Mawla

Mawla

Share

BCS English // Admission & Job Preparation

Photos from Mawla's post 19/06/2026
Photos from Mawla's post 19/06/2026

IELTS materials

18/06/2026

ইরান-আমেরিকা চুক্তি স্বাক্ষর সম্পন্ন! আমেরিকার পরাজয় ও আত্মসমর্পণ!

দু দেশের মধ্যে নিম্নোক্ত ১৪ শর্ত নিয়ে একটা চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে। চুক্তিটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান স্বাক্ষর করেছেন। (ছবিতে তাদের স্বাক্ষরের মুহূর্ত)

নিচের এই শর্তগুলো হোয়াইট হাউসও প্রকাশ করেছে। সুতরাং এগুলো এখন সর্বসম্মত এবং অফিশিয়াল চুক্তি। এই চুক্তির শর্তগুলোতে এটা স্পষ্ট যে, এই যুদ্ধে ইরানের কাছে আমেরিকা শোচনীয় পরাজয় বরণ করেছে এবং ইরানের কাছে আত্মসমর্পণ করেছে!

হোয়াইট হাউস প্রকাশিত যুক্তরাষ্ট্র–ইরান ১৪ দফার সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ তালিকা:

১. স্থায়ী যুদ্ধবিরতি ও সামরিক অভিযান বন্ধ:

যুক্তরাষ্ট্র, ইরান এবং চলমান যুদ্ধে জড়িত তাদের মিত্ররা লেবাননসহ সব ফ্রন্টে অবিলম্বে ও স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধ করার ঘোষণা দেবে। ভবিষ্যতে একে অপরের বিরুদ্ধে কোনো যুদ্ধ, সামরিক অভিযান, শক্তি প্রয়োগ বা শক্তি প্রয়োগের হুমকি না দেওয়ার অঙ্গীকার করবে। একই সঙ্গে লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেবে।

২. পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি সম্মান:

যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করবে এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ থেকে বিরত থাকবে।

৩. ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি:

দুই দেশ সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি সম্পন্ন করার লক্ষ্যে আলোচনা চালাবে। উভয় পক্ষের সম্মতিতে এই সময়সীমা বাড়ানো যাবে।

৪. মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার:

সমঝোতা স্মারক স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধ ও অন্যান্য বাঁধা অপসারণ শুরু করবে এবং ৩০ দিনের মধ্যে তা সম্পূর্ণভাবে প্রত্যাহার করবে। একই সময়ে ইরান যুদ্ধ-পূর্ব পর্যায়ে জাহাজ চলাচল পুনরুদ্ধার করবে। চূড়ান্ত চুক্তির ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের আশপাশের এলাকা থেকে নিজেদের বাহিনীও সরিয়ে নেবে।

৫. বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালু:

সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ইরান সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে পারস্য উপসাগর ও ওমান সাগরের মধ্যে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করবে এবং ৬০ দিনের জন্য কোনো অতিরিক্ত ফি আরোপ করবে না। কারিগরি ও সামরিক বাঁধা অপসারণ এবং মাইন নিষ্ক্রিয়করণের কাজের মাধ্যমে ৩০ দিনের মধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচল পূর্ণমাত্রায় পুনরায় শুরু হবে। এছাড়া হরমুজ প্রণালীর ভবিষ্যৎ প্রশাসন ও সামুদ্রিক সেবা নিয়ে ইরান ও ওমান আলোচনা করবে।

৬. ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা:

যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক অংশীদাররা ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য কমপক্ষে ৩০০ বিলিয়ন ডলারের একটি চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করবে, যা ভবিষ্যৎ চুক্তির অংশ হবে।

৭. সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার:

চূড়ান্ত চুক্তির আওতায় সম্মত সময়সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। এর মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার গভর্নর বোর্ডের সিদ্ধান্ত এবং যুক্তরাষ্ট্রের একতরফা প্রাথমিক ও গৌণ নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত থাকবে।

৮. পারমাণবিক অস্ত্র না তৈরির অঙ্গীকার:

