18/06/2026
Today marks an important milestone as Sombhabona Innovation Hub and Skills Development Centre (SDC) officially signed a Memorandum of Understanding (MoU), establishing a strategic partnership to empower youth through skills development and employment opportunities.
This collaboration reflects our shared commitment to equipping young people with industry-relevant skills, fostering innovation, and creating sustainable career pathways. Together, we aim to build a stronger, more inclusive, and economically resilient Bangladesh.
As the first initiative under this partnership, Sombhabona Innovation Hub and Skills Development Centre (SDC) are launching a Graphic Design for Freelancing course to equip young people with in-demand digital skills and prepare them for successful careers in the global freelancing marketplace.
Representing Sombhabona Innovation Hub at the MoU signing ceremony were
Mushfika Nishat, Co-founder
Sombhabona
Saad Ibn Maruf
Accounts & Admin Officer.
Sombhabona
Representing Skills Development Centre (SDC) was Aysha Binte Ashraf
HR & Admin Director.
SDC
Together, we believe that investing in youth is the key to building a sustainable and prosperous Bangladesh.
More collaboration. Stronger partnerships. A brighter future for Bangladesh.
18/06/2026
More collaboration. Stronger partnerships. A brighter future for Bangladesh.
Sombhabona
আজ Skills Development Centre (SDC) এবং Sombhabona Innovation-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ MoU Signing Ceremony সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই অংশীদারিত্বের মূল লক্ষ্য হলো তরুণদের দক্ষ করে গড়ে তোলা, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা এবং একটি বেকারত্বমুক্ত সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখা। আমরা বিশ্বাস করি, দক্ষ মানবসম্পদই দেশের উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি।
অনুষ্ঠানে Sombhabona Innovation Hub এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন:
Mushfika Nishat
Co-Founder & Director, Communication
Saad Ibn Maruf Uday
Accounts & Admin Officer
এবং Skills Development Centre (SDC)-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন:
Ayesha Binte Ashraf
HR & Admin Director
এই সমঝোতার মাধ্যমে দুই প্রতিষ্ঠান যৌথভাবে দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করবে।
দক্ষতা অর্জনই আত্মনির্ভরশীলতার প্রথম ধাপ। দক্ষ তরুণরাই গড়বে উন্নত বাংলাদেশ।
13/06/2026
মাত্র ৪০টি ক্লাস সম্পন্ন করেই সম্ভাবনার ৪৫ ডেজ চ্যালেঞ্জ কোর্সের শিক্ষার্থী অর্জুন সরকার এবং প্রেয়সী সরকার ফ্রিল্যান্সিং জবের সুযোগ অর্জন করেছেন!
এই সাফল্যের স্বীকৃতি হিসেবে সম্ভাবনার প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ ডিরেক্টর আরিফুল ইসলাম তাঁদের হাতে পে-চেক ও অ্যাকনলেজমেন্ট সার্টিফিকেট তুলে দেন।
আপনিও কি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে চান? তাহলে সুযোগ হাতছাড়া করবেন না!
সম্ভাবনার ৪৫ ডেজ চ্যালেঞ্জ কোর্সের নতুন ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। সীমিত আসনে ভর্তি চলছে।
বিস্তারিত জানতে ও ভর্তি হতে যোগাযোগ করুন: skills.Sombhabona.org
:::
27/05/2026
🌙 Eid-ul-Adha Mubarak from Sombhabona!
May this sacred occasion bring peace, compassion, and happiness to every home.
Let the spirit of Qurbani inspire us to share, care, and stand beside those in need.
