বাইতুল হিকমাহ বুকশপ

বাইতুল হিকমাহ বুকশপ

Share

বইয়ের ভুবনে স্বাগত আপনাকে।

24/08/2024

টাকা নেওয়ার জন্য না,টাকা দেওয়ার জন্য সিরিয়াল ।
আমার প্রিয় বাংলাদেশ।❤️
আমি গর্ব করে বলতেই পারি যে আমি স্বাধীন দেশের নাগরিক ।❤️

13/07/2024

আলহামদুলিল্লাহ। বইয়ের মাঝেই প্রকৃত সুখ!
এই অনুভূতি আসলে অভিজ্ঞতার সাথে জড়িত!

08/05/2024

নিজের জন্য ও পরিবারের জন্য ঘড়ে রেখে দিতে পারেন। হাদীয়া হিসেবে দেওয়ার জন্য অসাধারণ এক বই জগৎ বিখ্যাত হিসনুল মুসলিম।

29/04/2024

রাসূলুল্লাহ (সা.)-এর সকাল সন্ধ্যার দু’আ ও যিকর বইটির ভুমিকা:
মহান আল্লাহর অশেষ অনুগ্রহে রাসূলুল্লাহ -এর সকাল-সন্ধ্যার দুআ ও যিকর পুস্তিকাটির অষ্টম সংস্করণ প্রকাশিত হতে যাচ্ছে, আলহামদু লিল্লাহ। এই পুস্তিকায় বিশুদ্ধ সূত্রে বর্ণিত সকাল-সন্ধ্যার বিভিন্ন দু'আ ও যির সংকলনের চেষ্টা করেছি। কিছু কিছু দু'আ বা যিকর ব্যাপকভাবে পরিচিত হওয়া সত্ত্বেও গ্রহণযােগ্যতা নিয়ে মুহাদ্দিসগণের বিস্তর আপত্তি থাকায় সেগুলাে এখানে আনা হয়নি। যেসব দু'আর বিশুদ্ধতা নিয়ে মতপার্থক্য রয়েছে, সেসবের মধ্যে শুদ্ধতার পাল্লা ভারি অথবা মােটামুটি গ্রহণযােগ্য- এমন কিছু দু'আ এখানে উল্লেখ করেছি। কোন ভাষার যথার্থ উচ্চারণ অন্য ভাষার অক্ষর দিয়ে সম্ভব নয়; বরং সেক্ষেত্রে বিকৃতির আশংকাই বেশি থাকে। যাদের সরাসরি আরবী পড়তে কষ্ট হয় তাদের নিছক সহায়তার জন্য বাংলা উচ্চারণ দিয়েছি। সুতরাং বাংলা উচ্চারণের ওপর নির্ভর না করে মূল আরবী উচ্চারণ শিখে নেওয়ার অনুরােধ থাকল। আরবী বর্ণ ৫ এবং বুঝানাের জন্য উর্ধ্ব কমা (*) এবং মাদ বােঝানাের জন্য (-) ব্যবহার করা হয়েছে। মাসনুন দুআ ও যিকরের ক্ষেত্রে অনেক সময় বর্ণনাভেদে দুয়েকটি শব্দ বা বাক্যে কিছুটা ভিন্নতা দেখা যায়; যদিও মূলভাষ্য প্রায় একই থাকে। সুতরাং এক সংকলনের সাথে অন্য সংকলনের সামান্য ভিন্নতায় | কোনটিকে ভুল মনে করা আবশ্যক নয়। আমি প্রতিটি দু'আ মূলগ্রন্থ থেকে নির্বাচন করেছি। তারপরও কোন ভুল-ব্যত্যয় আমাদের গােচরে আনলে পরবর্তী সংস্করণে সংশােধন করে নেবাে ইনশা-আল্লাহ। টীকার ক্ষেত্রে শামেলা’ বলতে ‘মাকতাবায়ে শামেলা’ বােঝানাে হয়েছে। আর ই.ফা. বলতে ‘ইসলামিক ফাউন্ডেশন’ বােঝানাে হয়েছে। আর যেখানে কোন কিছু উল্লেখ নেই সেখানে শামেলা’ উদ্দেশ্য। মহান আল্লাহ আমাদের সবার সব ভালাে প্রচেষ্টা কবুল করুন। আমিন। আহমাদুল্লাহ