ইরান পুনর্ব্যক্ত করেছে যে তারা পারমাণবিক অস্ত্র অর্জন বা উন্নয়ন করবে না। দুই দেশ সমৃদ্ধ পারমাণবিক উপাদানের মজুদ নিষ্পত্তির বিষয়ে একটি পারস্পরিক গ্রহণযোগ্য ব্যবস্থা নির্ধারণ করবে। এর ন্যূনতম পদ্ধতি হিসেবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে দেশীয় পর্যায়ে উপাদানগুলোর সমৃদ্ধি কমানোর প্রক্রিয়া অনুসরণ করা হবে। একই সঙ্গে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ইরানের পারমাণবিক চাহিদা সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে।

৯. চূড়ান্ত চুক্তির আগ পর্যন্ত বর্তমান অবস্থা বজায় রাখা:

চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষ বর্তমান অবস্থা বজায় রাখবে। ইরান তার বিদ্যমান পারমাণবিক কর্মসূচি অপরিবর্তিত রাখবে এবং যুক্তরাষ্ট্র নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না বা অঞ্চলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করবে না।

১০. তেল রপ্তানিতে তাৎক্ষণিক ছাড়:

সমঝোতা স্মারক স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই যুক্তরাষ্ট্র এমন ছাড়পত্র জারি করবে, যাতে ইরানের অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম পণ্য ও সংশ্লিষ্ট পণ্য রপ্তানি এবং ব্যাংকিং, বীমা, পরিবহনসহ সংশ্লিষ্ট সব সেবা পরিচালনা করা যায়।

১১. জব্দকৃত ইরানি তহবিল অবমুক্তকরণ:

সমঝোতা স্মারক বাস্তবায়নের সঙ্গে সঙ্গে ইরানের জব্দ বা সীমাবদ্ধ তহবিল ব্যবহারের জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত করা হবে। আলোচনার সময় উভয় পক্ষ এই তহবিল অবমুক্ত করার প্রক্রিয়া নিয়ে একমত হবে।

১২. বাস্তবায়ন তদারকি ব্যবস্থা:

সমঝোতা স্মারক এবং পরবর্তী চূড়ান্ত চুক্তির বাস্তবায়ন তদারকির জন্য একটি পর্যবেক্ষণ ব্যবস্থা গঠন করা হবে।

১৩. চূড়ান্ত চুক্তি নিয়ে নতুন আলোচনা শুরু:

সমঝোতা স্মারক স্বাক্ষর এবং ১, ৪, ৫, ১০ ও ১১ নম্বর ধারার বাস্তবায়ন শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরান চূড়ান্ত চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করবে।

১৪. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন:

চূড়ান্ত চুক্তিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের মাধ্যমে অনুমোদন ও আন্তর্জাতিক আইনি বৈধতা দেওয়া হবে।

18/06/2026

📘 English Vocabulary For IELTS | BCS | Bank Job
📰 Topic: Trump–Iran Deal to End Middle East War
1️⃣ Memorandum → Agreement, Pact
🇧🇩 অর্থ: সমঝোতা স্মারক
2️⃣ Dilute → Weaken, Reduce
🇧🇩 অর্থ: কমিয়ে আনা / হ্রাস করা
3️⃣ Enriched → Enhanced, Strengthened
🇧🇩 অর্থ: সমৃদ্ধ / উচ্চমাত্রায় প্রক্রিয়াজাত
4️⃣ Relief → Assistance, Aid
🇧🇩 অর্থ: স্বস্তি / সহায়তা
5️⃣ Crippling → Devastating, Damaging
🇧🇩 অর্থ: পঙ্গু করে দেওয়া / মারাত্মক ক্ষতিকর
6️⃣ Facilitate → Assist, Enable
🇧🇩 অর্থ: সহজতর করা
7️⃣ Reconstruction → Rebuilding, Restoration
🇧🇩 অর্থ: পুনর্গঠন
8️⃣ Finalised → Completed, Concluded
🇧🇩 অর্থ: চূড়ান্ত করা
9️⃣ Implementation → Ex*****on, Enforcement
🇧🇩 অর্থ: বাস্তবায়ন
🔟 Insisted → Maintained, Asserted
🇧🇩 অর্থ: জোর দেওয়া
1️⃣1️⃣ Commitment → Promise, Obligation
🇧🇩 অর্থ: অঙ্গীকার
1️⃣2️⃣ Unsettled → Disturbed, Troubled
🇧🇩 অর্থ: উদ্বিগ্ন / অস্থির
1️⃣3️⃣ Ambitions → Aspirations, Goals
🇧🇩 অর্থ: উচ্চাকাঙ্ক্ষা
1️⃣4️⃣ Suspected → Believed, Presumed
🇧🇩 অর্থ: সন্দেহ করা
1️⃣5️⃣ Violation → Breach, Infringement
🇧🇩 অর্থ: লঙ্ঘন
1️⃣6️⃣ Scathing → Harsh, Severe
🇧🇩 অর্থ: তীব্র সমালোচনামূলক
1️⃣7️⃣ Temporary → Interim, Short-term
🇧🇩 অর্থ: অস্থায়ী
1️⃣8️⃣ Negotiation → Discussion, Dialogue
🇧🇩 অর্থ: আলোচনা / দরকষাকষি
1️⃣9️⃣ Supervision → Oversight, Monitoring
🇧🇩 অর্থ: তত্ত্বাবধান
2️⃣0️⃣ Stabilise → Balance, Normalize
🇧🇩 অর্থ: স্থিতিশীল করা
━━━━━━━━━━━━━━━━━━━
📚 Learn 20 New Words Daily
🎯 Helpful for IELTS, BCS, Bank Jobs & Competitive Exams
━━━━━━━━━━━━━━━━━━━

