#} United Model Madrasah, 53/1 Purana Paltan Lane, Paltan, Dhaka (2026)

United Model Madrasah

United Model Madrasah

Share

ট্রায়লিঙ্গুয়াল ও বাংলাদেশ মাদ্রাসা ‍শিক্ষা বোর্ডের কারিকুলামে অত্যাধুনিক মাদ্রাসা

27/05/2026

السلامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ

ঈদ মোবারক! ঈদ মোবারক!!

ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। কোরবানি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আত্মশুদ্ধি এবং ত্যাগের এক মহান শিক্ষা। ত্যাগের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আমরা যেন একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারি।

ইউনাইটেড মডেল মাদরাসার সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ আমাদেরকে তোমার খাঁটি গোলাম হিসেবে কবুল করে নাও আমীন।

هُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَاللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ وَلِلّٰهِ الْحَمْدُ

ঈদ মোবারক! ঈদ মোবারক!
🌙✨🐪🐄🐂

17/05/2026

📢 নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৬🔍

■ রাজধানী ঢাকার পল্টনে অবস্থিত ইউনাইটেড মডেল মাদরাসার জেনারেল বিভাগে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৬

📝 সাক্ষাৎকারের তারিখ: ২২ মে ২০২৬, শুক্রবার, সকাল ১০.০০ ঘটিকায়।

■ যোগাযোগ
📞Mobile: 01755679511
📱WhatsApp: 01986928544
✉Email: [email protected]
🌐Website: www.unitedmodelmadrasah.com

20/03/2026

السلام عليكم ورحمةالله

*ইউনাইটেড মডেল মাদরাসার সকল শিক্ষার্থী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের জানাচ্ছি ঈদুল ফিতরের শুভেচ্ছা!!!*

ঈদ এসেছে নতুন আশা ও নতুন আনন্দ নিয়ে। আল্লাহ আমাদের প্রত্যেককে তার রহমত ও মাগফিরাতের ছায়ায় রাখুন।

আল্লাহ আমাদের রোজা ও ইবাদত সমূহ কবুল করুন এবং আমাদের জীবনকে সুখী ও সমৃদ্ধ করুন।

ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভালোবাসা। আসুন সকলে ঈদে একে অপরের প্রতি ভালোবাসা ও সহানুভূতি প্রকাশ করি।

আনন্দের এই দিনটি আমাদের সকলের জীবনে বয়ে আনুক সুখ ও অনাবিল শান্তির বারতা। *ইউনাইটেড মডেল মাদরাসা* পরিবারের পক্ষ থেকে “ঈদ মুবারক”!!! 🌙✨

تقبل الله منا وَمِنْكُمْ صَالِحَ الأَعْمَالِ
অর্থ : আল্লাহ তায়ালা আমাদের ও আপনাদের ভালো কাজ কবুল করুন। আমীন।

Photos from United Model Madrasah's post 12/03/2026

সব কাজে চাই প্রতিযোগিতা
সব কাজে চাই পাল্লা,
পাল্লা দিয়ে কাজ করলে
বেশি খুশি হন আল্লাহ"

আজ ১২ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, সকাল ৯:০০ টায়, ইউনাইটেড মডেল মাদরাসা মিলনায়তনে" আন্তঃমাদরাসা ক্বিরাত, হামদ-নাত,ক্যালিগ্রাফি প্রতিযোগিতা" ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড মডেল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুল আবছার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ম্যানেজিং কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং ইউনাইটেড মডেল মাদরাসা ম্যানেজিং কমিটির সদস্য জনাব শাহিন আহমেদ খান।
প্রধান অতিথি বলেন, জীবনে সফলতা অর্জনের জন্য পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সাহস বাড়ানোর প্রেরণা দিয়ে বলেন : আপনার সন্তানকে গড়ার জন্য তাকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করুন, তাহলে সন্তান দুনিয়া ও আখিরাতের শ্রেষ্ঠ কামিয়াবি সন্তান হিসেবে তেরি হবে।

