21/06/2026
আমাদের শীতাতপ নিয়ন্ত্রিত নান্দনিক ক্যাম্পাসে শিক্ষার্থীদের অর্ধ-বার্ষিক পরীক্ষায় এই প্রথম অংশগ্রহন। আলহামদুলিল্লাহ! প্রিয় ক্ষুদে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর পরিবেশে পরীক্ষার খাতায় লিখছে। এযেন একেক জন বীর সেনানী! রত্ন! মনি! মুক্তার একেকটি খন্ড যাদের লিখনিতেই ফুটে উঠছে আমাদের স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশের গল্প। প্রিয় শিক্ষার্থীদের জন্য সকলেই দোয়া করবেন। তারা যেন হতে পারে পিতা-মাতার চক্ষু শীতল কারী। তাদের হাতেই যেন প্রতিষ্ঠিত হয় কাঙ্ক্ষিত সোনার বাংলা ইনশাআল্লাহ।
12/06/2026
#সালাত_ও_সুন্নাহ_ডে_পালন।
আমাদের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী জানুয়ারি ২০২৬ থেকেই প্রতি বৃহস্পতিবার সালাত ও সুন্নাহ ডে পালন করা হচ্ছে। এবার মর্নিং শিফটের সকলকে একত্রে সালাত প্রশিক্ষণের চেষ্টা করেছি। সকলের নিকট দোয়া চাই আমরা যেন প্রিয় শিক্ষার্থীদের সকলকে সহী সালাত ও সুন্নাহে যত্নবান করতে পারি।
06/06/2026
িভাবক_সমাবেশ_এবং_ঈদ_পূনর্মিলনী।
প্রানাধিক প্রিয় সোনামনিদের একাডেমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষক মহোদয়দের শতভাগ নিবিড় তত্ত্বাবধানে ক্লাসের পড়া ক্লাসেই অধিকাংশটা আদায় নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া এবং সম্মানিত অভিভাবকদের সহায়তায় শিক্ষার্থীদের নৈতিক ও শিষ্টাচার শিক্ষাকে আরো যত্ন সহ অনুশীলন করাতে অভ্যস্থ করার জন্য এক সুদূর প্রসারী সিদ্ধান্ত গৃহীত হয়েছে আলহামদুলিল্লাহ। এরই অংশ হিসেবে প্রতি বৃহস্পতিবার সালাত ও সুন্নাহ ডে এবং প্রতি শনিবার ম্যানারস ও মুরালিটি ডে পালন করা হবে ইনশাআল্লাহ। উক্ত ক্লাস গুলো সহ বিদ্যালয়ের সকল কার্যক্রমে সম্মানিত সকল অভিভাবক এবং শিক্ষকদের স্বতঃস্ফূর্ত সহযোগিতার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের আমরা সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে মানবিক মানুষ তৈরির জোর প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।
26/05/2026
সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং সকল শুভানুধ্যায়ীদের ঈদ শুভেচ্ছা।