Department of Computer Science and Engineering, Comilla University

Department of Computer Science and Engineering, Comilla University

Share

Official page of the Department of Computer Science and Engineering, Comilla University. Please contact us only for urgent matters.

Department of Computer Science and Engineering, Comilla University started it's journey from 2008-09 session under Faculty of Engineering.Now this department has 10 teachers and more than 160 students. Already the students of this department has shown efficiency in their arena like in ACM ICPC and others. Contact info of Office Assistant : 01823-791535

27/05/2026

⃝✨ 𝗘𝗶𝗱 𝗠𝘂𝗯𝗮𝗿𝗮𝗸 🌙

Photos from Department of Computer Science and Engineering, Comilla University's post 26/05/2026

১৬ মে ২০২৬
#জাতীয়_হাইস্কুল_প্রোগ্রামিং_প্রতিযোগিতা২০২৬
#আঞ্চলিক_ভেন্যু
#কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ
#কুমিল্লা_বিশ্ববিদ্যালয়



19/05/2026

অধ্যাপক ড. এম এম শরিফুল করিম স্যার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় সিএসই বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

স্যারের দক্ষ নেতৃত্বে বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে নতুন উচ্চতায় পৌঁছাবে—এই প্রত্যাশা রইল। উনার সুস্বাস্থ্য, সাফল্য ও গৌরবময় কর্মময় জীবনের জন্য শুভকামনা।

কুবিতে অনুষ্ঠিত হলো জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা 16/05/2026

কুবির সিএসই বিভাগে জাতীয় প্রোগ্রামিং, কুইজ ও সাইবার সিকিউরিটি প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুবিতে অনুষ্ঠিত হলো জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর ....

Photos from Department of Computer Science and Engineering, Comilla University's post 16/05/2026

কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর সিএসই বিভাগে শুরু হয়েছে “জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬” এর আঞ্চলিক পর্যায়ের দিনব্যাপী আয়োজন।

কুমিল্লা অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো ক্যাম্পাসে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীরা অংশ নিচ্ছে নানা প্রতিযোগিতা ও সচেতনতামূলক সেমিনারে। আয়োজনের অন্তর্ভুক্ত কার্যক্রমসমূহ হলো—

১) জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতা
২) জাতীয় কুইজ প্রতিযোগিতা
৩) সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড
৪) নিরাপদ ইন্টারনেট দিবস উপলক্ষে কুইজ
৫) নিরাপদ ইন্টারনেট দিবসের সেমিনার

প্রযুক্তি, প্রোগ্রামিং ও সাইবার সচেতনতা বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ ও দক্ষতা বৃদ্ধিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Photos from Department of Computer Science and Engineering, Comilla University's post 15/05/2026

আগামীকাল ১৬ মে ২০২৬ খ্রিস্টাব্দে কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এর সিএসই (CSE) বিভাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে "জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬ (NHSPC 2026)" এর আঞ্চলিক প্রতিযোগিতা।

সকল প্রতিযোগীর জন্য আন্তরিক শুভকামনা। তোমাদের যুক্তি, সৃজনশীলতা ও প্রোগ্রামিং দক্ষতার সেরা প্রকাশ ঘটুক। নতুন অভিজ্ঞতা, শেখা ও সফলতায় ভরে উঠুক প্রতিযোগিতার প্রতিটি মুহূর্ত।

সকল প্রতিযোগীদের জন্য শুভকামনা! 🚀💻




Photos from Department of Computer Science and Engineering, Comilla University's post 14/04/2026

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত মেলায় সিএসই বিভাগের "শ্রেষ্ঠ স্টল" পুরস্কার অর্জন

আজ, ১৪ এপ্রিল ২০২৬: বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য মেলার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগ এতে অংশগ্রহণ করে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে নান্দনিকভাবে উপস্থাপন করে। উক্ত মেলায় অংশগ্রহণ করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগ তাদের ব্যতিক্রমধর্মী ও আকর্ষণীয় স্টলের (বৈশাখ বাইটস) মাধ্যমে সবার নজর কাড়ে। স্টলটিতে বাংলার ঐতিহ্যবাহী পিঠা-পুলি, বিভিন্ন দেশীয় খাবার, ফলমূল এবং গ্রামীণ সংস্কৃতির অনুষঙ্গ সুন্দরভাবে উপস্থাপন করা হয়, যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

মেলা চলাকালীন স্টলটি পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী স্যার, প্রক্টর অধ্যাপক ডঃ মোঃ আবদুল হাকিম স্যার এবং ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. নাহিদা বেগম। উনারা স্টলের সৃজনশীলতা ও ঐতিহ্যবাহী উপস্থাপনার প্রশংসা করেন। সামগ্রিক মূল্যায়নে CSE বিভাগের স্টলটি “শ্রেষ্ঠ স্টল” হিসেবে নির্বাচিত হয়।

এই সাফল্যের পেছনে বিভাগের শিক্ষকদের দিক-নির্দেশনা, শিক্ষার্থীদের পরিশ্রম, দলগত কাজ এবং বাংলা সংস্কৃতির প্রতি ভালোবাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

এই অর্জনে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলেই আনন্দ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

14/04/2026

বৈশাখের রঙে রঙিন হোক উদ্ভাবনের প্রতিটি স্বপ্ন, আলোকিত হোক পথচলা, প্রসারিত হোক জ্ঞানের দিগন্ত!

