DRMC Islamic Cultural Club

DRMC Islamic Cultural Club

Share

A club to cherish Islamic moral and values along with the history of the beautiful Islam.

27/05/2026

এই ঈদুল আযহা হোক সর্বস্তরের মুসলমানের জন্য শান্তি ও নিঃশর্ত সম্প্রীতির সেতুবন্ধন। এই ঈদের দিনে, আমরা নবী ইব্রাহিম (আঃ)-এর কুরবানীর এই চেতনাকে নিজেদের মাঝে পুনরুজ্জীবিত করি—সবচেয়ে প্রিয় বস্তুর বিনিময়ে হলেও আল্লাহর সন্তুষ্টি অর্জন।

খুশির দিন হলেও আমাদের উপর কিছু দায়িত্ব বর্তায়—ঈদের আনন্দের পেছনের মহৎ উদ্দেশ্যকে জীবন্ত রাখা, দিনটিকে হৈচৈপূর্ণ উল্লাসলীলা হতে পবিত্র রাখা এবং পারিপার্শিক পরিচ্ছন্নতা বজায় রাখা। আসুন, আমরা এই ঈদকে করে তুলি সকলের জন্য নিখাঁদ আনন্দের!
মহান আল্লাহ আমাদের কুরবানী কবুল করুন এবং নেক বাসনাগুলোকে পূরণ করুন, আমীন।

Photos from DRMC Islamic Cultural Club's post 27/05/2026

আল্লাহর রাসূল (ﷺ) এর সুন্নাহ যেখানেই বিদ্যমান, তা-ই সুন্দর হয়ে ওঠে। ঈদ যেমন আনন্দের, তেমনি এটি আল্লাহর ইবাদাহ। আর রাসূল (ﷺ) এর তরীকা ব্যতিত ইবাদাহর স্বাদ যেন জোৎস্নাহীন চাঁদ!

ঈদুল আযহা তো বছরে একবারই আসে! তো আসুন, আবার জেনে নেই ঈদের সুন্নাহসমূহ, ঈমানের উপর পড়া ছিটেফোঁটা ধুলো ঝেড়ে ফেলে এই ঈদকে করে তুলি অর্থপূর্ণ!

26/05/2026

কুরবানী মানেই কি পশু-অবমাননা আর পৃথিবী-প্লাবী রুধির ধারা? হত্যা আর রক্তপাত কীভাবে হতে পারে দয়ালু স্রষ্টার প্রতি তাকওয়ার বহিঃপ্রকাশ?

ইত্যাদি কঠিন সব প্রশ্নের সহজ জবাব ও আল্লাহর আসমানী হুকুমের যথার্থতার বিশ্লেষণ নিয়ে হাজির ডিআরএমসি ইসলামিক কালচারাল ক্লাব, শুধুমাত্র আপনাদেরই জন্য!

26/05/2026

সারা জাহানের ইলাহর শান ও মাহাত্বের সাক্ষ্য এবং মুমিনের অন্তরের ভিত্তিপ্রস্তর প্রশান্তির নাম তাকবীর!

আর ঈদুল আজহার জন্য বিশেষ আমল তাকবীরে তাশরীক, যা জিলহজ্জ মাসের ৯ তারিখ ফজর হতে ১৩ তারিখ আসর পর্যন্ত প্রতি ওয়াক্ত ফরজ সালাতের পর মুমিনের কণ্ঠে ধ্বনিত হয়। বাংলাদেশে এ বছর ২৭মে ফজর হতে ৩১মে আসর পর্যন্ত তাকবীরে তাশরীকের ওয়াজিব লগ্ন। পাশাপাশি যিকির হিসেবে যেকোনো সময় এই তাকবীর দেয়া উত্তম!

মহান রব আমাদেরকে আমল করার তাওফিক দান করুন—আমীন।

25/05/2026

ইয়াওমে আরাফাহর দিনটি বিশেষ। এই দিনে ইলাহর ঘরের মেহমানগন একত্রিত হন আরাফার ময়দানে, সবার কন্ঠেই ধ্বনিত হয় "লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক" তালবিয়া।

আরাফার দিন আজও দশম হিজরীর ঐতিহাসিক ৯ই জিলহজ্জের স্মারক। এই মহিমান্বিত দিনেই আল্লাহ পূর্ণাঙ্গ সাব্যস্ত করেছিলেন তাঁর দীন– ইসলাম। তাই এই দিনের সিয়ামের মধ্যেও রয়েছে বারাকাহ ও মহিমা।

মহান রব আমাদের সকল মুসলিম ভাই-বোনদের হজ্জ কবুল করুন এবং আমাদের এই জিলহজ্জ মাসের ইবাদাতগুলোকে কবুল করে আমাদের ভাগ্যেও পবিত্র হজ্জ নসীব করুন। আমীন।

Photos from DRMC Islamic Cultural Club's post 22/05/2026

এক শাশ্বত আত্মসমর্পণের সুযোগ আমাদের নিকটবর্তী। কুরবানি মানেই পশুর গলায় ছুরিচালনা নয়, বরং বছরের অঢেল কর্মব্যস্ততায় সৃষ্ট আন্তরিক পাষাণভাবের মৃত্যু।
কিন্তু এখানেই কি শেষ? মোটেও না, আল্লাহর হাবীব (ﷺ) বলেন,
‘(কুরবানি জন্তুর) প্রতিটি লোমের (পশমের) পরিবর্তে (একটি করে) নেকি রয়েছে।’ [মুসনাদে আহমদ, ইবনে মাজাহ, মিশকাত]
এবার আমাদের মধ্যে যাদেরকে কুরবানি করার সৌভাগ্য আল্লাহ দিয়েছেন, আমরা যেন নিয়তের সামান্য ভুলের কারণে এই উপহার থেকে বঞ্চিত না হই!

