ACC Arabic Language Club

ACC Arabic Language Club

Share

The platform of gaining Arabic language skills & enhance of Islamic knowledge, history & culture

19/06/2026

কখনো কি মনে হয়েছে যে জীবনের সবকিছু আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে? প্রচেষ্টার পরও কাঙ্ক্ষিত ফল আসছে না, আর চারপাশ যেন শুধুই অনিশ্চয়তায় ঘেরা? এমন সময়ে একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি হলো আল্লাহর প্রতি ভরসা এবং তাঁর দেওয়া আশার বাণী। আল্লাহ তায়ালা বলেন,

فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ۝ إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا

"নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। অবশ্যই কষ্টের সাথে স্বস্তি রয়েছে।"
(সূরা ইনশিরাহ | ৯৪:৫-৬)

আল্লাহ তাআলা এই আয়াতে একই কথা দুইবার উল্লেখ করেছেন, যেন তাঁর বান্দারা কখনো হতাশ না হয়। প্রতিটি কষ্ট, প্রতিটি পরীক্ষা এবং প্রতিটি সংগ্রামের মধ্যেই লুকিয়ে থাকে স্বস্তি ও কল্যাণের বার্তা। তাই পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, একজন মুমিন কখনো আশা হারায় না।

তাই জুমার দিনে আসুন আমরা আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আরও দৃঢ় করি, ধৈর্য ধারণ করি এবং তাঁর রহমতের অপেক্ষায় থাকি। কারণ আল্লাহর প্রতিশ্রুতি সত্য, আর তাঁর পরিকল্পনাই সর্বোত্তম।
এই পবিত্র দিনে মহান আল্লাহ তাআলার নিকট আমাদের প্রার্থনা, তিনি যেন আমাদের অন্তরকে ঈমানের আলোয় আলোকিত করেন, সকল কষ্ট ও দুশ্চিন্তা দূর করে শান্তি ও প্রশান্তি দান করেন এবং আমাদেরকে তাঁর সন্তুষ্টির পথে অবিচল থাকার তাওফিক দান করেন।

17/06/2026

আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আবারও এসেছে একটি নতুন হিজরি বছর। ইসলামী নববর্ষ কেবল একটি তারিখের পরিবর্তন নয়; এটি আমাদের জন্য নিজের জীবনকে নতুনভাবে মূল্যায়ন করার, ভুল থেকে ফিরে আসার এবং আল্লাহর সন্তুষ্টির পথে এগিয়ে যাওয়ার এক মহৎ সুযোগ।

হিজরি সনের সূচনা হয়েছে মহানবী মুহাম্মদ (সা.)-এর মক্কা থেকে মদিনায় হিজরতের স্মরণে। এই হিজরত আমাদের শিক্ষা দেয়—আল্লাহর জন্য ত্যাগ, ধৈর্য, ঈমান ও তাঁর ওপর পূর্ণ ভরসাই একজন মুমিনের প্রকৃত শক্তি।

আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন—

إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّىٰ يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ

অর্থ:
"নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে।"
(সূরা আর-রাদ: ১১)

এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে, নতুন বছর মানে শুধু নতুন দিন নয়; বরং নিজের আমল, চরিত্র ও জীবনকে সুন্দর করার একটি নতুন প্রতিজ্ঞা।

আল্লাহ তাআলা আরও বলেন—

وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

অর্থ:
"হে মুমিনগণ! তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা করো, যাতে তোমরা সফল হতে পারো।"
(সূরা আন-নূর: ৩১)

▫️ এই নতুন হিজরি বছরে আমাদের সংকল্প হোক—

পাঁচ ওয়াক্ত নামাজে যত্নবান হওয়া।কুরআনের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করা।মানুষের প্রতি দয়া, ভালোবাসা ও উত্তম আচরণ করা।গুনাহ থেকে দূরে থেকে আল্লাহর নৈকট্য অর্জন করাঅতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়া।

হে আল্লাহ!
এই নতুন হিজরি বছরকে আমাদের জন্য রহমত, বরকত ও হেদায়াতের বছর করে দিন। আমাদের অন্তরকে ঈমানের আলোয় আলোকিত করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন এবং আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন।

اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي عَامِنَا الْهَجْرِيِّ الْجَدِيدِ

অর্থ:
"হে আল্লাহ! আমাদের নতুন হিজরি বছরে বরকত দান করুন।"

নতুন হিজরি বছর হোক আত্মশুদ্ধি, তাওবা, ইবাদত ও আল্লাহর ভালোবাসা অর্জনের এক নতুন সূচনা।

