MASLab

MASLab

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MASLab, Educational Research Center, Level 12, Green City Center, 758 Satmasjid Road, Dhaka.

Maqsudul Alam Science Laboratory (MASLab) is a platform for those enthusiastic little scientists who have willing to learn science in an interesting way and also willing to do experiments practically but can’t able to get the chances.

02/06/2026

Over our two decades of working with children, we have noticed a distinct shift: textbooks are expanding, but hands-on activity is shrinking. Today’s kids are incredibly sharp, but they severely lack tactile lab experience. Basic skills like taking accurate scientific measurements, visualizing how light bends, or understanding the intricate ways human anatomy works cannot be fully mastered through a screen or a book. They need to be experienced.

That is why our upcoming Lab Day is so essential for primary school students. Science shouldn't just be memorized; it needs to be tested, questioned, and touched.

Experiencing lab activity transforms abstract curriculum concepts into real-world, tangible understanding. Foundational physical measurements and basic data presentation skills that build lifelong academic confidence.

A single breakthrough moment in a real lab coats-and-goggles environment can spark a lifelong passion for STEM.

After Eid, 𝐎𝐮𝐫 𝐧𝐞𝐱𝐭 𝐥𝐚𝐛 𝐝𝐚𝐲 𝐢𝐬 𝐬𝐜𝐡𝐞𝐝𝐮𝐥𝐞𝐝 𝐟𝐨𝐫 𝐅𝐫𝐢𝐝𝐚𝐲, 𝟓 𝐉𝐮𝐧𝐞 𝟐𝟎𝟐𝟔, 𝐟𝐫𝐨𝐦 𝟏𝟎 𝐀𝐌 𝐭𝐨 𝟔 𝐏𝐌.
It includes full activities, lunch, and an official certificate.

Hurry up and register your child today at the BdMSO website, as there are only 10 seats available!

28/05/2026

ঈদ মোবারক ✨

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম (تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكُمْ)
"আল্লাহ তাআলা আমাদের এবং আপনাদের সকলের ভালো কাজ ও কোরবানি কবুল করে নিন।"

​সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক!

​কোরবানির এই পবিত্র দিনটি আমাদের মাঝে বয়ে আনুক আত্মত্যাগ ও সম্প্রীতির অনন্য বার্তা। আসুন, ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমাদের চারপাশের অসচ্ছল মানুষের পাশে দাঁড়াই এবং কোরবানির মাংস ভাগ করে নিই। একই সাথে চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখার ব্যাপারেও সচেতন থাকি, যেন আমাদের কারণে কারও কষ্ট না হয়।

​পবিত্র ঈদুল আজহার এই দিনে প্রতিটি ঘর ভরে উঠুক শান্তি, সুখ ও সমৃদ্ধিতে। আপনার ও আপনার পরিবারের সকলের ঈদ কাটুক আনন্দে ও নিরাপদে। ঈদ মোবারক!

Photos from বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি's post 16/05/2026

আলোর অমল কমলখানি!

Photos from MASLab's post 15/05/2026

আন্তর্জাতিক আলোক দিবস–২০২৬ উপলক্ষ্যে বরিশালের মহাবাজ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজন করা হয় আলো বিষয়ক বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান পরীক্ষণভিত্তিক বিশেষ প্রদর্শনী ‘আলোর ঝিলিক’।

সকাল ১০টা থেকে শুরু হওয়া এই আয়োজনে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ১৮০-এর অধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান ও আলোকবিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি এবং হাতে-কলমে শেখার অভিজ্ঞতা প্রদান ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।

কুইজ প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হয় আলো বিষয়ক বিজ্ঞান পরীক্ষণ প্রদর্শনী ‘আলোর ঝিলিক’। বিভিন্ন আকর্ষণীয় ও ব্যাখ্যাধর্মী পরীক্ষণের মাধ্যমে আলোর প্রতিফলন, প্রতিসরণ, লেজার প্রযুক্তি এবং আলোর বৈজ্ঞানিক ব্যবহার সহজভাবে তুলে ধরা হয়। পরীক্ষণগুলো শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ, কৌতূহল এবং বিজ্ঞানমনস্ক চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বেলা ১২টায় অনুষ্ঠিত সমাপনী পর্বে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জসিম উদ্দিন এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।

বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (SPSB) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (BFF)-এর আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানমনস্কতা ও সৃজনশীল চিন্তাধারা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ম্যাগাজিন পার্টনার: কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা।

Photos from MASLab's post 15/05/2026

আন্তর্জাতিক আলোক দিবস–২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত বিশেষ কর্মসূচি ‘আলোর অমল কমলখানি’-এর অংশ হিসেবে গোবরাতলা উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় আলো বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান পরীক্ষণভিত্তিক আয়োজন।

১৩ মে বেলা ১:৩০ মিনিটে শুরু হওয়া এই কর্মসূচি চলে বিকেল ৪টা পর্যন্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। সপ্তম থেকে দশম শ্রেণির প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে আলো বিষয়ক কুইজ প্রতিযোগিতায়।

কুইজ পর্বের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় বিজ্ঞান পরীক্ষণ প্রদর্শনী ‘আলোর ঝিলিক’। এতে ১০০-এর অধিক শিক্ষার্থী হাতে-কলমে বিভিন্ন পরীক্ষণে অংশ নেওয়ার সুযোগ পায় এবং আলোর নানা বৈজ্ঞানিক ধর্ম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে।

সমাপনী পর্বে কুইজ প্রতিযোগিতার ফলাফলের ভিত্তিতে সেরা ৫ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ম্যাগাজিন পার্টনার: কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা।

14/05/2026

আন্তর্জাতিক আলোক দিবস উপলক্ষে আগামী শনিবার ১৬ মে বিকাল ৩টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ বিজ্ঞান বক্তৃতা অনুষ্ঠান।

এই আয়োজনের মূল আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন ড. মাইনুল হোসেন, সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি আলোকবিজ্ঞান ও আধুনিক বিজ্ঞানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন।

আলো বিষয়ক এই বিশেষ বিজ্ঞান বক্তৃতায় একাদশ শ্রেণি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। বিজ্ঞানের প্রতি আগ্রহী শিক্ষার্থীদের জন্য এটি হতে যাচ্ছে একটি চমৎকার শেখার ও জানার সুযোগ।

স্থান:
লেভেল ১২, গ্রীন সিটি সেন্টার, ৭৫৮ সাত মসজিদ সড়ক, ধানমন্ডি আবাহনী মাঠের বিপরীতে।

নিবন্ধন লিংক কমেন্টে।

Photos from MASLab's post 14/05/2026

আন্তর্জাতিক আলোক দিবস–২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত আলো বিষয়ক বিশেষ কর্মসূচি ‘আলোর অমল কমলখানি’-এর অংশ হিসেবে গতকাল ১৩ মে, বুধবার চট্টগ্রামের রাউজানের চিকদাইর শাহাদাত ফজল যুব উচ্চ বিদ্যালয়-এ অনুষ্ঠিত হয় আলো বিষয়ক বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান পরীক্ষণভিত্তিক বিশেষ আয়োজন।

বিদ্যালয়ের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। কুইজ পরবর্তী পর্বে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হয় আলো বিষয়ক বিজ্ঞান পরীক্ষণ প্রদর্শনী ‘আলোর ঝিলিক’। প্রদর্শনীতে আলোর বিভিন্ন বৈজ্ঞানিক ধর্ম সহজ ও আকর্ষণীয় উপায়ে শিক্ষার্থীদের সামনে হাতে-কলমে তুলে ধরা হয়, যা উপস্থিত সবার মধ্যে ব্যাপক কৌতুহল সৃষ্টি করে।

পরবর্তী পর্বে শিক্ষার্থীদের সঙ্গে আলোর বৈচিত্র্যময় ধর্ম, বিজ্ঞানের গুরুত্ব এবং দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়। এ সময় শিক্ষার্থীরাও এই কর্মসূচিতে অংশ নিতে পেরে তাদের আনন্দ ও ভালো লাগার অনুভূতি প্রকাশ করে।

