Go Scholar Educare

Go Scholar Educare

Share

With more than 8 years of experience, we professionally assess every student, to find out the best program from the best institution.

Our utmost priority will be student services from every aspect of visa approval.

17/06/2026

IELTS UPDATE: ২ বছরে ৬০ হাজার শিক্ষার্থীর রেজাল্টে ভুল। পুনঃনিরীক্ষণে ২০ হাজারেরও বেশি পরীক্ষার্থীর স্কোর বেড়েছে। প্রায় ৯ লক্ষ ইউরো জরিমানা ক্যামব্রিজের।

IELTSWiz — AI IELTS Preparation for Bangladesh 09/06/2026

IELTS পরীক্ষার জন্য শুধু ভিডিও দেখে বা বই পড়ে ভালো স্কোর করা কঠিন।
ভালো স্কোর আসে নিয়মিত প্র্যাকটিস থেকে।
সেই লক্ষ্যেই তৈরি করেছি **IELTSWiz**।

✅ IELTS-style Listening Practice
✅ Academic & General Training Reading
✅ Writing & Speaking Practice
✅ Personalized Study Plan
✅ Progress Tracking
✅ Computer-delivered IELTS Mock Test Experience

আর শুরু করার জন্য রয়েছে ফ্রি প্র্যাকটিস ড্রিল।

আপনার লক্ষ্য যদি Band 7+, Study Abroad, Canada Immigration, UK বা Australia হয়, তাহলে IELTSWiz আপনাকে আরও গুছিয়ে প্রস্তুতি নিতে সাহায্য করবে।

🚀 IELTSWiz এখন সবার জন্য উন্মুক্ত।

একবার চেষ্টা করে দেখুন:
https://ieltswiz.com/


IELTSWiz — AI IELTS Preparation for Bangladesh Bangladesh's AI IELTS coach. Personalised study plans, daily guidance, and instant AI feedback on Writing & Speaking. Start free, pay with bKash.

02/06/2026

UK Student Visa 2026:

বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশি শিক্ষার্থীদের কী করা উচিত?

সাম্প্রতিক সময়ে UK Student Visa নিয়ে বিভিন্ন ধরনের খবর, গুজব এবং উদ্বেগ দেখা যাচ্ছে। অনেক শিক্ষার্থী ও অভিভাবক মনে করছেন UK-তে পড়াশোনার সুযোগ হয়তো আগের মতো নেই। তবে বাস্তবতা হলো, UK এখনও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং স্বীকৃত গন্তব্য।

হ্যাঁ, কিছু ইমিগ্রেশন নীতিতে পরিবর্তন এসেছে এবং ভিসা আবেদন প্রক্রিয়ায় এখন আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে শিক্ষার্থীর একাডেমিক ব্যাকগ্রাউন্ড, কোর্স নির্বাচন, আর্থিক সক্ষমতা এবং আবেদনপত্রের সঠিকতার উপর।

তাই বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক প্রস্তুতি এবং নির্ভুল ডকুমেন্টেশন।

📌 এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের যা করা উচিত:

✅ নিজের শিক্ষাগত যোগ্যতা ও ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোর্স ও বিশ্ববিদ্যালয় নির্বাচন করা।

✅ ব্যাংক স্টেটমেন্ট, স্পন্সরশিপ ডকুমেন্ট এবং অন্যান্য আর্থিক কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত করা।

✅ বিশ্ববিদ্যালয় থেকে CAS পাওয়ার পর অপ্রয়োজনীয় দেরি না করে ভিসা আবেদন করা।

✅ আবেদনপত্রে দেওয়া সকল তথ্য ও জমা দেওয়া ডকুমেন্টের মধ্যে সামঞ্জস্য নিশ্চিত করা।

✅শুধুমাত্র অফিসিয়াল সূত্র বিশ্ববিদ্যালয় এবং বিশ্বস্ত পরামর্শদাতার তথ্য অনুসরণ করা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত না নেওয়াই ভালো। বর্তমান পরিস্থিতিতে যারা সময়মতো প্রস্তুতি নিচ্ছেন এবং সঠিকভাবে আবেদন করছেন, তাদের জন্য UK-তে উচ্চশিক্ষার সুযোগ এখনও উন্মুক্ত রয়েছে। তাই আতঙ্কিত না হয়ে, তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিন এবং আপনার উচ্চশিক্ষার লক্ষ্য পূরণে পরিকল্পিতভাবে এগিয়ে যান।

