08/09/2024
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন ১৯৮ বিশ্বনেতা। তাঁদের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ ৯২ জন নোবেলজয়ী রয়েছেন।
United Students of Babuganj, Barishal
08/09/2024
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন ১৯৮ বিশ্বনেতা। তাঁদের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ ৯২ জন নোবেলজয়ী রয়েছেন।
কোভিড-১৯ আপডেট তথ্যঃ
আজকে ৫৫তম দিন
০১.০৫.২০২০
নতুন মৃত্যু= ৫ জন।
সর্বমোট মৃত্যু= ১৬৮ জন।
নতুন সনাক্ত= ৫৬৪ জন।
মোট আক্রান্ত= ৭৬৬৭ জন।
নমুনা সংগ্রহ এবং পরীক্ষা = ৪৯৬৫ টি।
সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন= ১০ জন।
সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন= ১৬০ জন।
সূত্রঃ আইইডিসিআর।
Home.. Safe....
- রমজানের ৪ টি ভুল এড়িয়ে চলুন.!
- ১. রেগে থাকা.!
- 2. সারাদিন ঘুমিয়ে কাটানো.!
- ৩. নামাজ না পরে রোজা রাখা.!
- ৪. খারাপ ভাষা ব্যবহার করা.!
২৪ ঘন্টায় করোনায় আক্রান্তের সংখ্যা: ৪১৪ জন
মোট আক্রান্তের সংখ্যা:৪১৮৬ জন।
২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা: ৭ জন
মোট মৃত্যু: ১২৭ জন।
২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন: ১৬ জন
মোট সুস্থ: ১০৮ জন।
২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে:৩৪১৬ জনের।
সূএ:DGHS,IEDCR
ঝালকাঠি, বরিশাল এবং পিরোজপুরের সিমান্তবর্তী এলাকায় গড়ে উঠেছে এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা বাগান। ঝালকাঠী জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ভিমরুলিতে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার। তিন দিক থেকে আসা খালের মোহনায় বসে ভিমরুলির এই ভাসমান পেয়ারা বাজার।
জুলাই, আগস্ট পেয়ারার মৌসুম হলেও মাঝে মাঝে সেপ্টেম্বর পর্যন্ত বাজার চলে। ভাসমান পেয়ারা বাজার দেখতে আগস্ট মাস সবচেয়ে উপযোগী সময়। সকাল ১১ টার পর পেয়ারা বাজারের ভীড় কমতে থাকে তাই ১১টার আগে বাজারে যাওয়াই সবচেয়ে ভাল।
এছাড়া ব্যাকওয়াটারে ঘুরে খালের সাথে লাগোয়া ঘরবাড়ি, স্কুল, ব্রিজ এবং রাস্তার সম্মোহনী রুপ উপভোগ করতে পারেন। খালের মধ্য দিয়ে চলার সময় চাইলে হাত বাড়িয়ে আমরা কিংবা পেয়ারা ধরতে পারবেন। আর যদি বৃষ্টি হয় তবে চারপাশটা আরো অপার্থিব সৌন্দর্য্যে মোহনীয় হয়ে উঠবে।
পথে কুড়িয়ানা বাজারের ঋতুপর্ণা দোকানের গরম গরম রসগোল্লার স্বাদ নিতে ভুল করবেন না আর বাজারে বৌদির হোটেলে খেতে পারেন দুপুরের খাবার। ভাসমান পেয়ারা বাজার থেকে বরিশাল আসার পথে গুঠিয়া মসজিদ ও দুর্গাসাগর দিঘী ঘুরে আসতে পারেন।
#কোথায় খাবেনঃ
ভিমরুলি বাজার থেকে সাদা ও লাল মিষ্টি, কুড়িয়ানা বাজারে ঋতুপর্ণা দোকানের গরম মিষ্টি ও বৌদির হোটেলে দুপুরের খাবার এবং গুঠিয়ার সন্দেশ। এছাড়া বরিশাল শহরের পুরান বাজার এলাকার হক এর রসমালাই, রসগোল্লা কিংবা ছানা, বটতলা এলাকার শশীর রসমালাই, নয়াবাজার মোড়ের নিতাই মিষ্টান্ন ভান্ডারের স্পঞ্জ মিষ্টি, বিবির পুকুর পাড়ের কাছে চটপটি, দধি ঘোরের দই, ঘোল এবং ঘোল-মুড়ি মিক্সড খেতে পারেন।
