31/05/2026
সর্বস্তরের ভাইবোনদের জন্য সম্পূর্ণ ফ্রি ব্যবস্থাপনায়
📌 জীবন পরিবর্তনের গাইড লাইন দিয়ে সাজানো
"কুরআন অনুবাদ ও ধারাবাহিক তাফসীর কোর্স"
♦️ অংশগ্রহণের জন্য নিচের লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন ফরম পূরণ করুন (সম্পূর্ণ ফ্রি)
🔗https://forms.gle/fNDjmZLEpuGr73447
অথবা নিচের লিংক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন ⤵️
🚹ভাইদের নির্ধারিত গ্রুপ⤵️
https://chat.whatsapp.com/CAXerU8o0zSGZEKGTgq37a
🚺বোনদের নির্ধারিত গ্রুপ⤵️
https://chat.whatsapp.com/B7PSxU3osUvKA8uyUbWTj7
সদকায় জারিয়ার উদ্দেশ্যে পোস্টটি শেয়ার করুন এবং কমপক্ষে তিনজনকে কমেন্ট বক্সে মেনশন করুন।
কুরআনের আলোয় সমাজ আলোকিত করার কার্যকরী প্রজেক্ট।
আপনি অংশগ্রহণ করুন ও অন্যের কাছে দাওয়াত পৌঁছে দিন।
কুরআন অনুবাদ ও ধারাবাহিক তাফসীর কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো,
দেশের শীর্ষস্থানীয় মুফাসসিরদের গবেষণামূলক পাঠদানের মাধ্যমে মাত্র ১ বছরে শিক্ষার্থীরা মহান রবের সমস্ত মেসেজ জানাতে পারবে।
♦️অভিনব পদ্ধতিতে কুরআনের শব্দার্থ সমুহ মুখস্থ করতে পারবে।
♦️সহজ ব্যাকরণের মাধ্যমে কুরআনের যে শব্দ ও আয়াতের অনুবাদের যোগ্যতা অর্জন করবে।
♦️কুরআনের কোন শব্দ কতবার ব্যবহার হয়েছে তা অবগত হবে।
♦️বিধি নিষেধ সম্বলিত অধ্যায় সমূহ পৃথক করে দৈনন্দিন জীবনের বিষয়ভিত্তিক আয়াত সমূহ মুখস্থ করতে পারবে।
♦️কুরআনে উল্লেখিত সকল ঘটনা সমূহ পর্যালোচনা করা হবে
♦️কুরআন নাজিলের শানে নুযুল বা প্রেক্ষাপট বিশ্লেষণ করা হবে
⏳সহজ ও সাবলীল উপস্থাপনায় ধারাবাহিকভাবে মাত্র একবছরে পূর্ণ কুরআনের তাফসির সম্পন্ন করা হবে।
🔰আরো জানা যাবে⤵️
☑️কুরআনের উল্লেখিত রবের আদেশ নিষেধ সমুহ।
☑️কুরআনের উল্লেখিত চিকিৎসা সমুহ।
☑️জিবনে সফলতা ও কল্যান অর্জনের উপায় সমুহ।
☑️যাদুর প্রভাব ও বিপদ আপদ থেকে বাঁচার আমল সমুহ।
☑️সর্বোপরি দুনিয়ার জীবনে শান্তি ও পরকালীন মুক্তির এক ☑️রোড ম্যাপ পাওয়া যাবে ইনশাআল্লাহ।
📌পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও গুগল মিটের সমন্বয় লাইভ ক্লাস
🌍বাংলাদেশ ইন্ডিয়া সহ দেশ বিদেশের যেকোনো যায়গা থেকে ক্লাস করা যাবে।
♦️পুরুষ - মহিলা, ছোট - বড় সবার জন্য সম্পূর্ণ পৃথক ব্যবস্থাপনা।
🚺মহিলাদের ক্লাস প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ মহিলা শিক্ষিকার তত্ত্বাবধানে পরিচালিত।
🖐️ রয়েছে গ্রুপ প্র্যাকটিসহ whatsapp গ্রুপে রয়েছে ফুল টাইম সাপোর্ট।
এছাড়াও আমাদের আরো রয়েছে বেসিক কোরআন শিক্ষা কোর্স, নাজেরা ও হিফজুল কুরআন কোর্স, আরবি ভাষা শিক্ষা কোর্স সহ ১৮+ জীবন ঘনিষ্ঠ জরুরী কোর্স সমুহ।
আপনার কাঙ্ক্ষিত যেকোনো কোর্সে ভর্তি হতে পারেন।
আরো বিস্তারিত তথ্যের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন ⤵️
01954-453851
👉বার্তাটি শেয়ার করতে ভুলবেন না।
আপনি শিখতে না পারলেও অন্যকে সুযোগ দানের মাধ্যমে সমপরিমাণ সওয়াবের অংশীদারি হতে পারবেন ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সকলকে কবুল করুন🤲