🎓 সঠিক প্রস্তুতি, সঠিক দিকনির্দেশনা এবং সঠিক সময়ে পদক্ষেপ—এই তিনটিই আপনার UK Study Journey- কে সফল করতে সাহায্য করবে।

21/04/2026

ব্যবসায়ী স্পন্সরের আয়ের উৎস (Source of Income) প্রমাণের পূর্ণাঙ্গ গাইড। ইতালীয় দূতাবাস বা ভিএফএস (VFS) যখন একজন ব্যবসায়ীর ফাইল যাচাই করে, তারা প্রধানত দুটি জিনিস দেখে: ব্যবসাটি কি বৈধ? এবং ব্যবসা থেকে কি ব্যক্তিগত খরচ চালানোর মতো পর্যাপ্ত লভ্যাংশ স্পন্সরের হাতে আসছে?
এবার আসি কি কি দেখাতে হবে:

১. হালনাগাদ ট্রেড লাইসেন্স (Up-to-date Trade License)
এটি ব্যবসার অস্তিত্বের প্রাথমিক প্রমাণ।

অনুবাদ ও নোটারি: মূল বাংলা লাইসেন্সটির ইংরেজি অনুবাদ এবং নোটারি করা কপি জমা দিতে হবে।

ইতিহাস: স্পন্সর যদি কয়েক বছর ধরে ব্যবসা করেন, তবে বর্তমান লাইসেন্সের পাশাপাশি অন্তত ২-৩ বছরের পুরনো লাইসেন্সের ফটোকপি যুক্ত করা ভালো। এটি ব্যবসার স্থায়িত্ব প্রমাণ করে।

২. মেমোরেন্ডাম ও আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন (For Limited Companies)
যদি ব্যবসাটি কোনো লিমিটেড কোম্পানি হয়:

শেয়ার হোল্ডিং: স্পন্সরের কত শতাংশ শেয়ার আছে তার প্রমাণ হিসেবে মেমোরেন্ডাম এবং 'ফরম-১২' (Form-XII) জমা দিতে হবে।

পার্টনারশিপ ডিড: যদি অংশীদারিত্বের ব্যবসা হয়, তবে পার্টনারশিপ ডিড এবং জয়েন্ট স্টক রেজিস্টারের কাগজ দিতে হবে।

৩. ব্যাংক স্টেটমেন্ট: পার্সোনাল বনাম বিজনেস (Personal vs Business Account)
ব্যবসায়ীদের ক্ষেত্রে এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট।

আলাদা স্টেটমেন্ট: ব্যবসার অ্যাকাউন্ট এবং স্পন্সরের ব্যক্তিগত অ্যাকাউন্টের স্টেটমেন্ট আলাদাভাবে দিতে হবে। শুধু ব্যবসার অ্যাকাউন্টে অনেক টাকা থাকলে হবে না, সেই ব্যবসা থেকে লভ্যাংশ বা বেতন হিসেবে স্পন্সরের ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা আসার প্রমাণ থাকতে হবে।

লেনদেনের ধরন: অ্যাকাউন্টে নিয়মিত টাকা ঢোকা এবং বের হওয়ার (Inflow-Outflow) ধারাবাহিকতা থাকতে হবে। হঠাৎ করে বড় কোনো অ্যামাউন্ট জমা হলে তার সোর্স (যেমন: ইনভয়েস বা পেমেন্ট চেক) সাথে রাখা ভালো।

৪. ইনকাম ট্যাক্স ও রিটার্ন (TIN, IT-88 & Tax Assessment)
ব্যবসায়ীদের জন্য ট্যাক্স ফাইল অত্যন্ত সংবেদনশীল।

৩ বছরের রেকর্ড: গত ৩ বছরের ইনকাম ট্যাক্স রিটার্নের রিসিট এবং অ্যাসেসমেন্ট কপি জমা দিন।

ব্যবসায়িক ট্যাক্স: স্পন্সরের ব্যক্তিগত ট্যাক্স ফাইলের পাশাপাশি প্রতিষ্ঠানের নামে আলাদা ট্যাক্স ফাইল থাকলে সেটিও যোগ করুন।

৫. অডিট রিপোর্ট বা প্রফিট এন্ড লস স্টেটমেন্ট (Audit Report)
বড় ব্যবসার ক্ষেত্রে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) দ্বারা অডিট করা রিপোর্ট ফাইলকে অনেক শক্তিশালী করে। এতে ব্যবসার বাৎসরিক কেনা-বেচা, খরচ এবং নিট মুনাফার একটি পরিষ্কার চিত্র ফুটে ওঠে যা দূতাবাস পছন্দ করে।

