আপুরা কোথায়?
আমলী সুরাহ তিলাওয়াত এর ফ্রি ক্লাসে জয়েন করবেন না?
জুমআ তো চলেই আসল
সুরা কাহফ তিলাওয়াত তো অবশ্য ই থাকবে প্রত্যেক সপ্তাহে ইনশাআল্লাহ
গ্রুপ লিংক 👇
https://chat.whatsapp.com/JlceIrBE5v3KqEgmrHHrUz
❌Brothers
✅only sisters
IdealCare Quranic Institute
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from IdealCare Quranic Institute, Educational Research Center, Dhanmondi, Dhaka.
Online Quran & Tajweed for Kids & Women "নারী ও শিশুদের শুদ্ধভাবে কুরআন এবং বড়দের তাজবীদের বিশেষ ক্লাস নিয়ে একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম।"
It is an online Quranic Learning Institute to build a good nation in the world.
04/06/2026
কেমন হবে এই আয়োজন?
যদি প্রতি বৃহস্পতিবার রাত অথবা শুক্রবার দিনে আপনি সুরা কাহাফ তিলাওয়াত শুনবেন।
তাজউইদ সহ ধীরে,ধীরে।
তিলাওয়াত করবেন আমাদের অনলাইন, অফলাইনের ছাত্রীরা।
যারা কেউ ২ পারা,কেউ ১০ পারা বা কেউ ১৫ পারা হিফয চলমান।
সাথে আমরা ভেবেছি প্রতি রাতে ইশার পর একটা নির্দিষ্ট সময় এ সুরা মুলক তিলাওয়াত শুনবেন ইনশাআল্লাহ।
সম্পুর্ন ফ্রি আমাদের এই ক্লাস এ জয়েন করতে কমেন্ট এ গ্রুপ লিংক দেয়া আছে।
‼️only for sisters
❌Brothers are not allowed for this class
السلام عليكم ورحمة الله وبركاته
تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكُمْ 🤍
🌙✨ *ঈদ মোবারক*✨🌙
```"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"```
আল্লাহ তা'আলা আমাদের সকল ইবাদত, নেক আমল ও ত্যাগ ক্ববুল করুন, আমাদের জীবন ভরে দিন রহমত, মাগফিরাত ও অফুরন্ত বরকতে।
*[আমীন ইয়া রব]*🌙🤲
এই পবিত্র ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে, দূর হোক সব দুঃখ-কষ্ট, ঘরে ঘরে নেমে আসুক শান্তি ও সুখের বারতা।
18/05/2026
জিল হাজ্জ।সবচেয়ে প্রিয় আর সুন্দতম সময় গুলো শুরু হয়ে গেছে।
বোনেরা রোজা রাখবেন না?
যতদিন বেচে আছি ততদিন ই তো সুযোগ। যারা এই ৯ দিন ই রোজা রাখতে চান।আজ রাতে সাহরি করতে হবে।
এই ১০ দিনই যেন হয় জীবনের শ্রেষ্ঠ দিনগুলি।আল্লাহর সাথে কাটানো শ্রেষ্ঠ সময়।
Tamanna Jafary
জিলহজ্জ মাসের প্রথম দশ দিন এর গুরুত্বপূর্ণ আমলগুলো:
(১) জিলহজের প্রথম ৯ দিন রোজা রাখা; বিশেষত আরাফার দিনের রোজা রাখা।
রাসূল (ﷺ) বলেন– ‘‘আরাফার দিনের রোজার বিষয়ে আমি আল্লাহর নিকট আশা করি যে, তিনি এর দ্বারা বিগত বছর ও আগামী এক বছরের গুনাহ মাফ করে দেবেন।’’ [মুসলিম, আস-সহিহ: ১১৬২]
(২) সামর্থ্যবান হলে কুরবানি করা।
(৩) এই দশ দিন নখ ও চুল না কাটা।
রাসূল (ﷺ) বলেন– ‘‘তোমাদের কেউ জিলহজ্জ মাসের চাঁদ দেখলে এবং কুরবানি করার ইচ্ছা করলে, সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে।’’ [মুসলিম, আস-সহিহ: ১৯৭৭]
(৪) চার ধরনের যিকিরে লেগে থাকা।
রাসূল (ﷺ) বলেন, ‘‘আল্লাহ তা‘আলার নিকট জিলহজ্জের দশ দিনের আমলের চেয়ে মহান এবং প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। সুতরাং, তোমরা সেই দিনগুলোতে অধিক পরিমাণে
