16/06/2026
ইসলামে যে চারটি মাসকে অনেক বেশি সম্মানিত ও পবিত্র বলা হয়েছে, 'মুহাররম' তার মধ্যে একটি। রমযানের ফরয রোযার পর এই মুহাররম মাসের রোযাকে আল্লাহর কাছে সবচেয়ে সেরা রোযা বলা হয়েছে।
এই মাসের ১০ তারিখটিকে বলা হয় আশুরার দিন। এই আশুরার দিনের রোযার অনেক ফযীলত।
আমাদের নবীজী (সা.) এই দিনে খুব গুরুত্ব দিয়ে রোযা রাখতেন।
নবীজী বলেছেন, আশুরার একটা রোযা রাখলে আল্লাহ তাআলা পেছনের এক বছরের ছোট ছোট গুনাহ বা ভুলগুলো ক্ষমা করে দেন।
তবে আমাদের নবীজী একটা চমৎকার নিয়ম শিখিয়ে গেছেন। তিনি বলেছেন, আমরা যেন শুধু একটা রোযা না রাখি। ইহুদীদের নিয়মের সাথে যেন আমাদের মিল না হয়, সেজন্য আশুরার দিনের (১০ তারিখ) আগের দিন বা পরের দিন মিলিয়ে একসাথে দুটি রোযা(যেমন: ৯ ও ১০ তারিখ অথবা ১০ ও ১১ তারিখ) রাখি।
অনেক বছর আগে এই আশুরার দিনে মহান আল্লাহ এক অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন। তিনি অত্যাচারী রাজা ফেরাউনের হাত থেকে হযরত মূসা (আ.) এবং তাঁর দল বনি ইসরাইলকে বাঁচিয়েছিলেন। আল্লাহ সাগরের মাঝে রাস্তা বানিয়ে মূসা (আ.)-কে পার করে দিয়েছিলেন, আর দুষ্ট ফেরাউনকে সেই সাগরে ডুবিয়ে দিয়েছিলেন। এই খুশিতেই মূলত শুকরিয়া হিসেবে রোযা রাখা হয়।
কিন্তু আমাদের চারপাশে আশুরার দিনটি নিয়ে অনেক রকম বানিয়ে বানিয়ে গল্প বলা হয়, যেগুলোর কোনো সত্যি প্রমাণ নেই। যেমন অনেকে বলে:
এই দিনে হযরত ইউসুফ (আ.) জেল থেকে মুক্তি পেয়েছিলেন।
এই দিনে পৃথিবী ধ্বংস বা কিয়ামত হবে।
এসব কথার কোনো সঠিক ভিত্তি নেই।
এছাড়াও, এই মুহাররম মাসেই নবীজী (সা.)-এর আদরের নাতি হযরত হুসাইন (রা.) কারবালা ময়দানে অন্যায়কারীদের হাতে শহীদ হয়েছিলেন। এটি আমাদের জন্য অনেক কষ্টের ও শোকের একটি ঘটনা।
তবে এই শোক প্রকাশ করতে গিয়ে শরীর কেটে রক্ত বের করা, বুক চাপড়ানো, কাপড় ছেঁড়া বা বড় বড় মিছিল বের করে হইচই করা ইসলামে একদম নিষেধ। নবীজী বলেছেন, বিপদে বা শোকে যারা এসব করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই।
অনেকে আবার ভুল করে এই মুহাররম মাসকে 'অশুভ' বা অপয়া মনে করে! এটা সম্পূর্ণ ভুল ধারণা। আল্লাহর তৈরি কোনো মাস বা দিন কখনো অশুভ হতে পারে না।
এই পবিত্র মাসে আমাদের কাজ হবে:
* বেশি বেশি আল্লাহকে স্মরণ করা এবং নিজেদের ভুলের জন্য ক্ষমা চাওয়া।
* মুহাররমের ৯ ও ১০ তারিখে সুন্দর করে রোযা রাখা।
* সব রকমের কুসংস্কার ও ভুল নিয়মকানুন থেকে দূরে থাকা।
আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজ করার তাওফীক দিন।
💌৭ বছর বয়স থেকে শিশুদের এসো দুআ শিখি এবং শিশুদের সালাত শিক্ষা কোর্সে ভর্তি চলছে! রেজিস্ট্রেশন ডিটেইলস জানতে কমেন্টে Dua লিখুন👇
13/06/2026
মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী প্রত্যেক শিশুর জীবনের সূচনা হয় ডান কানে আযান এবং বাম কানে ইকামত শুনার মাধ্যমে। প্রত্যেক পিতা-মাতার উচিত শৈশব থেকেই সন্তানদের নামাযের গুরুত্ব জানানো এবং সালাত পড়ার নিয়ম শিখানো।
সালাতের অপরিসীম গুরুত্বের কারণে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শৈশব-কৈশোর থেকেই সন্তানকে সালাতে অভ্যস্ত করাতে বলেছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
"সাত বছর বয়স হলে তোমরা তোমাদের সন্তানদের সালাতের জন্য নির্দেশ আর তাদের (ছেলে এবং মেয়ের) ঘুমের বিছানা পৃথক করে দাও। "
সালাত প্রত্যেক মুসলিম নর-নারির উপর ফরজ।
فَإذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِكُمْ فَإِذَا اطْمَأَنَنتُمْ فَأَقِيمُوا الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَّوْقُوتًا
"অতঃপর যখন তোমরা সালাত সম্পন্ন কর, তখন দণ্ডায়মান, উপবিষ্ট ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ কর। অতঃপর যখন বিপদমুক্ত হয়ে যাও, তখন সালাত ঠিক করে আদায় করো। নিশ্চয়ই সালাত মুসলমানদের উপর ফরয নির্দিষ্ট সময়ের মধ্যে। "
🌻শিশুদের সালাত শিক্ষা কোর্সে ভর্তি চলছে।
সালাতের আহকাম ও দুআর পাশাপাশি ওযু,আযণ এবং যিকির সম্পর্কেও শেখানো হবে ইন শা আল্লাহ
৭ বছর বয়স থেকে ভর্তি নেওয়া হচ্ছে। বিস্তারিত জানতে কমেন্টে জানান আপনার শিশুর বয়স 👇
11/06/2026
শুক্রবার
বেশি বেশি দুরুদের আমল করি ইন শা আল্লাহ
10/06/2026
সেদিন ঘুরতে বেরিয়েছি অনেকদিন পর,কিন্তু সময়টা কেমন খাপছাড়া হয়ে গেছে,একটু পরই দিবে আসরের আযান। মেয়েদের সালাত আদায়ের জায়গা যে মসজিদে,সেদিকে যেতে গেলে উলটো রাস্তা হয়ে যায়। একজন বলল,থাক বাড়ি গিয়ে একেবারে এশার সাথে কাযা তুলে ফেলব।
ওমনি আমাদের সাথে থাকা ছোট্ট পরীটা বলে উঠল- না না কাযা করা যাবে না,সালাত কাযা করতে হয় না।
অন্তরটা প্রশান্তিতে ছেয়ে গেলো সুবহানাল্লাহ, সালাতের প্রতি বাচ্চাদের অন্তরে এই তাগিদ ও ভালোবাসাটাই চেয়ে এসেছি সবসময়।
আমরা চাই একদম অল্প বয়স থেকেই শিশুর অন্তরে সালাতের প্রতি মহব্বত সৃষ্টি হোক। শুরু থেকেই তাকে শেখাতে চাই সালাতের যাবতীয় দুআ ও নিয়ম,সাথেই আযানের মাহাত্ম্য, ওযুর নিয়ম ও গুরুত্ব, যিকিরের ফযীলত।
এসবকিছুর সমন্বয়ে আমরা সাজিয়েছি শিশুদের সালাত শিক্ষা কোর্স
আর মাত্র ৩টি আসনে ভর্তি নেওয়া হবে
রেজিস্ট্রেশন ডিটেইলস জানতে কমেন্টে Salat লিখুন👇
10/06/2026
আর মাত্র ৩টি আসনে ভর্তি নেওয়া হবে!
বিস্তারিত কমেন্টে
07/06/2026
আমি আগে ভাবতাম, প্যারেন্টিং এর জার্নি,এই অনূভুতি পৃথিবীর শুদ্ধতম ভালোবাসাগুলোর মধ্য একটি।
তারপর আমি নিজে একজন মা হলাম।
আর বুঝতে পারলাম...
