Meet Zainab

Meet Zainab

Share

Meet Zainab - is a blog, event organizer & educator for practising muslim family kids.

13/06/2026

সাহল ইবনু মু’আয ইবনু আনাস আল-জুহানী (রহঃ) হতে তার পিতার সূত্রে থেকে বর্ণিত:
রসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ কোন ব্যক্তি ফাজ্‌রের সলাত আদায় শেষে চাশতের সলাত আদায় পর্যন্ত তার জায়গাতে বসে থাকলে এবং এ সময়ে উত্তম কথা ছাড়া অন্য কিছু না বললে তার সমস্ত গুনাহ ক্ষমা করা হয়্ যদিও গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির চেয়ে অধিক হয়।
—সুনানে আবু দাউদ, হাদিস নং ১২৮৭

আবূ দারদা ও আবূ যার রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল্লাহ তা’আলা বলেনঃ হে আদম সন্তান! দিনের প্রথম ভাগে আমার জন্য চার রাক‘আত নামায আদায় কর, আমি তোমার দিনের শেষ পর্যন্ত প্রয়োজন পূরণ করে দিব।
—জামে' আত-তিরমিজী, হাদীস নং ৪৭৫

ইশরাকের নামাজ রিজিক বৃদ্ধির একটি অন্যতম কার্যকরী আধ্যাত্মিক আমল।

আরেক হাদিসে আছে, ইশরাকের নামাজ আমাদের শরীরের প্রতি অংশের সাদাকাহ...

#ইশরাক #চাশত #হাদিস #নামাজ #গুনাহ #মাফ #ফজর

10/06/2026

আজ এসিতেই থাকতে কষ্ট হয় আমাদের, কবরে কি হবে?
বলা হয় মানুষের প্রকৃত চেতনা জাগ্রত হয় মৃত্যুর পর সুবহান আল্লহ...

আমি আজ মরে গেলে সন্তান ঠিক ই থাকবে তাহলে কিসের জন্য আমি ইবাদত আর দ্বীনের কাজে এত পিছানো?
কেন তালিম, জামাতে বের হই না... কেন ইলম অর্জন করি না?

বই পড়লে জ্ঞানি হওয়া যায়
কিন্তু সফরে গেলে ইয়াকিন ঠিক হয়....

নিজের ইসলাহ এর জন্য তাই আমাদের বেশি বেশি দাওয়াতের মেহনত, তালিমের মজলিশ আর নফল ইবাদত করা উচিত।

সফরে আর কবরে মানুষেরর ভুল ভাংগে...
নফস এর ক্ষতি সে সেদিন অনুধাবন করতে পারে...

আল্লহুমাগফিরলি...

বিসমিল্লাহি আলা দ্বীনি, ওয়া নাফসি, ওয়া ওয়ালাদি, ওয়া আহলি, ওয়া মালি...
বেশি বেশি পড়বো ইন শা আল্লহ

10/06/2026

রিজিক খুলে দেওয়ার সাত দিনের গোপন আমল।

যাদের জীবনে রোজগারের সমস্যা আছে, যে কাজে শুরু করেন, ঠিকভাবে চলে না, চেষ্টা করেও ব্যবসা বা চাকরিতে স্থিরতা পান না।

আপনি যদি ভাই হোন বা বোন হোন, আমি আপনাকে সাত দিনের একটি বিশেষ আমল দিচ্ছি।

আপনি এই আমলটি সাত দিন করবেন, আর ইনশাআল্লাহ দেখবেন, কিভাবে আপনার রিজিকের দরজা একের পর এক খুলে যেতে শুরু করে।

যে কাজ কোথাও আটকে আছে, যে সুযোগ বারবার হাতছাড়া হয়ে যাচ্ছে—আল্লাহ তাআলা তাঁর রহমতে সেই কাজের পথ খুলে দেবেন।

সূরা কুরাইশ, আপনি শুধু এইটা পড়বেন—যখন আপনি কাজের জায়গায় যাবেন, অথবা সকালবেলা ঘর থেকে বের হবেন, তখন সূরা কুরাইশ ৪১ বার পড়বেন।

এভাবে সাত দিন ধারাবাহিকভাবে পড়তে হবে।

ইনশাআল্লাহ আপনি নিজেই অনুভব করবেন—আপনার কাজের সফলতা দেখতে পাবেন।

দেখবেন কিভাবে রিজিকে বরকত আসছে, কাস্টমার বা কাজের সুযোগ নিজের থেকেই আসছে, দেখবেন কিভাবে সেই কাজ ভালো হচ্ছে।

সেটা আপনার চাকরি হলে সেখানেও সফলতা পাবেন।
যদি সেটা আপনার প্রয়োজনীয় কাজও হয় আল্লাহ সেটাকে সহজ করে দেবেন।

সাত দিন ধারাবাহিকভাবে সূরা কুরাইশের আমল করবেন, প্রতিদিন ৪১ বার করতে হবে ৭ দিন নিয়মিত।

তারপর দেখুন কিভাবে আপনার জীবন বদলে যায় ইনশাআল্লাহ।

আজ থেকে আমল শুরু করুন। এবং শেয়ার করে দিন।

#রিজিক #আমল #টাকা #সম্পদ

25/05/2026

ঈদের আনন্দে সবাই কি ভুলে যাচ্ছেন, আমাদের" Kids Arabic course" ভর্তি চলছে....

