শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয় বরং সুস্থ দেহ, সুন্দর মন এবং দলগত মানসিকতা গড়ে তুলতেও খেলাধুলার ভূমিকা অপরিসীম।
এই লক্ষ্যকে সামনে রেখে Faith International Academy আয়োজন করেছিল প্রাণবন্ত ও আনন্দঘন ইনডোর স্পোর্টস প্রোগ্রাম।
শিক্ষার্থীদের উৎসাহ, উচ্ছ্বাস, অংশগ্রহণ এবং পারস্পরিক সহযোগিতায় পুরো অনুষ্ঠানটি হয়ে উঠেছিল অত্যন্ত প্রাণবন্ত ও উপভোগ্য।
Faith International Academy
Faith International Academy is a faith-based English Version School with attractive Arabic Curriculum Faith International Academy is an Islamic School.
Faith International Academy is a faith-based English Medium / Version School with an attractive Arabic curriculum. This is More Than School and More than Madrasah.
জ্ঞান শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; চিন্তা, যুক্তি ও সুন্দরভাবে নিজের মত প্রকাশ করার মধ্যেই শিক্ষার প্রকৃত সৌন্দর্য লুকিয়ে আছে।
ইংলিশ ভার্সন ও মিডিয়াম স্কুলগুলোতে বাংলা বিতর্ক প্রতিযোগিতা খুব একটা দেখা যায় না। কিন্তু মাতৃভাষার প্রতি ভালোবাসা, যুক্তিবোধের চর্চা এবং আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ার প্রত্যয়ে ফেইথ ইন্টারন্যাশনাল একাডেমির হাই স্কুল সেকশনের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে প্রাণবন্ত বাংলা বিতর্ক প্রতিযোগিতা।
গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয় নিয়ে শিক্ষার্থীদের যুক্তিপূর্ণ উপস্থাপনা, আত্মবিশ্বাসী বক্তব্য এবং চিন্তার গভীরতা সত্যিই মুগ্ধ করেছে। আমরা বিশ্বাস করি আজকের সচেতন ও আত্মবিশ্বাসী শিক্ষার্থীরাই আগামী দিনের সুন্দর সমাজ গড়বে ইন শা আল্লাহ।
শিক্ষার্থীদের মধ্যে বাংলা ভাষার প্রতি দক্ষতা ও আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই ফেইথ ইন্টারন্যাশনাল একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো “বাংলা বানান, হাতের লেখা ও বিতর্ক প্রতিযোগিতা–২০২৬”।
এই আয়োজন শুধু প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং শিক্ষার্থীদের বাংলাভীতি কাটিয়ে আত্মবিশ্বাসী করে তোলার এক সুন্দর উদ্যোগ ছিল। অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর প্রাণবন্ত উপস্থিতি ও উদ্দীপনা অনুষ্ঠানটিকে করেছে আরও প্রাণবন্ত ও অর্থবহ।
বাংলার প্রতি ভালোবাসা গড়ে উঠুক, শুদ্ধ চর্চায় হোক দক্ষতার বিকাশ, এই প্রত্যাশায় এগিয়ে যাক আমাদের প্রিয় শিক্ষার্থীরা।
03/05/2026
ফেইথ ইন্টারন্যাশনাল একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলা বানান, হাতের লেখা ও বিতর্ক প্রতিযোগিতা-২০২৬।
ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতাটি হয়ে উঠেছিল প্রাণবন্ত ও শিক্ষণীয়।
সকল প্রতিযোগী তাদের মেধা, সৃজনশীলতা ও দক্ষতার অসাধারন প্রদর্শন করেছে আলহামদুলিল্লাহ।
বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে, যা তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাবে ইন শা আল্লাহ।
সকল অংশগ্রহণকারী ও বিজয়ীদের আন্তরিক অভিনন্দন!
20/04/2026
ফেইথ ইন্টারন্যাশনাল একাডেমির এসএসসি পরীক্ষার্থীদের জন্য এক আবেগঘন বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ।
দীর্ঘ দিনের পথচলার পর প্রিয় শিক্ষার্থীরা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপে পা রাখতে যাচ্ছে।
তাদের জন্য রইলো আমাদের আন্তরিক শুভকামনা ও দোয়া। মহান আল্লাহ যেন তাদেরকে জ্ঞান, প্রজ্ঞা ও সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে দেন ইন শা আল্লাহ।
02/04/2026
ঈদের ছুটির পর আবার প্রাণ ফিরে পেয়েছে স্কুল প্রাঙ্গণ। আজ অনুষ্ঠিত হয়েছে বাচ্চাদের আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।
হাসি, খুশি, আর ভালোবাসায় ভরে উঠেছিল চারপাশ। প্রিয় বন্ধু ও শিক্ষকদের সঙ্গে আবার মিলিত হয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল দেখার মতো, আলহামদুলিল্লাহ।
28/03/2026
Applications are being invited to fill up the following vacancies.....
26/03/2026
20/03/2026
ঈদের এই পবিত্রক্ষণে মহান আল্লাহ আপনাকে অফুরন্ত শান্তি, রহমাহ ও এবং বারাকাহ দান করুন। ঈমানের আলোয় আলোকিত এক সুন্দর জীবন দান করুন।
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
"ঈদ মোবারক"
আফিফ আবরার
শিক্ষার্থী, হিফজ বিভাগ।
ফেইথ ইন্টারন্যাশনাল একাডেমি
22/02/2026
পবিত্র রমাদান কারীমের পবিত্রতা ও তাৎপর্যকে সামনে রেখে সামাজিক দায়িত্ববোধ থেকে "ফেইথ ইন্টারন্যাশনাল একাডেমি" এর উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে রমাদান ফুড প্যাক বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে আলহামদুলিল্লাহ।
উক্ত কার্যক্রমে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
মহান আল্লাহ তাআলা আমাদের সকলের সিয়াম, ইবাদত ও মানবিক প্রচেষ্টা কবুল করুন।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
GA-27/5, Shahjadpur, Gulshan
Dhaka
1212
Opening Hours
| Monday | 07:30 - 17:00 |
| Tuesday | 07:30 - 17:00 |
| Wednesday | 07:30 - 17:00 |
| Thursday | 07:30 - 17:00 |
| Saturday | 09:00 - 14:00 |
| Sunday | 07:30 - 17:00 |