যেভাবে পরিষ্কার করা হয় পবিত্র কাবা শরীফ H9
BEC
নতুন খবরের জন্য ব্যাক
BEC For Update News
ফেনীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে কু/পি/য়ে হ/ত্যা H8
27/06/2026
এক বছরে সৌদিতে ২ কোটি ৫১ লাখের বেশি মাদক ট্যাবলেট জব্দ
সৌদি আরবের সীমান্ত ও কাস্টমস কর্তৃপক্ষ গত এক বছরে ২ কোটি ৫১ লাখের বেশি অবৈধ ও নিয়ন্ত্রিত মাদক ট্যাবলেট এবং ১.১ টনের বেশি মাদকদ্রব্য জব্দ করেছে।
দেশটির জাকাত, ট্যাক্স অ্যান্ড কাস্টমস অথরিটি জানায়, ২০২৫ সালের ১ জুন থেকে ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত পরিচালিত বিভিন্ন অভিযানে মোট ২ কোটি ৫১ লাখ ১২ হাজার ৩৭৮টি মাদক ও নিষিদ্ধ ট্যাবলেট এবং ১ হাজার ৯৮ কেজি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
কর্তৃপক্ষের মতে, সীমান্তে কঠোর নজরদারি, আধুনিক নিরাপত্তা স্ক্যানিং প্রযুক্তির ব্যবহার, পরিচালনাগত প্রস্তুতি বৃদ্ধি এবং কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের ফলেই এসব মাদক চালান জব্দ করা সম্ভব হয়েছে।
তথ্য অনুযায়ী, পাচারকারীরা খাদ্যপণ্য, বিভিন্ন যন্ত্রপাতি, ব্যক্তিগত গাড়ি এবং ট্রাকের ভেতরে মাদক লুকিয়ে দেশে প্রবেশের চেষ্টা করেছে। এছাড়া, দেশের অভ্যন্তরেও বিভিন্ন কৌশলে মাদক পরিবহনের চেষ্টা করা হয়।
জাকাত, ট্যাক্স অ্যান্ড কাস্টমস অথরিটি জানিয়েছে, এসব অভিযান তাদের উন্নত তল্লাশি ব্যবস্থা ও নিরাপত্তা প্রযুক্তির কার্যকারিতার প্রমাণ। একই সঙ্গে জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার জন্য মাদক পাচারকে অন্যতম বড় হুমকি উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
সেনাবাহিনীর প্রশিক্ষণে নারায়ে তাকবির স্লোগান, নেটিজেনদের প্রশংসা 13 t
27/06/2026
রায়পুরে চার খুনের মূল অভিযুক্ত অন্তরের লাশ হস্তান্তর নিয়ে বিতর্ক
লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে হত্যার ঘটনায় গণপিটুনিতে নিহত মূল অভিযুক্ত অন্তর মজুমদারের (২৮) মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্বজনরা মরদেহ নিতে রাজি না হওয়ায় পুলিশ জোর করে তা হস্তান্তর করেছে বলে অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
শনিবার (২৭ জুন) রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, মরদেহ গ্রহণে স্বজনরা প্রথমে অনাগ্রহ দেখান। পরে সংশ্লিষ্ট থানা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যের সহযোগিতায় নিহতের এক দূর সম্পর্কের আত্মীয়কে এনে মরদেহ হস্তান্তর করা হয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াকুব বলেন, অন্তরের বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরভাটা এলাকায়। স্বজনরা মরদেহ নিতে রাজি না হওয়ায় স্থানীয় প্রশাসনের সহায়তায় একজন আত্মীয়ের কাছে ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
লক্ষ্মীপুর ১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. অরূপ পাল জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ওসি শাহীন মিয়া আরও জানান, অন্তর মজুমদারের মৃত্যুর ঘটনায় রায়পুর থানার এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌরসভার ধানহাটা নদীপাড় এলাকায় একটি বাসায় ঢুকে অন্তর মজুমদার ধারালো অস্ত্র দিয়ে শাহিনুর বেগম (৩৮) ও তার তিন মেয়ে—সায়মা আক্তার (২১), নাফিসা আক্তার ইকরা (১৭) এবং ফাতেমা আক্তার শিফাকে (৯) কুপিয়ে হত্যা করেন।
ঘটনার পর স্থানীয় জনতা অন্তরকে গণপিটুনি দিলে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পাকিস্তানে দুই বাসের মধ্যে ওভারটেক করার প্রতিযোগিতায় ঘটে গেল মর্মান্তিক দূর্ঘটনা! H7
