MediVerse

MediVerse

Share

Visit - Mediversebd.com or download MediVerse app from app store/ play store to enroll our courses

16/06/2026

At a glance-Endocrine disorders that can cause hyperglycemia & precipitate DM

16/06/2026

ECG paper কিভাবে read করবেন ইনশা আল্লাহ? | Short clip of Feel the MEDICINE- MediVerse

15/06/2026

মনে রাখবেন, Inferior STEMI আমাদের কাছে দুইভাবে Present করতে পারে।
1. Inferior STEMI with RVMI
2. Inferior STEMI without RVMI (STE in lead 2,3,aVF only)

🔴 Inferior STEMI with RVMI
এক্ষেত্রে patient এর নিচের features গুলো থাকে, অর্থাৎ RHF এর features develop করে।
📌 Cardiogenic shock
📌 Lung field clear
📌 Prominent JVP
📌 Tender hepatomegaly

তাহলে প্রশ্ন হলো, কিভাবে আপনি ECG দেখে suspect করবেন যে, পেশেন্টের Inferior STEMI এর সাথে RVMI আছে নাকি নাই?

Exactly, যদি আপনি ECG lead 2,3,aVF এ ST elevation এর পাশাপাশি নিচের ২ টা extra findings পান, তাহলে বুঝবেন Patient এর Inferior STEMI এর পাশাপাশি হয়তো RVMI ও আছে।
📌 ST elevation in V1-V2 (V1 এর STE > V2 এর STE)
📌 ST elevation in lead 3 > ST elevation in lead 2

এখন Confirm করবেন কিভাবে যে RVMI আছে?
Exactly, এখন আপনাকে Right sided ECG করতে হবে।
Right sided ECG তে যদি নিচের finding পান তাহলে Confirm, Patient এর Inferior STEMI with RVMI আছে।
📌 ST elevation in V3 R - V6 R
Or, ST elevation > 1 mm in V4 R with upright T wave

Note: V4 R means V4 of Right sided lead)

🎓 Feel the MEDICINE | for 5th year
Dr. Muhammad Mosleh Uddin

14/06/2026

PPI কী COPD রোগীদের কি exacerbation বাড়াতে পারে ?
হ্যাঁ, Omeprazole, Esomeprazole, Pantoprazole-এর মতো PPI (Proton Pump Inhibitor) নিয়েই এমন তথ্য উঠে এসেছে একটি বিশাল গবেষণায়।

গবেষণাটি করা হয়েছে প্রায় ৯ লক্ষ ৩২ হাজার Obstructive Airway Disease রোগীর ওপর।

ফলাফল?

PPI ব্যবহারকারীদের মধ্যে COPD/Airway Disease Exacerbation-এর ঝুঁকি ছিল ১৮% বেশি।

শুধু তাই না,
গবেষকরা দেখলেন, PPI যত বেশি দিন ব্যবহার করা হয়েছে, ঝুঁকিও তত বেড়েছে!

🔹 ১ মাসের কম ব্যবহার → ঝুঁকি ৯% বেশি

🔹 প্রায় ৬ মাস ব্যবহার → ঝুঁকি ১৫% বেশি

🔹 প্রায় ১ বছর ব্যবহার → ঝুঁকি ১৯% বেশি

🔹 ১ বছরেরও বেশি ব্যবহার → ঝুঁকি ২৫% বেশি

অর্থাৎ,

"More PPI, More Exacerbation"

ধরুন, দুইজন COPD রোগী।

দুজনের বয়স, ধূমপানের ইতিহাস, অন্যান্য রোগ, এমনকি পূর্বের Exacerbation-এর ইতিহাসও প্রায় একই।

তবুও দীর্ঘদিন PPI ব্যবহার করা রোগীর মধ্যে Exacerbation বেশি দেখা গেছে।

তাহলে কি PPI খাওয়া বন্ধ করে দিতে হবে?

