Sheikh Saadi Ideal School

Sheikh Saadi Ideal School

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sheikh Saadi Ideal School, Education, Khoshkandi (CNG stand), Raipur, Daudkandi, Comilla.

27/05/2026

✨ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের সকল শিক্ষক 👨‍🏫👩‍🏫, শিক্ষার্থী 🧑‍🎓, অভিভাবক 👨‍👩‍👧‍👦 ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। 🤍🕌

🤲 ত্যাগ, সহমর্মিতা ❤️ ও মানবতার 🤝 শিক্ষা আমাদের সবার জীবনে বয়ে আনুক শান্তি ☮️, সুখ 😊 ও সমৃদ্ধি 🌿✨

🌙
🐐

21/05/2026

তিনি আমার সম্মানিত শিক্ষক।

দুবছর আগের ঘটনা, মতলবের এক মাহফিলে মঞ্চে উঠলাম, প্যান্ডেলের দিকে নজর পড়তেই একজনের উপর দৃষ্টি আটকে গেল, সাধারণত মাইকের সামন বসলে কালবিলম্ব না করেই আমি আলোচনা শুরু করে দেই,এটাই আমার অভ্যাস,কিন্ত সেদিন অভ্যাসের ব্যতিক্রম করতে হয়েছে,কারন নিচে বসা আমার স্যার,আমার সম্মানিত শিক্ষক। আমি পরিপূর্ণ সম্মান বজায় রেখে মাইকেই বললাম,স্যার আপনাকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি।

কর্তৃপক্ষ, মঞ্চে থাকা ওলামায়ে কেরাম, শ্রোতাগন অবাক দৃষ্টিতে স্যারের দিকে তাকিয়ে আছে,সবার মধ্যে ফিসফিস আওয়াজ,আমাদের এলাকার স্যার হুজুরের ও স্যার!?হয়তোবা এজাতীয় আরও কিছু বলছিল সবাই...
[নোট:স্যার আগে আমাদের এলাকায় মহিচাইল আলিয়া মাদ্রাসায় জেনারেল শিক্ষক ছিলেন, পরবর্তীতে বদলি হয়ে মতলবে চলে আসেন।]

আমি (Volunteers ভলেন্টিয়ার্স) সেচ্ছাসেবক ভাইদেরকে বললাম স্যার কে যত্ন সহকারে মঞ্চে নিয়ে আসেন, আমি নিজেই চেয়ারের ব্যবস্থা করে আমার পাশেই স্যার কে বসিয়ে দিলাম, স্যার সেদিন কি যে আনন্দিত হয়েছিলেন! আনন্দ অশ্রুর সংজ্ঞা সেদিন বুঝেছিলাম, স্যার বললেন আরিফ ভালো আছো!
আহ! কি শ্রুতিমধুর বাক্য!
উস্তাদদের "তুই, তুমি" সবই ভালো লাগে।

এবার সকলের উদ্দেশ্যে বললাম, আমি স্যারের কাছে দুমাস অংক, ইংরেজি পড়েছিলাম জেনারেল পরীক্ষা দেয়ার জন্য।

সেদিন স্যারের মুখ দেখে মনে হয়েছে স্যার আমার জন্য প্রচুর পরিমাণে দূ'আ করেছেন, সেদিন বলেছিলাম প্রিয় শ্রোতাগন! তিনজন মানুষের কাছে সন্তান সবসময় ছোট থাকে, স্নেহের থাকে।

১.মা ২.বাবা ৩.উস্তাদ।
এই তিনজন যেন আপনাকে কখনো বদ দোয়া না দেয়, মনে রাখবেন!আপনার যে কোন সাফল্যে এই তিনজন আপনার চেয়ে বেশি খুশী হবেন, আপনার চেয়ে বেশি গর্বিত হবেন।

পরিতাপের বিষয়:
আধ্যাত্মিকতায় পরিপূর্ণ ছাত্র+শিক্ষক সম্পর্কগুলি দিনদিন কেমন যেন হয়ে যাচ্ছে!!

পৃথিবীর সব বাবা, মা, শিক্ষকগণ যেখানে থাকুক সবাই যেন ভালো থাকে, এটাই আল্লাহর কাছে চাওয়া।

কৃতজ্ঞতা প্রকাশ:
Abdul karim al madani
হাফিজাহুল্লহর একটি পোস্ট দেখে এই লেখাটি সাজোনো হয়েছে।