16/06/2026

🔍 আজকের আলোচনায় যা যা থাকছে:
​১. Figure of Speech and Literary Terms
২. Age-wise literary persons and works
৩. Masterpiece works
৪. Proverb and Quotations
​🎨 Figure Of Speech [ভাষালংকার]
​ইংরেজি সাহিত্যে বহুল ব্যবহৃত প্রধান প্রধান Figures of Speech গুলোর তালিকা নিচে দেওয়া হলো:
​✨ Alliteration
​🌓 Antithesis
​🗣️ Apostrophe
​🎵 Consonance
​🤫 Euphemism
​💥 Exclamation
​🚀 Hyperbole
​🔄 Inversion
​❓ Interrogation
​🎭 Irony
​Metaphor
​🔊 Onomatopoeia
​👤 Personification
​🃏 Pun
​🔁 Repetition
​🤝 Simile
​🔄 1. Simile [উপমা]
​📝 Definition:
দুটি ভিন্নধর্মী বা বিজাতীয় জিনিস/কাজের মধ্যে 'as' বা 'like' শব্দ ব্যবহার করে যখন সুস্পষ্ট তুলনা করা হয়, তখন তাকে Simile বলে।
​💡 শর্টকাট টেকনিক: বাক্যে Like / As থাকলেই সেটি চোখ বন্ধ করে Simile!
​📌 Examples:
১. Bangladesh team is as like as tiger.
২. He is cunning as a fox.
৩. The girl is like a Rose.
৪. As cool as cucumber.
৫. As playful as a kitten.
৬. "Life, like a dome of many-coloured glass, stains the white radiance of eternity."
৭. "I wandered lonely as a cloud." — William Wordsworth
​🇧🇩 বাংলায় উদাহরণ:
👉 "মৃত্যু তো চেঙ্গিসের অশ্বের মতো, দ্রুতগামী, বধির।" (এখানে 'মতো' = Like/As)
​2. Metaphor [রূপক]
​📝 Definition:
দুটি ভিন্ন বিষয়ের মধ্যে কোনো 'Like' বা 'As' ব্যবহার না করে যখন সরাসরি (Direct) তুলনা করা হয়, তখন তাকে Metaphor বলে।
​📌 Examples:
১. He is a shining star.
২. Time is money.
৩. Her long hair was a flowing golden river.
৪. "All the world's a stage, And all the men and women merely players." — William Shakespeare
৫. "Revenge is a kind of wild justice." — Francis Bacon
৬. "Life is but a walking shadow." — William Shakespeare
​🇧🇩 বাংলায় উদাহরণ:
👉 "মুখখানি তার নতবৃন্ত পদ্ম সম এ বক্ষে, আমার, নামিয়া পড়িল ধীরে।" — রবীন্দ্রনাথ ঠাকুর (এখানে মুখকে সরাসরি পদ্মের সাথে তুলনা করা হয়েছে \rightarrow Metaphor)
​🤫 3. Euphemism [কোমল উক্তি]
​🎯 (38th BCS-এ আসা টপিক!)
​📝 Definition:
কোনো অপ্রিয় বা কঠোর উক্তির পরিবর্তে তুলনামূলক কোমল ও মার্জিত উক্তি ব্যবহার করাকে Euphemism বলে।
​🔄 Examples of Euphemisms:
​🧹 Garbage man \rightarrow Sanitation engineer
​🧓 Old people \rightarrow Senior citizen
​🤰 Pregnant \rightarrow In the family way
​⚰️ Die \rightarrow Pass away
​💀 The dead \rightarrow The deceased / the late
​🕳️ Burier \rightarrow Undertaker / mortician
​🏥 Lunatic asylums \rightarrow Mental institutions
​📌 বাক্যে প্রয়োগ:
১. You are becoming a little thin on top. (মাথার চুল কমে যাওয়া বা টাক পড়াকে নরমভাবে বলা)
২. He is a special child. (প্রতিবন্ধী না বলে বিশেষ শিশু বলা)
৩. We don't hire mentally challenged people.