সমাপনী পর্বে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আল-আমিন ও স্থানীয় প্রতিনিধি জনাব আমির। তারা এ ধরণের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক আলোক দিবস উদযাপনের এই আয়োজনের ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা।

13/05/2026

১৯৬০ সালের ১৬ মে বিজ্ঞানী থিওডোর মাইম্যান কার্যকরী লেজার আবিষ্কার করেন। বিজ্ঞানের ইতিহাসের এই অনন্য মাইলফলককে স্মরণীয় করে রাখতে UNESCO ২০১৮ সাল থেকে প্রতি বছর ১৬ মে-কে 'আন্তর্জাতিক আলোক দিবস' হিসেবে ঘোষণা করে। মানবজীবনে আলোর বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক গুরুত্বকে তুলে ধরাই এই দিবসের মূল লক্ষ্য।
ইউনেস্কোর এই বৈশ্বিক উদ্যোগের গর্বিত অংশীদার হিসেবে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) প্রতিবছরই নানা আয়োজনে দিবসটি উদযাপন করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছর বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)-এর সাথে যৌথ উদ্যোগে দেশব্যাপী আয়োজিত হচ্ছে বিশেষ কর্মসূচি— “আলোর অমল কমলখানি”।
ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা।

আন্তর্জাতিক আলোক দিবস উদযাপনের ধারাবাহিকতায় ‘আলোর অমল কমলখানি' শিরোনামের বিস্তারিত কর্মসূচির আওতায় আয়োজন করা হচ্ছে বিজ্ঞানভিত্তিক বিশেষ বক্তৃতা।

আন্তর্জাতিক আলোক দিবসের মূল দিনে অর্থাৎ ১৬ মে ঢাকায় অনুষ্ঠিত হবে এই বিজ্ঞান বক্তৃতা। বিজ্ঞান বক্তৃতার বক্তা হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাইনুল হোসেন ।

কারা অংশগ্রহণ করতে পারবে?
একাদশ শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের সকল শিক্ষার্থী।
(আসন সীমিত)

সময়: বিকেল ৩টা

স্থান:
লেভেল ১২, গ্রীন সিটি সেন্টার, ৭৫৮ সাত মসজিদ সড়ক, ধানমন্ডি আবাহনী মাঠের বিপরীতে।

নিবন্ধন লিংক কমেন্টে।

06/05/2026

১৯৬০ সালের ১৬ মে বিজ্ঞানী থিওডোর মাইম্যান কার্যকরী লেজার আবিষ্কার করেন। বিজ্ঞানের ইতিহাসের এই অনন্য মাইলফলককে স্মরণীয় করে রাখতে UNESCO ২০১৮ সাল থেকে প্রতি বছর ১৬ মে-কে 'আন্তর্জাতিক আলোক দিবস' হিসেবে ঘোষণা করে। মানবজীবনে আলোর বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক গুরুত্বকে তুলে ধরাই এই দিবসের মূল লক্ষ্য।

ইউনেস্কোর এই বৈশ্বিক উদ্যোগের গর্বিত অংশীদার হিসেবে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) প্রতিবছরই নানা আয়োজনে দিবসটি উদযাপন করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছর বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)-এর সাথে যৌথ উদ্যোগে দেশব্যাপী আয়োজিত হতে যাচ্ছে বিশেষ কর্মসূচি— “আলোর অমল কমলখানি”।

এবারের আন্তর্জাতিক আলোক দিবসের মূল প্রতিপাদ্য: “Light for a Sustainable Future”।

কী থাকছে এবারের আয়োজনে?

