18/04/2026
2026 এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য কিছু দিকনির্দেশনা।
OmR Sheet নিয়ে কিছু কথা:
১. ওএমআর শিট পূরণ করার সময় কলম ব্যবহারে সাবধান হতে হবে বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে।
২.ওয়েমার শিটে যে অংশটুকু শিক্ষার্থীদের জন্য সেখানে শুধু লিখতে হবে বাকি অংশে কোন চিহ্ন বা কোন কিছু লেখা যাবে না ।
৩. রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ও প্রশ্নের সেট ইত্যাদি বিষয়গুলো সুন্দর ভাবে পূরণ করতে হবে কোন কাটাছেঁড়া করা যাবে না।
৪.সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বৃত্ত ভরাট করার সময়ের আগে রোল ও রেজিষ্ট্রেশন নম্বর এর খালিঘরে লিখে নিতে হবে বারবার দেখতে হবে কোন ভুল হয়েছে কিনা পরীক্ষার পেপার জমা দেওয়ার আগে একবার দেখে নিতে হবে ।
কোন প্রকার সমস্যার সম্মুখীন হলে কক্ষ এ দায়িত্বরত শিক্ষক কে বলবে।
৫.উত্তর পত্র বা ওএমআর এর কোন অংশে দাগ দেওয়া যাবেনা ।
৬.ওএমআর শিট কোনরকম ভাবে ভাঁজ করা যাবেনা তাহলে মেশিনে সেটা কাজ করবেনা ।
সর্বোপরি কক্ষ এ দায়িত্বরত শিক্ষকের সাথে সৌহার্দপূর্ণ ব্যবহার করবে।
16/04/2026
# # **প্রিয় শিক্ষার্থীদের প্রতি একরাশ ভালোবাসা ও দোয়া**
**তোমাদের অসাধারণ উদ্যোগ সত্যিই আমাদের মুগ্ধ করেছে।** বিশেষ করে শিক্ষকদের সম্মানে তৈরি করা সেই সুন্দর ফটো ফ্রেম এবং আন্তরিক আপ্যায়নের জন্য তোমাদের প্রতি রইলো অসংখ্য ধন্যবাদ।
# # # **স্মৃতির পাতায় তোমরা**
তোমাদের ভালোবাসা, সম্মান এবং এই স্মরণীয় আয়োজন আমাদের হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকবে। তোমাদের এই সুন্দর ইতিবাচক মনোভাবই তোমাদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলবে—এই আমাদের বিশ্বাস। তোমাদের সঙ্গে কাটানো ক্লাস, হাসি-আনন্দ আর খুনসুটিমাখা স্মৃতিগুলো আমাদের কাছে সবসময় অমূল্য হয়ে থাকবে।
# # # **নতুন যাত্রার শুভকামনা**
তোমরা আজ জীবনের নতুন এক যাত্রার পথে পা বাড়িয়েছো। আমাদের প্রত্যাশা—
* তোমাদের এই পথ হোক **সফলতা, সততা ও সাফল্যে** ভরপুর।
* তোমরা যেখানেই যাও না কেন, তোমাদের কাজের মাধ্যমে প্রতিষ্ঠানের মান রক্ষা করবে।
* মনে রেখো, এই শিক্ষা প্রতিষ্ঠান এবং তোমাদের শিক্ষকরা সবসময় তোমাদের পাশে আছে।
> "তোমাদের প্রতিটি সাফল্যই আমাদের জন্য এক একটি গর্বের মুহূর্ত।"
>
আল্লাহ তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ দান করুন এবং তোমাদের জীবনকে কল্যাণ ও বরকতময় করে তুলুন।
**শুভকামনা নিরন্তর!** — *তোমাদের প্রিয় শিক্ষকবৃন্দ*
11/02/2026
এক রাজ্যে এক রাজা ছিল। রাজা ছিলেন অনেক ধনী। তিনি বেশির ভাগ সময় বিষন্ন থাকতেন। একদিন তিনি তার মন্ত্রীকে নিয়ে ঘুরতে বের হন। তখন তিনি দেখেন যে এক মানুষ যার ঘর বাড়ি কিছুই নেই, দিনে ৩ বেলা খেতে পারে না, সে সেই রাস্তা দিয়ে মনের আনন্দে গান গাচ্ছে আর নেচে বেড়াচ্ছে। এটা দেখে রাজা মন্ত্রীকে বললঃ মন্ত্রী, আমার এত টাকা, এত সম্পদ আর আমি সব সময় হতাশায় থাকি, মনে কোন সুখ নেই- আর ওই গরীব মানুষ যার থাকার জায়গা নেই, খাবার মতো অন্ন নেই, গায়ে কোন বস্ত্র নেই - কিন্তু তাও এই লোক এত সুখে কিভাবে গান গেয়ে নেচে বেড়াচ্ছে….?
