Khandker Shamim

Khandker Shamim

Share

Lawyer | Engineer | Human Rights Activist | AI Governance & Technology Law Researcher
Co-Founder & President: PATH Bangladesh

Photos from PATH Bangladesh's post 10/06/2026
06/06/2026

Congratulations Khandker Shamim

গভীর আনন্দ ও গর্বের সাথে জানাচ্ছি যে, PATH Bangladesh-এর Co-Founder ও President, খন্দকার শামীম ৫০ টিরও বেশি দেশের প্রায় ৭০০ জন প্রার্থীর মধ্য থেকে নির্বাচিত ৭ জন Humanitarian Leader এর একজন হিসেবে মনোনীত হয়েছেন।

এই আন্তর্জাতিক স্বীকৃতি শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশ, তরুণ নেতৃত্ব, মানবিক কার্যক্রম এবং নাগরিক সমাজের জন্যও একটি গুরুত্বপূর্ণ সম্মান।

আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই Humanitarian Leadership Academy এবং Save the Children UK-কে এই অসাধারণ উদ্যোগ ও নেতৃত্ব বিকাশ কর্মসূচির জন্য।

আপনার এই অর্জনে PATH Bangladesh পরিবার গর্বিত।

02/06/2026
02/06/2026

জাতিসংঘের উন্নয়ন নীতি কমিটি / The UN Committee for Development Policy (CDP) বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (LDC) থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে ২৪ নভেম্বর ২০২৯ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে। এই সিদ্ধান্তটি এসেছে বাংলাদেশের আনুষ্ঠানিক অনুরোধ এবং পরবর্তীতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিবের কাছে পাঠানো চিঠির প্রেক্ষিতে।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাংলাদেশ এখনও স্বাচ্ছন্দ্যের সঙ্গে LDC উত্তরণের সব মানদণ্ড পূরণ করে যাচ্ছে। সময়সীমা বৃদ্ধির এই সুপারিশ বাংলাদেশের সক্ষমতার ঘাটতির কারণে নয়; বরং বর্তমান বৈশ্বিক অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা, জ্বালানি বাজারের অস্থিরতা এবং আন্তর্জাতিক বাণিজ্যের চ্যালেঞ্জ বিবেচনায় নেওয়া হয়েছে।

বাংলাদেশের রপ্তানিনির্ভর শিল্প, বিশেষ করে তৈরি পোশাক (RMG) ও ফুটওয়্যার খাতের জন্য এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইউরোপীয় ইউনিয়ন (EU) বাংলাদেশের অন্যতম বৃহৎ রপ্তানি বাজার হওয়ায়, অতিরিক্ত এই সময় শিল্পখাতকে LDC-পরবর্তী বাণিজ্যিক বাস্তবতার জন্য আরও ভালোভাবে প্রস্তুত হওয়ার সুযোগ দেবে।

এই বর্ধিত সময়ের মাধ্যমে বাংলাদেশ LDC-সংশ্লিষ্ট বাণিজ্য সুবিধা প্রত্যাহারের সম্ভাব্য প্রভাব মোকাবিলায় প্রস্তুতি নিতে, বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে এবং টেকসই ও মসৃণ উত্তরণ নিশ্চিত করতে পারবে।

এখন প্রয়োজন সরকার, বেসরকারি খাত এবং উন্নয়ন অংশীদারদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে নীতি সংস্কার, উৎপাদনশীলতা বৃদ্ধি, বাজার বৈচিত্র্যকরণ এবং শিল্পখাতের দীর্ঘমেয়াদি প্রতিযোগিতা সক্ষমতা শক্তিশালী করা।

#বাংলাদেশ

02/06/2026

৪০ বছর পর জাতিসংঘের সাধারণ পরিষদের (UNGA) সভাপতির পদে বাংলাদেশের জয়।

বিএনপি সরকারের নেতৃত্বে বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক কূটনৈতিক বিজয়। এটি বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক আস্থা এবং বৈশ্বিক নেতৃত্বের স্বীকৃতি।

অভিনন্দন বাংলাদেশ।




30/05/2026

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ;
জীবন বাংলাদেশ আমার মরন বাংলাদেশ

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Dhaka