ভর্তির ফর্ম কমেন্ট বক্সে দেওয়া হলো

15/05/2026

জুম্মার দিন শুধু একটি ইবাদতের দিন নয়, এটি পরিবারকে দ্বীনের ছায়ায় গড়ে তোলারও দিন।

সন্তানদের জন্য শুক্রবারকে বিশেষ করে তুলুন-

• পরিষ্কার সুন্দর পোশাক পরান

• সুগন্ধি ব্যবহার করান

• ছেলে সন্তানদের মসজিদে নিতে উৎসাহ দিন

• মেয়ে সন্তানদের সাথে কুরআন তেলাওয়াত করুন

• নবীদের গল্প ও ইসলামী শিক্ষা শোনান

• একসাথে দোয়া করুন

• প্রিয় খাবার বা ছোট আয়োজন করুন

💛 ছোটবেলার এই স্মৃতিগুলোই সন্তানদের হৃদয়ে ইসলামের ভালোবাসা তৈরি করবে ইন শা আল্লাহ।

#জুম্মা_মোবারক #ইসলামিক_প্যারেন্টিং #শুক্রবার #সন্তানদের_শিক্ষা

13/05/2026

🌙 Kids Arabic Course (Age 7-15) | Madinah Arabic Reader ভিত্তিক

আপনার বাচ্চাকে আরবী শেখাতে চান—কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না?
এই কোর্সটা একদম beginner friendly, ধীরে ধীরে, মজা করে শেখানোর জন্য ডিজাইন করা।সাথে থাকবে বাংলা ও ইংরেজিতে সহজে বোধগম্য করে পড়ানো।

✨ কোর্সে যা শেখানো হবে:
✔ Arabic basic words
✔ Simple sentence
✔ Question & Answer
✔ Reading + Speaking practice
✔️basic grammar
✔️completing book based exercises

🎯 কোর্সের বৈশিষ্ট্য:
✔ 100% beginner friendly
✔ Live online class (Zoom/Meet)
✔ ছোট batch (ব্যক্তিগতভাবে খেয়াল রাখা হবে)
✔ Worksheets + Homework support
✔ Fun learning (games, quiz, interaction)

📅 ক্লাস সময়সূচি:

সপ্তাহে ৩ দিন

প্রতিদিন 50 মিনিট

সুবিধাজনক সময়ে ব্যাচ

📘 Course Duration: 6মাস (for arabic book 1)

👩‍🏫 কাদের জন্য?

৮–১০ বছরের বাচ্চারা(মেয়ে)

যারা একদম শুরু থেকে আরবী শিখতে চায়

🎁 Bonus:

✔ Monthly ছোট test + feedback

💰 Course Fee: মান্থলি টাকা

📩 Registration করতে ইনবক্স করুন
Seats limited—ছোট batch হওয়ায় দ্রুত ভর্তি সম্পন্ন হবে।

আপনার সন্তানের জন্য একটি সুন্দর শুরু হোক আরবী শেখার যাত্রায় 💛

🔷রেজিস্ট্রেশন ফর্ম কমেন্ট বক্সে দেওয়া হলো

04/05/2026

Coming soon inn sha Allah....

26/04/2026

বড্ড দেরী হয়ে গিয়েছে বুঝতে মুসলমানের যা দরকার তা শিখে না, যা শিখতে ছুটে তা দরকার নেই।

আগে এক সময় সমুদ্র পাড়ে নিয়ে গিয়ে বাচ্চাকে মা সমুদ্র দেখিয়ে বলতো তোমাকে
কনস্টান্টিনোপল (বর্তমান ইস্তানবুল) জয় করতে হবে, সেই বাচ্চাই তুরষ্ক পর্যন্ত ইসলামের সীমানা জয় করে নিয়ে যায় বড় হয়ে সুবহান আল্লহ।

যে মুসলিম শিশু বড় হয়ে তুরস্কের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত বিজয় অর্জন করেছিলেন, তিনি হলেন সুলতান মুহাম্মদ আল-ফাতিহ (মেহমেদ দ্বিতীয়)।

তিনি ছোটবেলা থেকেই ইসলামী শিক্ষা, যুদ্ধকৌশল ও নেতৃত্বের প্রশিক্ষণ পেয়েছিলেন।
মাত্র ২১ বছর বয়সে ১৪৫৩ সালে কনস্টান্টিনোপল (বর্তমান ইস্তানবুল) জয় করেন।

