17/06/2026
𝗦𝗽𝗲𝗮𝗸 𝗦𝗺𝗮𝗿𝘁𝗲𝗿, 𝗦𝗰𝗼𝗿𝗲 𝗛𝗶𝗴𝗵𝗲𝗿- 𝗠𝗮𝘀𝘁𝗲𝗿 𝘁𝗵𝗲 𝗜𝗘𝗟𝗧𝗦 𝗦𝗽𝗲𝗮𝗸𝗶𝗻𝗴 𝗧𝗲𝘀𝘁 𝘄𝗶𝘁𝗵 𝗣𝗿𝗲𝗰𝗶𝘀𝗶𝗼𝗻!
🪡𝗪𝗼𝘂𝗹𝗱 𝘆𝗼𝘂 𝗹𝗶𝗸𝗲 𝘁𝗼 𝗹𝗶𝘃𝗲 𝗶𝗻 𝗮𝗻𝗼𝘁𝗵𝗲𝗿 𝗰𝗼𝘂𝗻𝘁𝗿𝘆 𝗶𝗻 𝘁𝗵𝗲 𝗳𝘂𝘁𝘂𝗿𝗲?
𝗬𝗲𝘀, 𝗜 𝘄𝗼𝘂𝗹𝗱. 𝗜𝗻 𝗳𝗮𝗰𝘁, 𝗜’𝗱 𝗹𝗼𝘃𝗲 𝘁𝗼 𝗲𝘅𝗽𝗲𝗿𝗶𝗲𝗻𝗰𝗲 𝗹𝗶𝗳𝗲 𝗶𝗻 Japan someday. 𝗜𝗳 𝗜 𝗵𝗮𝗱 𝘁𝗵𝗲 𝗰𝗵𝗮𝗻𝗰𝗲, 𝗜 𝘄𝗼𝘂𝗹𝗱 move there 𝗳𝗼𝗿 𝗮 𝗰𝗼𝘂𝗽𝗹𝗲 𝗼𝗳 𝘆𝗲𝗮𝗿𝘀, 𝗺𝗮𝗶𝗻𝗹𝘆 𝗯𝗲𝗰𝗮𝘂𝘀𝗲 I’m fascinated by their culture and lifestyle. 𝗜𝘁 𝘄𝗼𝘂𝗹𝗱 𝗯𝗲 𝗮𝗺𝗮𝘇𝗶𝗻𝗴 𝘁𝗼 𝗲𝘅𝗽𝗹𝗼𝗿𝗲 traditional places like Kyoto, and at the same time enjoy modern cities like Tokyo. 𝗢𝗳 𝗰𝗼𝘂𝗿𝘀𝗲, 𝗶𝘁 𝗺𝗶𝗴𝗵𝘁 𝗯𝗲 𝗰𝗵𝗮𝗹𝗹𝗲𝗻𝗴𝗶𝗻𝗴 𝗮𝘁 𝗳𝗶𝗿𝘀𝘁, 𝗲𝘀𝗽𝗲𝗰𝗶𝗮𝗹𝗹𝘆 𝘄𝗶𝘁𝗵 the language barrier, 𝗯𝘂𝘁 𝗜 𝘁𝗵𝗶𝗻𝗸 𝗜 𝘄𝗼𝘂𝗹𝗱 𝗮𝗱𝗮𝗽𝘁 𝗼𝘃𝗲𝗿 𝘁𝗶𝗺𝗲.
⚡️𝗧𝗵𝗶𝘀 𝗮𝗻𝘀𝘄𝗲𝗿 𝘂𝘀𝗲𝘀:
▫️"𝗬𝗲𝘀, 𝗜 𝘄𝗼𝘂𝗹𝗱"- direct willingness.
▫️"𝗜’𝗱 𝗹𝗼𝘃𝗲 𝘁𝗼"- emotional expression of desire.
▫️"𝗜𝗳 𝗜 𝗵𝗮𝗱 𝘁𝗵𝗲 𝗰𝗵𝗮𝗻𝗰𝗲, 𝗜 𝘄𝗼𝘂𝗹𝗱"- hypothetical expression.
▫️"𝗜𝘁 𝘄𝗼𝘂𝗹𝗱 𝗯𝗲 𝗮𝗺𝗮𝘇𝗶𝗻𝗴 𝘁𝗼 𝗲𝘅𝗽𝗹𝗼𝗿𝗲"- vivid positive description.
▫️"𝗜 𝘁𝗵𝗶𝗻𝗸 𝗜 𝘄𝗼𝘂𝗹𝗱 𝗮𝗱𝗮𝗽𝘁 𝗼𝘃𝗲𝗿 𝘁𝗶𝗺𝗲"- future possibility or willingness.
