22/04/2026
আল্লাহর এক বান্দা ছিল নামাজের সিজদায়।আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা:
"তুই যত ইচ্ছে নামাজ পড়, তুই যতই সিজদা কর তোর ঠিকানা জাহান্নাম।"
কথাটি শুনে বান্দাটি বলতে লাগল, "আলহামদুলিল্লাহ।"
আল্লাহ বললেন: "এই বান্দা জাহান্নামের কথা শুনেও আলহামদুলিল্লাহ কেন বলছো?"
বান্দা বলল: "আল্লাহ! জাহান্নামের ও মালিক! জাহান্নামের ও মালিক তুমি! তুমি আল্লাহ যদি খুশি হয়ে আমাকে জাহান্নাম দাও, আমার আপত্তি ও অভিযোগ করার কোনো অধিকার নেই।"
আল্লাহ বলছেন: "বান্দা! তুই জাহান্নামে গেলে পুড়েই যাবি। তোর কষ্ট হবে। বান্দা বলে, কষ্ট শুধু আমার হবে না আপনারও হবে। আল্লাহ বলেন, তুই পুড়বি, জাহান্নামে আমার কষ্ট হবে কেমনে?"
বান্দা বলে: "আল্লাহ! মায়ের কোলের কোনো সন্তান যদি পানিতে পড়ে যায়, তাহলে দুনিয়ার কোনো মা যেমন দূর দাঁড়িয়ে থাকতে পারে না, দৌড়ে গিয়ে বাচ্চাকে কোলে নেয়। আমার বিশ্বাস, ঐ মায়ের চেয়ে কোটি কোটি গুণ দয়া আপনার বেশি। আমাকে জাহান্নামে দিলে আপনি আল্লাহ কষ্ট পাবেন না?
আল্লাহ বলেন: "বান্দা, তুমি এই দলিল পাইলা কই?"
বান্দা বলে: "আল্লাহ! আমাদের জাতির পিতা ইব্রাহীম (আ:) তোমার প্রেম বুকে নিয়ে যখন নমরুদের চুলোয় পড়ে গেলেন, তখন তার আগেই আপনি বলে উঠলেন,
" 'ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম'। " অর্থাৎ - "হে আগুন! তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও।"
আমি ইব্রাহীম (আ.)-এর মুসলিম সন্তান, আপনার প্রেমে নিবেদিত বান্দা। আপনি কি চান আমি জাহান্নামে জ্বলি আর আপনি নিশ্চুপ থাকুন? তখন আল্লাহ তায়ালা বলেন,
"হে বান্দা! তুমি এমনভাবে আমাকে ভালোবাসো, যে জাহান্নামের কথাও তোমার ঈমান নড়াতে পারে না।
তুমি যদি আমার প্রেমে জাহান্নামে পড়ো,
তবে আমি সেই জাহান্নামকেও তোমার জন্য জান্নাত বানিয়ে দেবো।"
অর্থাৎ - আল্লাহ বলেন বান্দা আমার প্রেমে ভক্তি নিয়ে যদি কেউ জা-হান্নামেও ধারণ করে আমি তার জা-হান্নামকেও জান্নাত বানিয়ে দেবো। সুবহানাল্লাহ!"
22/04/2026
আপনার যেকোনো দোয়া কবুল হবে, ইনশাআল্লাহ।
১. প্রথমে ৩ বার দরুদ শরীফ:
“আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।” (৩ বার)
২. তারপর ৩৩ বার:
“লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনায্জ্যালিমীন।” (৩৩ বার)
(অর্থ: আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আপনি পবিত্র, নিশ্চয় আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়েছিলাম।)
৩. এরপর ৩৩ বার:
“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।” (৩৩ বার)
(অর্থ: নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী।)
৪. শেষে আবার ৩ বার দরুদ শরীফ:
“আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।” (৩ বার)
এই আমলটি ধৈর্য, বিপদ মুক্তি এবং আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য একটি শক্তিশালী যিকির।
সাওয়াবের নিয়তে পৌঁছে দিন সবার কাছে।
18/02/2026
Allah Subhanahu Wa Ta'ala says:
إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ سَوَآءٌ عَلَيۡهِمۡ ءَأَنذَرۡتَهُمۡ أَمۡ لَمۡ تُنذِرۡهُمۡ لَا يُؤۡمِنُونَ
ইন্নাল্লাযীনা কাফারূ ছাওয়াউন‘আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লাইউ’মিনূন।
"নিশ্চয় যারা কুফরী করেছে তাদেরকে তুমি ভয় দেখাও আর না দেখাও উভয়টাই তাদের জন্য সমান, তারা ঈমান আনবে না।"
(QS. Al-Baqarah 2: Verse 6)
14/09/2024
হাসিনার ফ্লাইট যেভাবে রেডারের বাইরে রাখা হয়েছিল
Welcome to Ki Khobor - কী খবর, your go-to destination for the latest and most relevant news updates. Our channel is dedicated to bringing you accurate, timel...
