18/06/2026
আপনার সন্তানের স্কুল শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষার এক অনন্য মাধ্যম!
স্কুলগামী শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি কুরআন ও দ্বীনি শিক্ষায় গড়ে তুলতে 'আল-ওয়াফিদ একাডেমি' নিয়ে এলো "আল-ওয়াফিদ আফটার স্কুলিং" প্রোগ্রাম। এখানে অত্যন্ত যত্ন সহকারে শিশুদের দ্বীনি শিক্ষা প্রদান করা হয়।
আমাদের প্রোগ্রামসমূহ ও সময়সূচী:
কায়দা ও আমপারা:
দুপুর ০৩:০০ টা থেকে আসর পর্যন্ত।
নাজেরা ও হিফয:
মাগরিবের পর থেকে রাত ০৯:০০ টা পর্যন্ত।
ভর্তির যোগ্যতা:
স্কুলগামী শিক্ষার্থীদের জন্য প্রি-হিফয, হিফয ও মৌলিক দ্বীনি শিক্ষা।
📢 ভর্তি চলছে!
আসন সংখ্যা সীমিত হওয়ায় আজই আপনার সন্তানের আসনটি নিশ্চিত করুন।
আল-ওয়াফিদ একাডেমি
বাড়ি-০৭, রোড-০৫, সেক্টর-১২, উত্তরা, ঢাকা-১২৩০।
01575758101
17/06/2026
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
পবিত্র হিজরী নববর্ষ ১৪৪৮-এর স্নিগ্ধ আলোয়
আল-ওয়াফিদ একাডেমির প্রিয় শিক্ষার্থী, শ্রদ্ধেয় অভিভাবক, নিবেদিতপ্রাণ শিক্ষক মণ্ডলী এবং সকল শুভাকাঙ্ক্ষীকে জানাই আমার অন্তরের গভীর থেকে আন্তরিক মোবারকবাদ।
একটি নতুন বছর মানেই নতুন পথচলা, নতুন স্বপ্ন আর আত্মশুদ্ধির এক নতুন সুযোগ।গত দিনগুলোতে আপনাদের যে ভালোবাসা, বিশ্বাস আর অক্লান্ত সহযোগিতা আমাদের এই আঙিনাকে মুখরিত করে রেখেছিল, তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।
আসুন, এই নতুন বছরে আমরা আমাদের সন্তানদের হৃদয়ে ইসলামের সুমহান সুকোমল শিক্ষা, নৈতিকতা এবং সততার বীজ বুনে দিই। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি-নতুন হিজরী বছরটি যেন আমাদের প্রত্যেকের জীবনে আধ্যাত্মিক প্রশান্তি, জ্ঞান ও সাফল্যের অফুরন্ত রহমত বয়ে আনে।
আপনাদের সকলের জীবন হোক সুন্দর, নিরাপদ ও ঈমানের আলোয় দীপ্ত। হিজরী নববর্ষের শুভেচ্ছা।
01-01-1448
17-06-2026
16/06/2026
শিক্ষার্থীদের মাঝে ইসলামের সুমহান শিক্ষা ও নৈতিকতা ছড়িয়ে পড়ার নতুন প্রত্যয় নিয়ে শুরু হোক হিজরী নববর্ষ ১৪৪৮।
16/06/2026
মূসা (আলাইহিস সালাম)-এর হাতে ছিল শুধু একটি লাঠি।
ইউনুস (আলাইহিস সালাম)-এর কাছে কিছুই ছিল না, ছিল শুধু একটি দু'আ।
নূহ (আলাইহিস সালাম) কাঠ আর পেরেক দিয়ে তৈরি করেছিলেন স্রেফ একটি জাহাজ, যখন পুরো দুনিয়া ছিল ডুবে যাওয়ার পথে।
তাঁদের উপকরণ ছিল সাধারণ, কিন্তু আল্লাহর উপর তাঁদের ভরসা ছিল অসাধারণ!