29/04/2026

শিক্ষকতা এমন একটি পেশা, যেখানে প্রতিটি ক্লাসরুমে শিক্ষক স্বাভাবিকভাবেই একটি কেন্দ্রীয় ও প্রভাবশালী চরিত্রে থাকেন। একটি শ্রেণিকক্ষে যতজন শিক্ষার্থী থাকে তার দ্বিগুন চোখ ও কান কেবল শিক্ষকের দিকে নিবদ্ধ থাকে, তখন সেখানে কেবল জ্ঞান আদান-প্রদানই হয় না একই সাথে গড়ে ওঠার সুযোগ তৈরী হয় এক ধরনের মানসিক প্রভাব, আস্থা এবং ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হওয়ার। বিশেষত কিশোর বা তরুণ বয়সের শিক্ষার্থীরা অনেক সময় শিক্ষকের ব্যক্তিত্ব, ভাষা, জ্ঞান বা আচরণে মুগ্ধ হয়ে পড়তে পারে। তবে সেটা খুবই সাময়িক। অনেক সময় শ্রেণীকক্ষের কেউ কেউ সাময়িক মোহ বা infatuation-এ আচ্ছন্নও হয়ে পড়তে পারে। এটি মানব-মনস্তত্ত্বের একটি স্বাভাবিক দিক, কিন্তু এখানেই শিক্ষকের নৈতিক দায়িত্ব সবচেয়ে বেশি। এইজন্যই একজন শিক্ষককে শিক্ষক হওয়া এত সহজ না। আমি দেখেছি মোহ কেটে যেতে শুরু করে শ্রেণীকক্ষের পাঠ প্রক্রিয়া শেষ হওয়ার কিছু সময় পর থেকে।

শিক্ষকের ভূমিকা কখনোই এই আবেগিক দুর্বলতার সুযোগ নেওয়া নয়; বরং তা সংযম, পেশাগত দূরত্ব এবং নৈতিকতার মাধ্যমে সঠিক পথে পরিচালিত করা। পৃথিবীর বহু দেশে এবং অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের বিষয়ে সুস্পষ্ট নীতিমালা ও আইন রয়েছে, যা শিক্ষকের পক্ষ থেকে কোনো ধরনের রোমান্টিক, আবেগিক বা ব্যক্তিগত সম্পর্ক স্থাপনকে বিধিনিষেধের মাধ্যমে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে—কারণ এতে ক্ষমতার অসমতা (power imbalance) কাজ করে এবং শিক্ষার্থীর সম্মতি বাস্তবে স্বাধীন থাকে না। এমন সম্পর্ককে নৈতিক লঙ্ঘন, পেশাগত অসদাচরণ, এমনকি আইনের চোখে শাস্তিযোগ্য অপরাধ হিসেবেও বিবেচনা করা হয়। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো তেমন বিধিনিষেধের আওয়াতায় আনা হয়নি। যদিও আমাদের ক্ষেত্রে আরও বেশি প্রযোজ্য যেহেতু আমাদের এখানে পপ্রভাষক বা সহকারী অধ্যাপকের বয়স এবং শিক্ষার্থীদের বয়সের পার্থক্য তেমন না। সত্যিকারের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার ন্যূনতম যোগ্যতা হলো দুই বছরের পোস্টডক। তাই মাস্টার্স শেষে ৪-৫ পিএইচডি করে দুই বছরের পোস্টডক থাকলে শিক্ষক ছাত্রের বয়সের পার্থক্য বেশি থাকে। বয়সের কারণে শিক্ষকের ম্যাচুরিটি ও ব্যক্তিত্ব দুটোই ভালো থাকে।

একজন প্রকৃত শিক্ষক তাই বুঝতে পারেন, শ্রেণিকক্ষে তাঁর অবস্থান কেবল জ্ঞানের উৎস নয়, বরং একটি নৈতিক দায়িত্বের স্থান। শিক্ষার্থীর মুগ্ধতা বা মোহকে তিনি ব্যক্তিগত লাভের সুযোগ হিসেবে নয়, বরং শিক্ষার্থীকে পরিণত, আত্মবিশ্বাসী ও সচেতন মানুষ হিসেবে গড়ে তোলার একটি সংবেদনশীল মুহূর্ত হিসেবে দেখেন। শিক্ষকতার মর্যাদা রক্ষা করতে হলে এই সীমারেখা সবসময় স্পষ্ট ও অটুট রাখতে হয়। পদমর্যাদা ও বয়স কখনোই কারও উপর প্রভাব খাটিয়ে ব্যক্তিগত সুবিধা নেওয়ার হাতিয়ার হতে পারে না। দায়িত্ব ও মর্যাদা যত বড়, নৈতিক সংযমের দাবিও তত বেশি।

26/03/2026

সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা 💚

20/03/2026

পবিত্র ঈদুল ফিতর 🌙✨ উপলক্ষে আমাদের সকল শিক্ষক 👨‍🏫👩‍🏫, শিক্ষার্থী 🎓📚, অভিভাবক 👨‍👩‍👧‍👦, ও শুভানুধ্যায়ীদের 🤝 জানাই ঈদের শুভেচ্ছা 💖
ঈদ মোবারক

Want your school to be the top-listed School/college in Comilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Khoshkandi (CNG Stand), Raipur, Daudkandi
Comilla
3519

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00