Ibrahim Quran Academy

Ibrahim Quran Academy

Share

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

কুরআন ও ইসলামি শিক্ষার অদ্বিতীয় অনলাইন প্রতিষ্ঠান। ​এখানে শিখবেন কায়দা, তাজবিদ, কুরআন, তাফসির, সিরাহ, হাদিস, আকিদা, ইসলামের ইতিহাস সহ সহজে কুরআন ও সলাত অনুধাবন করার কুরআনিক এরাবিক কোর্স, ও বাংলা-ইংলিশ মাধ্যমে বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ইসলামি কোর্স।

09/06/2026

💌💌

07/06/2026

আপুরা আজকের পর কেউ রিকোয়েস্ট করলে আর আমরা '২ আয়াত করে ৯ বছরের হিফজ' গ্রুপে অ্যাড নিতে পারব না। যারা হিফজ অথবা নাজেরা করার জন্য কমন গ্রুপগুলোতে এড হয়েছিলেন তারা হোয়াটসঅ্যাপে মেসেজ চেক করুন।

এখনই সিদ্ধান্ত নিন আপনি সূরা নাস থেকে হিফজ শুরু করবেন নাকি সূরা বাকারাহ থেকে শুরু করবেন ইনশাআল্লাহ। সূরা নাস এবং বাকারা নামে দুটো whatsapp গ্রুপ খোলা হয়েছে তার যেকোনো একটি বেছে নিন। হিফজ না করতে পারলে নাজেরা ঠিক করবেন ইনশাআল্লাহ। যাই করেন সিদ্ধান্ত আজকেই নিতে হবে এরপর আর সময় দেয়া হবে না, আজকে গ্রুপ দুটোতে টিচারদের লিস্ট দেওয়া হবে, সুবিধামতো সময়ে একজনকে বেছে নিবেন। খুব শীঘ্রই আমাদের এই মহান যাত্রা শুরু হবে ইনশাল্লাহ। গতকাল থেকে আমাদের একাডেমীর রেগুলার ক্লাস শুরু হয়েছে, আপনার সকাল সন্ধ্যা জুমে আমাদের অন্যান্য ক্লাস দেখতে পারেন।

আজ সন্ধ্যা ৭:৩০ টিন এজ বাচ্চারা এবং অভিভাবকদের একটি হালকা আছে, বাচ্চাদের নিয়ে আপনার অবশ্যই উপস্থিত থাকবেন ইনশাল্লাহ।

05/06/2026

আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি কখনো চিন্তা করেন?

একদিন আপনার সন্তান বড় হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সফল ব্যবসায়ী হয়তো হবে। কিন্তু তার আগে কি সে একজন ভালো মানুষ হবে? তার হৃদয়ে কি আল্লাহর ভালোবাসা থাকবে? সে কি সত্য কথা বলবে, পিতা-মাতাকে সম্মান করবে এবং সঠিক-ভুলের পার্থক্য বুঝতে শিখবে?

আজকের এই সময়ে শিশুদের সামনে অসংখ্য বিভ্রান্তি। মোবাইল, কার্টুন, সোশ্যাল মিডিয়া এবং নানা ধরনের প্রভাব তাদের চিন্তা ও চরিত্রকে প্রতিনিয়ত প্রভাবিত করছে। এমন সময়ে একজন সচেতন অভিভাবক হিসেবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো সন্তানকে এমন শিক্ষা দেওয়া, যা তাকে শুধু দুনিয়ার সফলতার জন্য নয়, আখিরাতের সফলতার জন্যও প্রস্তুত করবে।

💚 Kids Islamic Morality ক্লাসের মাধ্যমে আমরা শিশুদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার পরিচয় তুলে ধরতে চাই, তাদের মনে আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি করতে চাই এবং ইসলামের সৌন্দর্যের সাথে পরিচিত করতে চাই।

ইন শা আল্লাহ, এখানে শিশুরা শিখবে—
✨ আল্লাহকে ভালোবাসতে
✨ সুন্দর আদব ও আখলাক গড়ে তুলতে
✨ পিতা-মাতাকে সম্মান করতে
✨ সততা, দায়িত্ববোধ ও মানবিকতা অর্জন করতে
✨ একজন গর্বিত ও সচেতন মুসলিম হিসেবে বেড়ে উঠতে