পরিশেষে ক্বিরাত,হামদ-নাত ও ক্যালিগ্রাফিতে মোট ৫টি গ্রুপে সর্বমোট ৩৩ জনকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হয়।
হামদ-নাত প্রতিযোগিতায় বিজয়ী রা হলেন যথাক্রমে:

Play Group
১ম: সুবাইতা জান্নাত সারজা
২য়: আয়েশা সিদ্দিকা বুশরা
৩য়: ইসহাক সাফওয়ান
Group A
১ম: ফাবিহা আহমেদ ইশাল
২য়: হোসাইন শিকদার
৩য়: সিদরাতুল মুনতাহা রুহামা

Group B
১ম: নূর-এ- জান্নাত
২য়: আফিফ বিন আবসার তাসনিম
৩য়: দানিয়া বিনতে দোহা

Group C
১ম: রুকাইয়াত ইসলাম রুমাইসা
২য়: মিজানুর রহমান বান্না
৩য়: সাইয়্যেদা ইসলাম তানাজ্জুম

ক্বিরাত প্রতিযোগিতায় বিজয়ীরা হল যথাক্রমে
Group A
১ম: হামীম হাওলাদার আরাফ
২য়: আমির হামজা
৩য়: সাদ বিন কামাল

Group B
১ম: আফিফ বিন আবসার তাসনিম
২য়: জুনায়েদ সিদ্দিক আদনান
৩য়: মুসা নূর আলম

Group C
১ম: মাইমুনা রশিদ
২য়: রুকাইয়াত ইসলাম রুমাইসা
৩য় : সাইয়্যেদা ইসলাম তানাজ্জুম

ক্বেরাত হিফজ বিভাগ
১ম: আহনাফ তাশরীফ
২য়: মিজানুর রহমান বান্না
৩য়: খালিদ সাইফুল্লাহ

ক্যালিগ্রাফি গ্রুপ:

Group A
১ম: সিদরাতুল মুনতাহা
২য়: আফিয়া খানম
৩য় : হাসানুল ইসলাম আহনাফ
Group B
১ম: আল মু্ঈদ ইসলাম
২য়: মুসা নূর আলম
৩য় : আয়েশা নূরাঈন
Group C
১ম: রিদওয়ানুল হক পিয়াস
২য়: রুকায়াত ইসলাম রুমাইসা
৩য় : আব্দুল্লাহ তাহসিন

02/03/2026

ইউনাইটেড মডেল মাদরাসার সাপ্তাহিক ইসলামি সংগীত ক্লাস🎋
অপসংস্কৃতির বিভীষিকায় খরা আসুক
সুস্থ সংস্কৃতির চর্চা ছড়িয়ে যাক🎋



19/02/2026

"আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ"

*ইউনাইটেড মডেল মাদরাসার সকল শিক্ষার্থী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা!* আল্লাহ তায়ালা আমাদের ও আপনাদেরকে সিয়াম সাধনার এ মাসে হক্ব আদায় করে আমল করার তাওফিক দান করুন। আমীন।

Photos from United Model Madrasah's post 03/02/2026

Study Tour 2026 :
এক চিলতে আনন্দ আর নতুন কিছু শেখার গল্প! 🎒✨
​ ইউনাইটেড মডেল মাদরাসার উদ্যোগে ৩১ জানুয়ারি-২০২৬,শনিবার আয়োজিত হলো Annual Study Tour-2026। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আমাদের শিক্ষা সফরের কার্যক্রম শুরু হয়। শিক্ষা সফরের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন ইউনাইটেড মডেল মাদরাসার ব্যবস্থাপনা কমিটির সদস্য জনাব মুস্তাফিজুর রহমান শাহীন। এরপর সকাল ৮:০০ টায় আমরা আমাদের গন্তব্য ড্রীম হলিডে পার্কের উদ্দেশ্যে রওনা হই এবং সকাল ১০:১৫ মিনিটে আল্লাহর অশেষ রহমতে আমরা গন্তব্যে পৌঁছাই।
বইয়ের পাতার জ্ঞানকে বাস্তবে ঝালিয়ে নিতে আমরা দিনটি কাটিয়েছি ড্রীম হলিডে পার্ক, নরসিংদীতে।