এটা শুধুমাত্র ভালোবাসা দিয়েই ঘেরা না,সাথেই এটা আসলে ক্লান্তি।
এটা নীরবে নিজেকে বিলিয়ে দেওয়া।
এটা নিজেকে ভালোবাসার চেয়েও অন্য কাউকে বেশি ভালোবাসা।
আমাদের বাবা-মা কত রাত যে আমাদের জন্য জেগে কাটিয়েছেন, তা আমরা কোনোদিন দেখিনি।
কত যে দুআ তারা আমাদের জন্য ফিসফিস করে আল্লাহর কাছে চেয়েছেন, তা আমরা কোনোদিন শুনিনি।
আমাদের যেন কষ্ট না হয়, সেজন্য তারা কত শত দুশ্চিন্তা একা একাই বয়ে বেড়িয়েছেন।
আর আল্লাহ তাঁর অসীম হিকমাতে আমাদের একটা সুযোগ করে দিয়েছেন তাদের এই ঋণ শোধ করার।
টাকা-পয়সা দিয়ে নয়।
দামি কোনো উপহার দিয়েও নয়।
বরং শুধু দুআর মাধ্যমে।
"হে আমার প্রতিপালক! তাদের প্রতি দয়া করো, যেভাবে তারা শৈশবে আমাকে দয়া ও স্নেহে লালন-পালন করেছিলেন।" (১৭:২৪)
তারা আমাদের বড় করতে নিজেদের পুরো জীবনটা বিলিয়ে দিয়েছেন।
আমরা আমাদের দুআ মাধ্যমে তাদের আখিরাতকে সুন্দর করে তোমার সামান্যতম প্রচেষ্টা রোজ করতে পারি কি?
আপনার বাবা-মা যদি বেঁচে থাকেন, তবে এখনই তাদের ফোন করুন।
আর যদি তারা দুনিয়া ছেড়ে চলে গিয়ে থাকেন, তবে তাদের জন্য আল্লাহর কাছে দুআ করুন।
আপনি যদি নিজে একজন বাবা বা মা হয়ে থাকেন, তবে আল্লাহ যেন আপনাকেও এমন একটি সন্তান দান করেন যে আপনার জন্য দুআ করবে। 🤍
আজ সালাত শেষে এই দুআটি করতে একদম ভুলবেন না যেন! ✨
(অনূদিত)
🌻
আমাদের এবারের আয়োজন: শিশুদের সালাত শিক্ষা এবং এসো দুআ শিখি কোর্স,যেখানে যত্ন ও ভালোবাসার মিশেলে শিশু শিখবে দ্বীনের সহীহ ইল্ম ও সুন্দর সব দুআ-সুন্নাহ ইন শা আল্লাহ
৭ বছর বয়স থেকে শিশুরা ভর্তি হতে পারবে।
আপনার শিশুর বয়স কি ৭ বা তার বেশি? রেজিস্ট্রেশন করুন আমাদের এই গুরুত্বপূর্ণ কোর্স দুটিতে,কোর্স দুটি হবে আপনার সন্তানের আপনার জন্য সাদাকায়ে জারিয়াহ হয়ে উঠার সুন্দর উসিলা🌻
বিস্তারিত কমেন্টে
06/06/2026
তাহাজ্জুদের সময় উমর (রা) যেভাবে দুআ করতেন🤍
হে আল্লাহ! আপনি আমার অবস্থান সম্পর্কে জানেন, আমার প্রয়োজনগুলোও জানেন। অতএব, আপনি আমাকে এই রাতে আমাকে পরিশুদ্ধ ও প্রিয় বানিয়ে নিন, আমাকে আপনার ডাকে সাড়া দানকারী বানিয়ে দিন এবং আমার দুআগুলো কবুল করে নিন, আমাকে আপনার রহমতের চাদরে আবৃত করুন এবং আমাকে ক্ষমা করে দিন।
নামাজ শেষে তিনি বলতেন, হে আল্লাহ! দুনিয়ার কোনো কিছুকেই আমি স্থায়ী মনে করি না এবং কোনো অবস্থাকেই আমি সঠিক মনে করি না। অতএব দুনিয়াতে আপনি আমাকে আপনার নিয়ামতের কৃতজ্ঞতা আদায়কারী বানিয়ে দিন অথবা ধৈর্যধারণ করে চুপ থাকার তাওফিক দান করুন।
হে আল্লাহ! দুনিয়ার ব্যাপারে আমাকে স্বচ্ছ ধারণা দান করুন এবং এত বেশি দান করবেন যে, তা যেন আমাকে অবাধ্য না বানায়। কেননা, যে বস্তু স্বল্প হলেও প্রয়োজন ও চাহিদা পূরণ করে তা ওই অধিক হতে ভালো, যা বিপদগামী করে।
আমরাএ এভাবে দুআ কতে পারি
দুআটি শেয়ার করি প্রিয়জনদের সাথে🌻
📣শিশুদের সালাত শিক্ষা ও এসো দুআ শিখি কোর্সে ভর্তি চলছে!
