JAZA Academy

JAZA Academy

Share

“Attainment of knowledge is a must for every muslim” (Ibn Majah, Hadith no. 224).

26/06/2026

হৃদয় কাঁপানো সুন্দর কোরআন তেলাওয়াত

25/06/2026

হে আমাদের রব! আমাদেরকে আপনার অনুগত মুসলিম বানান

25/06/2026

যে বিষয়ে তোমার জ্ঞান নেই, তার পেছনে পড়ো না।

- সূরা আল-ইসরা ১৭:৩৬

25/06/2026

"সব চেষ্টা করলাম, হলো না।" — এই হতাশাটা চেনা লাগছে?
এখানেই তাওয়াক্কুলের দরকার।
তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা না। মানে হলো — নিজের সর্বোচ্চ চেষ্টা করো, তারপর ফলাফলটা আল্লাহর হাতে ছেড়ে দাও।
উটকে বেঁধে তারপর আল্লাহর উপর ভরসা রাখো — নবীজি এটাই শিখিয়েছেন।
আল্লাহ বলেছেন: "যে আল্লাহর উপর ভরসা রাখে, তার জন্য তিনিই যথেষ্ট।"
জীবনে যা হচ্ছে — সব আল্লাহর পরিকল্পনায়। আপনার জন্য যেটা ভালো, সেটাই হবে। হয়তো আপনি এখন বুঝছেন না, কিন্তু পরে বুঝবেন।
ভরসা রাখুন। সে কখনো হারায় না।

25/06/2026

🌙 আশুরা শুধু একটি দিন নয়, এটি আল্লাহর ক্ষমা লাভের এক বিশেষ সুযোগ।

রাসূল ﷺ বলেছেন:

“আমি আশা করি, আশুরার দিনের রোজা বিগত এক বছরের গুনাহের কাফফারা হবে।”
— সহীহ মুসলিম

রোজা রাখুন:
• ৯ ও ১০ মুহাররম
অথবা
• ১০ ও ১১ মুহাররম

এই বরকতময় সুযোগ হাতছাড়া করবেন না।

আল্লাহ আমাদের রোজা কবুল করুন এবং আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিন। আমীন।

24/06/2026

সেই আল্লাহর নামে যাঁর নামের সাথে কোনো কিছুই ক্ষতি করতে পারে না।

24/06/2026

1. “নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে।”
- সূরা আশ-শারহ ৯৪:৬

জীবনের খারাপ সময় স্থায়ী না। আজকের কঠিন সময়ই হয়তো আগামী দিনের শক্তি আর সফলতার কারণ হবে।

2. “আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে।”
- সূরা আর-রা’দ ১৩:১১

লাইফ বদলাতে চাইলে প্রথমে নিজের মাইন্ডসেট, অভ্যাস আর কাজ বদলাতে হবে। Change always starts from within.

3. “আর আপনি ধৈর্য ধারণ করুন। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না।”
- সূরা হুদ ১১:১১৫

সবকিছু সাথে সাথে পাওয়া যায় না। ধৈর্য ধরে ভালো কাজ করে গেলে ফল একদিন অবশ্যই আসে।

4. “খাও, পান কর, কিন্তু অপচয় করো না।”
- সূরা আল-আ’রাফ ৭:৩১

শুধু টাকার না, সময়, এনার্জি আর সুযোগের অপচয়ও মানুষকে পিছিয়ে দেয়।

5. “যে বিষয়ে তোমার জ্ঞান নেই, তার পেছনে পড়ো না।”
- সূরা আল-ইসরা ১৭:৩৬

সব বিষয়ে মতামত দেওয়া জরুরি না। আগে জানুন, বুঝুন, তারপর কথা বলুন।

6. “নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও দাম্ভিককে পছন্দ করেন না।”
- সূরা আন-নিসা ৪:৩৬

অহংকার মানুষকে ধীরে ধীরে একা করে দেয়। বিনয় এমন একটা গুণ, যা মানুষকে সত্যিকারের বড় করে তোলে।

7. “আর যে আল্লাহর উপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট।”
- সূরা আত-তালাক ৬৫:৩

24/06/2026

মনের সুরের জাদুতে নিজেকে বিমোহিত হতে দিন।

23/06/2026

আর তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Dhaka