আড়াইহাজার উপজেলা কাব কার্নিভাল ২০২৫।
আড়াইহাজার পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ "1866/94"
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আড়াইহাজার পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ "1866/94", School, আড়াইহাজার, Dhaka.
10/06/2025
🤗ইতিমধ্যে জেনেছেন, এবছর ২০২৫ সালে বা আগামী বছরের শুরুতেই জাতীয় বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করবে। এখন প্রশ্ন কারা অংশগ্রহণ করতে পারবে?
👉প্রথম সমাবর্তনে ২০১২ সাল পর্যন্ত পাস করা ডিগ্রি/অনার্স/মাস্টার্স সবাই রেজিষ্ট্রেশন করার সুযোগ পেয়েছিল। এখন পরীক্ষাবর্ষ ২০২২ সাল শেষ হলো। অর্থাৎ, ২য় সমাবর্তনে ২০১৩ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত অনার্স,ডিগ্রি,মাস্টার্স পাসকৃতরা রেজিষ্ট্রেশন করার সুযোগ পাবেন।
*অনার্স ২০১৯-২০ সেশন এবার সুযোগ না-ও পেতে পারেন। আপনাদের রেজাল্টের আগে রেজিষ্ট্রেশন শুরু হতে পারে!
*এবার ২য় সমাবর্তনে কি কি নিয়ম থাকবে, তারিখ ঘোষনার পর জানা যাবে। বিস্তারিত পেইজে আপডেট দিবো
ধন্যবাদ
21/05/2025
আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় ও অনুস্বরনীয় কাজে স্কাউট দের নিয়োজিত থাকতে হবে।
-----------------জেলা স্কাউটসের সভাপতি জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মহোদয়।
নারায়ণগঞ্জ জেলা স্কাউটস এর সভাপতি জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন - আগামী প্রজন্মের জন্য অনুকরনীয় ও অনুস্বরনীয় কাজে স্কাউটদের নিয়োজিত থাকতে হবে। পৃথিবীকে যেমন পেয়েছ তার চেয়ে ভালো করে রেখে যেতে চেষ্টা করতে হবে, স্কাউট জনক ব্যাডেন প্যাওয়েলের উক্তি প্রতিটি স্কাউট সদস্যের বুকে ধারন করতে হবে। স্কাউটরা গ্রীন এন্ড ক্লিন কর্মসূচীতে অংশ গ্রহণ করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানের চারপাশে যে সকল খালি জায়গা আছে সেখানে গাছ লাগাতে হবে। স্কুলের আঙ্গীনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে স্কাউটদের সহায়তা করতে হবে। সময়ের প্রতি আমাদের সকলকে যতœবান হতে হবে। সকলকে সময়ের মূল্য দিতে হবে।প্রতিটি সময়ে আমাদের ভাবতে হবে কিভাবে ভালো কাজ করা যায়, সমাজের সেবা করা যায় ।ভাল কাজের মাধ্যমে মানুষ দীর্ঘ দিন সকলে মাঝে বেঁচে থাকে। ২১ মে বুধবার জেলা প্রশাসক মহোদয়ের সভা কক্ষে নারায়ণগঞ্জ জেলা স্কাউটস আয়োজিত জেলা মাল্টিপারপাস ওর্য়্কাশপ ২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাশফাকুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) নারায়ণগঞ্জ। ওয়ার্কশপ পরিচালক নারায়ণগঞ্জ জেলা স্কাউট কমিশনার জনাব মোঃ ফজলুল হক ভূইয়া মন্টু, এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা স্কাউটসের সম্পাদক জনাব গোলাম মোস্তফা শাহীন, এসময় আরো উপস্থিত ছিলেন জেলা স্কাউটসের কোষাধ্যক্ষ, জেলা স্কাউটসের সহকারী কমিশনারগণ, জেলা স্কাউট লিডার, জেলা কাব লিডার, উপজেলা স্কাউট কমিশনারগণ, সম্পাদকগণ, সহকারী কমিশনার (সংগঠনগন), সুয¥ সম্পাদকগণ, উপজেলা স্কাউট লিডারগণ, উপজেলা কাব লিডারগণ।
জেলা স্কাউটসের সভাপতি, জেলা প্রশাসক মহোদয় আরো বলেন,স্কাউটসের মূলনীতি, লক্ষ্য ও উদ্দ্যেশ্যকে নিজেদের জীবনে প্রস্ফূটিত করতে হবে। সকলকে সম্মানের জায়গায় বিবেচনা করতে হবে। বড়দের সম্মান ও ছোটদের ¯েœহ করতে শিখতে হবে। স্কাউটস এর মূল লক্ষ ও উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে স্কাউটদের কাজ করতে হবে।
দিনব্যাপী ওয়ার্কশপে উপজেলা ওয়ারী ২০২৪-২০২৫ সালের বাস্তবায়িত কর্মসূচি ও ২০২৫-২০২৬ সালের প্রস্তাবিত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন উপজেলা সম্পাদকগণ। পরবর্তী সময়ে সকলের অংশগ্রহণ ও মতামতের ভিক্তিতে বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ জেলার ২০২৫-২০২৬ সালের বার্ষিক কর্মপরিকল্পনা প্রনয়ন সহ ওয়ার্কশপ সুপারিশমালা ও ঘোষনা পত্র তৈরি করা হয়।
29/04/2025
Big shout out to my newest top fans! 💎 Haji Suleman, Nargis Begum
Drop a comment to welcome them to our community, fans
09/04/2025
08/04/2025
৮ই এপ্রিল – বাংলাদেশ স্কাউটস দিবস।
"সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম"।
আজ বাংলাদেশ স্কাউটস দিবস, এক গৌরবময় দিন। ১৯৭২ সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি বাংলাদেশ স্কাউটস গঠনের নির্দেশ দিয়ে একটি ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছিলেন।
২০২০ সালে বাংলাদেশ স্কাউটস এর জাতীয় নির্বাহী কমিটির ২৪৮ তম সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর ০৮ এপ্রিল বাংলাদেশ স্কাউটস এর সূচনা দিবস হিসেবে "বাংলাদেশ স্কাউটস দিবস" উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর প্রেক্ষিতে আজ চতুর্থবারের মতো দেশব্যাপী পালিত হচ্ছে "বাংলাদেশ স্কাউটস দিবস"। বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৫ এর থিম "সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম"। এই দিনে আমরা স্কাউট আন্দোলনের অবদান রাখা সবাইকে স্মরণ করি। যাদের মাধ্যমে গড়ে উঠছে দায়িত্ববান, সৎ ও দেশপ্রেমিক নাগরিক।
স্কাউটরা আছে সবখানে—দুর্যোগে সাহায্য করতে, সমাজে সচেতনতা গড়তে, পরিবেশ রক্ষায় কাজ করতে আর দেশের জন্য নিবেদিত হতে। আসুন, স্কাউটস দিবসে শপথ নিই— নিজেকে গড়ি, দেশকে ভালোবাসি।
30/03/2025
ঈদ মুবারাক 🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
আড়াইহাজার
Dhaka
1450