🔍𝗪𝗵𝘆 𝘁𝗵𝗶𝘀 𝗮𝗻𝘀𝘄𝗲𝗿 𝘄𝗼𝗿𝗸𝘀:
It uses 𝗻𝗮𝘁𝘂𝗿𝗮𝗹 𝗲𝘅𝗽𝗿𝗲𝘀𝘀𝗶𝗼𝗻𝘀, shows 𝗳𝗹𝗲𝘅𝗶𝗯𝗹𝗲 𝗰𝗼𝗻𝗱𝗶𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗴𝗿𝗮𝗺𝗺𝗮𝗿, includes 𝘀𝗽𝗲𝗰𝗶𝗳𝗶𝗰 𝗰𝘂𝗹𝘁𝘂𝗿𝗮𝗹 𝗿𝗲𝗳𝗲𝗿𝗲𝗻𝗰𝗲𝘀, and strikes a balance between 𝗽𝗼𝘀𝗶𝘁𝗶𝘃𝗶𝘁𝘆 𝗮𝗻𝗱 𝗿𝗲𝗮𝗹𝗶𝘀𝗺- all key to a high-scoring IELTS response.
🚀 𝗪𝗮𝗻𝘁 𝘁𝗼 𝗮𝗻𝘀𝘄𝗲𝗿 𝗹𝗶𝗸𝗲 𝗮 𝗽𝗿𝗼?
Join 𝗟𝗲𝘅𝗼𝗿𝗮 𝗔𝗰𝗮𝗱𝗲𝗺𝘆 and master the art of fluent, confident speaking with our expert strategies! 💡🎓
📢 𝗟𝗶𝗺𝗶𝘁𝗲𝗱 𝘀𝗲𝗮𝘁𝘀 𝗮𝘃𝗮𝗶𝗹𝗮𝗯𝗹𝗲- 𝗘𝗻𝗿𝗼𝗹𝗹 𝗻𝗼𝘄 𝗮𝗻𝗱 𝘀𝗽𝗲𝗮𝗸 𝘆𝗼𝘂𝗿 𝘄𝗮𝘆 𝘁𝗼 𝗕𝗮𝗻𝗱 𝟴+!
16/06/2026
❝𝐓𝐫𝐮𝐞, 𝐅𝐚𝐥𝐬𝐞, 𝐍𝐨𝐭 𝐆𝐢𝐯𝐞𝐧-এ বারবার ভুল করছেন? প্রবলেমটা হয়তো ইংলিশ না, স্কিল।❞
অনেক শিক্ষার্থী আইইএলটিএস রিডিং-এর ট্রু, ফলস, নট গিভেন প্রশ্নে বারবার ভুল করে। তখন তারা মনে করে, 'আমার ভোক্যাবুলারি কম', 'আমার ইংলিশ দুর্বল', অথবা 'আমাকে আরও বেশি প্র্যাকটিস করতে হবে।'
কিন্তু বাস্তবতা হলো, অনেক সময় সমস্যাটা ইংলিশ নলেজ-এর চেয়ে রিডিং স্কিল-এর ঘাটতিতে বেশি থাকে।
ধরুন, প্যাসেজ-এ লেখা আছে: The company increased its profits by 20%.
আর কোয়েশ্চেন-এ লেখা আছে: The company earned more money than before.
