20/02/2026
সবার প্রতি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা।
এই ২১শে ফেব্রুয়ারি আমাদের ভাষার জন্য ভালোবাসা, কৃতজ্ঞতা ও গভীর শ্রদ্ধার প্রতীক।
১৯৫২ সালের ভাষা আন্দোলনে মাতৃভাষার অধিকারের দাবিতে যারা জীবন দিয়েছেন, সেই ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
তাদের আত্মত্যাগের কারণেই আজ আমরা নিজের ভাষায় কথা বলতে পারি, ভাবতে পারি এবং অনুভব প্রকাশ করতে পারি।
একুশ আমাদের মনে করিয়ে দেয়— এই ভাষা কেবল শব্দ নয়, এটি আমাদের অস্তিত্বের অংশ।
এই দিনে আমরা গর্বের সঙ্গে স্মরণ করি ইউনেস্কো ঘোষিত বিশ্বের সবচেয়ে মধুর ভাষা— আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা আমরা রক্ষা করতে পেরেছি।
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?
16/02/2026
বেশ কয়েকটি পত্র-পত্রিকায় আলোচিত বিষয়ের মধ্যে একটি ছিল গত ২৯ জানুয়ারি কুমিল্লা মডার্ন হাই স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত "Break the Fear" Presents "CMHSDC Annual Debate Festival 2026"📰✨
এই স্বীকৃতির জন্য আমরা সত্যিই আন্তরিকভাবে কৃতজ্ঞ। ❤️
বাংলাদেশ প্রতিদিন :
https://www.bd-pratidin.com/country/2026/01/29/1210818
যায় যায় দিন :
https://www.jaijaidin.news/details/15528/kumilla-mdarn-hai-skul-bitrk-klaber-bitrk-uttsb-onushthit
কুমিল্লার কন্ঠ :
https://www.comillakantha.com/?p=6162
শিক্ষাবার্তা.com :
https://www.facebook.com/share/p/18Cm4jCCV2/
বাংলাদেশ বার্তা :
https://www.facebook.com/share/1CE9esyCzT/
রূপসী বাংলা :
15/02/2026
আমাদের সদ্য আয়োজিত বিতর্ক উৎসবটি শুধু একটি আয়োজন ছিল না, এটি ছিল অনেক মানুষের সময়, পরিশ্রম, ভালোবাসা আর বিশ্বাসের সম্মিলিত ফল। শুরু থেকে শেষ পর্যন্ত যাঁরা নীরবে পাশে থেকেছেন, পরামর্শ দিয়েছেন, সাহস জুগিয়েছেন এবং প্রতিটি ছোট-বড় কাজে সহযোগিতা করেছেন, তাঁদের প্রত্যেকের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা।☺️
বিশেষ করে আমাদের দুইজন সম্মানিত শিক্ষক Safia Shelly ম্যাম ও Faisal Ahamed স্যার !
আপনাদের দিকনির্দেশনা, ধৈর্য, আন্তরিকতা আর নির্ভরতার হাত না থাকলে আমরা এত দূর এগোতে পারতাম না। আপনারা আমাদের প্রতি বিশ্বাস রেখেছেন, অনুপ্রেরণা দিয়েছেন, ভুল হলে ঠিক করে দিয়েছেন, আর প্রতিটি মুহূর্তে ভরসা হয়ে পাশে দাঁড়িয়েছেন। ❤️
এছাড়াও পাশে ছিলেন সাবেক সভাপতি Bashira Rashid , সাবেক সহ-সভাপতি Anisa Haque ও সাবেক অর্থ সম্পাদক Jannatun Fabiha Jaima .
এই আয়োজনের সাফল্য যতটা আমাদের, তার চেয়েও বেশি আপনাদের। হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই সবাইকে। আপনাদের এই সমর্থনই আমাদের আগামী পথচলার সবচেয়ে বড় শক্তি। 🥰✨
14/02/2026
"Break the Fear" Presents "CMHSDC Annual Debate Festival 2026"❤️
Smiles, medals, and well-deserved recognitions.🏆🥇
A proud chapter added to our journey.❤️✨
13/02/2026
"Break the Fear" Presents "CMHSDC Annual Debate Festival 2026"✨
This event would not have been possible without the generous support of our Title sponsor. Your belief in our vision and your continuous support played a vital role in bringing this event to life.