এটা শুনে, মন্ত্রী বলল, রাজামশাই, ওই লোক আপনার মতো 99 club এর সদস্য নয়। ও যদি আপনার মতো 99 club এর সদস্য হয় তাহলে ওরও কোন সুখ থাকবে না। এটা শুনে রাজা অবাক হলেন এবং সেই মানুষকে 99 club এর সদস্য বানাতে বললেন।
কিছুদিন পর রাজা আবার ঘুরতে বের হন। এবং রাস্তায় সেই লোককে আবার দেখেন। কিন্তু এবার সে আগের বারের মতো অত নেচে গেয়ে অনন্দে নেই। বরং, সে চিন্তিত, বিষন্ন, মনে যেন কোন সুখ নেই, হতাশায় ডুবে আছে যেন।
রাজা তখন মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন, এসব কি করে হলো…?
মন্ত্রী তখন বলেন, ওকেও আপনার মতো 99 club এর সদস্য বানিয়ে দিয়েছি।
রাজা বললেন, কিভাবে..?
তখন মন্ত্রী বলা শুরু করলঃ ওর কাছে আগে টাকা পয়সা কিছু ছিল না, তাই ওর কোন লোভ ছিল না, কোন আশা ছিল না, প্রাপ্তির কোন চিন্তা ছিল না। কিন্তু আমি আগের দিন ওকে এক থলি মোহর দিয়ে বলি যে, রাজা তোমায় এই মোহর দিয়েছে। এখানে ১০০ মোহর আছে। তুমি এটা নিয়ে যাও, এটা তোমার।
তখন এই লোক ব্যাগ ভর্তি ১০০ মোহর নিয়ে চলে গেল। চলে যাবার পর সে যখন তার থলি থেকে বের করে মোহর গুলো গোনা শুরু করল তখন সে ৯৯ টা মোহর পেল। সে বারবার গুনতে থাকল কিন্তু বারবারই ৯৯ টা করে মোহর হচ্ছিল। তখন সে রাস্তায় বেড়িয়ে আসে আর পাগলের মতো করে সেই ১ টা মোহর খুজতে থাকল। কিন্তু, সে তন্ন তন্ন করে খুজেও কোথাও মোহরটি পেল না। আর তারপর থেকেই সে এই ১ টা মোহরের জন্য হতাশ হয়ে আছে।
রাজা বললেনঃ তাহলে সেই ১ টা মোহর কোথায় গেল..?
মন্ত্রী হেসে উত্তর দিলঃ ওখানে ৯৯ টা মোহরই ছিল। কিন্তু তাকে আমি 99 club এর সদস্য বানানোর জন্য ৯৯ টা মোহর দিয়ে বলেছি যে ওখানে ১০০ টি মোহর আছে। সে জানে তার এই ১ টি মোহর দিয়ে কিছুই হবে না, তবুও সে ৯৯ টি মোহরের কথা ভুলে এই ১ টি মোহরের জন্য নিজের সব সুখ বিসর্জন দিয়েছে। আর এটিই হলো 99 club….