এখানে অনেক শিক্ষার্থী 𝐓𝐫𝐮𝐞 উত্তর দিতে পারে না, কারণ প্যাসেজ আর কোয়েশ্চেন-এ একই শব্দ নেই। অথচ আইইএলটিএস দেখতে চায়- ❝আপনি শব্দ মিলাতে পারেন কি না, তা নয়; বরং অর্থ মিলাতে পারেন কি না।‘❞
এখানেই প্রয়োজন মিনিং ম্যাচিং স্কিল এবং প্যারাফ্রেজ রিকগনিশন।
আবার অনেক শিক্ষার্থী নট গিভেন প্রশ্নে ভুল করে, কারণ তারা প্যাসেজ-এর তথ্যের পরিবর্তে নিজের ধারণা ব্যবহার করে।
প্যাসেজ-এ যদি শুধু বলা হয়: John lives in Dhaka. তাহলে John was born in Dhaka- এই প্রশ্নের উত্তর কখনো 𝐓𝐫𝐮𝐞 হতে পারে না। কারণ জন্মস্থান সম্পর্কে প্যাসেজ-এ কোনো তথ্যই দেওয়া হয়নি; এটাই 𝐍𝐨𝐭 𝐆𝐢𝐯𝐞𝐧।
আরেকটি সাধারণ সমস্যা হলো Extreme Words: 𝗮𝗹𝗹, 𝗲𝘃𝗲𝗿𝘆, 𝗮𝗹𝘄𝗮𝘆𝘀, 𝗼𝗻𝗹𝘆, 𝗻𝗲𝘃𝗲𝗿, 𝗺𝘂𝘀𝘁- এ ধরনের একটি শব্দ পুরো অর্থ বদলে দিতে পারে। এবং এদের উপরেই উত্তর নির্ভর করে।
তাই 𝐓𝐫𝐮𝐞, 𝐅𝐚𝐥𝐬𝐞, 𝐍𝐨𝐭 𝐆𝐢𝐯𝐞𝐧-তে ভালো করতে চাইলে শুধু রিডিং প্র্যাকটিস করলেই হবে না। শিক্ষার্থীদের নিচের স্কিল-গুলোও গড়ে তুলতে হবে:
📍Meaning Matching Skill
📍Paraphrase Recognition
📍True vs False vs Not Given Distinction
📍Evidence-Based Reading
📍Careful Reading of Key Words
📍Logical Comparison Skill
📍Strong Vocabulary & Synonym Awareness
মনে রাখবেন,
🎯 𝐓𝐫𝐮𝐞, 𝐅𝐚𝐥𝐬𝐞, 𝐍𝐨𝐭 𝐆𝐢𝐯𝐞𝐧- কোনো কোয়েশ্চেন টাইপ নয়; এটি মূলত একটি স্কিল টেস্ট।
যখন শিক্ষার্থীরা এই স্কিল-গুলো আয়ত্ত করতে শুরু করে, তখন টিএফএনজি-এর অ্যাকিউরেসি স্বাভাবিকভাবেই বাড়তে থাকে।
15/06/2026
আইইএলটিএস নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণা- ❝আইইএলটিএস-এ ৭ পেতে নেটিভ স্পিকার-এর মতো ইংলিশ বলতে হয়।❞
অনেক শিক্ষার্থী আইইএলটিএস-এর প্রস্তুতি শুরু করার আগেই হতাশ হয়ে যায়, কারণ তারা মনে করে নেটিভ স্পিকার-এর মতো অ্যাকসেন্ট, প্রোফিশিয়েন্সি বা ভোক্যাবুলারি না থাকলে ভালো স্কোর পাওয়া অসম্ভব।
কিন্তু বাস্তবতা হলো- আইইএলটিএস এক্সামিনার আপনাকে ব্রিটিশ বা আমেরিকান শোনাচ্ছেন কি না, সেটা বিচার করেন না। বরং তারা দেখেন:
📍আপনার গ্রামার কতটা অ্যাকিউরেট এবং ফ্লেক্সিবল।
📍আপনি প্রশ্নের উত্তর স্পষ্টভাবে দিতে পারছেন কি না। 📍আপনি যথাযথ ভোক্যাবুলারি ব্যবহার করতে পারছেন কি না।
📍আপনি কতটা কনফিডেন্টলি কমিউনিকেট করতে পারছেন।
📍আপনার আইডিয়াস গুলো লজিক্যালি কানেক্ট করতে পারছেন কি না।
A Band 7 or Band 8 candidate does not always use the most difficult words. Rather, they express their ideas clearly, naturally, and effectively.
মনে রাখবেন- আইইএলটিএস কোনো অ্যাকসেন্ট টেস্ট নয়: আইইএলটিএস হলো কমিউনিকেশন টেস্ট।
Your goal is not to sound like a native speaker. Your goal should be to become an effective English communicator. And that is what will ultimately help you achieve your desired score.
▫️By
ᵢₑₗₜₛ Cₒₐcₕ ᵣₐₖᵢb
ₗₑₓₒᵣₐ ₐcₐdₑₘy
14/06/2026
❝ব্যান্ড ৭-এর জন্য সব গ্রামার নয়, দরকার সঠিক গ্রামার।❞
Many IELTS learners make the mistake of memorising countless grammar rules, forgetting what actually matters in the Writing test. এক্সামিনার-রা দেখেন না আপনি কতগুলো গ্রামার রুল জানেন; তারা দেখেন আপনি সেগুলো কতটা সঠিকভাবে ব্যবহার করতে পারেন।
⚡️ব্যান্ড ৭-এর জন্য আগে এই ৫টি গ্রামার স্ট্রাকচার আয়ত্ত করুন:
🪡𝐂𝐨𝐦𝐩𝐥𝐞𝐱 𝐒𝐞𝐧𝐭𝐞𝐧𝐜𝐞𝐬: এটি ব্যান্ড ৭-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রামার স্ট্রাকচার-গুলোর একটি।
📍কেন গুরুত্বপূর্ণ?