ইইউ বৈঠকে সন্তানকে সঙ্গে নিয়ে অংশ নিলেন সুইডেনের মন্ত্রী M40
27/06/2026
ভেনেজুয়েলার সাম্প্রতিক ভূমিকম্পে শুধু অবকাঠামোই নয়, ক্রীড়াঙ্গনেও বড় ধরনের ক্ষতি হয়েছে।
নতুন তথ্য অনুযায়ী, দেশটির অনূর্ধ্ব–২০ জাতীয় দলের ফুটবলার ইয়িমভার্ট বেরোরতেরান ভূমিকম্পে নিহত হয়েছেন বলে ভেনেজুয়েলা ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে। তিনি নিখোঁজ থাকার পর উদ্ধার তৎপরতার মধ্যেই তার মৃত্যুর খবর আসে। স্থানীয় পর্যায়ে আরও কয়েকজন তরুণ ফুটবলার ও কোচিং স্টাফ সদস্যের মৃত্যুর কথাও জানানো হয়েছে।
১৮ বছর বয়সী এই মিডফিল্ডারকে দেশের উদীয়মান প্রতিভাদের একজন হিসেবে দেখা হতো। ক্লাব পর্যায়ে মাত্র অল্প কিছু ম্যাচ খেলেই তিনি জাতীয় যুব দলে জায়গা করে নিয়েছিলেন।
একই দুর্যোগে কয়েক হাজার মানুষ হতাহত এবং বহু নিখোঁজ থাকার কারণে উদ্ধারকাজ এখনো জোরেশোরে চলছে। কিছু ফুটবলারকে জীবিত উদ্ধার করা গেলেও পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।
27/06/2026
মঠবাড়িয়ায় সরকারি বইভর্তি ট্রাক জব্দ, তদন্তের নির্দেশ
পিরোজপুরের মঠবাড়িয়ায় সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের নতুন বই, পুরোনো পাঠ্যবই ও খাতাসহ একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন।
শুক্রবার (২৬ জুন) দুপুরে পৌর শহরের উত্তর মিঠাখালী এলাকায় অভিযান চালিয়ে বইবোঝাই ট্রাকটি জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর মিঠাখালী এলাকার মেসার্স হান্নান এন্টারপ্রাইজের তত্ত্বাবধানে একটি ট্রাকে সরকারি বই তোলা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করা হয়।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মোহাম্মদ উল্লাহ দাবি করেন, জাকারিয়া হাওলাদার নামে এক ফেরিওয়ালার কাছ থেকে বিভিন্ন সময়ে এসব বই ও খাতা কেনা হয়েছে। তার ভাষ্য, প্রতিষ্ঠানটি পুরোনো কাগজ, লোহা, প্লাস্টিক ও ব্যাটারির ব্যবসার পাশাপাশি ফেরিওয়ালাদের কাছ থেকেও পুরোনো কাগজপত্র সংগ্রহ করে।
অন্যদিকে ফেরিওয়ালা জাকারিয়া হাওলাদার দাবি করেন, প্রায় এক সপ্তাহ আগে মঠবাড়িয়া সরকারি হাতেম আলী বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকতার হোসেনের কাছ থেকে ২০২৫ শিক্ষাবর্ষের নতুন বইসহ মোট ৫৮৭ কেজি সরকারি বই ও খাতা কয়েক হাজার টাকায় কিনেছিলেন।
তবে এ বিষয়ে বক্তব্য জানতে প্রধান শিক্ষক আকতার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। প্রশাসনের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, মাত্র কিছু পুরোনো বই দুই শিক্ষককে সঙ্গে নিয়ে ৩ হাজার ২০০ টাকায় বিক্রি করেছিলেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি।
সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ জানান, জব্দ করা বইসহ ট্রাকটি থানায় রাখা হয়েছে। বিষয়টি মোবাইল কোর্টের আওতাভুক্ত না হওয়ায় তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়া হবে। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার বলেন, বিদ্যালয়ে চাহিদা অনুযায়ী বই সরবরাহ করা হয়। অতিরিক্ত বই থাকলেও তা বিক্রির ক্ষেত্রে উপজেলা কমিটির অনুমোদন ও নিলাম প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এ ঘটনায় তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বরিশালে প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল স্কুল ফিডিংয়ের ডিম-রুটি! H6
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
1/B, Garib-E-Newaz Road, Sector 11, Uttara
Dhaka
1230