Shikkha.xyz

Shikkha.xyz

Share

Shikkha.xyz is an e-learning platform that comes with a variety of courses in a wide array of topics

Engaging the interactive learning system of our platform will make your learning process fun, easy, and fruitful in categories like Academics, Skill Development, Law and HR, Sports, Health and well-being, Lifestyle, etc.

21/03/2026

আমরা বিশ্বাস করি, প্রতিটি মানুষের মধ্যে লুকিয়ে আছে অসীম সম্ভাবনা। সেই সম্ভাবনাকেই বাস্তবে রূপ দিতে প্রয়োজন সঠিক কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণ।
এই ঈদ হোক আমাদের দক্ষতা বৃদ্ধির নতুন শুরু।

08/09/2024

যে দেশে দক্ষতাসম্পন্ন জনবল যত বেশি, সে দেশের অর্থনৈতিক প্রতিযোগিতায় এগিয়ে থাকার সম্ভাবনা তত বেশি। বাংলাদেশ সরকার বিভিন্ন কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রোগ্রামের মাধ্যমে একটি দক্ষ জনবল গড়তে সচেষ্ট এবং ইতোমধ্যে বেশ অগ্রগতি অর্জন করেছে।

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে কারিগরি শিক্ষার বিকল্প নেই। ভোকেশনাল ট্রেনিং সম্পর্কিত নানান বিষয়ে জানতে আমাদের পেইজের সাথে থাকুন।

04/09/2024

The global online recruitment market size is projected to reach $43.39 billion by 2027.

Employee investment, specific hiring, virtual recruitment, workplace diversity, and contract staffing services will be some of the trends in talent acquisition in 2024 and beyond.

Happy Global Talent Acquisition Day!

28/08/2024

'Learn Canada 2020' ভিশন সেট করার মাধ্যমে কানাডায় TVET প্রোগ্রাম নিয়ে সকল নাগরিকদের উৎসাহ দিতে একটি নতুন ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়।

বর্তমানে কানাডায় ২৫-৩৪ বছর বয়সী প্রায় ৩০% TVET গ্র‍্যাজুয়েট আত্ননির্ভরশীল ও অন্যান্য সমবয়সীদের তুলনায় ৬২% বেশি উপার্জন করছে।

বহির্বিশ্বে উন্নত দেশে TVET প্রোগ্রামকে যেভাবে গুরুত্বসহকারে বিবেচনা করা হয়, বাংলাদেশ সরকারও ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলোকে বিজ্ঞানসম্মত করতে যথাযথ পদক্ষেপ নিয়ে কাজ করে যাচ্ছে।

22/08/2024

ফিলিপাইন দেশটিতে TESDA (Technical Education and Skill Development Authority) এর আওতায় TVET (Technical and Vocational Education and Training) প্রোগ্রামে সদ্য গ্র্যাজুয়েট, বেকার, আর্থিকভাবে অসচ্ছল, কোন কারণে পূর্বের কাজ হারিয়েছে, বিদেশে কর্মরত শ্রমিক যারা পুনরায় দেশে ফিরে কাজ করতে চাচ্ছে, সেসকল নাগরিকদের সর্বাত্নক অংশগ্রহণের সুযোগ দিয়ে থাকে।

২০১৭ সালের নিম্নোক্ত পরিসংখ্যান দেখলেই বোঝা যায়, সেখানে কারিগরি শিক্ষাকে কতটুকু গুরুত্বসহকারে বিবেচনা করা হয়।

18/08/2024

জার্মানিতে একজন শিক্ষার্থী ভোকেশনাল ট্রেনিং নেওয়ার মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলোতে কাজ করার দক্ষতা অর্জন করে।এখানে ভোকেশনাল ট্রেনিং সেন্টারে প্রধানত তত্ত্বীয় অংশ, যা ইন্ডাস্ট্রিতে কাজের জন্য দরকার সেটা শেখানো হয়, আর বাস্তব অভিজ্ঞতা এবং কাজের সুযোগ মেলে পছন্দের কোম্পানিতে।

প্রাথমিক শিক্ষার জার্নি পেরিয়ে প্রায় ৫০% শিক্ষার্থী ডুয়েল ভোকেশনাল ট্রেনিং ব্যবস্থার মাধ্যমে কার্যকরী দক্ষতা অর্জন করে। জার্মানিতে ৩২৭টি সরকারীভাবে স্বীকৃত বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রোগ্রাম রয়েছে, তাই যে কেউই যোগ্যতা ও ইন্টারেস্ট অনুযায়ী পছন্দের সেক্টর বেঁছে নিতে পারে।