কারণ আমরা বিশ্বাস করি, একটি সুন্দর সমাজ গড়ে ওঠে সুন্দর চরিত্রের শিশুদের মাধ্যমে।

📌 ভর্তি ফি: ০ টাকা
💰 মাসিক ফি:
🇧🇩 বাংলাদেশে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ১০০০ টাকা
🌍 বিদেশে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ২০০০ টাকা

📲 বিকাশ (Personal): 01784379065 (Samira Taslim)

রেজিস্ট্রেশন সম্পন্ন করে WhatsApp করুন:
📞 01306240333

🔗 রেজিস্ট্রেশন লিংক কমেন্টে দেওয়া আছে।

🌱 আজ আপনি আপনার সন্তানের জন্য যে বীজ রোপণ করবেন, আগামীকাল সেই বীজই তার চরিত্র, ঈমান এবং জীবনের ভিত্তি হয়ে উঠবে।
আল্লাহ আমাদের সন্তানদের দ্বীন ও দুনিয়ার কল্যাণে কবুল করুন। আমীন।

04/06/2026

❣️❣️

01/06/2026

‎اَلسَلامُ عَلَيْكُم وَرَحْمَةُ اَللهِ وَبَرَكاتُهُ

‎❣️ প্রিয় দ্বীনী বোনেরা,

‎আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে,

‎আমাদের "হুরুফ প্রাক্টিস" এর নতুন কোর্সের রেজিস্ট্রেশন ফর্ম ওপেন করা হয়েছে।

‎আগ্রহী আপুরা দ্রুত রেজিস্ট্রেশন করে নিন।
‎তবে অবশ্যই যারা নিয়মিত ক্লাস করবেন শুধুমাত্র তারাই রেজিস্ট্রেশন করবেন।

‎📌 " উস্তাযা ফারহানা আফরোজ" এবং তার নির্বাচিত শিক্ষিকাগণ ক্লাস নিবেন, ইন শা আল্লাহ।

‎📍যা থাকছে এই কোর্সে :

‎📜 প্রতিটা হুরুফ মাখরাজ এবং সিফাতসহ শেখানো হবে।

‎✅ ক্লাস শুরু: ১৪ জুন, ২০২৬ ইং

‎📛 রেজিস্ট্রেশনের শেষ সময় : ৫ জুন, ২০২৬ ইং


‎ রেজিস্ট্রেশন লিঙ্ক:

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScGkadIygOHMYs8mex5jrFGsC9ce-9WKISRzcyzUTXhjww-ig/viewform?usp=pp_url

‎তাই সময় থাকতে রেজিস্ট্রেশন করুন। আল্লাহ আমাদের সকলের জন্য সহজ করে দিন। আমীন, ইয়া রব।

'ডিপ্রেশন থেকে মুক্তি' ইসলামিক কাউন্সেলিং(Female Only) 30/05/2026

IQA ‘ডিপ্রেশন থেকে মুক্তি’
ইসলামিক নাসীহা ও মোটিভেশনাল কাউন্সেলিং ক্লাস (শুধুমাত্র বোনদের জন্য)

🌙 আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

বর্তমান সময়ে মানসিক চাপ, হতাশা, দুশ্চিন্তা ও জীবনের নানা পরীক্ষার কারণে অনেকেই ভেতরে ভেতরে ভেঙে পড়েন। কিন্তু একজন মুমিনের জীবন হতাশার নয়; বরং আল্লাহর উপর ভরসা, ধৈর্য ও আশার মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার জীবন।

আমাদের লক্ষ্য জীবনের সমস্যা থেকে পালিয়ে যাওয়া নয়; বরং মানসিকভাবে শক্তিশালী হয়ে, ইসলামের আলোয় জীবনকে আলোকিত করে, আত্মবিশ্বাসের সাথে মহান আল্লাহর সান্নিধ্য অর্জনের পথে এগিয়ে যাওয়া।

🌿 'ডিপ্রেশন থেকে মুক্তি' ক্লাসে ইন শা আল্লাহ ইসলামিক নাসীহা, আত্মউন্নয়নমূলক দিকনির্দেশনা এবং মানসিক দৃঢ়তা অর্জনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।