We are truly grateful for your trust and encouragement throughout this journey.❤️✨
12/02/2026
A fabulous Humorous Debate Performed by ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ On the stage of "Break the Fear" Presents "CMHSDC Annual Debate Festival 2026"❤️✨
Motion : ২০২৬ এ বিশ্বকাপ এবার আমরাই নিব !💥
🎙️সভাপতিত্ব - সানজিদা ফারিহা সুরভী
🇵🇹 পর্তুগাল - সিন্থিয়া আফরিন
🏴 ইংল্যান্ড - মমতাজ আক্তার হালিমা
🇧🇷 ব্রাজিল - মুহাইমিনুল ইসলাম
🇦🇷 আর্জেনটিনা - সাজ্জাদ হোসেন অভি
We extend our sincere appreciation to the team for their outstanding performance at our event. Your dedication and effort greatly contributed to making the program a success.🥰
11/02/2026
"Tradional Debate" On the stage of "Break the Fear" Presents "CMHSDC Annual Debate Festival 2026"❤️✨
Motion : ক্রমবর্ধমান সামাজিক সন্ত্রাসের প্রধান কারণ অর্থনৈতিক সংকট।
🥇Champion : Nawab Fayzunnessa Govt. Girls High School (বিপক্ষ)
🥈Runners Up : Comilla Modern High School (পক্ষ)
With Deep Appreciation, We Thank Both Traditional Debate Teams for Their Passion, Preparation, and Dedication on Stage 🥰
Also A special heartfelt appreciation for the Adjudicators for their presence, judgment and motivating words❤️
09/02/2026
Moments that made the event unforgettable🥰
📸Captured memories from a remarkable day "Break the Fear" Presents "CMHSDC Annual Debate Festival 2026"❤️✨
02/02/2026
HERE COMES THE UNANNOUNCED CHAMPIONS' LIST OF 2 OF THE MOST ENGAGING SEGMENTS AT "ANNUAL DEBATE FESTIVAL 2026" : BAROWARI DEBATE & GENERAL KNOWLEDGE QUIZ !!
P:S: বিজয়ীদের তাদের পুরষ্কার তাদের ক্লাসে পৌঁছে দেয়া হবে ।।
28/01/2026
সকলের দৃষ্টি আকর্ষণ করছি,
আগামীকাল ২৯ জানুয়ারি কুমিল্লা মডার্ন হাই স্কুল বিতর্ক ক্লাবের বার্ষিক বিতর্ক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা যারা রেজিস্ট্রেশন করেছেন আগামীকালকে অবশ্যই নিজের রেজিস্ট্রেশন টিকিট নিয়ে আসবেন। অন্যথায় আপনাদেরকে ঢুকতে দেওয়া হবে না।
এছাড়া যারা রুবিক্স কিউবে নাম দিয়েছেন তারা নিজস্ব কিউব নিয়ে আসবেন।
সময়সূচি :
🏫শিক্ষার্থীদের প্রবেশের সময়ঃ ৭:৩০।
🎙️সঞ্চালনা শুরু : ৮.১০
📖কোরান তিলোয়াত / গীতা পাঠঃ৮ঃ২০
🎙️স্বাগত বক্তব্য: ১। অরিত্রী ৮.২০-৮.২৫
🧊রুবিক্স কিউব ৮.৩০- ৮.৪৫
🎤গানঃ ৮.৪৫– ৮.৫৫
✰ সমাবেশ: ৮.৫৫-৯.০৫
🎙️সনাতনী বিতর্ক : ৯.১০- ৯.৪০
🎙️সনাতনী বিতর্ক (শো ডিবেট)ঃ ৯.৪৫- ১০.২৫
✰অতিথিদের আগমণ ও আসন গ্রহণঃ ১০ঃ৩০–১০ঃ৪০।
💃নাচঃ ১০ঃ৪০–১০ঃ৫০।
🎙️রম্য বিতর্ক (vcds): ১১ঃ০০ - ১১:৩০।
🎙️অতিথিদের বক্তব্য:
১। বিশেষ অতিথি ১১.৩৫-১১-৪০
২। প্রধান অতিথি ১১.৪০-১১.৪৫
✨পুরুষ্কার বিতরণীঃ ১১.৪৫-১২.০০
🎙️সভাপতির সমাপনী বক্তব্য।
সকলের উপস্থিতি একান্ত কাম্য 🖤
28/01/2026
🕘 সময়সূচী
☆শিক্ষার্থীদের প্রবেশের সময়: ৭:৩০ – ৮:০০
🎤 আনুষ্ঠানিকতা শুরু: ৮:১৫
📖 কোরআন তিলাওয়াত / গীতা পাঠ: ৮:২০
🇧🇩 জাতীয় সংগীত: ৮:২৫
🗣️ সনাতনী বিতর্ক: ৮:৩০ – ৯:১০
🎙️ স্বাগত বক্তব্য: ৯:১০ – ৯:৩০
🎵 গান: ৯:৩০ – ৯:৪৫
🧩 রুবিক্স কিউব: ৯:৪৫ – ১০:০০
🗣️ সনাতনী বিতর্ক (শো ডিবেট): ১০:০০ – ১০:৩০
☆ অতিথিদের আগমন ও আসন গ্রহণ: ১০:৩০ – ১০:৪০
☆ নাচ: ১০:৪০ – ১০:৫০
😄 রম্য বিতর্ক (VCDS): ১১:০০ – ১১:৩০
🎶 গান: ১১:৩০ – ১১:৩৫
🎙️ স্বাগত বক্তব্য: ১১:৩৫ – ১২:০০
🏆 পুরস্কার বিতরণী: ১২:০০ – ১২:৩০
28/01/2026
📢 ঘোষণা:
এতদ্বারা বার্ষিক বিতর্ক উৎসবে রেজিস্ট্রেশনকৃত সকল শিক্ষার্থীদের অবগত করা যাচ্ছে যে,
ফেস্টের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আগামীকাল সকাল ৭:৩০ টার মধ্যে সকলকে বিদ্যালয়ের হলরুমে উপস্থিত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
নির্ধারিত সময়ে উপস্থিত থাকা সকলের জন্য বাধ্যতামূলক।
— কুমিল্লা মডার্ণ হাই স্কুল বিতর্ক ক্লাব