03/08/2024
অসহযোগ আন্দোলন সফল করতে মুক্তিকামী ছাত্র-জনতার প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি নির্দেশনাঃ
১। কেউ কোন ধরণের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না।
২। বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিলসহ কোন ধরণের বিল পরিশোধ করবেন না।
৩। সকল ধরণের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অফিস আদালত ও কল কারখানা বন্ধ থাকবে। আপনারা কেউ অফিসে যাবেন না, মাস শেষে বেতন তুলবেন।
৪। শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম বন্ধ থাকবে।
৫। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোন ধরণের রেমিটেন্স দেশে পাঠাবেন না।
৬। সকল ধরণের সরকারি সভা, সেমিনার, আয়োজন বর্জন করবেন।
৭। বন্দরের কর্মীরা কাজে যোগ দিবেন না! কোন ধরণের পণ্য খালাস করবেন না।
৮। দেশের কোন কলকারখানা চলবেনা, গার্মেন্টসকর্মী ভাই বোনেরা কাজে যাবেন না!
৯। গণপরিবহন বন্ধ থাকবে, শ্রমিকরা কেউ কাজে যাবেন না।
১০। জরুরি ব্যাক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহের রবিবারে ব্যাংকগুলো খোলা থাকবে।
১১। পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যাতিত কোন ধরণের প্রটোকল ডিউটি, রায়ট ডিউটি ও প্রটেস্ট ডিউটিতে যাবেন না। শুধু মাত্র থানা পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক করবে।
১২। দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয়, সকল অফশোর ট্রান্জেকশন বন্ধ থাকবে।
১৩। বিজিবি ও নৌবাহিনী ব্যাতিত অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবে না। বিজিবি ও নৌবাহিনী ব্যারাক ও কোস্টাল এলাকায় থাকবে।
১৪। আমলারা সচিবালয়ে যাবেন না, ডিসি বা উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না।
১৫। বিলাস দ্রব্যের দোকান, শো রুম, বিপনী-বিতান, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট বন্ধ থাকবে।
★হাসপাতাল, ফার্মেসি, জরুরি পরিবহন সেবা যেমন-ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহণ, অ্যাম্বুলেন্স সেবা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহণ, জরুরি ইন্টারনেট সেবা, জরুরি ত্রাণ সহায়তা এবং এই খাতে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারী পরিবহণ সেবা চালু থাকবে।
★নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বেলা ১১-১টা পর্যন্ত খোলা থাকবে!
আসিফ মাহমুদ
সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
16/07/2024
খন্দকের যুদ্ধের সময় রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মুশরিকদের বিরুদ্ধে নিচের দু‘আ করেছিলেন।
হিসনুল মুসলিমে এটা শত্রুর উপর বদ-দো‘আ হিসাবে এসেছে।
আসুন, আমরা অন্তত দুয়া করি, এই উসিলায় যেন দেশের সাধারণ মানুষের রক্ত যারা ঝরাইসে, তারা পরাজিত হয়..
اَللّٰهُمَّ مُنْزِلَ الْكِتَابِ، سَرِيْعَ الْحِسَابِ، اِهْزِمِ الْأَحْزَابَ، اَللّٰهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ
(আল্ল-হুম্মা মুনযিলাল কিতা-বি সারী‘আল 'হিসা-বি ইহযিমিল আহ'যা-ব। আল্ল-হুম্মাহ যিমহুম ওয়া যালযিলহুম)
-হে আল্লাহ, কিতাব নাযিলকারী, দ্রুত হিসাব গ্রহণকারী! আপনি শত্রুবাহিনীকে পরাভূত করুন। হে আল্লাহ! আপনি তাদেরকে পরাজিত করুন এবং তাদের মধ্যে ত্রাস সৃষ্টি করে দিন।
সহিহ বুখারী, হাদিস নং ২৯৩৩
হাদিসের মান: সহিহ হাদিস
21/04/2024
অতিরিক্ত গরম থেকে বাঁচার আমল।
“যখন গরম বেশি পড়বে, তখন বেশি নামাজ আদায় কর। কারণ অতিরিক্ত গরম হলো জাহান্নামের নিশ্বাস”। (মিশকাত-৫৯১)
আল্লাহর ক্রোধ থেকে বাঁচার জন্য রাসুল (সা.) আমাদের বিভিন্ন দোয়া শিখিয়েছেন। নিচে এমনই গুরুত্বপূর্ণ একটি দোয়া দেওয়া হলো।
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَفُجَاءَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন জাওয়ালি নি’মাতিকা ওয়া তাহবিলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামি’য়ি সাখাতিকা।
অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই আপনার নিয়ামতের বিলুপ্তি, আপনার অনুকম্পার পরিবর্তন, আকস্মিক শাস্তি এবং আপনার সমস্ত ক্রোধ থেকে।
সবাই বেশি বেশি পড়ি ও শেয়ার দিয়ে অন্যদের পড়তে বলি।