BTCL AGHS,Mohakhali.

BTCL AGHS,Mohakhali.

Share

The Day to Day Updates are Displayed On this Page

Photos from BTCL AGHS,Mohakhali.'s post 17/05/2026

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক আয়োজিত “বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস-২০২৬" উপলক্ষ্যে তিন ক্যাটাগরিতে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিটিসিএল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এর দুই মেধাবী শিক্ষার্থী - খ বিভাগ থেকে অংশগ্রহণ করে। ১০ম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী সাদিয়া আফরিন প্রথম স্থান অধিকার করে এবং ৯ম বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান মালিহা দ্বিতীয় স্থান অধিকার করে। ১ম স্থান অধিকারী একটি ল্যাপটপ ও ২য় স্থান অধিকারী একটি ট্যাব পুরস্কার পেয়েছে। আমরা সবাই তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

Photos from BTCL AGHS,Mohakhali.'s post 04/05/2026

আজ ০৪/০৫/২০২৬ খ্রি: রোজ সোমবার বিটিসিএল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক শ্রেণি-শাখা ভিত্তিক ক্লাস ক্যাপ্টেন, স্কাউট ও গার্লগাইডস দলের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। ক্যাপ্টেনরা তাদের শ্রেণি-বিষয়ে মাননীয় প্রধান শিক্ষককে অবহিত করে নিজেদের মতামত প্রকাশ করে। শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে মাননীয় প্রধান শিক্ষক অনুষ্ঠান শেষ করেন।

Photos from BTCL AGHS,Mohakhali.'s post 13/04/2026

এসএসসি পরীক্ষা - ২০২৬
আজ ১২/০৪/২০২৬ খ্রি. রোজ সোমবার বিটিসিএল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত হয় এসএসসি - ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় ও দু'আ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দরা, গুলশান থানার শিক্ষা অফিসার, সরকারি বিজ্ঞান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ উক্ত বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, পরিক্ষার্থীরা ও অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিটিসিএল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এর মাননীয় প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নূরে আলম ছিদ্দিকী। মাননীয় সভাপতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের পরিসমাপ্তি টানেন। সকল শিক্ষার্থীদের প্রতি রইলো অফুরন্ত দোয়া ও শুভকামনা।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Dhaka
1212