28/02/2026
াবৎ_জন্ডিস ⚠️
কয়েকদিন আগে ওয়ার্ডে একজন ১৮ বছর বয়সী যুবক রোগী আসলেন অপারেশনের জন্য । উনার জন্মের পর থেকেই জন্ডিস । পুরো শরীরই একদম হলুদ । আমাদের শরীরের নরমাল বিলিরুবিন থাকার কথা সর্বোচ্চ ১.২mg/dL পর্যন্ত সেখানে উনার ১০ ❗
এই রোগের নাম - Gilbert syndrome ✅
এই রোগীদের জিনগত সমস্যার কারণে জন্মের পর থেকেই UDP - glucuronyl transferase এনজাইম এর সমস্যা ও ঘাটতির কারণে রক্তে unconjugated bilirubin জমতে থাকে এবং রোজা রাখলে বা দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে এই সমস্যা উনাদের বেশি হয় ।
অনেকে ভুলবশত এটাকে লিভারের কোনো বড় রোগ মনে করেন তবে স্বস্তির বিষয় এই যে, এই রোগের কোনো চিকিৎসা দরকার হয়না । এতে লিভারের কোনো ক্ষতিও হয়না ।
#ডা_শাহরিয়ার_ইসলাম
24/02/2026
আমরা মনে করি শুধু বেশি খাওয়াদাওয়া করলেই বুঝি ডায়াবেটিস হয় তাইনা ?
কিন্তু জানেন কি ? একজন মানুষ মায়ের গর্ভে থাকাকালীন এবং ছোটবেলায় যদি অপুষ্টিতে ভোগেন তাহলে তারও ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে যায় ।
এজন্য প্রেগন্যান্সির সময় মায়ের যত্ন এনে দিতে পারে একজন সুস্থ শিশু ।
23/02/2026
শীতের শুরুতে যেমন সবার ঘরে ঘরে ঠাণ্ডাকাশি ছিলো , শীত শেষে আবারও একই অবস্থা । হালকা শরীর মেজমেজ করা , শুকনা বা ভেজা কাশি ইত্যাদি লক্ষণ । তাই চেষ্টা করুন এগুলো মেনে চলার 👇
✅ ইফতারের পর থেকে সাহরী পর্যন্ত পর্যাপ্ত পানি পান করুন ( ৮-১০ গ্লাস ) । ঠান্ডা পানি পান করা পরিহার করুন ।
✅ যারা অসুস্থ কিংবা বয়স্ক আছেন নরমাল দিনের থেকে একটু বেশি পানি পান করুন ।
✅ ইফতারে চেষ্টা করুন ভাঁজাপোড়া খাবার কমিয়ে দুধ , ডিম , কলা , পেয়ারা , শরবত , খেজুর , শসা , ছোলাবুট , দই , চিড়া ইত্যাদি খাওয়ার ।
✅ তারাবীর নামাজের আগে পর্যাপ্ত বিশ্রাম নিন । মসজিদে পানির বোতল নিয়ে যাবেন ।
✅ সেহরিতে চেষ্টা করুন ঝাল ও তেলজাতীয় খাবার কম খেতে ।
✅ বাহিরে গেলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করুন । এতে নিজের ও অন্যের সুরক্ষা দুটোই হবে ।
✅ বাহির থেকে এসে শুরুতেই হাতমুখ ধুয়ে নিবেন । এতে নিজের ও পরিবারের সুরক্ষা হবে ।
✅ কাশি দিলে টিস্যু বা রুমাল বা হাতের কনুই দিয়ে মুখ ঢেকে এরপর দেওয়ার চেষ্টা করবেন ।
✅ পাতলা , ঢিলেঢালা পোশাক পরিধান করুন ।
✅ রাতে শোয়ার আগে কাপড় ভিজিয়ে শরীর হালকাভাবে মুছে নিলে ঘুমটাও ভালো হবে ইন শা আল্লাহ ।
✅ অসুস্থ অবস্থায় ঘন ভিড় এড়িয়ে চলা ভালো।
__________________________________________
❌ নিজে নিজে কোনো এন্টিবায়োটিক খাবেন না ।
⭕ কখন অবশ্যই ডাক্তারের কাছে যাবেন ?
▪️৩–৫ দিনের বেশি জ্বর থাকলে
▪️শ্বাসকষ্ট, বুক ব্যথা হলে
▪️শিশু, বয়স্ক বা ডায়াবেটিস/হৃদরোগী হলে
------------------------------------------------------------------
সুস্থতার মালিক তো আল্লাহ ! আল্লাহ আমাদেরকে যে শরীর ও মন দিয়েছেন সেটির সর্বোচ্চ যত্ন নেওয়ার জন্য যা যা নিজের সাধ্যে পারা যায় করতে হবে । এতে ইবাদত করাও সহজ হবে ইন শা আল্লাহ ।
সুস্থ থাকি , সুস্থ রাখি... ।
19/02/2026
আসসালামু আ'লাইকুম । ডায়াবেটিক পেশেন্ট এর কেন দেরিতে সাহরি উপকারী?