অথচ এখন আমরা মায়েরা বলি ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে, তাই আজ আর মুসলিমরা কাফের রাজ্যের সীমানা জয় করতে পারে না আল্লাহুম্মাগফিরলি।
এমনকি নবীওয়ালা কাজ দাওয়াতের মেহনত করতেও শিখাই না।

এমনকি অন্তত দুজন মানুষকে সুন্নাহ উপায়ে পা হেটে গাশত করে বা সফরে বের হয়ে দাওয়াত দেয়ার অভিজ্ঞতাও আমাদের ৯০% সন্তানের নেই।

#তাবলীগ

21/03/2026

ঈদের দিন—নতুন জামা, সাজগোজ, খুশির মুহূর্ত…
আমরা অনেকেই ইদানিং এই আনন্দটা শেয়ার করি—একটা সুন্দর পিনটেরেস্টি ছবি দিয়ে।
কিন্তু কখনো ভেবেছেন, সেই ছবির পেছনে কী হয়?
একটা মেয়ের গল্প বলি...

ঈদের সকালে সে খুব খুশি মনে নিজের ড্রেস, জুতা, গয়না সাজিয়ে একটা ছবি দিল। তার উদ্দেশ্য ছিল শুধু আনন্দ শেয়ার করা।
কিন্তু কিছু মানুষের চোখে সেই আনন্দটা কষ্ট হয়ে গেল।
কেউ ভাবল—“আমার তো এমনটা নেই…”
কেউ ভাবল—“ও কেন এত সুন্দর?”
আর কেউ নিছক হিংসা করল…

কিছুদিন পর মেয়েটা লক্ষ্য করল—

হঠাৎ করে তার শরীর খারাপ হচ্ছে, ব্রণ বেড়ে যাচ্ছে, চুল পড়ছে, মন খারাপ লাগছে সবসময়।
ডাক্তারি কোনো বড় কারণও ধরা পড়ছে না 😭

আমরা হয়তো এটাকে কাকতালীয় বলি,
কিন্তু আমাদের দ্বীনে “নজর” (হাসাদ) বাস্তব।

রাসূল ﷺ বলেছেন—
“নজর সত্য।”

🌸তাই আমাদের করণীয় কী?
✔️ নিজের সুখ-সৌন্দর্য সবসময় সবার সামনে না দেখানো
✔️ কিছু জিনিস প্রাইভেট রাখা
✔️ “মাশাআল্লাহ” বলা ও শোনা—এই অভ্যাস করা
✔️ নিয়মিত দোয়া পড়া, বিশেষ করে হিফাজতের দোয়া
✔️ হিংসা না করে অন্যের জন্য দোয়া করা

🌸মনে রাখবেন—
আপনার সুখ আপনার আমানত।
সবাই আপনার ভালো চায় না।
তাই ঈদের আনন্দ রাখুন,
কিন্তু নিজের হিফাজতও ভুলবেন না…

🖤
#নজর

10/03/2026

ঈদের ছুটিতে আপনার বাচ্চা কী করছে?

সারাদিন মোবাইল?
টিভি?
নাকি শুধু অলস সময় কাটানো?

পবিত্র রমাদান মাস আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান মাস। আর ঈদ মুসলমানদের সবচেয়ে বড় উৎসব। ছোটবেলা থেকেই যদি বাচ্চারা রমাদান ও ঈদের আসল সৌন্দর্য, শিক্ষা এবং আনন্দটা বুঝতে শেখে—তাহলে সেটা তাদের মনে সারা জীবনের জন্য ভালো একটি প্রভাব ফেলবে।

এই চিন্তা থেকেই শিশুদের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ ৫ দিনের কোর্স—

✨ **এক্সপ্লোরিং রমাদান এন্ড ঈদ** ✨

Ramadan Ink: Calligraphy & Creativity নামের এই কোর্সে বাচ্চারা আনন্দের সাথে শিখবে—

🎨 ঈদ ক্যালিগ্রাফি ও ঈদ কার্ড তৈরি

🌙 রমজানের শেষ ১০ দিনের ফজিলত
রমজানের শেষ দশ দিন কেন এত গুরুত্বপূর্ণ, লাইলাতুল কদরের মাহাত্ম্য কী—এসব বিষয় শিশুদের জন্য সহজ ও সুন্দরভাবে আলোচনা করা হবে।

💬 ঈদ নিয়ে আলোচনা
ঈদের আনন্দ কী, কেন ঈদ আমাদের জন্য বিশেষ, এবং কীভাবে ঈদের আনন্দ অন্যদের সাথে ভাগ করে নিতে হয়—এসব বিষয়ও থাকবে।

📚 কোর্স সময়কাল:৫ দিন
কোর্স ফি:৬০০৳

⚠️ সিট সীমিত
তাই দেরি না করে আপনার শিশুর সিট নিশ্চিত করুন।

📩 রেজিস্ট্রেশনের জন্য ফর্ম লিংক কমেন্টবক্সে দেওয়া হলো

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Banani
Dhaka