৬. ইনভয়েস এবং এলসি কপি (Trade Evidence)
ব্যবসা যে সত্যিই সচল তা বোঝাতে কিছু সাম্প্রতিক কাজের প্রমাণ দিন:

ইনভয়েস: বড় কোনো ক্লায়েন্টকে দেওয়া ইনভয়েস বা বিলের কপি।

আমদানি/রপ্তানি: যদি ইমপোর্ট বা এক্সপোর্ট ব্যবসা হয়, তবে এলসি (LC) কপি বা মেম্বারশিপ সার্টিফিকেট (যেমন: FBCCI বা BGMEA) সংযুক্ত করুন।

৭. ভিজিটিং কার্ড এবং অফিস প্যাড (Branding)
স্পন্সরের নিজের নামে অন্তত ৩টি অরিজিনাল ভিজিটিং কার্ড এবং প্রতিষ্ঠানের ২-৩টি খালি লেটারহেড প্যাড ফাইলে দিন। কভার লেটারটি এই প্যাডে প্রিন্ট করলে গ্রহণযোগ্যতা বাড়ে।

কভার লেটার ও জাস্টিফিকেশন (The Master Stroke)
ব্যবসায়ীদের জন্য কভার লেটারে আয়ের বিষয়টি সহজ করে বুঝিয়ে বলতে হবে।

উদাহরণ: "আমার স্পন্সর গত ২০ বছর ধরে টেক্সটাইল ব্যবসার সাথে জড়িত। তার প্রতিষ্ঠানের বাৎসরিক টার্নওভার এত টাকা এবং তার ব্যক্তিগত বাৎসরিক আয় এত টাকা। এই ব্যবসা থেকে প্রাপ্ত লভ্যাংশ দিয়েই আমার উচ্চশিক্ষার ১০-১৫ লক্ষ টাকা স্পন্সর করা হচ্ছে।"

অবশ্যই মনে রাখতে হবে:

১. ব্যক্তিগত খরচ (Withdrawal): ব্যবসার অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত প্রয়োজনে স্পন্সর যে টাকা তোলেন (Drawing), সেটির একটি ধারাবাহিকতা ব্যাংক স্টেটমেন্টে থাকা জরুরি।
২. সম্পত্তির ভ্যালুয়েশন: স্পন্সরের যদি নিজস্ব দোকান বা গুদাম থাকে, তবে কোনো ইঞ্জিনিয়ারিং ফার্ম থেকে একটি 'Property Valuation' করিয়ে নিতে পারেন। এটি স্পন্সরের আর্থিক সামর্থ্যের বিশাল প্রমাণ।
৩. অনুবাদ: ব্যবসার লাইসেন্স বা ডিড অনেক বড় হলে পেশাদার অনুবাদক দিয়ে নির্ভুলভাবে অনুবাদ নিশ্চিত করুন।

সবার জন্যে শুভকামনা।

23/03/2026

বিদেশে পড়াশোনার ইন্টারভিউ: যেভাবে প্রস্তুতি নেবেন
বিদেশে পড়াশোনার জন্য ইন্টারভিউ অনেক সময় অনেক কিছুর নির্ধারণকারী হয়। ভিসা পাবেন কি পাবেন না, অনেকাংশেই নির্ভর করে আপনার ইন্টারভিউ পারফরমেন্সের উপর। তাই এই গুরুত্বপূর্ণ ধাপে সঠিক প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি। নিচে কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো যা আপনাকে ইন্টারভিউতে সফল হতে সাহায্য করবে:

১) ফাইন্যান্স সংক্রান্ত প্রশ্নের প্রস্তুতি:

ইন্টারভিউতে ফিনান্স সম্পর্কিত প্রশ্ন খুবই কমন। যেমন:
কে আপনাকে স্পন্সর করছেন?
স্পন্সরের সম্পর্ক কী?
যদি একাধিক উৎস থেকে টাকা আসে (যেমন: জমি বিক্রি, ব্যবসা), তাহলে তার ব্যাখ্যা তৈরি রাখুন।
আপনার ব্যাংক স্টেটমেন্টে যদি বড় কোনো লেনদেন থাকে, তাহলে তার পরিষ্কার ব্যাখ্যা দিন।
কিভাবে টাকা এসেছে, কার টাকা, কেন সেটা আপনার, এই বিষয়গুলো আপনি যেন আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাখ্যা করতে পারেন এটা খুব গুরুত্বপূর্ণ।

২) কোর্স এবং সিলেবাস সম্পর্কে ধারণা:

আপনার পছন্দ করা কোর্স সম্পর্কে ভালোভাবে জেনে নিন—
কোন সেমিস্টারে কোন কোন বিষয় পড়বেন?
প্রতিটি কোর্সে আপনি কী শিখবেন?
মোট কত ক্রেডিটের কোর্স?
আপনার আগের শিক্ষাজীবনের সঙ্গে এই কোর্সের সম্পর্ক কী?