#কোথায় থাকবেনঃ
ঝালকাঠি শহরের ধানসিঁড়ি রেস্ট হাউস, হালিমা এবং আরাফাত বোর্ডিং এ ১০০ থেকে ২৫০ টাকা ভাড়ায় রাত্রিযাপন করতে পারবেন। তবে ভালো মানের হোটেলে রাত্রি যাপন করতে বরিশাল শহরে আসতে হবে। বরিশাল শহরে বিভিন্ন মানের বেশকিছু আবাসিক হোটেল রয়েছে।
#কিভাবে যাবেনঃ
বরিশাল পানি অথবা সড়ক পথে যাওয়ার সুযোগ রয়েছে তবে পানি পথে বরিশাল যাওয়াই সবচেয়ে সুবিধাজনক।
#লঞ্চে যেতে চাইলেঃ
ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে প্রতিদিন বেশকিছু লঞ্চ বরিশালের পথে যাত্রা করে ভোর ৪ থেকে ৫ টার মধ্যে পৌঁছায়। লঞ্চে বরিশাল যেতে জনপ্রতি ডেক ভাড়া ২০০ টাকা, সিঙ্গেল কেবিন ভাড়া ৯০০ (নন এসি) টাকা এবং ডাবল কেবিন ভাড়া ১৭০০ (নন এসি) টাকা।
17/04/2020
সবাই সচেতন হোন, নিরাপদে থাকুন।
বাবুগঞ্জে করোনায় শিশুসহ নতুন আক্রান্ত ৫ জন, মোট শনাক্ত-৮ | বরিশালটাইমস বাবুগঞ্জে করোনায় শিশুসহ নতুন আক্রান্ত ৫ জন, মোট শনাক্ত-৮ ✪ আরিফ আহমেদ মুন্না ➤ বাবুগঞ্জে বৃহস্পতিবার শিশুসহ নতুন ....
16/04/2020
"বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর"
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। যুদ্ধে অসামান্য বীরত্বের জন্য তাঁকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়।মহিউদ্দীন জাহাঙ্গীর ১৯৪৯ সালে বরিশালের বাবুগঞ্জ থানার রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৪ সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন। ১৯৬৬ সালে আইএসসি পাশ করার পর বিমান বাহিনীতে যোগদানের চেষ্টা করেন, কিন্তু চোখের অসুবিধা থাকায় ব্যর্থ হন।১৯৬৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায়ই পাকিস্তান সামরিক একাডেমিতে ক্যাডেট হিসেবে যোগদান করেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পদক বীরশ্রেষ্ঠ পদক দেয়া হয় মহিউদ্দীন জাহাঙ্গীরকে। বরিশালের নিজ গ্রামের নাম তাঁর দাদার নামে হওয়ায় পরিবার ও গ্রামবাসীর ইচ্ছে অনুসারে তাঁর ইউনিয়নের নাম 'আগরপুর' পরিবর্তন করে 'মহিউদ্দীন জাহাঙ্গীর' ইউনিয়ন করা হয়েছে৷ সরকারি প্রকল্পের মাধ্যমে বরিশাল জেলা পরিষদ ৪৯ লক্ষ টাকা ব্যয়ে বীরশ্রেষ্ঠের পরিবারের দান করা ৪০ শতাংশ জায়গার ওপর নির্মাণ করেছে বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার৷
16/04/2020
" সন্ধা নদী"
সন্ধ্যা নদীটি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন এলাকায় প্রবহমান আড়িয়াল খাঁ নদ হতে উৎপত্তি লাভ করেছে। অতঃপর এই নদীর জলধারা পিরোজপুর সদর উপজেলার শরীকতলার ধুমরীতলা পর্যন্ত প্রবাহিত হয়ে কচা নদীতে নিপতিত হয়েছে। নদীতে সারাবছর পানিপ্রবাহ পরিদৃষ্ট হয় এবং ছোটবড় নৌযান চলাচল করে। তবে বর্ষাকালে নদীটিতে স্বাভাবিকের চেয়ে পানির প্রবাহ অধিক মাত্রায় বৃদ্ধি পায়। এ সময় নদীর তীরবর্তী অঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়। নদীটি জোয়ার ভাটার প্রভাবে প্রভাবিত। এই নদী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ কর্তৃক তৃতীয় শ্রেণির নৌপথ হিসেবে স্বীকৃত।
