Tanjim Reza

Tanjim Reza

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tanjim Reza, Tutor/Teacher, Dhaka.

Music Composer | Sound Designer | Voice Artist | Instructor | Businesman

On this page

🎵 My Original Songs & Music Works
📚 Music Production Help
🎚️ Audio Mixing & Mastering Tutorials
🎤 Voice Improvement Tips
🎙️ Creative Voice Overs

You are welcome

14/06/2026

Ai জেনারেটেড অডিও-ভিডিওতে আপনার এক্সপ্রেশন কপি করা ভয়েস ও ক্যারেক্টার শুনতে দেখতে আপনার মতো হলেও তা বায়োলজিক্যালি সত্যিকারের আপনি নয়। তাহলে কি আপনি মানুষকে ধোকা দিচ্ছেন না? নিশ্চয়ই ধোকা চরম গর্হিত কাজ! আসুন Ai জেনারেটেড অডিও-ভিডিও বর্জন করি।

নিচের এই আয়াত ও হাদিস গুলো বিষয়টিকে একদম পরিস্কার করে।⤵️

তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না
এবং জেনেশুনে সত্য গোপন করো না।
(সূরা আল-বাকারা, আয়াত: ৪২)

তারা আল্লাহ ও মুমিনদের প্রতারিত করতে চায়; অথচ তারা কেবল নিজেদেরই প্রতারিত করে, কিন্তু তারা তা উপলব্ধি করতে পারে না।" (সূরা আল-বাকারা, আয়াত)

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন: "যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় বা প্রতারণা করে, সে আমার দলভুক্ত (উম্মত) নয়।"(সহীহ মুসলিম)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন: "তোমাদের জন্য এটি বড় খিয়ানত (বিশ্বাসঘাতকতা) যে, তুমি তোমার ভাইকে এমন একটি কথা বলবে, যা সে সত্য বলে বিশ্বাস করবে অথচ তুমি তার কাছে সম্পূর্ণ মিথ্যা বলছ।"(সুনান আবু দাউদ)

13/06/2026

আমি Ai এর এব্রেভিয়েশনটাকে এখন এভাবে দেখি।
যেমন: A for An - i for Eye.
Ai = An Eye - একটি চোখ।
এই একটি চোখ যেটা আপনাকে নি:শব্দে নিয়ন্ত্রন করছে। গুপ্ত গুপ্ত!

13/06/2026

অতিরিক্ত চিন্তা ভবিষ্যৎ বদলায় না।
শুধু বর্তমানের শান্তি নষ্ট করে! ভবিষ্যত বদলায় দ্রুত সিধান্ত, পরিকল্পনা, কাজে ও চেষ্টায়। যা পুনরায় জীবনের শান্তি ফিরিয়ে আনে।
-তাজা

12/06/2026

যদি গান গাইতেই হয় প্রয়োজন হলে হেড়ে গলায় বেসুরো কন্ঠেই গাইবেন। যে যাই বলে বলুক। তবুও Ai দিয়ে নিজের ক্লোন কন্ঠে গান রিলিজ করবেন না।

©®তানজিম রেজা - ১২জুন২০২৬

Yusuf Riad - Insha Allah | إن شاء الله 12/06/2026

Ai এর চটকদার স্পর্শ ব্যাতীত হিউম্যান টাচে নির্মিত একটি অরগানিক কভার গান শুনুন।

অরিজিনাল কন্ঠশিল্পী: মাহের জাইন।
কভার কন্ঠশিল্পী: ইউসুফ রিয়াদ।
অডিও - তানজিম রেজা
লিরিক ভিডিও - তানজিম রেজা।

Yusuf Riad - Insha Allah | إن شاء الله “Insha Allah” — a hea...

11/06/2026

গানের ক্ষেত্রে Ai এর সবচেয়ে ভয়ংকর দিক ভয়েস ক্লোনিং। Ai এর এই একটা দিক ইতিমধ্যেই মিস ইউজ শুরু হয়ে গেছে। আপনার গাওয়া জনপ্রিয় যে কোন গানের একাধিক মিউজিক ভার্সনে Ai ক্লোন ভয়েসে ইউটিউবে রিলিজ হচ্ছে। আবার নতুন কোন মৌলিক গান অথবা অন্য কন্ঠশিল্পীর কভার গান আপনার Ai ক্লোন কন্ঠে দিয়ে তৈরি করে রিলিজ করা হচ্ছে। অথচ আপনি সেই সকল গান গান নি। আপনি জানেনই না আপনার কন্ঠে নিয়মিতই গান রিলিজ করে অসাদু এক চক্র মনিটাইজ মানি ইনকাম করে রাতারাতি বেনামি ধনী বনে যাচ্ছে। বিষয়টি মারাত্নক ও স্পর্শকাতর। 😡