কারণ আইইএলটিএস এক্সামিনার দেখতে চান আপনি একাধিক আইডিয়া-কে লজিক্যাল রিলেশনশিপ-এর মাধ্যমে কানেক্ট করতে পারেন কি না।
📍কখন ব্যবহার করবেন?
• Cause & Effect
• Problem & Solution
• Opinion Essays
• Advantage & Disadvantage Essays
📍𝐄𝐱𝐚𝐦𝐩𝐥𝐞:
🌿Although crime rates have fallen in some countries, many people still feel unsafe.
🌿If governments invested more in education, fewer young people would commit crimes.
📍 𝐔𝐬𝐞𝐟𝐮𝐥 𝐂𝐨𝐧𝐧𝐞𝐜𝐭𝐨𝐫𝐬: Although, While, Whereas, Since, Because, If, Unless
🪡𝐑𝐞𝐥𝐚𝐭𝐢𝐯𝐞 𝐂𝐥𝐚𝐮𝐬𝐞𝐬: এটি সেন্টেন্স-এ অতিরিক্ত ইনফরমেশন যোগ করতে সাহায্য করে, ফলে রাইটিং আরও একাডেমিক ও সোফিস্টিকেটেড শোনায়।
📍 কীভাবে চিনবেন?
যেখানে 𝐰𝐡𝐨, 𝐰𝐡𝐢𝐜𝐡, 𝐭𝐡𝐚𝐭, 𝐰𝐡𝐨𝐬𝐞, 𝐰𝐡𝐞𝐫𝐞 ব্যবহার করে 𝐧𝐨𝐮𝐧 সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হয়।
📍 𝐄𝐱𝐚𝐦𝐩𝐥𝐞:
🌿Young offenders who receive proper guidance are less likely to reoffend.
🌿Rehabilitation programmes, which focus on behavioural change, can reduce crime rates.
📍 𝐒𝐢𝐦𝐩𝐥𝐞 𝐒𝐞𝐧𝐭𝐞𝐧𝐜𝐞: Rehabilitation programmes can reduce crime rates.
📍 𝐀𝐝𝐯𝐚𝐧𝐜𝐞𝐝 𝐕𝐞𝐫𝐬𝐢𝐨𝐧: Rehabilitation programmes, which focus on behavioural change, can reduce crime rates.
🪡𝐏𝐚𝐬𝐬𝐢𝐯𝐞 𝐕𝐨𝐢𝐜𝐞: আইইএলটিএস রাইটিং-এ অনেক সময় অ্যাকশন-এর চেয়ে অ্যাকশন-এর ফলাফল বেশি গুরুত্বপূর্ণ হয়। তখন প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়।
📍 বিশেষভাবে ইউসফুল:
• Crime
• Government
• Environment
• Education
📍 𝐄𝐱𝐚𝐦𝐩𝐥𝐞:
🌿Offenders should be rehabilitated rather than simply punished.
🌿Renewable energy sources are increasingly being adopted.
📍 𝐀𝐜𝐭𝐢𝐯𝐞: The government should enforce strict laws.
📍 𝐏𝐚𝐬𝐬𝐢𝐯𝐞: Strict laws should be enforced.
প্যাসিভ ভার্সন-টি বেশি ফর্মাল এবং একাডেমিক শোনায়।
🪡𝐏𝐚𝐫𝐭𝐢𝐜𝐢𝐩𝐥𝐞 𝐂𝐥𝐚𝐮𝐬𝐞𝐬: এটি একই সেন্টেন্স-এ দুটি রিলেটেড আইডিয়া-কে কনসাইস এবং এলিগ্যান্ট উপায়ে প্রকাশ করতে সাহায্য করে।
📍 কেন ব্যবহার করবেন?
একই কথা কম শব্দে বলা যায় এবং সেন্টেন্স ভ্যারাইটি বৃদ্ধি পায়।
বিশেষভাবে ইউসফুল:
• Task 1- Map
• Task 1- Process Diagram
📍 𝐄𝐱𝐚𝐦𝐩𝐥𝐞:
🌿By providing vocational training, governments can help offenders reintegrate into society.
🌿Having completed their education, many young people find better employment opportunities.