এই বিষয়গুলো আপনি যদি ঠিকভাবে বলতে পারেন, ইন্টারভিউ বোর্ড আপনার আগ্রহ ও প্রস্তুতি দেখে সন্তুষ্ট হবেন।

৩) ইন্টারভিউয়ের সময়কাল:

প্রতি ক্যান্ডিডেটের জন্য সাধারণত একটা সময় বরাদ্দ থাকে। তবে অনেক সময় ছাড়িয়ে যায় বা কমসময় হয়, কারণ কর্মকর্তারা আপনার কিছু উত্তর টাইপ করে রাখেন।

একটি গুরুত্বপূর্ণ বিষয়:
আপনার উত্তর যেন গুছানো হয়। এক লাইনের উত্তর বলার পর তারা আপনাকে থামিয়ে দিতে পারে নোট করার জন্য। এরপর সেখান থেকেই আবার আপনাকে বলতে বলবে। তাই কোথায় থেমেছেন, সেটা মনে রাখবেন।

৪) কেন আপনি এইদেশ বেছে নিয়েছেন?

এই প্রশ্নের উত্তর হতে পারে:

অনেক খোঁজখুঁজির পর আমি দেখেছি যে সুইডেনের শিক্ষাব্যবস্থা অনেক উন্নত ও আধুনিক। গবেষণার সুযোগ, স্কলারশিপ সুবিধা, এবং পড়াশোনার পরিবেশ সব মিলিয়ে এটা আমার জন্য উপযুক্ত অথবা আপনার নিজস্ব ইউনিক উত্তর দিতে পারেন।

৫) পড়াশোনা শেষে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা:

এখানে উত্তর হওয়া উচিত খুব পরিষ্কার:

পড়াশোনা শেষে আমি বাংলাদেশে ফিরে আসতে চাই এবং যেসব দক্ষতা অর্জন করব, তা দেশের উন্নয়নে কাজে লাগাতে চাই। ( যদিও এটা সবার সেইম উত্তর আপনি চাইবেন ইউনিক করে বলার জন্য )

আপনার উত্তর যেন আত্মবিশ্বাসের সঙ্গে বলা হয়, যেন তারা বুঝতে পারেন আপনি সত্যিই যা বলছেন তা করবেন।

৬) ডকুমেন্টস সাবমিট করার সময় সতর্কতা:
ইমেইলে যা যা ডকুমেন্ট চেয়েছে, তার বাইরে অতিরিক্ত কিছু জমা দেবেন না।
যদি আপনি মাস্টার্সে যাচ্ছেন, তাহলে আগের ব্যাচেলর কোর্সের কিছু বিষয় মনে রাখুন—কারণ সেখান থেকে প্রশ্ন আসতে পারে।
যদি কোর্সের সাবজেক্ট ভিন্ন হয়, তাহলে তার যুক্তিসম্মত কারণ তৈরি রাখুন।
অন্তত ২টা সেমিস্টারের কোর্স মডিউল মনে রাখুন।

৭) যদি আপনি spouse সহ আবেদন করে থাকেন:
spouse-এর নামের বানান ও জন্মতারিখ ঠিকভাবে মনে রাখুন।
পাসপোর্টে যে সাইন আছে, সেটা আগেই দেখে রাখুন—ইন্টারভিউতে সই করতে হতে পারে।

৮) ইন্টারভিউ সেন্টারে যাওয়া ও অন্যান্য বিষয়:
ইন্টারভিউ সেন্টারে খুব তাড়াতাড়ি গিয়ে লাভ নেই। সাধারণত ২০ মিনিট আগেই যথেষ্ট।
উপরে কোনো ওয়াশরুমের ব্যবস্থা না-ও থাকতে পারে, তাই নিচে গিয়ে ব্যবহার করে নিন। গার্ডকে বললে দেখিয়ে দেবে।
মনে রাখবেন, সবকিছুর আগে আল্লাহর নাম নিয়ে বের হবেন, মাথা ঠান্ডা রাখবেন।
মুখস্থ করে কিছু বলার চেষ্টা করবেন না কারণ ওরা অনেক সময় থামিয়ে প্রশ্ন করে, তখন মুখস্থ উত্তর ভুলে যেতে পারেন।