বন্ধুদের সাথে আড্ডা, ঘোরাঘুরি আর নতুন সব অভিজ্ঞতায় আনন্দ মুখর ছিল আমাদের এই Study Tour-2026.

​শিক্ষা শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ নয়, প্রকৃতির কোলেও লুকিয়ে থাকে বড় বড় সব শিক্ষা। আজকের দিনটি আমাদের স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকবে। 📸🚌

​ইউনাইটেড মডেল মাদরাসার আজকের এই শিক্ষা সফর মানেই শুধু ঘোরাঘুরি নয়; বরং একে অপরকে আরও ভালোভাবে জানা এবং একরাশ স্মৃতি জমানো।

​ আমাদের সকল শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা সকলে মিলে দিনটিকে এত সুন্দর করে উপভোগ্য ও শিক্ষণীয় করে তোলা এবং রাত ৯:০০ টায় পুনরায় ফিরে এসে মাদরাসায় পৌঁছাতে পেরে মহান রব এর দরবারে শুকরিয়া জানান এবং পরিশেষে ইউনাইটেড মডেল মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা নুরুল আবছার সকলকে ধন্যবাদ জানিয়ে শিক্ষা সফরের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।

Photos from United Model Madrasah's post 02/12/2025

🌟 ইউনাইটেড মডেল মাদরাসার প্যারেন্টিং কনফারেন্স ২০২৫ 🌟

আজ ২৯ নভেম্বর,শনিবার, সকাল ৯:০০ ঘটিকায়, ইউনাইটেড মডেল মাদরাসার প্রিন্সিপাল ড. আবদুছ ছবুর মাতুব্বর স্যারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়ে গেল "প্যারেন্টিং কনফারেন্স ২০২৫"। শিক্ষার্থীদের অসাধারণ সাংস্কৃতিক পরিবেশনা, অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্য এবং সকলের আন্তরিক অংশগ্রহণে দিনটি অত্যন্ত অর্থবহ হয়ে উঠেছিল।

🔸প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত গবেষক, সাহিত্যিক, বিশিষ্ট প্যারেন্টিং এক্সপার্ট ড. আহসান হাবীব ইমরোজ স্যার। তাঁর বক্তব্যের বিষয় ছিল "আলোকিত সন্তান:বাবা-মার অবদান" তিনি তাঁর বক্তব্যের মাধ্যমে অভিভাবকদের সামনে প্যারেন্টিং এর গুরুত্ব তুলে ধরে বলেন- পারিবারিক বন্ধন হচ্ছে প্যারেন্টিং এর মূল ভিত্তি। এই পারিবারিক বন্ধনের ভিত্তি মজবুত করার জন্য কুরআনের নির্দেশিত সবর ও শোকর প্রয়োজন। ড.আহসান হাবীব ইমরোজ স্যার জগৎ বিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসন এর প্রসঙ্গ টেনে বলেন- পৃথিবীর একজন মা অসম্ভবকে সম্ভব করতে পারেন। টমাস আলভা এডিসন শুধুমাত্র মায়ের অবদানের জন্যই জগৎ বিখ্যাত বিজ্ঞানী হতে পেয়েছিলেন। তিনি আরো বলেন- মা শুধুমাত্র একটি শব্দই নয়, মা হচ্ছে একটি মহাকাব্যের নাম, রাসুল সা: এর হাদীসে এজন্য তিনবার মায়ের সম্মানের কথা বলা হয়েছে।