📍 𝐒𝐢𝐦𝐩𝐥𝐞 𝐕𝐞𝐫𝐬𝐢𝐨𝐧: Governments provide vocational training. As a result, offenders can reintegrate into society.
📍 𝐀𝐝𝐯𝐚𝐧𝐜𝐞𝐝 𝐕𝐞𝐫𝐬𝐢𝐨𝐧: By providing vocational training, governments can help offenders reintegrate into society.
🪡𝐈𝐧𝐯𝐞𝐫𝐬𝐢𝐨𝐧: এটি খুব বেশি ব্যবহার করার দরকার নেই। তবে সঠিক জায়গায় ১–২ বার ব্যবহার করলে রাইটিং আরও সোফিস্টিকেটেড শোনায়।
📍 সাধারণত ব্যবহৃত হয়:
Not only
Rarely
Seldom
Never
Hardly
📍 𝐄𝐱𝐚𝐦𝐩𝐥𝐞: Not only does education reduce crime, but it also promotes social stability.
• Rarely do governments address the root causes of this problem.
📍𝐍𝐨𝐫𝐦𝐚𝐥 𝐒𝐞𝐧𝐭𝐞𝐧𝐜𝐞: Governments rarely address the root causes of this problem.
📍𝐈𝐧𝐯𝐞𝐫𝐬𝐢𝐨𝐧: Rarely do governments address the root causes of this problem.
দ্বিতীয় সেন্টেন্স-টি এক্সামিনার-এর কাছে বেশি অ্যাডভান্সড গ্রামাটিকাল কন্ট্রোল প্রদর্শন করে।
🎯 𝐁𝐨𝐭𝐭𝐨𝐦 𝐋𝐢𝐧𝐞:
এক্সামিনার-রা "দুর্লভ গ্রামার" খোঁজেন না। তারা খোঁজেন-
✅ Variety of sentence structures
✅ Few grammatical errors
✅ Clear meaning
✅ Accurate punctuation
তাই ১০টা কঠিন গ্রামার ভুলভাবে ব্যবহার করার চেয়ে ৫টা গ্রামার নির্ভুলভাবে ব্যবহার করা অনেক বেশি কার্যকর।
▫️By
ᵢₑₗₜₛ Cₒₐcₕ ᵣₐₖᵢb
ₗₑₓₒᵣₐ ₐcₐdₑₘy
12/06/2026
🌬️ A breath of fresh air- সতেজতার অনুভব; এমন কিছু যা নতুন বা আনন্দদায়ক লাগে।
🪡Spending time in the countryside is like 𝐚 𝐛𝐫𝐞𝐚𝐭𝐡 𝐨𝐟 𝐟𝐫𝐞𝐬𝐡 𝐚𝐢𝐫 for me.
➡️গ্রামে সময় কাটানো আমার জন্য একদম সতেজতার অনুভব।
🕊️ At peace with the world- মানসিক শান্তি ও সম্পূর্ণ তৃপ্তি অনুভব করা।
🪡When I sit in nature, I feel 𝐚𝐭 𝐩𝐞𝐚𝐜𝐞 𝐰𝐢𝐭𝐡 𝐭𝐡𝐞 𝐰𝐨𝐫𝐥𝐝.
➡️প্রকৃতির মাঝে বসলে আমি মানসিক শান্তি অনুভব করি।
⏳ Take a moment to soak it all in- কিছু সময় নিয়ে চারপাশের সৌন্দর্য বা অভিজ্ঞতাটি পুরোপুরি উপলব্ধি করা।
🪡I often 𝐭𝐚𝐤𝐞 𝐚 𝐦𝐨𝐦𝐞𝐧𝐭 𝐭𝐨 𝐬𝐨𝐚𝐤 𝐢𝐭 𝐚𝐥𝐥 𝐢𝐧 when I'm surrounded by nature.
➡️প্রকৃতির মাঝে থাকলে আমি প্রায়ই একটু সময় নিই সবকিছু ভালোভাবে অনুভব করার জন্য।
🌇 Golden hour- সূর্যোদয় বা সূর্যাস্তের আশেপাশের সময়, যখন পরিবেশে সোনালি আলো থাকে।
🪡The 𝐠𝐨𝐥𝐝𝐞𝐧 𝐡𝐨𝐮𝐫 always inspires me to reflect on life.
➡️গোল্ডেন আওয়ারের সময়টা সবসময় আমাকে জীবনের বিষয়ে ভাবতে অনুপ্রাণিত করে।
🎶 Lost in the moment- মুহূর্তের মধ্যে এতটাই মগ্ন থাকা যে অন্য কিছু খেয়াল থাকে না।
🪡I was completely 𝐥𝐨𝐬𝐭 𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐦𝐨𝐦𝐞𝐧𝐭 while watching the sunset.