#কুরআন #তাফসীরুল_কুরআন #কুরআন_তরজমা
29/05/2026
কুরবানির আজ দ্বিতীয় দিন এখনো পর্যন্ত কোথাও থেকে কোরবানির গোস্ত আসেনি এমন কোন পরিবার থাকলে নিঃসংকোজ আমাদের মেসেজ করুন।
আপনার জানাশোনা কেউ থাকলে তাদের মেনশন
27/05/2026
বিস্তারিত 01954-453851 - 01728-017870 হোয়াটসঅ্যাপ মেসেজ করুন।
অথবা পোস্টটি শেয়ার করে উপযুক্ত ব্যক্তিদের কাছে পৌঁছে দিয়ে একটি সেবামূলক কাজী অংশগ্রহণ করুন।
22/05/2026
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে নিযুক্ত হলেন সম্মিলিত ইমাম খতিব পরিষদ এর সম্মানিত সভাপতি মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী হাফিজাহুল্লাহ
বাংলাদেশের ইসলামী অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, প্রাজ্ঞ মুহাক্কিক, সুবক্তা, বহুভাষাবিদ ও বিশিষ্ট আলেম মুফতি শাইখ মুহিব্বুল্লাহিল বাকী নদভী হাফিজাহুল্লাহকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনকারী এই প্রজ্ঞাবান আলেম দেশের ধর্মীয় ও বুদ্ধিবৃত্তিক পরিমণ্ডলে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত।
মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী বর্তমান বাংলাদেশের অন্যতম ভারসাম্যপূর্ণ, দূরদর্শী ও গভীর ইলমি প্রজ্ঞাসম্পন্ন আলেম। কওমি, আলিয়া ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা তার জ্ঞানভিত্তিক জীবন এক অনন্য দৃষ্টান্ত। চিন্তার গভীরতা, গবেষণার ব্যাপ্তি, ভাষাগত দক্ষতা এবং মার্জিত উপস্থাপনা তাকে দেশের ইসলামী অঙ্গনে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে।
শিক্ষাজীবন ও একাডেমিক কৃতিত্ব
তিনি চট্টগ্রামের ঐতিহ্যবাহী দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা, ভারতের বিশ্বখ্যাত দারুল উলুম নদওয়াতুল উলামা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে অধ্যয়ন করেন। দাওরায়ে হাদিস, কামিল ও মাস্টার্স—প্রতিটি স্তরেই প্রথম শ্রেণিতে অসাধারণ কৃতিত্ব অর্জন করেন। বিশেষভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে তিনি তার অসামান্য মেধা ও অধ্যবসায়ের স্বাক্ষর রাখেন।
শিক্ষা ও দাওয়াহ কার্যক্রমে অবদান
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামসহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করে তিনি অসংখ্য শিক্ষার্থী ও গবেষক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পাশাপাশি দারুল মারিফ, দারুল উলুমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘদিন ইলমে দ্বীনের খেদমত করে নিজেকে একজন আদর্শ শিক্ষক ও নিবেদিতপ্রাণ মুরব্বি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
ইমামতি ও ধর্মীয় নেতৃত্ব
চট্টগ্রামের ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইমামতির মাধ্যমে তিনি দেশের কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার হৃদয়স্পর্শী বয়ান, প্রজ্ঞাপূর্ণ খুতবা, প্রাঞ্জল ভাষাশৈলী ও গভীর বিশ্লেষণ সাধারণ মানুষ থেকে শুরু করে আলেম-উলামা—সবার কাছেই ব্যাপকভাবে সমাদৃত।
ইসলামী ব্যাংকিং ও শরিয়াহ তদারকিতে ভূমিকা