🔸 বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী এবং সমাজসেবক শাহীন আহমদ খান। তিনি বলেন- সবার সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই আয়োজন সফল হয়েছে। এটি আমাদের মাদরাসার শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকমণ্ডলীর মাঝে আরও সুদৃঢ় সম্পর্ক তৈরি করেছে।
এই দিনটি উদযাপন আমাদের ভবিষ্যৎ পথচলায় প্রেরণা যোগাবে। আপনাদের সবার ভালোবাসা ও সহযোগিতার জন্য ধন্যবাদ।

📜 সমাপনি বক্তব্যে ভাইস প্রিন্সিপাল মাওলানা নুরুল আবছার দিনটির তাৎপর্য এবং আমাদের মাদরাসার লক্ষ্য ও উদ্দেশ্য স্মরণ করিয়ে আলোচনা পেশ করেন।

Photos from United Model Madrasah's post 26/11/2025

السلام عليكم ورحمةالله
সম্মানিত অভিভাবকবৃন্দ,
📢 আপনারা জেনে আনন্দিত হবেন যে, পল্টনে অবস্থিত ইউনাইটেড মডেল মাদরাসা একটি "প্যারেন্টিং কনফারেন্স" এর আয়োজন করতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে আপনারা সবান্ধব আমন্ত্রিত! 🎉

তারিখ: *২৯ই নভেম্বর, ২০২৫, শনিবার।*
🕙 সময়: সকাল ১০টা
📍 স্থান: মাদরাসা প্রাঙ্গণ
৫৩/১ পুরানা পল্টন লেন, পল্টন, ঢাকা।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন:
🌟 প্রধান অতিথি: ড. আহসান হাবীব ইমরোজ
-গবেষক, প্যারেন্টিং এক্সপার্ট ও লেখক
🌟 বিশেষ অতিথি: ড. মুফতী জাকারিয়া নূর -খতিব, বায়তুন নূর জামে মসজিদ, পল্টন।

আশা করি, এই প্যারেন্টিং কনফারেন্সটি আমাদের সকল অভিভাবকদের সাথে আরও ভালোভাবে সংযোগ স্থাপনের এবং আমাদের শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা প্রদর্শনের একটি বিশেষ সুযোগ হিসেবে কাজ করবে।

আসুন, সকলে এই মহতী উদ্যোগে শামিল হই। 💫

Photos from United Model Madrasah's post 22/11/2025

#আলহামদুলিল্লাহ! #
জাতীয় হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ ঢাকা মহানগরী,পল্টন-মতিঝিল জোনের উদ্যোগে আয়োজিত ২০ নভেম্বর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত ৩০তম হিফজুল কোরআন প্রতিযোগিতায় ইউনাইটেড মডেল মাদরাসার হিফয বিভাগের ছাত্রদের অবিস্মরণীয় সাফল্য আলহামদুলিল্লাহ!

-১০ পারা গ্রুপের প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করেছে *খালেদ সাইফুল্লাহ*।

-৫ পারা গ্রুপে ১ম স্থান অধিকার করেছে *মিজানুর রহমান বান্না*।
-৫ পারা গ্রুপে ৩য় স্থান অধিকার করেছে *আহনাফ বিন আবছার তাশরীফ*।

২০ পারা গ্রুপে ২য় স্থান অর্জন করেছে *আব্দুকল্লাহ তাহসিন*।

আলহামদুলিল্লাহ!! এই সাফল্যে মাদরাসার সম্মানিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং শিক্ষক মন্ডলী তাদেরকে অভিনন্দন জানিয়েছে। হে রাব্বে কারিম, তুমি আমাদের স্নেহের ছাত্রদেরকে দুনিয়া এবং আখেরাতের চুড়ান্ত প্রতিযোগিতায় সফল হওয়ার তৌফিক দাও। আমীন।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


53/1 Purana Paltan Lane, Paltan
Dhaka
1000

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00