তাসবিহ ( سُبْحَانَ اللّٰهِ ),
তাহমিদ ( ٱلْحَمْدُ لِلَّٰهِ ),
তাহলিল ( لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ )
ও তাকবির ( اللّٰهُ أَكْبَر ) পড়ো।’’
[আহমাদ, আল-মুসনাদ: ৫৪৪৬; হাদিসটির সনদ সহিহ]
(৫) বেশি বেশি তাকবির তথা আল্লাহর বড়ত্ব ঘোষণা করা।
সাধারণভাবে এই দশ দিন সংক্ষেপে اللّٰهُ أَكْبَر বেশি বেশি পড়ুন। সাথে, নিচের বাক্যগুলোও সাধ্যানুসারে পড়ুন।
اَللّٰهُ أَكْبَرْ اَللّٰهُ أَكْبَرْ لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَاللّٰهُ أَكْبَرْ اَللّٰهُ أَكْبَرْ وَلِلّٰهِ الْحَمْد
অর্থঃ আল্লাহ সর্বশ্রেষ্ঠ; আল্লাহ সর্বশ্রেষ্ঠ; আল্লাহ ছাড়া কোনও উপাস্য নেই। আল্লাহই সর্বশ্রেষ্ঠ; আল্লাহই সর্বশ্রেষ্ঠ; আর আল্লাহর জন্যই সকল প্রশংসা।
এটি ইবনু মাস‘উদ (রা.) ও অন্যান্য পূর্বসূরিদের থেকে প্রমাণিত। [দারা কুতনি, আস-সুনান: ১৭৫৬; আলবানি, ইরওয়াউল গালিল: ৬৫৪ সনদ সহিহ]
তবে, আরাফার দিন অর্থাৎ জিলহজ্জের ৯ তারিখ ফজর থেকে শুরু করে ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একাকী বা জামাতে নামাজ আদায়কারী, নারী অথবা পুরুষ—প্রত্যেকের জন্য একবার তাকবিরে তাশরিক (উপরে বর্ণিত তাকবিরটি) পাঠ করা ওয়াজিব। পুরুষরা উচ্চ আওয়াজে বলবে, আর নারীরা নিচু আওয়াজে। [ইবনু তাইমিয়্যাহ, মাজমু‘উ ফাতাওয়া: ২৪/২২০; ইবনুল কায়্যিম, যাদুল মা‘আদ: ২/৩৬০; ইবনু আবিদিন, রাদ্দুল মুহতার: ৩/৬১]
(৬) চারটি সম্মানিত মাসের একটি হলো জিলহজ্জ; তাই এই মাসের সম্মানে যথাসম্ভব সকল গুনাহ থেকে বেঁচে থাকা।
আল্লাহ তা‘আলা বলেন, ‘‘নিশ্চয়ই আল্লাহর নিকট সংরক্ষিত ফলকে (বছরে) মাসের সংখ্যা বারোটি—
আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে। তার মধ্যে চারটি (মাস) সম্মানিত। এটিই সুপ্রতিষ্ঠিত বিধান; সুতরাং এর মধ্যে তোমরা (গুনাহ করার মাধ্যমে) নিজেদের প্রতি অত্যাচার করো না।” [সুরা তাওবাহ, আয়াত: ৩৬]
(৭) এই দিনগুলো বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ, তাই অধিক পরিমাণে নেক আমল করা।
রাসূল (ﷺ) বলেছেন, ‘‘আল্লাহ তা‘আলার নিকট জিলহজ্জের (প্রথম) দশ দিনের আমলের চেয়ে অধিক মর্যাদাপূর্ণ ও প্রিয় অন্য কোনো আমল নেই।’’ সাহাবিগণ বললেন, ‘ইয়া রাসুলাল্লাহ! আল্লাহ রাস্তায় জিহাদও কি এর চেয়ে উত্তম নয়?’ তিনি বললেন, ‘‘না। আল্লাহর রাস্তায় জিহাদও নয়। তবে যে ব্যক্তি তার জান ও মাল নিয়ে (জিহাদে) ঝাঁপিয়ে পড়লো এবং এর কোনো কিছু নিয়েই আর ফিরে এলো না (অর্থাৎ, শহীদ হয়ে গেলো, তার কথা ভিন্ন)।’’ [বুখারি, আস-সহিহ: ৯৬৯; আহমাদ, আল-মুসনাদ: ৬৫০৫; আবু দাউদ, আস-সুনান: ২৪৩৮]
এই দশদিনের ফরজ ইবাদত অন্যান্য মাসের ফরজ ইবাদতের তুলনায় অধিক মর্যাদার। এই দশদিনের নফল ইবাদত অন্যান্য মাসের নফল ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ।[ইবনু রজব, ফাতহুল বারি: ৯/১৫]
আমরা কী কী আমল আমরা করতে পারি?