বিস্তারিত কমেন্টে 👇
04/06/2026
The best line on internet I found today:
"অপেক্ষাও হতে পারে আল্লাহর রহমতের অংশ"
দুআ করতে করতে তাই হতাশ না হই,হতাশা যে মুমিনের বৈশিষ্ট্য না
আজ আসর থেকে মাগরিব দুআ কবুলের বিশেষ মূহুর্তে নিজের, প্রিয়জনদের ও উম্মাহর জন্য মন উজাড় করে দুআ করি ইন শা আল্লাহ
Send to your beloved who has been making dua for so long🌻
🌱শিশুদের সালাত শিক্ষা এবং এসো দুআ শিখি কোর্সে রেজিস্ট্রেশন চলছে!
বিস্তারিত কমেন্টে
04/06/2026
ছোট্ট ফাতিমা বসে আছে খেলনা নিয়ে,মা নরম হাসি দিয়ে বললেন, “চলো, আজ নতুন দুআটি শিখে ফেলি"।
ফাতিমা-ও অনেক আগ্রহের সাথে মিসের গত ক্লাসে শেখানো দুআটি মায়ের সাথে সাথে পড়ছে। প্রতিটি শব্দ ফাতিমার কণ্ঠে উচ্চারিত হচ্ছে, আর মা দেখছেন—শুধু শব্দ নয়, তার সন্তানের হৃদয়ও আল্লাহর প্রতি বিশ্বাস এবং ভরসা দিয়ে পূর্ণ হচ্ছে।
যখন আমি আমার সন্তানকে দুআ শিখাচ্ছি, আমি শুধু কিছু শব্দ আওড়াচ্ছি না, আমি দ্বীনের ভিত্তি মজবুত করছি।
শিশুদের জন্য আমাদের তাই এবারের আয়োজন "এসো দুআ শিখি"
কোর্সটিতে খুবই সীমিত সংখ্যক আসনে ভর্তি নেওয়া হচ্ছে
রেজিস্ট্রেশন ডিটেইলস জানতে কমেন্টে Dua লিখুন👇
04/06/2026
আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছিলেন আর মনের প্রবল ইচ্ছা পূরণ করেছিলেন এই স্কুলের মাধ্যমে। না হলে আজ-ও আমার বাচ্চার কিছুই স্টার্ট হতো না। সালাহ পড়া, সূরা মুখস্থ করা, আরবি গ্রামার, রমাদানের অ্যাক্টিভিটিজ—একেবারে সবকিছুর হাতেখড়ি এই স্কুল। আমার নিজের জন্যও অনেক পজিটিভ চেঞ্জের সহায়ক হয়েছে। এই ইন্সটিটিউটের প্রতিটি টিচার অসাধারণ। আমার বাচ্চা অনেকগুলো কোর্স করেছে। আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে জানতে পেরেছিলাম। আমিও আমার পরিচিত অনেককে জানিয়েছি এই স্কুলের কথা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তাওফিক দিন। আমীন।
- আমাদের প্যারেন্টের পক্ষ থেকে ফিডব্যাক আলহামদুলিল্লাহ ❤️
শিশুদের জন্য আমরা আরো দুইটি কোর্স নিয়ে এসেছি, জানেন কি?
এসো দুআ শিখি ও শিশুদের সালাত শিক্ষা কোর্সে ভর্তি চলছে!
আপনার সন্তানের দ্বীনের ভিত্তি মজবুত করবে, বরাবরের মতোই যত্ন ও ভালোবাসার সাথে আপনার শিশু শিখবে সালাত আদায়ের জন্য প্রয়োজনীয় ইল্ম এবং গুরুত্বপূর্ণ অনেক অনেক মাসনুন দুআ
আসন খুবই সীমিত, তাই দ্রুতই রেজিস্ট্রেশন করুন!
বিস্তারিত জানতে কমেন্টে জানান আপনার শিশুর বয়স 👇