18/06/2026
আমাদের এসএসসি-২৬ ব্যাচের মেধাবী শিক্ষার্থী ইসরাত জাহান ইলা (পিতা: সৈয়দ আলম চৌধুরী, ঠিকানা: নূর খাঁন চৌধুরী বাড়ি,মুন্সীপাড়া) আজ সকাল ৯.০০ টার সময় চমেক হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
27/05/2026
ব্রাইটের সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা– ঈদ মুবারক!
10/05/2026
১০/০৫/২০২৬ (রবিবার);
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির অর্ধবার্ষিক মডেল টেস্ট শুরু! ❤️
Bright Teaching Home
25/04/2026
২৫/০৪/২০২৬ (শনিবার);
৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান মাল্টিমিডিয়া ক্লাস। ❤️
ক্লাস নিয়েছেন নোয়াখালী মেডিকেল কলেজের ছাত্র মোঃ মিনহাজুল ইসলাম (স্যার)। টপিক: কান ও চোখ।
Bright Teaching Home
22/04/2026
ব্রাইট কর্তৃক আয়োজিত এসএসসি-২৬ ফাইনাল মডেল টেস্ট এর ফলাফল ঘোষণা করা হয় ৯ই এপ্রিল, ২০২৬ তারিখে। সম্মিলিত মেধাতালিকায় এতে প্রথম স্থান অধিকার করেন সাদিয়া ইসমাইল ওয়াসিকা (মুন্সীপাড়া হাই স্কুল), দ্বিতীয় স্থান অধিকার করেন মোঃ তাসিন (গভমেন্ট মুসলিম হাই স্কুল) এবং তৃতীয় স্থান অধিকার করেন স্বস্তিকা দে (বন্দর গার্লস্ হাই স্কুল)।
১৮ই এপ্রিল শনিবার, সকলের হাতে সম্মাননা পুরষ্কার তুলে দেওয়া হয়। 💖
সবাইকে অভিনন্দন ও অনিঃশেষ শুভকামনা! তোমাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। 🌼
20/04/2026
আগামীকাল ২১ এপ্রিল থেকে এসএসসি-২৬ পরীক্ষা শুরু! ❤️ ব্রাইটের সকল পরীক্ষার্থীর জন্য অনেক অনেক শুভকামনা ও দু'আ রইলো। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা তোমাদের সাফল্যের পথকে আরও সহজ করে দিন। 🌼
18/04/2026
১৮ই এপ্রিল,২০২৬ (শনিবার)
এসএসসি-২৬ বিদায় সংবর্ধনা ও দু'আ অনুষ্ঠান! ❤️
Bright Teaching Home
31/03/2026
৩১/০৩/২০২৬ (মঙ্গলবার);
ব্রাইটের এসএসসি-২৬ পরীক্ষার্থীদের বাসায় "সারপ্রাইজ হোম ভিজিট"💛
এসএসসি-২৬ পরীক্ষার বাকি আর মাত্র ২০ দিন! এমন অবস্থায় শিক্ষার্থীরা বাসায় কেমন পড়াশোনা করছে, কোন রুটিনে আগাচ্ছে, কোনো প্রবলেম ফেইস করছে কীনা- ইত্যাদিসহ সার্বিক অবস্থা জানতে এবং অভিভাবকের সাথে মতবিনিময়ের লক্ষ্যে আজ রাত ৮.০০ টার পর ব্রাইটের পরিচালক ,সহকারী পরিচালক ও শিক্ষকদের একটি টিম ব্রাইটের ৭/৮ জন শিক্ষার্থীর বাসায় ভিজিট করেন এবং পর্যবেক্ষণপূর্বক প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন! 🖤