➡️সূর্যাস্ত দেখার সময় আমি পুরোপুরি মুহূর্তের মধ্যে হারিয়ে গিয়েছিলাম।
▫️By
ᵢₑₗₜₛ Cₒₐcₕ ᵣₐₖᵢb
ₗₑₓₒᵣₐ ₐcₐdₑₘy.
➖️
10/06/2026
❝স্যার, আমি আইইএলটিএস রিডিং পড়ি, কিন্তু কিছুই বুঝি না!❞
প্রায় প্রতিদিনই কোনো না কোনো শিক্ষার্থী আমাকে এই কথাটি বলে। মজার বিষয় হলো, বেশিরভাগ ক্ষেত্রে সমস্যাটি ভোক্যাবুলারি-এর নয়। সমস্যাটি হলো- আমরা রিডিং-কে আন্ডারস্ট্যান্ডিং হিসেবে দেখি না; বরং ইনফরমেশন কালেকশন হিসেবে দেখি।
একটি ছোট এক্সাম্পল দিই।
ধরুন, আপনি একটি বাংলা পত্রিকার আর্টিকেল পড়ছেন। সেখানে হয়তো কয়েকটি কঠিন শব্দ আছে। কিন্তু তারপরও আপনি লেখকের বক্তব্য বুঝতে পারছেন।
কেন? কারণ আপনি প্রতিটি শব্দ বুঝতে চান না; আপনি মেইন আইডিয়া বুঝতে চান।
কিন্তু আইইএলটিএস রিডিং-এর ক্ষেত্রে আমরা ঠিক উল্টো কাজ করি। একটি আননোন ওয়ার্ড দেখলেই থেমে যাই। আরেকটি আননোন ওয়ার্ড দেখলে ডিকশনারি খুঁজি।তৃতীয়টি দেখলে আত্মবিশ্বাস হারিয়ে ফেলি।
ফলাফল? পড়া শেষ হওয়ার আগেই কনসেন্ট্রেশন শেষ হয়ে যায়।
অনেক শিক্ষার্থী মনে করেন: ❝প্যাসেজ-এর প্রতিটি শব্দ বুঝতে পারলে আমি রিডিং-এ ভালো করব।❞ কিন্তু বাস্তবতা হলো- আইইএলটিএস এক্সামিনার কখনোই পরীক্ষা করেন না আপনি প্যাসেজ-এর প্রতিটি শব্দ জানেন কি না।
তারা দেখতে চান: আপনি মেইন আইডিয়া ধরতে পারেন কি না, রাইটার-এর ওপিনিয়ন বুঝতে পারেন কি না, ইনফরমেশন লোকেট করতে পারেন কি না, ডিফারেন্ট আইডিয়াস-এর মধ্যে কানেকশন খুঁজে বের করতে পারেন কি না।
অর্থাৎ আইইএলটিএস রিডিং মূলত একটি আন্ডারস্ট্যান্ডিং টেস্ট, ভোক্যাবুলারি টেস্ট নয়।
তাহলে রিডিং পড়ে বুঝতে কী করবেন?
🌿শব্দ নয়, মেসেজ ধরুন: পড়ার সময় নিজেকে বারবার জিজ্ঞেস করুন: ❝লেখক আসলে কী বলতে চাইছেন?❞
এই একটি কোয়েশ্চেন আপনার রিডিং হ্যাবিট বদলে দিতে পারে। কারণ আইইএলটিএস-এর অধিকাংশ কোয়েশ্চেন-এর উত্তর শব্দে নয়, আইডিয়া-তে লুকিয়ে থাকে।
🌿প্রতিটি প্যারাগ্রাফ-এর জন্য একটি হেডিং দিন: একটি প্যারাগ্রাফ পড়া শেষ হলে নিজেকে বলুন: ❝এই অংশটিকে যদি একটি শিরোনাম দিতে হতো, তাহলে কী দিতাম?❞ যদি হেডিং দিতে না পারেন, তাহলে সম্ভবত আপনি প্যারাগ্রাফ-এর মূল বক্তব্য ধরতে পারেননি।
🌿আননোন ওয়ার্ডস-এর সঙ্গে বন্ধুত্ব করুন: একটি কঠিন সত্য হলো- আপনি আইইএলটিএস এক্সাম-এ শতভাগ ভোক্যাবুলারি জেনে যেতে পারবেন না। এবং আপনার তা প্রয়োজনও নেই।
স্ট্রং রিডারস শব্দ দেখে ভয় পান না। তারা কনটেক্সট ব্যবহার করে অর্থ অনুমান করেন। কারণ বাস্তব রিডিং স্কিল-এর বড় অংশই হলো- 𝗠𝗲𝗮𝗻𝗶𝗻𝗴 𝗚𝘂𝗲𝘀𝘀𝗶𝗻𝗴 𝗔𝗯𝗶𝗹𝗶𝘁𝘆.