Ai সবক্ষেত্রেই দারুন সাহায্যকারী কৃত্তিম মস্তিষ্ক। Ai নতুন প্রযুক্তি ও সভ্যতার দ্রুত অগ্রতির জন্য আশির্বাদ হলেও একে অভিশাপে রুপান্তর করছে অসাদু লোভী ব্যাবসায়ী চক্র। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি Ai কখনোই মানুষের বিকল্প না। কিন্তু কিছু অসাদু ও লোভী চক্র মানুষের জায়গায় Ai কে রিপ্লেস করতে চাচ্ছে। এটা কখনোই উচিৎ নয়। শিল্প, শিল্পী, যন্ত্রী ও কলা কুশলীদেরকে নিশ্চিহ্ন করার জন্যই এই ষড়যন্ত্র। পৃথিবীতে থাকা গোপন এক জাতি মানুষের অস্তিত্ব ধ্বংশ করতে চায়।পৃথিবীকে রোবটিক্স ডিপেন্ড বানিয়ে অন্যগ্রহে বসতি গড়তে চায়। মানুষকে দাস বানাতে চায়। যাইহোক এটা গভীর ও কনফিডেন্সিয়াল। আপাতত থাক!🙏🏻

বর্তমানে আমার মূল ভবিতব্য বিষয় হচ্ছে মিউজিক ও গানের ক্ষেত্রে Ai এর ব্যাবহারবিধির সীমানা লংঘন নিয়ে। সে আলোচনায় আবার আসি...

আমার মতে আমরা Ai কে ততটুকুই ব্যাবহার করব যতটুকুতে আমাদের মানবীক গুনবালী ও মানব সত্তার অস্তিত্ব ক্ষতিগ্রস্থ হওয়া থেকে নিরাপদ থাকবে। আমরা Ai কে শুধুমাত্র এসিস্ট হিসাবে ব্যাবহার করতে পারি। কিন্তু পার্ফমার হিসাবে কখনোই নয়।
Ai ক্লোনিং কন্ঠ এখনি নিষিদ্ধ করা হোক। এই গর্হিত কাজকে আইনত দন্ডনীয় অপরাধ হিসাবে গন্য করে অপরাদধীদের ট্র‍্যাক করে সনাক্ত করতে হবে। অপরাধীদেরকে জরিমানা ও শাস্তির আওয়াতায় এনে দৃষ্টান্ত উপস্থাপন করা সময়ের দাবী। আসুন Ai দিয়ে রিয়েল হিউম্যান ক্লোন কন্ঠে নির্মিত গান বর্জন করি। শিল্পীরা বাচলে আত্না সুস্থ থাকবে। আত্নারা সুস্থ থাকলে পৃথিবী ও মানুষ গৌরবের সাথে রাজত্য করবে।

-তাজা©®তানজিম রেজা - ১১জুন২০২৬

05/06/2026

দুটি কথা সবসময় মনে রাখবেন-
প্রথমত, নিবিড় অন্ধকারের বুকেই জীবনের জন্ম।
দ্বিতীয়ত, দিনশেষে জীবন আবার সেই চিরচেনা অন্ধকারেই বিলীন হয়ে যায়।

-বানীতে মোশারফ করিম (অভিনয় শিল্পী)।

02/06/2026

সংক্ষেপে দারুন উপদেশ। আমার চিন্তার সাথে একদম মিলে গেল। প্রথম ৩টা আমি করতে পারলেও ৪ নংটা আমার জন্য উল্টো। কারন গত ২০ বছরের ৮০% আমি রাত জেগে ভোরে ঘুমাই। তাই তাহাজ্জুদ ও ফযর জেগে থেকেই আদায় করে ঘুমাই। কিন্তু ঘুম থেকে ঊঠে পড়া হয় না। আহ! ঘুমের অভ্যেস টা যদি বদলাতে পারতাম। তাহলে দারুন হত। সকালটা কতটা সুন্দর তা এখন বুঝি। যদিও অতীতে আমার রাত ভাল লাগতো। 😇

29/05/2026
28/05/2026

ঈদ মোবারক!

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Dhaka
1209