17/03/2026
১৭৭৬ সালের আজকের দিনে জর্জ ওয়াশিংটন তার সামরিক জীবনের প্রথম বড় বিজয় অর্জন করেন। ১১ মাসের অবরোধের পর ব্রিটিশ বাহিনী ম্যাসাচুসেটসের বোস্টন শহর ছেড়ে চলে যায় এবং শহরটি আমেরিকানদের কাছে ফিরে আসে। এই বিজয় শুধু ওয়াশিংটনকে কন্টিনেন্টাল আর্মির অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেনি, বরং কয়েক মাস পর আমেরিকার পূর্ণ স্বাধীনতা ঘোষণার অনুপ্রেরণাও জুগিয়েছিল।
বোস্টন অবরোধ সম্পর্কে আরও জানতে এখানে দেখুন 👉 https://ow.ly/OHkl50YqOvS
On this day in 1776, George Washington secured the first major military victory of his career. After an 11-month siege, the British evacuated Boston, Massachusetts giving the city back to Americans. This victory not only secured Washington as the undisputed leader of the Continental Army but was the inspiration for America to declare full independence only a few months later.
Learn more about the siege of Boston 👉 https://ow.ly/OHkl50YqOvS
16/03/2026
বি১/বি২ ভিজিটর ভিসা ব্যবহার করে বিদেশে দত্তক নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা প্রতিষ্ঠিত আইনগত প্রক্রিয়া এড়িয়ে যেতে পারে এবং সৃষ্টি করতে পারে গুরুতর অভিবাসন ও আইনি জটিলতা। এতে হেগ কনভেনশন, যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন এবং শিশুর নিজ দেশের আইন ভঙ্গ হওয়ার ঝুঁকি থাকে। জেনেশুনে আইনি প্রক্রিয়া এড়িয়ে বি১/বি২ ভিসার জন্য আবেদন করলে তা ভিসা জালিয়াতি হিসেবে গণ্য হতে পারে।
Using B1/B2 visitor visas to facilitate intercountry adoptions may bypass established legal channels and create significant immigration and legal challenges. It may also violate the Hague Convention, U.S. immigration law, and the laws of the child’s country of origin. Knowingly applying for a B1/B2 visa to circumvent the legal process could amount to committing visa fraud.
16/03/2026
যুক্তরাষ্ট্রের সংবিধানের জনক জেমস ম্যাডিসনকে ২৭৫তম জন্মবার্ষিকীর শুভেচ্ছা।
Happy 275th Birthday James Madison, the father of the U.S. Constitution.
14/03/2026
American Corner Chattogram will remain closed from 15-26 March, 2026 in observance of Eid-al-Fitr and will resume regular operations on 29 March, 2026.
আমেরিকান কর্নার চট্টগ্রাম পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ১৫ মার্চ থেকে ২৬ মার্চ, ২০২৬ পর্যন্ত বন্ধ থাকবে। নিয়মিত কার্যক্রম পুনরায় শুরু হবে ২৯ মার্চ, ২০২৬ থেকে।
07/03/2026
যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনার সময়, নিশ্চিত করুন যে ভ্রমণে কোনও বিঘ্ন ঘটলে বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচসহ আপনার নিজের খরচ বহন করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য রয়েছে। যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে তা স্থায়ী পরিণতির কারণ হতে পারে, যা ভবিষ্যতে আপনাকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার অযোগ্য করে তুলতে পারে।
If you're planning travel to the United States, make sure you have the financial means to pay your own way -- including any travel disruptions or medical emergencies that could arise. Abusing U.S. taxpayer-funded benefits may have permanent consequences that make you ineligible to travel, study, or work in the United States in the future.
28/02/2026
To celebrate America’s 250th birthday and highlight the strength of American education, American Spaces in Bangladesh host monthly American English Learning Bootcamps for students and professionals. Participants strengthen their reading strategies, critical thinking, and global communication skills to prepare for higher education in the United States. Through structured guidance and focused practice, many participants are advancing toward success in American higher education in fields such as STEM, artificial intelligence, technology, and business.
আমেরিকার ২৫০তম জন্মবার্ষিকী উদযাপন এবং আমেরিকান শিক্ষার শক্তিকে তুলে ধরতে বাংলাদেশে আমেরিকান স্পেসসমূহ শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য মাসিক আমেরিকান ইংলিশ লার্নিং বুটক্যাম্প আয়োজন করে। অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার প্রস্তুতির জন্য তাদের রিডিং কৌশল, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং বৈশ্বিক যোগাযোগ দক্ষতা শক্তিশালী করে। সুশৃঙ্খল দিকনির্দেশনা ও লক্ষ্যভিত্তিক অনুশীলনের মাধ্যমে অনেক অংশগ্রহণকারী STEM, AI, প্রযুক্তি এবং ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে আমেরিকান উচ্চশিক্ষায় সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে।
28/02/2026
Foreign visitors who use Medicaid or government assistance to pay for their medical care in the United States are abusing the terms of their visas. These costs are passed on to the American taxpayer. If you abuse or are otherwise reliant on U.S. public benefits, you may be ineligible for future travel to the United States.
Homepage - U.S. Embassy in Bangladesh
The mission of the U.S. Embassy is to advance the interests of the United States, and to serve and protect U.S. citizens in Bangladesh.
26/02/2026
Homepage - U.S. Embassy in Bangladesh
The mission of the U.S. Embassy is to advance the interests of the United States, and to serve and protect U.S. citizens in Bangladesh.
25/02/2026
ভ্রমণের আগে নিয়মগুলো জেনে নিন। বি১/বি২ ভিজিটর ভিসা ব্যবসায়িক বৈঠক ও চুক্তি নিয়ে আলোচনার জন্য ব্যবহার করা যায়; তবে কাজ করতে হলে ভিন্ন ধরনের ভিসা প্রয়োজন। অনুমতি ছাড়া কাজ করলে দেশে ফেরত পাঠানো এবং/অথবা ভবিষ্যতে এদেশে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারেন।
Know the rules before you travel. A B1/B2 visitor visa can be used to conduct business meetings and negotiate contracts, but if you need to do work, then you need a different visa. Unauthorized employment can lead to deportation and/or a permanent ban from entering the country in the future.