20/05/2026

"আল্লাহর জন্য যখন দিবো, সেরাটাই দিবো"

হাটে সেরা গরুটা বাছাই করতে গিয়ে আমরা কেবল দাম দেখে বিচার করছি না তো? পৃথিবীর বুকে প্রথম কুরবানির কথা একবার ভেবে দেখুন। কাবিলের কুরবানি কেন কবুল হলো না, তা লাল উট বা মস্ত গরু ছিল না তাই? নাকি তার উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কিছু?

অবশ্যই, আমরা আল্লাহর জন্য সাধ্যের মধ্যে সুন্দরটি নির্বাচন করবো ইন শা আল্লাহ। কিন্তু খেয়াল রাখা উচিত যেন তা লোকরঞ্জনের পর্যায়ে না চলে যায়!

18/05/2026

এইতো জিলহজ্জ মাস, আমাদের সামনে দিবালোকের মতো উপস্থিত!

বরকতময় এই মাসের তাৎপর্য বোঝার জন্য হুজুরে পাক (ﷺ) এর একটি হাদিসই যথেষ্ট: "জিলহজ মাসের প্রথম ১০ দিনের ইবাদতের মতো অধিক প্রিয় আল্লাহর কাছে আর কোনো আমল নেই।"

ভাগ্যের লিখন, এ বছর হজ করার সৌভাগ্য সকলের হয়নি। কিন্তু আমরা চাইলেই এই মাসকে বিশেষ করে তুলতে পারি ইন শা আল্লাহ।

সুতরাং আসুন সকলে আল্লাহ সন্তুষ্টি অর্জনের সর্বাত্মক চেষ্টা করি। আল্লাহ তায়ালা তাঁর এই পবিত্র মাসে আমাদের বেশি বেশি ইবাদাত করার সুযোগ করে দিন। আমীন।

17/05/2026

মাস আসে মাস যায়, কিন্তু বছর ঘুরে হজ্জের মৌসুম একবারই আসে!

আমাদের সামনেই জিলহজ মাস, যার প্রথম দশ দিন সম্পর্কে আল্লাহর হাবীব (ﷺ) ইরশাদ করেন, "জিলহজ মাসের প্রথম ১০ দিনের ইবাদতের মতো অধিক প্রিয় আল্লাহর কাছে আর কোনো আমল নেই।"

এ বছর হজ্জ করার সৌভাগ্য সকলের হয়নি। কিন্তু আমরা চাইলেই এই দশ দিনকে বিশেষ করে তুলতে পারি ইন শা আল্লাহ। ইবাতদের যে স্বাদ, তা কি অন্য কিছুতে আসে!

Photos from DRMC Islamic Cultural Club's post 17/05/2026

Glimpses from the grand Closing Ceremony of DRMCICC Presents 3rd DRMC National Islamic Cultural Festival & Book Fair 2026 Powered By Pubali Islami Banking.

The ceremony was magnificently adorned by the presence of renowned Islamic scholar and public figure Dr. Mizanur Rahman Azhari as the Chief Guest and the Honorable Whip of the Bangladesh National Parliament Miah Nuruddin Ahmad Apu MP as the Special Guest. Their graceful presence elevated the significance and grandeur of the occasion even further.

A major highlight of the ceremony was the engaging discussion session conducted by Dr. Mizanur Rahman Azhari on the topic “The Exemplary Prophetic Behaviour”, where he beautifully addressed the lifestyle, character and teachings of Prophet Muhammad ﷺ before students of various institutions, respected teachers, guests and audiences of all ages. His insightful words created a spiritually enriching and inspiring atmosphere throughout the auditorium.

Later, the Chief Guest handed over prizes to several winners of the festival. The joyous expressions and heartfelt excitement of the achievers reflected how inspiring and memorable it was for them to receive recognition from such a distinguished personality.

With this remarkable ceremony, the three-day long 3rd DRMC National Islamic Cultural Festival & Book Fair 2026 reached its conclusion. Enriched with a first-ever large-scale book fair, 32 exclusive segments, mesmerizing exhibitions, engaging symposiums and the presence of respected scholars like Professor Mokhtar Ahmad and Dr. Mizanur Rahman Azhari, the festival successfully fulfilled its vision of creating an intellectual, creative, cultured and spiritually uplifting gathering for the youth.

We remain grateful to Allah for allowing us to witness and arrange such a memorable event, and we sincerely hope to continue organizing even greater, more meaningful and beneficial initiatives in the future. May Allah accept the efforts of everyone who contributed behind the success of this marvelous arrangement.

📸 DRMC Film and Photography Club and Hasanah Foundation

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Mohammadpur
Dhaka