Photos from Department of Computer Science and Engineering, Comilla University's post 12/04/2026

🎉 কুবির সিএসই বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত 🎉
আজ ১২ এপ্রিল ২০২৬, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগে এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (সিএসই ১৮তম ব্যাচ) নবীন বরণ অনুষ্ঠান।
নতুনদের বরণ করে নিতে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডীন, বিভাগের শিক্ষকবৃন্দ, সিনিয়র শিক্ষার্থীগণ এবং সোসাইটির সদস্যরা সকলে মিলিত হন এক আন্তরিক আয়োজনে।

✨ অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশগুলো ছিলঃ
🔹 ফুল ও উপহার দিয়ে নবীনদের বরণ
🔹 কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ
🔹 বিভাগের পরিচিতিমূলক ভিডিও
🔹 নবীনদের সাথে পরিচয় পর্ব
🔹 নবীন ও সিনিয়র শিক্ষার্থীদের বক্তব্য
🔹 শিক্ষকদের মূল্যবান দিকনির্দেশনা
🔹 কেক কাটা

সম্মানিত শিক্ষকবৃন্দ উনাদের বক্তব্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয়াদি আলোচনা করেন -
🔸গবেষণার সুযোগ ও সম্ভাবনা
🔸দেশ ও সেক্টরভিত্তিক CSE গ্র‍্যাজুয়েটদের ক্যারিয়ার অপশন
🔸এক্সট্রা-কারিকুলার এক্টিভিটিজ, বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা
🔸মাদকসংক্রান্ত সচেতনতা ও ছাত্রীদের বিভিন্ন সমস্যা ও তা থেকে উত্তরণের পথ
🔸একাডেমিক ক্যালেন্ডার, ক্লাস, পরীক্ষা পদ্ধতি সহ এ সংক্রান্ত নিয়ম-নীতি
🔸ছাত্র জীবনে নীতি নৈতিকতার বিভিন্ন বিষয় এবং বাস্তবতা
🔸CSE Society এবং স্কলারশিপ কার্যক্রম


বিভাগের সভাপতি ড. ফয়সল বিন আবদুল আজিজ উনার সমাপনী বক্তব্যে নবীনদের আন্তরিকভাবে স্বাগত জানিয়ে, CSE বিষয়ে পড়ার সুযোগ, সম্ভাবনা ও সর্বোপরি ভাল ক্যারিয়ার গড়ার সুযোগ নিয়ে আলোচনা করেন।
তিনি বিভাগের এলামনাইদের সাফল্য এবং বর্তমান শিক্ষার্থীদের প্রোগ্রামিং প্রতিযোগিতার সাফল্য ও বিভাগের প্রচেষ্টা, পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
পরিশেষে, অনুষ্ঠানের আয়োজকদের কে ধন্যবাদ জানিয়ে নবীনদের আবাসন ব্যবস্থা ও অন্যান্য বিষয়ে সহযোগিতার দিক নির্দেশনা প্রদান করেন।

🔸 নবীনদের সাথে নিয়ে কেক কেটে আমাদের এই আনন্দঘন অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

❤️ অনুষ্ঠানটি ছিল উষ্ণতা, বন্ধন ও প্রেরণায় ভরপুর। এই আয়োজন নতুনদের মনে অনুপ্রেরণা জোগাবে এবং তাদের বিশ্ববিদ্যালয় জীবনের একটি স্মরণীয় দিন হয়ে থাকবে।

11/04/2026

🎉 𝐖𝐞𝐥𝐜𝐨𝐦𝐞 𝐂𝐒𝐄 𝟏𝟖 𝐁𝐚𝐭𝐜𝐡 🎉

𝑊𝑒𝑙𝑐𝑜𝑚𝑒 𝑡𝑜 𝑡ℎ𝑒 𝐶𝑆𝐸 𝑓𝑎𝑚𝑖𝑙𝑦!
𝑩𝒆𝒈𝒊𝒏 𝒚𝒐𝒖𝒓 𝒋𝒐𝒖𝒓𝒏𝒆𝒚 𝒐𝒇 𝒍𝒆𝒂𝒓𝒏𝒊𝒏𝒈, 𝒄𝒓𝒆𝒂𝒕𝒊𝒗𝒊𝒕𝒚, 𝒂𝒏𝒅 𝒆𝒏𝒅𝒍𝒆𝒔𝒔 𝒑𝒐𝒔𝒔𝒊𝒃𝒊𝒍𝒊𝒕𝒊𝒆𝒔. 🚀


Want your school to be the top-listed School/college in Comilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Kotbari, Salmanpur
Comilla
3506

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00