🌿রিডিং-এর পর সামারি লিখুন: এই অভ্যাসটি আশ্চর্যজনকভাবে কার্যকর। প্যাসেজ শেষ করে মাত্র ২-৩ লাইনে লিখুন: প্যাসেজ-এর টপিক কী? রাইটার কী বলতে চেয়েছেন? মেইন কনক্লুশন কী? যদি সামারি লিখতে না পারেন, তাহলে প্যাসেজ পুরোপুরি বোঝা হয়নি।
🌿আইইএলটিএস-এর বাইরে ইংরেজি পড়ুন: অনেকেই শুধু কেমব্রিজ টেস্টস সমাধান করেন। কিন্তু রিডিং স্কিল টেস্ট দিয়ে তৈরি হয় না। রিডিং স্কিল তৈরি হয় রিডিং দিয়ে।
প্রতিদিন ১৫-২০ মিনিট পড়তে পারেন: বিবিসি নিউজ, ন্যাশনাল জিওগ্রাফিক, সায়েন্টিফিক আমেরিকান, দ্য গার্ডিয়ান।
শুরুতে ধীরে পড়ুন। স্পিড নিয়ে চিন্তা করবেন না। প্রথম লক্ষ্য হওয়া উচিত আন্ডারস্ট্যান্ডিং।
📍শেষ কথা- আইইএলটিএস রিডিং-এ ব্যান্ড ৭, ৮ বা ৯ পাওয়া শিক্ষার্থীরা প্যাসেজ-এর প্রতিটি শব্দ জানেন না। তারা শুধু একটি কাজ খুব ভালো পারেন- তারা লেখকের চিন্তাভাবনা অনুসরণ করতে পারেন।
যেদিন আপনি শব্দ গোনা বন্ধ করে আইডিয়া ধরার অভ্যাস তৈরি করবেন, সেদিন থেকেই আপনার রিডিং স্কোর পরিবর্তন হতে শুরু করবে।
কারণ আইইএলটিএস রিডিং-এ সফলতা আসে বেশি প্যাসেজ সমাধান করার মাধ্যমে নয়; সফলতা আসে পড়ার পর সত্যিকার অর্থে বোঝার ক্ষমতা তৈরি করার মাধ্যমে।
10/06/2026
Lexora Academy is committed to helping you grow.
Apply Now!
09/06/2026
❝আমি ভোক্যাবুলারি মুখস্থ করেছি, গ্রামার-ও মোটামুটি ভালো। তারপরও আইইএলটিএস রাইটিং-এ ব্যান্ড স্কোর বাড়ছে না কেন?❞ এটি সম্ভবত আইইএলটিএস শিক্ষার্থীদের সবচেয়ে কমন প্রশ্ন।
কারণ আইইএলটিএস রাইটিং শুধুমাত্র ইংরেজি জানার পরীক্ষা নয়; এটি আপনার থিংকিং, অর্গানাইজেশন, অ্যান্ড কমিউনিকেশন স্কিলস-এরও পরীক্ষা।
আপনি এসে রাইটিং-কে একটি বাড়ি তৈরির সাথে তুলনা করতে পারেন। এক্ষেত্রে ভোক্যাবুলারি হলো ইট; গ্রামার হলো সিমেন্ট।
কিন্তু ডিজাইন না থাকলে কি বাড়িটি দাঁড়াবে? অবশ্যই না।
অনেক শিক্ষার্থী সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করে, কিন্তু প্রশ্নে যা চাওয়া হয় সেটার মূল উত্তরই দেন না। কেউ অনেক আইডিয়া লিখে, কিন্তু সেগুলো যথেষ্ট ব্যাখ্যা করে না। আবার কেউ গ্রামার-এর পেছনে এতটাই সময় ব্যয় করে যে রাইটিং-এর ফ্লো-টাই নষ্ট হয়ে যায়।
তাহলে কী করবেন?