একদমই না।

এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো:

এই গবেষণা Cause প্রমাণ করেনি, Association দেখিয়েছে।

অর্থাৎ PPI সরাসরি Exacerbation ঘটায়, এমন কথা বলা যাবে না।

তবে এটি অবশ্যই একটি "Red Flag"।

বিশেষ করে যখন আমরা দেখি, অনেক রোগী বছরের পর বছর PPI খাচ্ছেন, অথচ কেন খাচ্ছেন তার স্পষ্ট Indication আর নেই।

মজার ব্যাপার হলো,

GERD রোগীদের ক্ষেত্রে Short-term PPI ব্যবহারে এই অতিরিক্ত ঝুঁকি উল্লেখযোগ্য ছিল না।

তাই শিক্ষা একটাই:

PPI একটি অসাধারণ ওষুধ।

কিন্তু "একবার শুরু করেছি, তাই সারাজীবন চলবে" এমন ওষুধ নয়।

পরবর্তীবার COPD রোগীর প্রেসক্রিপশন দেখার সময় Inhaler-এর পাশাপাশি PPI-টার দিকেও একবার চোখ বুলিয়ে নিন।

📖 CHEST 2026;169(5):1218-1227


#পাঁচ_মিনিট_পড়াশোনা

14/06/2026

Antibiotic prescribe করতে গিয়ে Confusion হয়?

Patient fever, cough, UTI বা অন্য কোনো infection নিয়ে আসলো, কিন্তু সিদ্ধান্ত নিতে গিয়ে ভাবতে হয়—

◾ কোন antibiotic শুরু করবেন?
◾ কত dose দেবেন?
◾ কতদিন চালাবেন?
◾ Improvement না হলে next step কী হবে?

প্রতিদিনের clinical practice-এ antibiotic prescribing-এর এই সিদ্ধান্তগুলোই একজন GP-এর জন্য সবচেয়ে challenging বিষয়গুলোর একটি।

এই বিষয়গুলো মাথায় রেখে Mediverse আয়োজন করেছে “Excellence in Antibiotics”।

এই course-এ আলোচনা করা হয়েছে—

✔️ Common clinical infections-এ appropriate antibiotic selection
✔️ Dose, frequency ও duration নির্ধারণের practical approach
✔️ Treatment Failure Management এবং next step planning
✔️ Indoor patient-দের antibiotic decision making-এর গুরুত্বপূর্ণ principles
✔️ Pediatric Antibiotic Dosing ও common prescribing pitfalls
✔️ Clinical Scenario-Based Learning ও real-life case discussion
✔️ Pregnancy-তে safe antibiotic use এবং contraindicated drugs
✔️ Evidence-Based Antibiotic Prescribing-এর practical strategies

এই course শেষে আপনি—

✔️ আরও confidentভাবে antibiotic prescribe করতে পারবেন
✔️ বিভিন্ন infection-এ evidence-based treatment decision নিতে পারবেন
✔️ Treatment failure হলে structured approach অনুসরণ করতে পারবেন
✔️ Pediatric ও pregnant patient-দের জন্য safer prescribing করতে পারবেন
✔️ দৈনন্দিন GP practice-এ antibiotic stewardship আরও ভালোভাবে প্রয়োগ করতে পারবেন

📌 বিস্তারিত জানতে Comment বা Inbox করুন আমাদের পেজ এ

Mentored by
Dr. M R Sifat
MBBS (DMC), BCS (Health)
FCPS Part-I (Medicine)
MRCP Part-II (UK)

13/06/2026

ইনহেলার নিয়ে কি কি জানার আছে?
📌Most Common 200 Drugs course

13/06/2026
12/06/2026

What is your diagnosis?

11/06/2026

🔴 Reciprocal ST depression in STEMI

এটা নিয়ে অনেক সময় আমাদের Confusion তৈরি হয়। কোন ধরণের STEMI তে Reciprocal changes কোন leads এ পাবো এটা ইনশা আল্লাহ ক্লিয়ার হয়ে যাবে।
🎓Feel the MEDICINE

10/06/2026

‼️Join Live session ‼️

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Dhaka