তাই উপকরণ কম না বেশি, এটা কখনোই কোনো ব্যাপার ছিল না। বরং, সবসময়ই এটা ছিল কেবলমাত্র তাওয়াক্কুল বা আল্লাহর ওপর অবিচল বিশ্বাসের ব্যাপার।
আপনি যতো দুর্বল কিংবা আপনার সামর্থ্য যতো সীমিতই হোক না কেন, আপনার হৃদয়টা যেন সবসময় আল্লাহর সাথে জুড়ে থাকে।
ঠিক যেমনটা বলেছিলেন মূসা (আলাইহিস সালাম), যখন তাঁর একদিকে ছিল উত্তাল সাগর আর আরেকদিকে ছিল ফেরাউনের বিশাল বাহিনী:
إِنَّ مَعِيَ رَبِّي سَيَهْدِينِ
অর্থ: "আমার রব আমার সঙ্গে আছেন, শীঘ্রই তিনি আমাকে পথনির্দেশ করবেন।" (সূরা আশ-শু‘আরা: ৬২)
#আলওয়াহিদএকাডেমি #তাওয়াক্কুল #আল্লাহরপ্রতিভরসা #ইসলামিকপোস্ট #কুরআনেরআলো #অনুপ্রেরণা #ঈমান #ইসলামীশিক্ষা
15/06/2026
সাহাবী ইবনে উমার (রাযিয়াল্লাহু আনহু) বলেছেন: জ্ঞান তিনটি বস্তুর মধ্যে নিহিত
• আল-কুরআন
• সুন্নাহ (অর্থাৎ হাদীস)
• 'আমি জানি না' বলা।
(জামি উ বায়ানিল ইলম ২/২৩)
#আলওয়াহিদএকাডেমি #ইসলামীশিক্ষা #জ্ঞান #কুরআন #সুন্নাহ #ইসলাম #শিক্ষামূলক #উত্তরা #ইসলামিকপোস্ট
14/06/2026
সোমবার ও বৃহস্পতিবার রোযার কিছু হাদীস:
● আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ
নবী ﷺ সোমবার ও বৃহস্পতিবার সিয়াম রাখতেন। তাঁকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ্র রসূল! আপনি সোমবার ও বৃহস্পতিবার সিয়াম রেখে থাকেন। তিনি বলেন, আল্লাহ্ তাআলা সোমবার ও বৃহস্পতিবার এ দু' দিন পরস্পর সম্পর্ক ছিন্নকারী দু' ব্যক্তি ব্যতীত প্রত্যেক মুসলমানকে ক্ষমা করেন। তিনি (ফেরেশতাদের) বলেন, তারা সন্ধিতে আবদ্ধ হওয়া অবধি তাদের ত্যাগ করো।
(সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ১৭৪০)
● রবীআহ ইবনুল গায (রহঃ) থেকে বর্ণিতঃ
তিনি আয়িশা (রাঃ) এর নিকট রসূলুল্লাহ ﷺ-এর সিয়াম সম্পর্কে জিজ্ঞেস করেন। তিনি বলেন, নবী ﷺ সোমবার ও বৃহস্পতিবারের রোযার প্রতি খুবই খেয়াল রাখতেন।
(সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ১৭৩৯)
● আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ ﷺ বলেনঃ প্রতি সোমবার ও বৃহস্পতিবার (আল্লাহ তা’আলার দরবারে) আমল পেশ করা হয়। সুতরাং আমার আমলসমূহ যেন রোযা পালনরত অবস্থায় পেশ করা হোক এটাই আমার পছন্দনীয়।
(জামে' আত-তিরমিজি, হাদিস নং ৭৪৭)
● ইব্রাহীম নখয়ী ও তার স্ত্রী উভয়ে প্রতি বৃহস্পতিবার একে অন্যের কাছে কেঁদে বলতেন,
"আজ আমাদের আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হচ্ছে!"