🪡কোয়েশ্চেন অ্যানালাইসিস শিখুন: প্রথমেই বুঝতে হবে প্রশ্নটি আসলে কী জানতে চাচ্ছে। আপনি যদি প্রশ্নের চাহিদা পূরণ করতে না পারেন, তাহলে ভালো ভোক্যাবুলারি ব্যবহার করেও কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর পাওয়া কঠিন।
🪡একটি কার্যকর স্ট্রাকচার অনুসরণ করুন: এক্ষেত্রে 𝐓𝐄𝐄𝐑 𝐌𝐞𝐭𝐡𝐨𝐝-ই সেরা। রাইটিং-এর প্রতিটি প্যারাগ্রাফ-এর একটি স্পষ্ট উদ্দেশ্য থাকতে হবে। এলোমেলোভাবে আইডিয়া লিখলে কোহেরেন্স অ্যান্ড কোহেশন ক্ষতিগ্রস্ত হয়।
🪡রিলেভ্যান্ট আইডিয়াস ব্যবহার করুন: অনেক শিক্ষার্থী বেশি আইডিয়া দেওয়ার চেষ্টা করে। অথচ এক্সামিনার বেশি আইডিয়া নয়, বরং ভালোভাবে ব্যাখ্যা করা আইডিয়া খোঁজেন।
🪡টপিক-স্পেসিফিক ভোক্যাবুলারি শিখুন: ভোক্যাবুলারি মুখস্থ করার পরিবর্তে বিভিন্ন টপিক-এর সাথে সম্পর্কিত শব্দ ও এক্সপ্রেশনস শেখার চেষ্টা করুন।
🪡গ্রামার-এর অ্যাকিউরেসি বাড়ান: জটিল সেন্টেন্স লিখতেই হবে এমন নয়। ভুলে ভরা কমপ্লেক্স সেন্টেন্স-এর চেয়ে সঠিক সিম্পল সেন্টেন্স অনেক বেশি কার্যকর।
🪡নিয়মিত ফিডব্যাক নিন: নিজের রাইটিং নিজে মূল্যায়ন করা কঠিন। একজন অভিজ্ঞ ইনস্ট্রাক্টর-এর ফিডব্যাক আপনার দুর্বলতা দ্রুত খুঁজে বের করতে সাহায্য করবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো-
Your IELTS Writing band score rises when you shift your focus from writing English to communicating your ideas effectively.
❝একটি ভালো এসে এক্সামিনার-কে মুগ্ধ করার জন্য লেখা হয় না; বরং তাকে সহজে বোঝানোর জন্য লেখা হয়।❞
তাই পরবর্তী রাইটিং প্র্যাকটিস শুরু করার আগে নিজেকে একটি প্রশ্ন করুন: ❝আমি কি শুধু লিখছি, নাকি সত্যিই প্রশ্নের উত্তর দিচ্ছি?❞
এই একটি কোয়েশ্চেন-ই আপনার রাইটিং স্কোর-এ বড় পরিবর্তন আনতে পারে।
08/06/2026
অনেক শিক্ষার্থী আইইএলটিএস-কে কঠিন মনে করে, কারণ তারা শুধুমাত্র স্কোর দেখে; প্রসেস দেখে না।
Every high IELTS score is the outcome of consistent learning, constructive feedback, and purposeful practice. Success is rarely accidental; it is the result of a well-structured process.
আমাদের লক্ষ্য শুধু কিছু টেকনিকস শেখানো নয়; বরং এমন একটি লার্নিং এনভায়রনমেন্ট তৈরি করা, যেখানে প্রতিটি শিক্ষার্থী ধাপে ধাপে নিজের দুর্বলতা কাটিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারে।
আজকের একটি প্রোডাক্টিভ ক্লাস, একটি কারেক্টেড মিসটেক, কিংবা একটি ইমপ্রুভড আন্সার- এগুলোই ভবিষ্যতের বড় স্কোর-এর ভিত্তি তৈরি করে।
At 𝐋𝐞𝐱𝐨𝐫𝐚 𝐀𝐜𝐚𝐝𝐞𝐦𝐲, we focus on turning effort into measurable progress- one class, one skill, and one improvement at a time.
Learn with purpose. Practice with confidence. Improve with guidance. 𝐁𝐞𝐜𝐚𝐮𝐬𝐞 𝐠𝐫𝐞𝐚𝐭 𝐬𝐜𝐨𝐫𝐞𝐬 𝐚𝐫𝐞 𝐞𝐚𝐫𝐧𝐞𝐝, 𝐧𝐨𝐭 𝐠𝐮𝐞𝐬𝐬𝐞𝐝.
07/06/2026
সঙ্গীকে তাল না দিয়ে লেক্সোরা একাডেমী'র কোর্স উপহার দিন- আর অভিশাপ মুক্ত থাকুন।