"আসুন পরিচিত হই বাবুগঞ্জ উপজেলার সাথে"
বাবুগঞ্জে থানা সদর দপ্তর প্রতিষ্ঠিত হয় ১৯ ফেব্রুয়ারি ১৯০৬ সালে। বাবুগঞ্জ নামকরণ সম্পর্কে নির্ভরযোগ্য ইতিহাস পাওয়া না গেলেও ইতিহাস বর্ণনায় জানা যায়, আজ থেকে ৪০০ বছর আগে এই অঞ্চলে বসবাসরত বেশ ক’জন হিন্দু জমিদার তাদের প্রয়োজনে বাবুগঞ্জ উপজেলা সদরের বর্তমান বাজারটি মেলায়। ঐ সময়ে অত্র অঞ্চলের লোকজন জমিদারদের বাবু বলে সম্বোধন করত। আর বাজারটিকে তারা অভিহিত করত গঞ্জ বলে। ফলে জমিদার বাবুদের মেলানো গঞ্জ থেকে এই এলাকার নাম হয় বাবুগঞ্জ। অন্য এক তথ্যানুসারে বলা হয় যে, যশোর পরগনার জমিদার ‘বাবু বিরাজ রায় চৌধুরী’ এই অঞ্চল প্রাপ্ত হয়ে এখানে একটি বাণিজ্য কেন্দ্র (গঞ্জ) প্রতিষ্ঠা করেন। বাবু বিরাজ রায় চৌধুরীর নামানুসারে এলাকার নাম হয় বাবুগঞ্জ।
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাবুগঞ্জ উপজেলার মোট জনসংখ্যা ১,৪০,৩৬১ জন। এর মধ্যে পুরুষ ৬৭,৫৮৬ জন এবং মহিলা ৭২,৭৭৫ জন। মোট পরিবার ৩১,৬৬৩টি।
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাবুগঞ্জ উপজেলার সাক্ষরতার হার ৬৮.৮%।
জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৫০.৫৮%,অকৃষি শ্রমিক ৩.৫৮%,শিল ১.১১%,ব্যবসা ১৩.৫৪%,পরিবহন ও যোগাযোগ ২.৮১%,চাকুরি ১৫.৯২%,নির্মান ১.৭৮%,ধমীয় সেবা ০.২৯%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ৪.০১% ত্রবং অন্যান্য ৬.৩৮%।
৭৭.৯৯%,ভুমিহিন ২২.১%। শহরে ৬৪.৯৪% ত্রবং গ্রামে ৭৮.৮৮% পরিবারের কৃষি রয়েছে।
শিল্প ও কলখানা অয়ের মিল ২, ফ্লাওয়ারশিল ২০, রাইমিল ৬২, আইস ফ্যাষ্টরি ১৮, ওয়েল্ডিং কারখানা ১৫। কুটিরশিল্প, লৌহশিল্প ১৭৫, দারুশিল্প ৪০০, বাঁশের ২১০।
প্রধান রপ্তানিদ্রব্য ধান, নারিকেল, সুপারি, শাকসবজি।
16/04/2020
দুর্গাসাগর হল, বাংলাদেশের দক্ষিণে বরিশালের বাবুগঞ্জ উপজেলার অন্তর্গত একটি বৃহৎ দিঘী। বরিশাল শহর থেকে প্রায় ১২ কিলোমিটার উত্তরে স্বরূপকাঠি - বরিশাল সড়কে মাধবপাশায় এর অবস্থান। শুধু জলাভূমির আকার ২৭ একর। পার্শবর্তী পাড় ও জমি সহ মোট আয়তন ৪৫.৪২ একর।১৭৮০ সালে চন্দ্রদ্বীপের পঞ্চদশ রাজা শিব নারায়ন এই বিশাল জলাধারটি খনন করেন। তার স্ত্রী দুর্গামতির নামানুসারে এর নাম করন করা হয় দুর্গাসাগর। ১৯৭৪ সালে তৎকালিন সরকারের উদ্যোগে দিঘীটি পুনরায় সংস্কার করা হয়। বর্তমানে “দুর্গাসাগর দিঘীর উন্নয়ন ও পাখির অভয়ারন্য” নামে একটি প্রকল্পের অধিনে বরিশাল জেলা প্রশাসন দিঘীটির তত্ত্বাবধান করছে।
সম্পূর্ণ দিঘীটি উঁচু সীমানা প্রাচীর দিয়ে ঘেড়া। এই দুই দিকে প্রবেশের জন্য দুইটি গেট আছে। দিঘীর মাঝখানে জঙ্গলপূর্ণ একটি ছোট দ্বীপ আছে। শীতকালে এখানে অতিথি পাখির সমাগম হয়। চৈত্রমাসের অষ্টমী তিথীতে হিন্দু ধর্মালম্বীরা এখানে পবিত্র স্নানের উদ্দেশ্যে সমবেত হন।