(লাত্বায়েফুল মায়ারেফ: ১২৭)
13/06/2026
বৃষ্টির সময় পড়ার দুআ ও আমল:
বৃষ্টির সময় বান্দার দুআ কবুল হয়।
(আবু দাউদের ২৫৪০)
তাই আসুন বৃষ্টির সময় আমরা বেশি বেশি দুআ করি। নিজেদের দুনিয়া ও আখিরাতের জন্য দুআ করি। কল্যানকর বৃষ্টির জন্য দুআ করি।
নবীজি ﷺ বৃষ্টির সময় নিচের দুআটি করতেনঃ
اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا
উচ্চারণ: আল্লাহুম্মা সায়্যিবান নাফি'আ
অর্থঃ হে আল্লাহ্! মুষলধারায় কল্যাণকর বৃষ্টি দাও। (বুখারী ১০৩২)
বৃষ্টি দেখলে নবীজি ﷺ এ দুআটিও পড়তেনঃ
اللَّهُمَّ صَيِّبًا هَنِيئًا
উচ্চারণ: আল্লাহুম্মা সায়্যিবান হানিয়া
অর্থঃ হে আল্লাহ! বরকতপূর্ণ ও সুমিষ্ট পানি দান করো। (আবু দাউদ ৫১৯৯)
পাশাপাশি বৃষ্টির পানি স্পর্শ করাও নবীজির ﷺ সুন্নত। সুযোগ থাকলে মাঝে মাঝে নবীজির এই সুন্নতের উপর আমল করার নিয়তে বৃষ্টির পানি স্পর্শ করার চেষ্টা করতে পারি।
আনাস [রা.] বলেন, 'আমরা রাসুলুল্লাহ ﷺ এর সঙ্গে থাকাকালে একবার বৃষ্টি নামল। রাসুলুল্লাহ ﷺ তখন তাঁর পরিধেয় (বস্ত্র) প্রসারিত করলেন, যাতে পানি তাকে স্পর্শ করতে পারে। আমরা বললাম, আপনি কেন এমন করলেন? তিনি বললেন, কারণ তা তার রবের কাছ থেকে মাত্রই এসেছে।' (মুসলিম : ৮৯৮)
আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহ এর অনুসরণ করার তাওফিক দান করুন। আমীন।
11/06/2026
জুমার দিনের গুরুত্বপূর্ণ কিছু আমল
রাসুলুল্লাহ (সা.) জুমার দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে ঘোষণা করেছেন। এই বরকতময় দিনে আমাদের করণীয় কিছু সুন্নত ও আমল:
গোসল ও পবিত্র পোশাক: জুমার নামাজের পূর্বে উত্তমরূপে গোসল করা এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক পরিধান করা।
সুগন্ধি ব্যবহার: নামাজের উদ্দেশ্যে বের হওয়ার আগে সুগন্ধি বা আতর ব্যবহার করা।
মিসওয়াক ও দোয়া: জুমার দিনে মিসওয়াক করা এবং আসরের পর থেকে মাগরিবে মধ্যবর্তী সময়ে বেশি বেশি দোয়া করা।
সূরা কাহাফ ও দরুদ: পবিত্র কুরআন থেকে 'সূরা আল-কাহফ' তিলাওয়াত করা এবং নবীজি (সা.)-এর প্রতি বেশি বেশি দরুদ শরিফ পাঠ করা।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।
11/06/2026
বৃষ্টি চাওয়ার দোয়া:
اللَّهُمَّ أَغِثْنَا
উচ্চারণ: আল্লাহুম্মা আগিসনা
অর্থ: হে আল্লাহ্! আমাদের বৃষ্টি দান করুন।
(সহিহ বুখারী, ১০১৪)
10/06/2026
মেঘের গর্জন শুনলে পড়ার দো‘আ:
سُبْحَانَ الَّذِيْ يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهٖ وَالْمَلَاۤئِكَةُ مِنْ خِيْفَتِهٖ
উচ্চারণ: সুবহা-নাল্লাযী ইউসাব্বিহুর –রা‘দু বিহামদিহি ওয়াল-মালা-ইকাতু মিন খী-ফাতিহ
অর্থ: পবিত্র-মহান সেই সত্তা, রা‘দ ফেরেশ্তা যাঁর মহিমা ও পবিত্রতা ঘোষণা করে প্রশংসার সাথে, আর ফেরেশ্তাগণও তা-ই করে যাঁর ভয়ে।
(মুওয়াত্তা ইমাম মালেক ২/৯৯২ আর আলবানী তাঁর সহীহুল কালেমিত তাইয়্যেব গ্রন্থে পৃ. ১৫৭, বলেন, “এর সনদটি মওকূফ সহীহ”।)