১। লম্বা সময় না খেয়ে থাকার সময় কমে যায়, ফলে low সুগার ( হাইপোগ্লাইসেমিয়া ) এর ঝুঁকি কমে ।
২। খাবারের ইফেক্ট দিনের শুরুতে থাকে, তাই শক্তি ধরে রাখা সহজ হয় ।
৩ । পানিশূন্যতার ঝুঁকি কমে ।
゚ #ডায়াবেটিস
18/02/2026
আসসালামু আ'লাইকুম । সবাইকে পবিত্র মাহে রমাদান মাসের শুভেচ্ছা ✨
এই রমাদানে কোন বান্দা না চাবে রোজা রাখতে ! তবে ডায়াবেটিক রোগীদের জন্য বিশেষ কিছু মুহূর্তে রোজা রাখলে তা জীবনঝুঁকি হতে পারে । তাই সতর্ক থাকা অতীব জরুরি ।
⭕ রোজা রাখা অবস্থায় যদি একজন ডায়াবেটিক রোগীর ব্লাড স্যুগার -
✔️ ৩.৯ mmol/L ( ৭০ mg/dl ) এর কম ⬇️
অথবা
✔️ ১৬.৭ mmol/L ( ৩০০ mg/dl ) এর বেশি ⬆️
অথবা
✔️ ঐ মুহূর্তে শারীরিকভাবে অসুস্থ থাকেন ! ⚠️
তবে সেই বান্দার জন্য রোজা ভেঙ্গে ফেলাই উত্তম । মহান আল্লাহ তা'আলা সবাইকে সুস্থ ও সুন্দরভাবে পবিত্র রমাদান পালনের সুযোগ করে দিক । আমীন ।✨
16/02/2026
আসসালামু আ'লাইকুম প্রিয় দেশবাসী ! আমি আমার জীবনে এমন অনেক পেশেন্ট পেয়েছি যারা না বুঝেই বুক বা পেটের উপরের অংশে ব্যথাকে গ্যাস্ট্রিক এর ব্যথা ভেবে দিনের পর দিন বসে থেকেছেন ❗️ এবং মৃত্যু এসে তাঁদের দরজায় কড়া নেড়েছেন । বিষয়টি খুবই কষ্টদায়ক । তাই আসুন নিজে সচেতন হই , অন্যকেও সচেতন করি । ✊
13/02/2026
এমনকি রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে ❌ ! তাই সাবধান !
゚
10/02/2026
রোগীর লোকজন খুশি হয়ে এই প্যাকেটটি দিয়ে গেলেন। খুলে দেখলাম ভেতরে কিছু চকলেট। আমার জন্য এটা শুধুমাত্র চকলেট এর প্যাকেট নয়, এটা তাদের মন ছুঁতে পারার নিদর্শন। আলহামদুলিল্লাহ । সবাই আমার জন্য দোয়া রাখবেন ।
"সুস্থ থাকি , সুস্থ রাখি 🩺"
09/02/2026
আসসালামু আ'লাইকুম । না জেনে বুঝে কাশি হলে Fexo ট্যাবলেট বা সিরাপ খেলে কী ক্ষতি হতে পারে? -
▪️ কাশি ফুসফুসের ভিতর আটকে থাকে ।
▪️ কফ থাকলে তা বের হতে পারে না ।
▪️ কফ বুকে জমে যায় ।
▪️ ইনফেকশনের থাকলে তা দীর্ঘস্থায়ী বা বেড়ে যেতে পারে ।
▪️ শ্বাসকষ্ট বাড়ার ঝুঁকি ।
📌 বিশেষ করে বয়স্ক, শিশু ও হাঁপানি রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ ।
🚫 যে ভুল আমরা করি -
১। “আগে খেয়েছিলাম, ভালো হয়েছিল” ভেবে আবার খাওয়া
২। কাশি মানেই সবসময় একই ওষুধ ।
৩। ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ চালু রাখা বা বন্ধ করা ।
✅ তাহলে কী করবেন?
✔️ কাশি শুষ্ক না ভেজা—এটা আগে বুঝতে হবে ।
✔️ চেষ্টা করবেন আদা চা , গরম পানি , মধু এগুলো খাওয়ার ।
✔️ কফ থাকলে নিজে নিজে কাশি বন্ধের ওষুধ খাবেন না ।
✔️ ৩–৫ দিনের বেশি কাশি থাকলে ডাক্তারের পরামর্শ নিন । ধন্যবাদ ।
06/02/2026
আসসালামু আলাইকুম । এজন্যই অবহেলা না করে কলেরা বা ডায়রিয়া রোগীকে আপনার নিকটস্থ হাসপাতালে নিয়ে যান । আপনার একটু সচেতনতা একটি মানুষের প্রাণ বাঁচাতে পারে ।
゚
05/02/2026
আসসালামু আলাইকুম । এজন্য প্রয়োজন নিয়মিত চেকাপ , অতিরিক্ত ওজন থাকলে তা কমিয়ে ফেলা এবং খাবারের মেন্যু ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট করা ।
আসুন ! সবাই নিজে সুস্থ থাকি এবং অন্যকেও সুস্থ রাখি ।
#ডায়াবেটিস