আসলে আমরা বেশিরভাগ মানুষই ৯৯ ক্লাবের সদস্য। আমদের অনেক কিছু আছে, কিন্তু তবুও কিছু নেই। আর এই অল্প কিছু না থাকার জন্য আমাদের যা আছে তার মাহাত্ম ভুলে আমরা স্বাচ্ছন্দে ৯৯ ক্লাবের সদস্য হয়ে যাই। মুখের হাসির জন্য একটি আপনার জীবনটাই যথেষ্ট। কত মানুষ আছে যাদের হাত নেই, পা নেই, বা অন্য কোন সমস্যা। তাদের থেকে তো ভালো আছি। এটাই, জীবনে পরম সুখ দিতে পারে। আপরদিকে, যতই অর্থ সম্পদ বানান না কেন, সেই অর্থের পরিমাণ আপনার সুখের পরিধিকে ক্রমশই ছোট করে আনবে।
30/01/2026
🌊🏖️ স্মরণীয় কক্সবাজার ভ্রমণ 🏖️🌊
ভাটিয়ারী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এইচ.এস.হক ইনস্টিটিউট,এ.এন.জেট আইডিয়াল স্কুলও তালিমুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও হেফজখানার সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, প্রিয় ছাত্রছাত্রী ও সম্মানিত অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এক আনন্দঘন ও শিক্ষামূলক কক্সবাজার ভ্রমণ।
সমুদ্রের নীল জলরাশি, বালুকাবেলার স্নিগ্ধ পরিবেশ আর সবার আন্তরিক উপস্থিতি এই ভ্রমণকে করে তুলেছে আরও প্রাণবন্ত ও স্মরণীয়। শিক্ষা, আনন্দ ও পারস্পরিক সৌহার্দ্যের এক অনন্য মিলনমেলা ছিল এই সফর।
এই সুন্দর আয়োজনকে সফল করতে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন—সকল শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা।
ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও আনন্দময় কার্যক্রম অব্যাহত থাকবে।
✨📸 স্মৃতিতে থাকুক এই সুন্দর মুহূর্তগুলো!
#এইচ এস হক ইনস্টিটিউট
#ভাটিয়ারী_পাবলিক_স্কুল_এন্ড_কলেজ
#কক্সবাজার_ভ্রমণ
#শিক্ষা_ও_ভ্রমণ
#স্মরণীয় মুহূর্ত
25/01/2026
আসসালামু আলাইকুম…
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, *বার্ষিক শিক্ষা সফর-২৬* এর বুকিং চলবে আগামী রবিবার ও সোমবার ২দিন। বুকিং দেওয়ার সাথে সাথেই গাড়ির সিট নম্বর নির্ধারণ করে দেওয়া হবে।
# যারা আগে বুকিং দিবেন তারা সামনের দিকে সিট পাবেন।
# নির্ধারিত আসন বুকিং হওয়ার পর কোনো অনুরোধ গ্রহণযোগ্য হবে না।
# শুধুমাত্র প্লে, নার্সারি, ওয়ান এর শিক্ষার্থী সিট না নিয়ে অভিভাবকের কোলে বসে গেলে, অর্ধেক টাকায় বুকিং দিতে পারবেন।
# নির্ধারিত ফি ১০০০/ টাকা মাত্র।
# *যাত্রা সুচি:* ২৮ জানুয়ারি ২৬ (বুধবার) ভোর ৬টায় বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত থাকতে হবে।
# নির্ধারিত সময়ের পরে এসে গাড়ি মিস করলে কর্তৃপক্ষ দায়ি থাকবে না।
ধন্যবাদ
এডমিন
20/01/2026
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ❤️
চলছে বাঙালির ঐতিহ্যবাহী পিঠা উৎসব 😍
ভাটিয়ারী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও এইচ. এস হক ইনস্টিটিউট এ আজ সকাল ৯ টা থেকে চলমান রয়েছে বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব 😍
🍀🌺🍀
আপনারা যদি সেই ৯০ দশকের গ্রাম বাংলার শীতের আমেজ উপভোগ করতে চান তাহলে চলে আসুন ভাটিয়ারী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পিঠা উৎসবে ।
🤩🥰 সকলে সাদরে আমন্ত্রিত 🥰🤩
🍀🌺🍀
#পিঠাউৎসব
20/01/2026
আলহামদুলিল্লাহ
সকলের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসায় সফলভাবে সম্পন্ন হলো আমাদের আজকের *পিঠা উৎসব*
সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।