ইন্টারভিউ মানেই ভয় পাওয়ার কিছু নয়। প্রস্তুতি, আত্মবিশ্বাস আর সামান্য কৌশলই আপনাকে সফল করতে পারে বাকিটা আল্লাহর ইচ্ছা। তাই গুছিয়ে উত্তর দিন, সময় নিয়ে কথা বলুন, আর নিজের প্রতি বিশ্বাস রাখুন।

সবাইকে শুভকামনা। আমার জন্যও দোয়া করবেন।

02/03/2026

Sweden ভিসার অ্যাপ্লিকেশন করার আগে জেনে রাখুন, যেসব কারণে বেশিরভাগ রিজেকশন 🇸🇪 দেখা গেছে সেপ্টেম্বর ২০২৫ ইনটেকে ।

ইন্টারভিউতে সঠিকভাবে ব্যাখ্যা করতে না পারা—কেন সুইডেন, কেন এই সাবজেক্ট বেছে নেওয়া হয়েছে।

নির্বাচিত কোর্সের সঙ্গে পূর্বের শিক্ষাগত ব্যাকগ্রাউন্ডে মিল না থাকা।

ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্টভাবে ব্যাখ্যা করতে না পারা।

অর্থের উৎস (source of funds) সঠিকভাবে ও বিশ্বাসযোগ্য নথিসহ ব্যাখ্যা করতে না পারা।

spouse-এর বয়স ২১ বছরের কম হওয়া।

পাসপোর্ট, জন্ম সনদ, বিবাহ সনদ, শিক্ষাগত সনদ ইত্যাদিতে ভুল থাকা।

ডকুমেন্ট আপলোড করার আগে যা অবশ্যই চেক করবেন:

সব নথিতে নাম, বাবার নাম, জন্ম তারিখসহ সব তথ্য একই আছে কিনা।

যদি জন্ম সনদে বা অন্য কোন নথিতে সংশোধন (corrected) লেখা থাকে, তাহলে সেটির সঠিক ব্যাখ্যা দিন।

Source of funds হিসেবে অযথা ক্যাশ ডিপোজিট এড়িয়ে চলুন।
কেবলমাত্র জমি বিক্রি বা স্বর্ণ বিক্রির টাকা হলে গ্রহণযোগ্য—তবুও এর প্রমাণ ও ব্যাখ্যা থাকতে হবে।

যেকোনো নথি আপলোডের আগে নিশ্চিত করুন সবকিছু সঠিক এবং স্পষ্ট।
যদি কোনো বিষয়ে দ্বিধা বা কনফিউশন থাকে ।

www.goscholar.net

🫵 এপ্লিকেশন প্রসেস করতে চাইলে যোগাযোগ করবেন‌ ।
📍 পরবর্তী আপডেট ও গাইডলাইন পেতে Page follow দিয়ে রাখুন।

eVisas: access and use your online immigration status 23/02/2026

The United Kingdom will issue only electronic visas (e-visas) for Bangladeshi applicants from February 25, the British High Commission in Dhaka said in a message on Monday.

After a visa is granted, applicants will need to create a UK Visas and Immigration (UKVI) account to link their passport details and access their e-visa. The High Commission said it is important to verify and update this information before travelling.

Travellers will be allowed to enter the UK only after their passport details are updated in their UKVI account. There is no fee for using the UKVI service.

Further details are available at:

eVisas: access and use your online immigration status How to access and use an eVisa: set up a UKVI account, update your details and get a share code to prove your immigration status when you work, rent or travel.

05/02/2026

For faster Admission. Feel free to knock us.
List of University are following:

1. Birmingham City University
2. University of East London
3. University of Law
4. University of Southampton
5. University of Bath
6. Queen Mary University of London
7. University of Exeter
8. University of Reading
9. University of York
10. University of Surrey
11. University of Dundee
12. Birkbeck, University of London
13. Aston University, London
14. University of Huddersfield, London
15. University of Essex
16. University of Hull, London
17. Goldsmiths University of London
18. De Montfort University
19. University of Brighton
20. Cardiff Metropolitan University
21. University of Wales Trinity Saint David, Swansea and london
22. Regent's University London
23. University of Greenwich
24. London South Bank University
25. University of Teeside (All Campus )

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


576, East Kazipara, 3rd Floor, Dhaka - 1216
Dhaka
1216

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00