হিজরি নববর্ষ ১৪৪৮ মুবারক।

Photos from ACC Arabic Language Club's post 10/06/2026

We are very happy and excited to announce the names of our newly assigned "CLUB REPRESANTATIVES" from Batch-27

Allah says in the Quran:
​وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ
Meaning: "And cooperate in righteousness and piety." (Surah Al-Ma'idah, Verse: 2)

May Allah grants our new representatives the wisdom and strength to fulfill this important responsibility properly. Leadership is not merely a title; rather, it is a sacred trust and a profound responsibility. May our club progress toward even more beautiful and beneficial endeavors under their guidance. Let us all support them in this new journey and work together for progress and unity.
Ameen.

07/06/2026

The result of our Islamic Quiz Competition is finally here.
Congratulations to all the winners and participants for their dedication, effort and enthusiasm throughout the competition. May this achievement inspire you to continue seeking knowledge and striving for excellence for the sake of Allah.

Photos from ACC Arabic Language Club's post 05/06/2026

اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ۝ الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ۝ عَلَّمَ الْإِنسَانَ مَا لَمْ يَعْلَمْ

"Read! And your Lord is the Most Generous. Who has taught by the pen. Has taught man that which he knew not." [Surah Al-Alaq: 3–5]

With gratitude and great respect, Adamjee Cantonment College Arabic Language Club introduces its Teachers' Panel, whose guidance and encouragement continue to enrich an environment devoted to learning, growth and excellence.

Our Distinguished Mentors:
🔹 Jannatul Mohsina | Moderator (Asst. Professor, Economics)
🔹 Mirza Arif | Co-Moderator (Lecturer, Chemistry)
🔹 Sohel Rana | Member (Demonstrator, Mathematics)

Every thriving initiative is strengthened by those who nurture it with wisdom and sincerity. ACCALC warmly welcomes and sincerely appreciates our respected Teachers' Panel, whose experience, vision and encouragement continue to inspire our collective growth. May Allah bless them abundantly and make their guidance a source of benefit for all. Ameen.

Photos from ACC Arabic Language Club's post 27/05/2026

Eid ul-Adha is known as the “Festival of Sacrifice,” is one of the two major Islamic festivals. It honors the devotion of Prophet Ibrahim (AS), who was ready to sacrifice his son in obedience to Allah, but Allah replaced it with a lamb.
وَنَادَيْنَـٰهُ أَنْ يَـٰٓإِبْرَٰهِيمُ قَدْ صَدَّقْتَ ٱلرُّءْيَآ ۚ إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِين إِنَّ هَـٰذَا لَهُوَ ٱلْبَلَـٰٓؤُا۟ ٱلْمُبِين وَفَدَيْنَـٰهُ بِذِبْحٍ عَظِيمٍ
Meaning :
"We called out to him, 'O Abraham! You have already fulfilled the vision.' Indeed, this is how We reward the good-doers. That was truly a revealing test. And We ransomed his son with a great sacrifice." (Surah As-Saffat, 37:104-107)

Qurbani is not about show or status—it is about sincerity, gratitude and obedience to Allah. Its meat is shared with family, friends, and those in need.
إِن لَّن يَنَالَ ٱللَّهَ لُحُومُهَا وَلَا دِمَآؤُهَا وَلَـٰكِن يَنَالُهُ ٱلتَّقْوَىٰ مِنكُمْ
“It is not their meat or blood that reaches Allah, but your piety.” (22:37)

On this blessed occasion, Adamjee Cantonment College Arabic Language Club wishes you a joyful Eid with your family. May Allah accept our Qurbani and bless us all.
Eid Mubarak 🌙

26/05/2026

আরাফাহর দিন সমগ্র মুসলিম উম্মাহর জন্য এক পরম মহিমান্বিত দিন। এটি আল্লাহর দরবারে মানুষের আনুগত্য ও আত্মসমর্পণের এক বিশেষ মুহূর্ত। এটি সেই দিন, যখন পৃথিবীর সমস্ত ভেদাভেদ ভুলে, ধনী-দরিদ্র, বর্ণের বৈষম্যের প্রাচীর ভেঙ্গে লাখো মানুষ এক কাপড়ে আল্লাহর সামনে গিয়ে দাঁড়ায়। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর কাছে মানুষের একমাত্র পরিচয় তার তাকওয়া বা আল্লাহভীতি।এটি মূলত আত্মোপলব্ধি, ক্ষমা লাভ এবং মহান আল্লাহর দরবারে পূর্ণ আত্মসমর্পণের দিন। আরাফাহর ময়দানে সমবেত হওয়া যেমন হজের মূল স্তম্ভ, তেমনি এটি মুসলিমজাতির সমতা ও ভ্রাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। এ সম্পর্কে পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেছেন,
الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا
"আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দ্বীন হিসেবে মনোনীত করলাম।" (সূরা আল-মায়িদাহ, আয়াত: ৩)

ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই দিনটির গুরুত্ব অপরিসীম। এটি এমন একটি সময় যখন আল্লাহ তাআলা তাঁর বান্দাদের সবচেয়ে নিকটবর্তী হন এবং অসংখ্য মানুষকে পাপমুক্তির জন্য সৌজন্য সুযোগ করে দেন। যারা এই পবিত্র ক্ষণে হজের ময়দানে উপস্থিত হতে পারেন না, তাদের জন্য ইবাদত, জিকির এবং রোজা পালনের মাধ্যমে এই পুণ্য অর্জনের সুযোগ রয়েছে। এই দিনের রোজার ফজিলত সম্পর্কে মহানবি রাসূলুল্লাহ (সা:) বলেছেন,
"আরাফাহর দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি যে, তা পূর্ববর্তী এক বছর ও পরবর্তী এক বছরের গুনাহের কাফফারা হিসেবে গণ্য হবে।" (সহীহ মুসলিম)

এটি আমাদের জন্য আধ্যাত্মিক পরিশুদ্ধির অনন্য সুযোগ।এই বরকতময় দিনে আমাদের কর্তব্য হলো অহংকার ও পার্থিব সংকীর্ণতা পরিহার করে মহান সৃষ্টিকর্তার অনুগ্রহ প্রার্থনা করা। আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে বিশ্ব মানবতার কল্যাণ, শান্তি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় আল্লাহর কাছে বিনীত প্রার্থনা জানাই। আরাফাহর এই পবিত্র দিনটি আমাদের প্রত্যেকের জীবনে হেদায়েত, শান্তি ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে আসুক, আমিন।

25/05/2026

We are thrilled to unveil the latest edition of our online magazine, "RAWDAH" – a creative vision brought to life by Batch 57.
​Moving beyond a single theme, RAWDAH serves as a vibrant garden of ideas, showcasing a diverse collection of insightful articles and exquisite calligraphy by our students.
​We extend our deepest gratitude to everyone who poured their heart and hard work into this publication. As we strive for excellence, we kindly ask you to view any human shortcomings with a gracious heart.
​Experience the full edition for free here-

https://drive.google.com/file/d/1Hus11MHZhj8rFCinb88d9nK2EREZzn5p/view?usp=drivesdk

Photos from ACC Arabic Language Club's post 23/05/2026

A new chapter takes shape as ACCALC unveils its 6th Badge Holders – individuals chosen not only for their dedication, but also for the vision, responsibility and passion they carry within themselves.

★★Central Club Prefect (CCP): Jannatul Ferdous Maisha
★ Assistant Central Club Prefect (ACCP): Shakhawat Hossain Avir

Allah says:

إِنَّ اللَّهَ لَا يُضِيعُ أَجْرَ الْمُحْسِنِينَ

“Indeed, Allah never lets the reward of those who do good go to waste.”
(Surah At-Tawbah, 9:120)

As they step into this responsibility, we pray for wisdom, sincerity and barakah in every decision they make. May their journey add strength to ACCALC and reflect leadership through action, integrity and purpose.

20/05/2026

Are you ready to test your memory and knowledge of Islamic heritage? Adamjee Cantonment College Arabic Language Club is back with an exciting memory game!
"Guess the Mosque"
This is a Team-Based Game. ​Each team must consist of 3 members.

​📍 Round 1: The Observation:
We will display some stunning slides featuring famous mosques from around the world, including iconic landmarks of Bangladesh. You will have 15-20 seconds to memorize their names, locations and cool facts.
​📍 Round 2: Memory Check:
We will show you zoomed-in photos or hidden parts of those mosques. Your job? Identify them as a team and write down the details correctly!
​⚡​Why Participate?
​• Test your memory and speed.
​• Explore stunning Islamic landmarks.
​• Win exclusive prizes and rewards!
Think you can identify them all? Let’s see who has the sharpest eyes!

📌 Session Details:
Date: 21 May, 2026
Time: 12:40 PM, Club Period
Room no: 203, Administrative Building

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Dhaka
DHAKACANTONMENT,DHAKA-1206