​🚀 4. Hyperbole / Exaggeration [অতিশয়োক্তি]
​📝 Definition:
কোনো কথাকে সাধারণের চেয়ে অনেক বেশি অতিরঞ্জিত বা বাড়িয়ে বলা হলে তাকে Hyperbole বলে।
​📌 Examples:
১. "Ten thousand saw I at a glance, tossing their heads in sprightly dance." — William Wordsworth (এক নজরে ১০ হাজার ফুল দেখা অসম্ভব!)
২. I have told you a million times.
৩. He is 900 years old.
৪. I ate the whole cow.
৫. She shed an ocean of tears.
৬. "All the perfumes of Arabia will not sweeten this little hand." — William Shakespeare (Lady Macbeth-এর উক্তি)
​📜 5. Epigram [সংক্ষিপ্ত বচন]
​📝 Definition:
Epigram হচ্ছে একটা সংক্ষিপ্ত, তীক্ষ্ণ এবং বুদ্ধিদীপ্ত উক্তি, যার মাধ্যমে কোনো আকর্ষণীয় বা গভীর ধারণা প্রকাশ পায়।
​📌 Examples:
১. "Reading maketh a full man, conference a ready man, and writing an exact man." — Francis Bacon (Of Studies)
২. "A child is the father of a nation." — William Wordsworth
​🃏 6. Pun [শ্লেষ / শব্দের খেলা]
​📝 Definition:
একই শব্দের একাধিক অর্থ বা সমোচ্চারিত ভিন্নার্থক শব্দের চতুর ব্যবহারের মাধ্যমে যখন কোনো কৌতুক বা কৌতূহল তৈরি করা হয়, তাকে Pun বলে।
​📌 Example:
১. If a woman loses her husband, she cries for a second. (এখানে Second বলতে 'মুহূর্ত' এবং 'দ্বিতীয় স্বামী'—উভয় অর্থই প্রকাশ পায়!)
​📊 Pun Vs Jokes (পার্থক্য):
​Pun: এটি শব্দ নিয়ে খেলা (Wordplay) এবং ভাষাগত সংযোগের ওপর নির্ভরশীল। এটি শ্রোতাকে বুদ্ধিবৃত্তিকভাবে যুক্ত করে।
​Jokes: এটি সাধারণত গল্প বা নির্দিষ্ট সেটআপ এবং পাঞ্চলাইনের মাধ্যমে সরাসরি হাসি তৈরি করে।
​📌 More Examples of Pun:
১. A horse is a very stable animal.
২. An elephant's opinion holds a lot of weight.
৩. Santa's helpers are known as subordinate clauses.
৪. A boiled egg every morning is hard to beat.
৫. Reading while sunbathing makes you well red (well read).
৬. A pessimist's blood type is always B-negative.
​🌓 7. Paradox [আপাতবিরোধী সত্য]
​📝 Definition:
Paradox হলো এমন একটি বক্তব্য যা আপাতদৃষ্টিতে স্ব-বিরোধী মনে হলেও গভীরভাবে চিন্তা করলে তার মধ্যে একটি ধ্রুব সত্য লুকিয়ে থাকে।
​💡 যেমন- George Bernard Shaw তাঁর একটি নাটকে বলেছেন:
👉 "Nine soldiers out of ten are cowards."
(এমনিতে আমরা জানি সৈনিকরা সাহসী হয়, কাপুরুষ নয়। কিন্তু বাস্তব সত্য হলো, নিজের জীবন বাঁচাতে যুদ্ধক্ষেত্রে অনেক সময় সৈন্যরাও কাপুরুষের মতো আচরণ করতে বাধ্য হয়।)
​📌 Examples:
১. I am nobody.
২. Cowards die many times before their deaths.
৩. There is no one so poor as a wealthy miser.
৪. Sweet are the uses of adversity.
৫. "We learn from history, that we do not learn from history." — Georg Hegel
​📖 পোস্টটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন এবং বন্ধুদের মেনশন করুন! 🤝