28/04/2024

✒️লেখকঃ অধ্যাপক মোজাম্মেল হক
🖥️প্রকাশনীঃ তাওহীদ পাবলিকেশন্স
📚 বিষয়ঃ তাফসীর

"তাফসীর তাইসীরুল কুরআন" বইটির সম্পর্কে কিছু কথা:
আল-কুরআন আরবী ভাষায় নাযিলকৃত। অধিকাংশ বাংলাভাষীর পক্ষে বাংলা অনুবাদ ছাড়া কুরআন বুঝার উপায় নেই। এ পর্যন্ত বহু আলিম এ গ্রন্থটির বঙ্গানুবাদ করলেও তাঁরা অনেকেই উচ্চাঙ্গের ভাষা ব্যবহার করেছেন। ফলে স্বল্প শিক্ষিত এ বিশাল সমাজের নিকট এ মর্মার্থ যেমন রয়ে গেছে দুর্বোধ্য, তেমনি এর মর্মার্থ বোঝার ব্যাপারেও দেখা যায় উদাসীনতা। আল-কুরআনের অনুবাদকে সহজ সরল ভাষায় এবং সহীহ আক্বীদা অনুযায়ী অনুবাদের দিক দিয়ে তাওহীদ পাবলিকেশন্স প্রকাশিত “তাফসীর তাইসীরুল কুরআন” অনন্য। হাজারো সহীহ আক্বীদা ও মানহাজের অনুসারীগণ এই অনুবাদের উপর নির্ভর করে থাকেন।
আশা করি বইটি পাঠকদের কুরআন আরো ভালোভাবে বুঝতে ও পড়তে পারার জন্য সহায়ক হবে।

25/04/2024

ইনসাফভিত্তিক কাজ করা উচিৎ 🫣🫣🫣

25/04/2024

হিসনুল মুসলিম কুরআন-সুন্নাহ থেকে সংগৃহীত ‘যিকর, দো‘আ ও রুকইয়া (ঝাড়-ফুঁকের মাধ্যমে চিকিৎসা)’ সংক্রান্ত এটি একটি বিশুদ্ধ ও নির্ভরযোগ্য সংকলন। মূল দো‘আগুলো যথযযথ রেখে এর সাথে বাংলা অনুবাদ সংযোজন করা হয়ে আমাদের গ্রন্থটি।
এর প্রতিটি যিকর ও দো‘আর সঙ্গে রেফারেন্স যুক্ত করা হয়েছে। বিশ্ববিখ্যাত এই বইটি প্রত্যেক মুসলিম নর-নারীর নিত্যদিনের ‘আমলের জন্য অত্যন্ত জরুরী।

• মূল লেখকঃ ড. সাঈদ ইবনে আলী ইবনে ওয়াহফ আল ক্বাহতানি
• অনুবাদঃ ১. ড.আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
২. আব্দুর রহমান মজুমদার
প্রকাশনীঃ সবুজপত্র প্রকাশনী

25/04/2024

কুরআন বর্ষ -২৪ ॥ ১৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা॥ আস সুন্নাহ ফাউন্ডেশনের।

পড়তে পারেন তাওহীদ প্রকাশনী প্রকাশিত আমাদের এই অর্থানুবাদ কুরআনটি।

(প্রতিযোগিতার বিস্তারিত কমেন্ট বক্সে)

Photos from বাইতুল হিকমাহ বুকশপ's post 24/04/2024

যখন মোবাইল ও ইন্টারনেট ছিলো না তখন সময় সুন্দর ছিলো 🥰🥰🥰

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Bangla Bazar
Dhaka