May Allah accept our sacrifices and bless us all with love, unity, and endless mercy. 🤍
— Team Sombhabona
23/05/2026
শিশুর নিরাপত্তা হোক সবার প্রথম অঙ্গীকার। 💙
সাম্প্রতিক সময়ে শিশুদের প্রতি ঘটে চলা পাশবিক নির্যাতন ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ থেকে পুষ্পকলি স্কুলের অভিভাবকদের নিয়ে একটি সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
সভায় শিশু সুরক্ষায় গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয় এবং প্রতিটি শিশুর নিরাপদ, ভয়হীন ও সুন্দর শৈশব নিশ্চিত করতে অভিভাবকদের একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
এসময় অভিভাবকরা নিজেদের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা কী ধরনের উদ্যোগ গ্রহণ করছেন তা তুলে ধরেন এবং নিজেদের বাস্তব অভিজ্ঞতা একে অপরের সাথে ভাগাভাগি করেন।
আমরা বিশ্বাস করি, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজ একসাথে কাজ করলেই শিশুদের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তোলা সম্ভব।
20/05/2026
সারাদেশে শিশুদের প্রতি ঘটে চলা পাশবিক নির্যাতন, যৌন সহিংসতা এবং অমানবিক হত্যাকাণ্ডের ঘটনায় সম্ভাবনা গভীর উদ্বেগ প্রকাশ করছে।
একটি শিশু শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজ ও দেশের ভবিষ্যৎ। তাই প্রতিটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।
শিশু সুরক্ষায় সম্ভাবনা সকল অভিভাবক, শিক্ষক, সমাজের সচেতন মানুষ এবং প্রশাসনের প্রতি একসাথে কাজ করার আহ্বান জানাচ্ছে।
🔰 শিশু সুরক্ষায় সম্ভাবনা কর্তৃক গৃহীত সচেতনতামূলক পদক্ষেপসমূহঃ
১️⃣ অভিভাবকদের সচেতন করা
প্রতিটি অভিভাবক সভায় শিশুদের নিরাপত্তা, মানসিক সুস্থতা ও সুরক্ষা বিষয়ে বিশেষ আলোচনা করা হয়।
২️⃣ শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা
পরিচিত বা অপরিচিত যেকোনো মানুষের সাথে শিশুদের একা না পাঠানো এবং তাদের চলাফেরায় নজর রাখা জরুরি। সাম্প্রতিক সময়ে অনেক নির্যাতনের ঘটনা কাছের মানুষের মাধ্যমেই ঘটছে।
৩️⃣ শিশুদের একা চলাচল সীমিত করা
বিশেষ করে ছোট শিশুদের একা বাইরে যাওয়া বা নির্জন স্থানে চলাচল থেকে বিরত রাখা।
৪️⃣ সন্দেহজনক ঘটনা দেখলে দ্রুত প্রশাসনকে জানানো
নিজের সন্তান ছাড়াও অন্য কোনো শিশুর প্রতি নির্যাতন, হুমকি বা অস্বাভাবিক আচরণ দেখলে সঙ্গে সঙ্গে ৯৯৯ বা নিকটস্থ থানায় যোগাযোগ করা।
৫️⃣ শিশুদের “Good Touch – Bad Touch” শিক্ষা দেওয়া
শিশুকে তার শরীর, নিরাপত্তা ও আত্মরক্ষার বিষয়ে বয়স উপযোগী শিক্ষা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৬️⃣ শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটিতে সচেতনতা কার্যক্রম বৃদ্ধি
স্কুল, মাদ্রাসা ও স্থানীয় কমিউনিটিতে শিশু সুরক্ষা বিষয়ক ক্যাম্পেইন পরিচালনা করা।
৭️⃣ শিশুদের মানসিক পরিবর্তনের প্রতি গুরুত্ব দেওয়া
শিশু হঠাৎ চুপচাপ হয়ে যাওয়া, ভয় পাওয়া বা আচরণ পরিবর্তন করলে তা গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা প্রয়োজন।
৮️⃣ অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা
শিশুর মোবাইল, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতন নজরদারি রাখা।
৯️⃣ অপরাধীদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করা
শিশু নির্যাতনের বিরুদ্ধে দ্রুত বিচার ও কঠোর শাস্তির মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
সম্ভাবনা বিশ্বাস করে—
“প্রতিটি শিশু নিরাপদে বেড়ে ওঠার অধিকার রাখে।”
আসুন, আমরা সবাই মিলে শিশুদের জন্য একটি নিরাপদ, মানবিক ও সহিংসতামুক্ত বাংলাদেশ গড়ে তুলি।
📞 জরুরি সহায়তা: ৯৯৯