09/06/2026

হাজার হাজার শিক্ষার্থীদের শিক্ষক মোস্তাকিম পাঠান স্যার।
নিমন্ত্রণে UCC.

07/06/2026

আগামীকাল বিসিএস হেল্পলাইনের ইংরেজি ক্লাস নিবেন শ্রদ্ধেয় মোস্তাকিম পাঠান স্যার।

#সকাল ১১ টায়, বিকাল ৩ টায় ও সন্ধ্যা ৭ টায়।

04/06/2026

Daily Star Vocabulary - 4 June
📰 Topic: Export Rebound Sputters Out & Economic Pressure
1️⃣ Export → Shipment, Overseas sales
🇧🇩 অর্থ: রপ্তানি
2️⃣ Rebound → Recovery, Bounce back
🇧🇩 অর্থ: পুনরুদ্ধার
3️⃣ Sputter out → Fade, Weaken
🇧🇩 অর্থ: ধীরে ধীরে থেমে যাওয়া / দুর্বল হয়ে যাওয়া
4️⃣ Decline → Fall, Drop, Decrease
🇧🇩 অর্থ: পতন / কমে যাওয়া
5️⃣ Shipment → Delivery, Dispatch
🇧🇩 অর্থ: পণ্য প্রেরণ
6️⃣ Weigh on → Burden, Pressure
🇧🇩 অর্থ: চাপ সৃষ্টি করা
7️⃣ Demand → Requirement, Market need
🇧🇩 অর্থ: চাহিদা
8️⃣ Weak → Feeble, Fragile
🇧🇩 অর্থ: দুর্বল
9️⃣ Manufacturing → Production, Industrial output
🇧🇩 অর্থ: উৎপাদন শিল্প
🔟 Economist → Analyst, Financial expert
🇧🇩 অর্থ: অর্থনীতিবিদ
1️⃣1️⃣ Sluggish → Slow, Unactive, Weak
🇧🇩 অর্থ: মন্থর / ধীরগতি
1️⃣2️⃣ Revenue → Income, Earnings
🇧🇩 অর্থ: আয়
1️⃣3️⃣ Foreign exchange → Forex, International currency
🇧🇩 অর্থ: বৈদেশিক মুদ্রা
1️⃣4️⃣ Pressure → Stress, Burden
🇧🇩 অর্থ: চাপ
1️⃣5️⃣ Export earnings → Trade income, Foreign income
🇧🇩 অর্থ: রপ্তানি আয়
1️⃣6️⃣ Global uncertainty → Worldwide instability, Market risk
🇧🇩 অর্থ: বৈশ্বিক অনিশ্চয়তা
1️⃣7️⃣ Competitiveness → Market strength, Efficiency
🇧🇩 অর্থ: প্রতিযোগিতা সক্ষমতা
1️⃣8️⃣ Slowdown → Deceleration, Recession-like trend
🇧🇩 অর্থ: মন্দা / গতি কমে যাওয়া
1️⃣9️⃣ Factory shutdown → Closure, Shutdown
🇧🇩 অর্থ: কারখানা বন্ধ হওয়া
2️⃣0️⃣ Recovery → Revival, Improvement
🇧🇩 অর্থ: পুনরুদ্ধার
━━━━━━━━━━━━━━━━━━━
📚 Learn 20 New Words Daily
🎯 IELTS | BCS | Bank Job | Competitive Exams
━━━━━━━━━━━━━━━━━━━

03/06/2026

I would rather that he...... to the party yesterday.

a. comes b.came
c. has come d. had come

03/06/2026

English Helpline has come to teach you.
Mentor The honorable teacher Mostakim Pathan Sir.

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Dhaka