🎥 ক্লাসগুলোর রেকর্ডিং পরবর্তীতেও নিজের সুবিধামতো সময়ে শুনতে পারবেন, ইন শা আল্লাহ।

👩‍🏫 Class Instructor:
SAMIRA TASLIM, IT Engineer, Psychology and Islamic Counseling - IOU (Ongoing)

📅 কোর্সের মেয়াদ: ৬ মাস
🗓️ সময়সীমা: জুন – নভেম্বর
📚 মাইলস্টোন: ২–৩ টি

💰 কোর্স ফি
🇧🇩 বাংলাদেশে অবস্থানকারীদের জন্য: ৬০০০ টাকা
🌍 বিদেশে অবস্থানকারীদের জন্য: ৯০০০ টাকা

📲 বিকাশ (Personal): 01784379065 (SAMIRA TASLIM)

📞 রেজিস্ট্রেশন সম্পন্ন করে WhatsApp করুন:
01306240333

🔗 রেজিস্ট্রেশন লিংক পোস্টের কমেন্টে দেওয়া হয়েছে।

আপনার হৃদয়ের কষ্টগুলো একা বহন করতে হবে না। ইসলামের আলোয় নিজেকে নতুন করে খুঁজে পাওয়া, মানসিক প্রশান্তি অর্জন করা এবং আল্লাহর আরও নিকটবর্তী হওয়ার এই সুন্দর যাত্রায় আজই যুক্ত হোন, ইন শা আল্লাহ।

'ডিপ্রেশন থেকে মুক্তি' ইসলামিক কাউন্সেলিং(Female Only) 🌙 আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ! 'ডিপ্রেশন থেকে মুক্তি' ক্লাস প্রতি শুক্তবার রাত ৯ টায় ইন শা আল্লাহ ! জীবনের সম.....

28/05/2026

পবিত্র কুরআনে গাধার পুস্তক বহনের চমৎকার উপমাটি সূরা আল-জুমু'আ-এর ৫ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে।

আয়াতের মূলভাব:যাঁদের তাওরাত কিতাবের অনুসারী ও ধারক করা হয়েছিল, কিন্তু তাঁরা সেই দায়িত্ব সঠিকভাবে পালন করেননি এবং কিতাবের নির্দেশ অনুযায়ী চলেননি, তাঁদের উপমা বা উদাহরণ হলো এমন গাধার মতো—যে গাধার পিঠে প্রচুর বই বা মূল্যবান পুস্তকের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে।

উপমার অন্তর্নিহিত অর্থ: অর্থহীন শ্রম: গাধা পিঠে থাকা বইগুলোর ওজন বহন করে ঠিকই, কিন্তু বইগুলোতে কী লেখা আছে তা সে বুঝতে পারে না বা এর থেকে কোনো জ্ঞান অর্জন করে না।

জ্ঞানহীনতা: একইভাবে, কোনো ব্যক্তি যদি আসমানি কিতাবের জ্ঞান ধারণ করে বা তার আদেশ-নিষেধ মুখে প্রচার করে, কিন্তু নিজের জীবনে তা বাস্তবায়ন না করে এবং তার মর্মার্থ না বোঝে, তবে তার বাহ্যিক জ্ঞান ও ঐশ্বর্যের কোনো মূল্য থাকে না।এই রূপকের মাধ্যমে মূলত সেসব আলেম বা অনুসারীদের সমালোচনা করা হয়েছে, যাঁরা ধর্মের জ্ঞান থাকার পরও তার থেকে উপকৃত হননি বা সৎকর্ম করেননি।

আয়াতের তরজমা: যাদেরকে তাওরাতের দায়িত্বভার অর্পণ করা হয়েছিল, অতঃপর তা তারা বহন করেনি, তাদের দৃষ্টান্ত পুস্তক বহনকারী গর্দভ। কত নিকৃষ্ট সেই সম্প্রদায়ের দৃষ্টান্ত যারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে। আল্লাহ ফাসিক/পাপাচারী সম্প্রদায়কে পথপ্রদর্শন করেন না।

27/05/2026

ঈদ মোবারক 💟

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Baridhara
Dhaka
1206