িয়ে পানাহার করা নিন্দনীয়| কিন্তু বসার মত জায়গা বা পরিবেশ না থাকলে অথবা অন্য কোন অসুবিধা বা প্রয়োজনে দাঁড়িয়ে পানাহার করা যায়|



06/05/2026

এক প্রকারের খাবার হলে এক স্থান থেকে খাবে এবং নিজের সামনে থেকে আহার করবে

❏ হাদীস শরীফ

হযরত ‘ইকরাশ ইবনে যুয়াইব রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের নিকট অনেক অনেক সরীদ ও গোশত বিশিষ্ট পেয়ালা আনা হলো| তখন আমি সেটার পার্শ্বগুলোতে আমার হাত ব্যবহার করলাম| আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম নিজের সামনে থেকে খেলেন| তারপর হুযূর-ই আকরাম নিজের বাম হাতে আমার ডান হাত ধরে ফেললেন, আর বললেন,
يَا عِكْرَاشُ، كُلْ مِنْ مَوْضِعٍ وَاحِدٍ فَإِنَّهُ طَعَامٌ وَاحِدٌ
ইয়া ইকরাশু, কুল মিন মাওদি‘ঈন ওয়াহিদিন, ফা-ইন্নাহু তা‘আমুন ওয়াহিদুন

“হে ‘ইকরাশ! এক স্থান থেকে খাও| কেননা এগুলো একই খাবার|” তারপর আমাদের নিকট একটি বড় পাত্র আনা হলো, যার মধ্যে বিভিন্ন প্রকারের খোরমা (খেজুর) ছিল| তারপর আমি আমার সামনে থেকে আরম্ভ করলাম| আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম এর হাত মুবারক পাত্রের মধ্যে ঘুরছিলো| তারপর ইরশাদ করেন:
يَا عِكْرَاشُ، كُلْ مِنْ حَيْثُ شِئْتَ فَإِنَّهُ غَيْرُ لَوْنٍ وَاحِدٍ
ইয়া ইকরাশু, কুল মিন হাইসু শি’তা, ফা-ইন্নাহু গাইরু লাওনিন ওয়াহিদিন&

“হে ‘ইকরাশ! যেখান থেকে ইচ্ছা হয় খাও| কারণ এগুলো একাধিক ধরনের (খাদ্য)|” অতঃপর আমাদের নিকট পানি আনা হলো| তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম আপন হাত মুবারক ধৌত করলেন এবং হাতে লেগে থাকা পানি নিজের বরকতময় চেহারা, কুনুইযুগল এবং মাথায় মালিশ করে নিলেন| আর ইরশাদ করেন............





Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Chittagong
4211