12/08/2024

একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে জনপ্রিয় করার ক্ষেত্রে আমাদের একসাথে কাজ করতে হবে। ডিজিটাল বৈষম্য দূর করতে তরুণদের দক্ষতামূলক প্রশিক্ষণের বিকল্প নেই। কারিগরি শিক্ষা অর্জনের মাধ্যমে মাথাপিছু আয় বৃদ্ধি, প্রয়োজনীয় মূলধন অর্জন করে জীবনযাত্রার মান উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব।

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে সকল ক্ষেত্রে সাম্য এবং সমতার নীতি প্রতিষ্ঠিত করা সম্ভব। এছাড়াও, দক্ষ মানব সম্পদ তৈরীর মাধ্যমে দেশীয় ও আর্ন্তজাতিক শ্রমবাজারে প্রবেশ সম্ভব। ফলে, দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার পথে কয়েক ধাপ এগিয়ে যাবে।

07/08/2024

পরিবর্তনের সুবাতাস বয়ে আনি শিক্ষা ব্যবস্থাপনা ও প্রাঙ্গণে, অঙ্গীকার করি সকলে।



01/08/2024

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানায়, ২০২৩ সালের শেষ তিন মাসের তুলনায় চলতি ২০২৪ সালের প্রথম তিন মাসে বাংলাদেশের বেকারত্বের হার বেড়েছে ৩ দশমিক ৫১ শতাংশ। দেশে এখন কর্মহীন লোকের সংখ্যা ২৫ লাখ ৯০ হাজার জন, যা ২০২৩ সালের শেষ প্রান্তিকে ছিল ২৩ লাখ ৫০ হাজার। এই হিসাবে বেকার সংখ্যা বেড়েছে ২ লাখ ৪০ হাজার।

অর্থনীতিবিদদের মতে, বিদ্যুৎ-জ্বালানির মূল্য বেড়ে যাওয়া, ডলার সংকটের মতো কারণ বেসরকারি খাতের বিনিয়োগের পথে প্রধান বাঁধা। সহজে ব্যাংক ঋণ প্রাপ্তির ক্ষেত্রে নানা ধরণের জটিলতার কারণেও নতুন বিনিয়োগ আসছে না বেসরকারি খাতে। যদিও বেসরকারি বিনিয়োগ কমে যাওয়ায় সরকারি বিনিয়োগ বাড়ানো হচ্ছে। বেসরকারি খাতে কর্মসংস্থান সৃষ্টি না হওয়ায় বাড়ছে বেকারত্বের হার।

Photos from Shikkha.xyz's post 28/07/2024

জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি অনুযায়ী দেশে কৃষি, টেক্সটাইল, পর্যটন, তথ্যপ্রযুক্তি ও ম্যানুফ্যাকচারিং খাতে দক্ষ জনবলের অভাব রয়েছে।

তবে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা শিক্ষার্থীদের জীবিকা অর্জনে সহায়তা প্রদানের মাধ্যমে ভবিষ্যৎ গঠনের পথ তৈরি করে দিতে পারে। পাশাপাশি শিক্ষার্থীদের একটি উৎপাদনমূলক কাজের সঙ্গে যুক্ত করে সমাজ ও দেশের উৎপাদনশীলতা বৃদ্ধি ঘটাতে পারে।

TVET প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে তরুণ-যুবকেরা নিজেদের দক্ষ জনবলে পরিণত করতে পারে সহজেই।

Photos from Shikkha.xyz's post 15/07/2024

Grameenphone Accelerator & Shikkha.xyz facilitated a bootcamp program named “জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা'' dissemination across 20+ locations in Bangladesh, aligning efforts to empower early-stage founders nationwide. On July 06, 2024, we travelled to Khulna to find the best "ideapreneurs" in the nation!

This initiative aims to empower preliminary innovators nationwide by providing them with the necessary skills, knowledge, and resources to develop and scale their business ideas. The program focuses on fostering innovation, encouraging entrepreneurship, and supporting the growth of local businesses, ultimately contributing to the economic development of the country.

We are trying to facilitate real-life implementation of startup concepts and practices through a refined curriculum and design thinking framework for bootcamp participants. As a mentor, Sohrab Kabir, our CEO, attended the bootcamp and shared tactical guidance on strengthening business concepts, creating business plans, and preparing pitches.

Shikkha.xyz extends heartfelt gratitude to Grameenphone Accelerator and Startup Bangladesh Limited for the initiative and to esteemed attendees for their enthusiastic participation and invaluable contributions, reflecting a rich tapestry of diverse perspectives.

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


House: 480, Level: 03, Road: 08, Baridhara-DOHS
Dhaka
1206