১) বিভাগীয় কর্মসূচি (আলোর ঝিলিক ও বিজ্ঞান কুইজ):

১০ থেকে ১৪ মে পর্যন্ত দেশের ৮টি বিভাগের ৮টি নির্বাচিত বিদ্যালয়ে আয়োজন করা হবে আলো বিষয়ক বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা এবং বিজ্ঞানভিত্তিক পরীক্ষণ (এক্সপেরিমেন্ট) প্রদর্শনী আলোর ঝিলিক। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ জাগিয়ে তোলা এবং আলোর ব্যবহারিক দিক সম্পর্কে ধারণা দেওয়াই মূল লক্ষ্য।

২) পোস্টার প্রতিযোগিতা (অনলাইন ও অফলাইন):

৯ম থেকে ১২শ শ্রেণির শিক্ষার্থীদের জন্য থাকছে বৈজ্ঞানিক পোস্টার প্রতিযোগিতা। প্রথমে অনলাইনে পোস্টারের আইডিয়া বা ব্রিফ জমা দিতে হবে। অনলািইন থেকে বাছাইকৃত নির্বাচিত শিক্ষার্থীরা ১৬ মে ঢাকায় মূল উৎসবে তাদের পোস্টার প্রদর্শনের সুযোগ পাবে।
কারা অংশগ্রহণ করতে পারবে?
৮ম থেকে ১২শ শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থী।
জুনিয়র: ৮ম থেকে ১০ম শ্রেণি
সিনিয়র: একাদশ ও দ্বাদশ শ্রেণি

অংশগ্রহণ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: https://forms.gle/bb7DNoXYJYXT5X2CA

৩)বিজ্ঞানভিত্তিক বক্তৃতা (অফলাইন) :

আন্তর্জাতিক আলোক দিবসের মূল দিনে ঢাকায় অনুষ্ঠিত হবে সমাপনী উৎসব। যেখানে থাকবে বিশেষজ্ঞ লেকচার, ‘আলোর দূষণ’ ও টেকসই উন্নয়ন বিষয়ক আলোচনা এবং পোস্টার প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী।
কারা অংশগ্রহণ করতে পারবে?
একাদশ থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া সকল শিক্ষার্থী। (আসন সীমিত)
স্থান:
লেভেল ১২, গ্রীন সিটি সেন্টার, ৭৫৮ সাত মসজিদ সড়ক, ধানমন্ডি আবাহনী মাঠের বিপরীতে।

অংশগ্রহণের জন্য নিবন্ধন ফর্ম শীঘ্রই শেয়ার করা হবে।

এ বছরের আন্তর্জাতিক আলোক দিবসের প্রতিপাদ্য "Light for a Sustainable Future" -কে সামনে রেখে আমরা চাই শিক্ষার্থীরা তাদের প্রাত্যহিক জীবনে আলোর গুরুত্ব উপলব্ধি করতে পারুক। আলো থেকেই জীবনের সঞ্চালনা, আলোই শক্তির উৎস। প্রকৃতি, বিজ্ঞান ও প্রযুক্তির নানা ক্ষেত্রে আলোর ভূমিকা অশেষ। তাই আলোকে আরও গভীরভাবে বোঝা এবং আমাদের জীবনকে আরও সহজ ও উন্নত করতে আলো নিয়ে গবেষণা অত্যন্ত জরুরি।

দেশের শিক্ষার্থীদের মধ্যে আলো নিয়ে গবেষণামূলক চিন্তা ও আগ্রহ তৈরি করতে বিজ্ঞান কুইজ,আলোর ঝিলিক ও বিজ্ঞান বক্তৃতার পাশাপাশি আমরা শিক্ষার্থীদের কাছ থেকে আলো বিষয়ক বৈজ্ঞানিক পোস্টার আহ্বান করছি। এই পোস্টারের মাধ্যমে শিক্ষার্থীরা আলোর বৈজ্ঞানিক ব্যবহার, গুরুত্ব, প্রয়োগ এবং ভবিষ্যৎ সম্ভাবনা সৃজনশীল উপায়ে উপস্থাপন করতে পারবে।

দেশজুড়ে প্রায় ১৫০০ শিক্ষার্থীর অংশগ্রহণে আলোকিত এক আগামীর স্বপ্নে আমরা আয়োজন করছি এই বিজ্ঞান উৎসব। যুক্ত হোন আপনিও!

তারিখ: ১০ মে - ১৬ মে ২০২৬

আয়োজনে: বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)।

ম্যাগাজিন পার্টনার: বিজ্ঞানচিন্তা ও কিশোর আলো।

#আলোর_অমল_কমলখানি

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Level 12, Green City Center, 758 Satmasjid Road
Dhaka