Rajuk College Science Club - RCSC

Rajuk College Science Club - RCSC

Share

Grab Beyond The Infinity.

Photos 19/06/2026

We are delighted to reveal that RCSC is partnering with IUT Robotics Society for Techathon Nationals & Rover Summit.

!!Register Now!!

📅Date: 10-11 July, 2026
📍Venue : Islamic University of Technology, Gazipur

For more details: https://www.facebook.com/share/1CpKYDGxY9/
Or,
Contact Abdul Majid
Number: +880 1730-381980

Photos from Formula IUT's post 19/06/2026

One of the biggest attractions in the fest was the Formula car display by “Formula IUT,” which drew huge crowds throughout first day.

Thanks to the whole team for coming!

Formula IUT

Photos from Rajuk College Science Club - RCSC's post 17/06/2026

Dear Rajuk National SciSpark 4.0 participants, here's the list of the winners 🏆 of the Solo, Group and Scifi- Story and Astro-photography segments.

Rajuk College Science Club congratulates you on your success and hope your Spark always keeps shining.✨

Winners are requested to contact with
Tasfia Rahman Labiba
Contact Number: 01841799547

17/06/2026

বিজ্ঞানচিন্তায় প্রকাশিত হলো রাজউক ন্যাশনাল সাইস্পার্ক ৪.০

শেষ হলো রাজউক ন্যাশনাল সাইস্পার্ক ৪.০। গত ১১ ও ১২ জুন রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে আয়োজিত হয় বিজ্ঞান উৎসব। উৎসবে এবারের স্লোগান ছিল ‘গ্র্যাব বিয়ন্ড দ্য ইনফিনিটি’।

বিস্তারিত বিজ্ঞানচিন্তা প্রতিবেদনে।

15/06/2026

"The two-day RAJUK National SciSpark 4.0 science festival concluded successfully on 12 June at Rajuk Uttara Model College, bringing together students from across the country to showcase their scientific talents.

Closing remarks were delivered by Rajuk Uttara Model College Principal Brigadier General Saiful Haque Ahmed. Also present were the Officer-in-Charge of Rajuk College Science Club, Md Shahjalal, President Sheikh Farhan, along with other distinguished guests.

TIMES of Bangladesh served as the media partner for the festival."

Detail link in the comment section.

অনুষ্ঠিত হলো রাজউক ন্যাশনাল সাইস্পার্ক ৪.০ 15/06/2026

কিশোর আলোতে প্রকাশিত হলো রাজউক ন্যাশনাল সাইস্পার্ক ৪.০⚡!

গত ১১ ও ১২ জুন রাজউক উত্তরা মডেল কলেজে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী বিজ্ঞান উৎসব ‘রাজউক ন্যাশনাল সাইস্পার্ক ৪.০’।

উৎসবের প্রথম দিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা রসায়ন, জীববিজ্ঞানসহ বিভিন্ন অলিম্পিয়াডে অংশ নেয়। দিনটির আয়োজন আরও প্রাণবন্ত হয়ে ওঠে বাংলাদেশের স্বনামধন্য অ্যাস্ট্রোফটোগ্রাফার জুবায়ের কাওলিন এবং কাজী রাকিব হাসানের অনুপ্রেরণামূলক সেমিনারের মাধ্যমে।

বিস্তারিত কিশোর আলো প্রতিবেদনে।

অনুষ্ঠিত হলো রাজউক ন্যাশনাল সাইস্পার্ক ৪.০ দুই দিনের আয়োজন শেষ হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে.....

Photos from Ayman Sadiq's post 14/06/2026

A Moment To Remember Forever! ✨

We were truly honored to welcome Ayman Sadiq at Rajuk National SciSpark 4.0 — where inspiration met innovation. 🚀
His words, energy, and vision motivated every young mind present to dream bigger, think deeper, and chase excellence beyond limits.

SciSpark 4.0 just got even more iconic. 💫

14/06/2026

RCSC Presents Rajuk National SciSpark 4.0

রাজউক উত্তরা মডেল কলেজে অনুষ্ঠিত হলো ‘রাজউক ন্যাশনাল সাইস্পার্ক ৪.০’। গত ১১ ও ১২ জুন দুই দিনব্যাপী এই বিজ্ঞান উৎসবের আয়োজন করা হয়।

উৎসবের প্রথম দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীরা রসায়ন, জীববিজ্ঞানসহ বিভিন্ন অলিম্পিয়াডে অংশ নেয়। দিনটির আয়োজন আরো প্রাণবন্ত হয় অ্যাস্ট্রোফটোগ্রাফার জুবায়ের কাওলিন এবং এসিএস ফিউচার স্কুলের কাজী রাকিব হাসানের অনুপ্রেরণামূলক সেমিনারে।

Photos from IUT Robotics Society's post 14/06/2026

Thank you for coming! ⚡❤️

14/06/2026

RCSC Presents Rajuk National SciSpark 4.0

রাজউক উত্তরা মডেল কলেজে অনুষ্ঠিত হলো রাজউক ন্যাশনাল সাইস্পার্ক ৪.০

গত ১১ ও ১২ জুন রাজউক উত্তরা মডেল কলেজে Rajuk College Science Club - RCSC এর উদ্যোগে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী বিজ্ঞান উৎসব “ Rajuk National SciSpark 4.0”। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবটি পরিণত হয় বিজ্ঞানমনস্ক তরুণদের এক মিলনমেলায়।

উৎসবের প্রথম দিনে রসায়ন, জীববিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ভিত্তিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। পাশাপাশি আয়োজনকে আরও সমৃদ্ধ করে বাংলাদেশের স্বনামধন্য অ্যাস্ট্রোফটোগ্রাফার Zubuyer Kaolin এবং ACS Future School-এর কাজী রাকিব হাসানের অনুপ্রেরণামূলক সেমিনার। তাঁদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানচর্চার প্রতি নতুন আগ্রহ সৃষ্টি করে।

দ্বিতীয় দিনের প্রধান আকর্ষণ ছিল “Search The Treasure”, “Cube Master” এবং “Project Display”। দিনব্যাপী প্রায় ২০০টিরও বেশি বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শন করেন ক্ষুদে বিজ্ঞানীরা। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিল ২০২৩ সালের International Rover Design Competition-এ ১০ম স্থান অর্জনকারী IUT Mars Rover টীম। তাদের উদ্ভাবনী প্রকল্প ও অভিজ্ঞতা উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও অনুপ্রেরণা জাগিয়ে তোলে।

দুই দিনের এ আয়োজনের সমাপ্তি ঘটে বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. কায়কোবাদ। বিশেষ অতিথি ছিলেন 10 Minute School-এর প্রতিষ্ঠাতা Ayman Sadiq। সমাপনী বক্তব্য প্রদান করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল হক আহমেদ, রাজউক কলেজ সায়েন্স ক্লাবের ওআইসি মো. শাহজালাল, সভাপতি শেখ ফারহানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

উৎসবের ২০টি ইভেন্টে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৬২ জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের হাতে ক্রেস্ট, মেডেল ও সনদপত্র তুলে দেওয়ার মাধ্যমে সফলভাবে শেষ হয় বিজ্ঞান ও উদ্ভাবনের এই বৃহৎ আয়োজন।







Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


রাজউক উত্তরা মডেল কলেজ Sector: 6, Uttara Model Town
Dhaka
1230