ইসলামী ব্যাংকিং ও শরিয়াহ তদারকির ক্ষেত্রেও তিনি দেশের অন্যতম শীর্ষ বিশেষজ্ঞ। তিনি সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামী ব্যাংকস অব বাংলাদেশের মহাসচিব হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি—
অগ্রণী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এবং বাংলাদেশ কমার্স ব্যাংকের
শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি—
পূবালী ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব,
সোনালী ব্যাংক (ইসলামিক উইং), ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। অতীতে তিনি সোশ্যাল ইসলামী ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি
দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন তিনি। আরবি, উর্দু, হিন্দি, ফারসি, ইংরেজি ও বাংলা ভাষায় তার অসাধারণ দক্ষতা তাকে এক বহুমাত্রিক মনীষীতে পরিণত করেছে।
ব্যক্তিগত জীবন
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তিন পুত্র সন্তানের জনক। তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলায়।
নতুন প্রত্যাশার সূচনা
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনের নেতৃত্বে এমন একজন বিজ্ঞ, বিচক্ষণ, গবেষণামনস্ক, দূরদর্শী ও সর্বমহলে গ্রহণযোগ্য আলেমের আগমন নিঃসন্দেহে ইসলামী শিক্ষা, গবেষণা, দাওয়াহ, মসজিদভিত্তিক কার্যক্রম এবং জাতীয় ধর্মীয় অঙ্গনে নতুন প্রাণসঞ্চার করবে।
#মুফতি_মুহিব্বুল্লাহিল_বাকী_নদভী
#ইসলামিক_ফাউন্ডেশন
#বায়তুল_মোকাররম
#ইসলামী_অঙ্গন
#বাংলাদেশ
#আলেমে_দ্বীন
#ইসলামী_নেতৃত্ব
#ইসলামী_শিক্ষা
#দাওয়াহ
#গবেষণা
#ইসলামী_ব্যাংকিং
#শরীয়াহ
#জাতীয়_মসজিদ
#ইসলামী_ব্যক্তিত্ব
#উলামায়ে_কেরাম
#বাংলার_গর্ব
#দ্বীনের_খেদমত
20/05/2026
📌 প্রতিবেশীর খবর নেওয়া শুধু সামাজিকতা নয়, এটা মানবতা।
আমাদের আশেপাশেই হয়তো এমন কেউ আছেন, যিনি অভাব, অসুস্থতা বা মানসিক কষ্টে নীরবে দিন কাটাচ্ছেন। অনেক সময় একটি খোঁজ নেওয়া, একটি ফোন কল, বা সামান্য সহানুভূতিই কারো জীবনে আশার আলো হয়ে দাঁড়াতে পারে।
আজ আমরা সোশ্যাল মিডিয়ায় হাজারো মানুষের খবর রাখি, কিন্তু পাশের বাসার মানুষটার কষ্ট জানি না। অথচ ইসলাম আমাদের শিখিয়েছে— প্রতিবেশীর হক আদায় না করলে পূর্ণ মুমিন হওয়া যায় না।
চলুন, অন্তত সপ্তাহে একবার হলেও আশপাশের মানুষের খোঁজ নিই।
কারো ঘরে অভাব আছে কিনা, কেউ অসুস্থ কিনা, কেউ একাকীত্বে ভুগছে কিনা— একটু খেয়াল করি।
মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। 🤝
#প্রতিবেশীর_হক
#মানবতা
#সামাজিক_দায়িত্ব
#ইসলামিক_বার্তা
#সহানুভূতি
#মানুষের_পাশে_মানুষ
#দ্বীনিয়াত_ফাউন্ডেশন
#সচেতনতা
#ভালোবাসা_ছড়িয়ে_দিন
17/05/2026
আলহামদুলিল্লাহ, শীঘ্রই ভালো কোনো সংবাদ আসবে ইনশাআল্লাহ।
17/05/2026
আলহামদুলিল্লাহ, দ্বীন প্রেমী এক ভাইয়ের মাধ্যমে মাদ্রাসাতুল হুদা (মৌচাক মাদরাসায়) আরো ৫ জন এতিম, অসহায় ও অসামর্থ শিক্ষার্থীর লেখাপড়ার পূর্ণ দায়িত্ব গ্রহণের ব্যবস্থা হয়েছে। উপযুক্ত ব্যক্তিদের কাছে বার্তাটি পৌঁছে দিন