(এখন যে আমলগুলোর কথা বলা হবে, সেগুলো বছরের যেকোনো সময়ের জন্য। বিশেষভাবে জিলহজ্জ মাসের জন্য নির্ধারিত নয়)
❖ সামর্থ্য থাকলে হজ্জ ও উমরা আদায় করা।
❖ বেশি বেশি ইস্তিগফার পাঠ করা।
❖ আন্তরিকভাবে তাওবাহ করা।
❖ অধিক পরিমাণে দুরুদ পাঠ করা।
❖ সাধ্যানুযায়ী দান-সদাকাহ করা।
❖ কুরআন তিলাওয়াত করা।
❖ সুরা ইখলাস বেশি করে পড়া।
❖ বেশি বেশি দু‘আ করা।
❖ মা-বাবার খেদমত করা।
❖ শেষ রাতে তাহাজ্জুদ পড়া।
❖ অসুস্থ ব্যক্তির সেবা-সুশ্রূষা করা।
❖ মানুষের অভাব ও প্রয়োজন মেটানো।
❖ সকাল-সন্ধ্যা ও ঘুমের আগের আমলগুলো গুরুত্বের সাথে আদায় করা।
আল্লাহ তায়ালা আমাদের ইলমে,আমলে বারাকাহ দিন। দুনিয়া ও আখিরাতে কল্যান দান করুন। আল্লাহ আমাদেরকে প্রিয় বান্দা হিসেবে প্রশান্ত আত্মা নিয়ে তাঁর কাছে ফেরত যাওয়ার তৌফিক দিক।
আল্লাহুম্মা আমীন।
©️
عيدكم سعيد 🌙⭐
تقبل الله منا ومنكم صالح الأعمال 🫂
كل عام وأنتم بخير وصحة وسلامة
🔴আমানত জিনিসের ভার অনেক।
এই আমানতের দায়িত্ব নিয়ে যথাযথ যায়গায় পৌঁছে দেয়ার চাপ অনেক।
কারন জবাব দিহীতার ভয়,কেয়ামতের দিন পাকড়াও এর ভয়।এক পয়সা এদিক সেদিক যেন না হয় সে ব্যাপার এ পরিপূর্ণ সচেষ্ট থাকার দায়িত্বের ভার অনেক।
🔴এই রমাদ্বনে আলহামদুলিল্লাহ আমার নাজারা,তাজউইদ ব্যাচের বোনদের প্রচুর যাকাতের,ফিতরার দায়িত্ব আমাকে নিতে হয়েছে। তারমধ্যে, গাজার ইফতার প্রজেক্ট এর জন্য,গাজার ঈদের দিনের জন্য,
এক ইয়াতিমের ঘর তৈরি, একটা টিউবওয়েল প্রজেক্ট, ঋনগ্রস্থ দের ঋন পরিশোধ এর দায়িত্ব ,প্রত্যেক টা খাত আলাদা আলাদা হিসাব এ রাখা এক টাকা ও যেন এদিক সেদিক না হয় সেদিকে খেয়াল রাখা,এই চাপ যে এতো কঠিন, এতো ভারি যতক্ষন না সঠিক ভাবে পৌঁছে দিতে পারছি অন্তরে চাপ অনুভব হওয়া।আমার ভেতরে কি হচ্ছে এক মাত্র আল্লাহ জানেন।
আজকে সব হিসাব নিকাশ শেষ করে এখন একটু হালকা লাগছে।
🔴আলহামদুলিল্লাহ কোন দিন অন্যের কাছ থেকে ধার নেয়ার পরিস্থিতি আল্লাহ দেন নি।তবে আমার কাছের মানুষ রা জানেন কারো আমানত যথাযথ পৌঁছে দেয়ার আগ পর্যন্ত আমি কতটা ভয়াবহ রকমের কনসার্ন থাকি।
"নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন আমানতসমূহ তার হকদারদের কাছে পৌঁছে দিতে" (সূরা নিসা, আয়াত ৫৮)"
"হে মুমিনগণ! তোমরা আল্লাহ ও রাসূলের সাথে খেয়ানত করো না এবং জেনে-শুনে নিজেদের আমানত খেয়ানত করো না" (সূরা আনফাল, আয়াত ২৭)
🔴শুধু টাকা পয়সা না আমার তাজউইদ,নাজারা,বাচ্চাদের যে পড়ানোর দায়িত্ব আমি নিয়েছি তারাও একেক জন আমার কাছে আমানত। এই আমানতের খেয়ানত যেন আমার অজান্তেও না হয়।ইয়া আল্লাহ তুমি আমার মনের অবস্থা জান।আমার , আমার ছাত্রী বোন দের, আমার সহযোগি উস্তাজাদের কে কবুল করুন আমিন
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Dhanmondi
Dhaka
1209