18/06/2026
পরীক্ষার জন্য জিআই পণ্য সম্পর্কে যা যা মাথায় রাখতে হবে :
✅ GI পূর্ণরূপ - Geographical Indication (ভৌগোলিক নির্দেশক)
✅ GI সনদ কারা দেয়:
👉 বাংলাদেশে : DPDT বা ডিপার্টমেন্ট অব পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস এই সনদ প্রদান করে। এটা শিল্প মন্ত্রণালয়ের অধীন।
👉 আন্তর্জাতিকভাবে: World Intellectual Property Organization (WIPO) এটি দেখাশোনা করে। এটি বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) আওতাভুক্ত।
✅ বাংলাদেশে প্রথম জিআই সম্পর্কিত আইন:
২০১৩ সালে সরকার 'ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩' পাস করে। এরপর ২০১৫ সালে এই আইনের অধীনে বিধিমালা তৈরি করা হয়, যা জিআই নিবন্ধনের পথ সুগম করে।
✅ ২০১৫ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) বাংলাদেশের পক্ষ থেকে প্রথম পণ্য হিসেবে জামদানি শাড়ির জন্য পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরে (DPDT) আবেদন জমা দেয়।
✅ কতসালে বাংলাদেশ ১ম জিআই পণ্যের স্বীকৃতি পায় - ২০১৬ সালে
👉 আবেদনের পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে ২০১৬ সালের ১৭ নভেম্বর জামদানি শাড়িকে বাংলাদেশের প্রথম জিআই পণ্য হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি ও সনদ প্রদান করা হয়।
✅ বর্তমান জিআই পণ্য কতটি? - ৬৫টি। সর্বশেষ - 'মানিকগঞ্জের হাজারী গুড়’ ।
18/06/2026
18/06/2026