Khutbah Tv

Khutbah Tv

Share

The Salvation Of Humanity

মানবতার মুক্তির লক্ষ্যই আমাদের একমাত্র উদ্দেশ্য। সারা পৃথিবীর সকল মানুষ চলে আসুক হেদায়াতের ছায়াতলে। আপন রবকে চিনতে শিখুক ও জানতে পারুক এটাই আমাদের চাওয়া। ইসলাম সকলের ধর্ম, মুহাম্মাদ ﷺ সকল মানবজাতির নবী, কুরআন সকল মানুষের জন্য রহমত স্বরূপ ধর্মগ্রন্থ। চিরসত্য এই কথাগুলো ধর্ম, বর্ণ, গোত্র, জাতি নির্বিশেষে সকলের নিকট জিম্মাদারি হিসেবে দ্বায়িত্ব মনে করে পৌঁছে দিতে চাই।

Khutbah TV একটি অলাভজনক, অরাজনৈত

Photos from Khutbah Tv's post 19/06/2026

মিথ্যা মানুষকে কতটা নিম্ন পর্যায়ে নিয়ে যায়। যাই হোক, ভারতের মুসলিমরা থু থু ফেলে যদি নাপাক করে দেয় আপনারা তাতে চোনা ছিটিয়ে পবিত্র করে নিবেন।
সবকিছুরই তো একটা Solution আছে।

15/06/2026

দুইশত নওমুসলিমা বোনকে কথিত “সহযোগিতা” ও “সুরক্ষা”র নামে একজন উগ্রবাদী ব্যক্তির নিকটে তুলে দেওয়ার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক ও ভয়াবহ একটি বিষয়। বিশেষ করে যখন এই অভিযোগের সাথে সাবেক আইজিপি বেনজির আহমেদের নাম উঠে আসে এবং সংশ্লিষ্ট ব্যক্তি নিজেই সামাজিক মাধ্যমে কিছু বিষয় স্বীকারোক্তিমূলকভাবে তুলে ধরেন, তখন বিষয়টি আরও গভীরভাবে তদন্তের দাবি রাখে।

নওমুসলিম ভাই-বোনেরা ইসলামের ছায়ায় আশ্রয় নেওয়ার পর সবচেয়ে বেশি যেটা প্রত্যাশা করেন, তা হলো নিরাপত্তা, সহমর্মিতা এবং একটি নিরাপদ দ্বীনি পরিবেশ। কিন্তু যদি তাদেরকে এমন কারও নিকটে পাঠানো হয় যার বিরুদ্ধে উগ্রবাদ, জোরপূর্বক কার্যক্রম কিংবা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, তাহলে তা শুধু মানবিক দৃষ্টিতেই নয়—নৈতিক ও সামাজিক দিক থেকেও বড় প্রশ্নের জন্ম দেয়।

আমরা স্পষ্টভাবে বলতে চাই—কোনো নওমুসলিম নারীকে ব্যবহার, প্রভাবিত বা ঝুঁকির মুখে ঠেলে দেওয়ার অধিকার কারও নেই। রাষ্ট্র, প্রশাসন এবং সমাজের দায়িত্ব হলো তাদের নিরাপত্তা নিশ্চিত করা; কোনো বিতর্কিত নেটওয়ার্কের হাতে তুলে দেওয়া নয়।

এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। যদি অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। নওমুসলিমদের আবেগ, বিশ্বাস ও অসহায়ত্বকে কেন্দ্র করে কোনো ধরনের অপব্যবহার কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।

নওমুসলিম ভাই-বোনেরা কোনো রাজনৈতিক বা আদর্শিক খেলায় ব্যবহারের বস্তু নয়। তারা সম্মান, নিরাপত্তা ও সত্যিকারের মানবিক সহায়তা পাওয়ার অধিকার রাখেন।

10/06/2026

ভারতে কিন্তু একটা বিশাল ঘটনা ঘটে গেছে!

আয়ুষ মালিক ভারতের উত্তর প্রদেশের শামলি জেলার একজন ব্যবসায়ী পরিবারের সন্তান। বাপ দাদারা বনেদি ব্যবসায়ী পরিবার। ফার্মাসিউটিক্যালস ব্যবসায়ের বিস্তর সম্পদ। ধর্মে হিন্দু। ছোট বেলা থেকেই আয়ুষ কঠিন অনুশাসনে বড় হয়েছেন। বাড়িতে নিয়মিত সন্ধ্যা বন্দনা, গায়ত্রী মন্ত্র, সূর্য প্রণাম, গণেশ স্তোত্র, লক্ষ্মী প্রার্থনা, শিব প্রার্থনা, আরতি হয়। ঠাকুরমা-ঠাকুরদার দেখাদেখি আয়ুষ ছোটকাল থেকেই দেব-দেবীদের প্রতি সীমাহীন অনুরক্ত ছিল। দেবরায মালিক এবং কঙ্কনা মালিকের একমাত্র পুত্র আয়ূষ ছোটবেলা থেকেই মেধাবী। পাঠ মনোযোগী। দুই বোন আর আয়ুষ দেবরায দম্পতির পুরো পৃথিবী।

আয়ুষের বয়েস বাড়ে ধর্মে অনুরক্ততা বাড়ে পাল্লা দিয়ে। দেব-দেবী নিয়ে বিস্তর প্রশ্ন। রেওয়াজ রীতি নিয়ে মৌলিক জিজ্ঞাসা। কে শুরু করেছে,কিভাবে শুরু। পরম্পরা কী৷ ধর্মগ্রন্থের শুদ্ধতা কী। প্রশ্নবাণে জর্জরিত ঠাকুরদা। পাঠালেন গুরুর কাছে। মন্দিরের পুরোহিত। গয়াকাশীর সন্যাসী। দিল্লির ব্রাহ্মণ। কেউই দফারফা করতে পারে না। উত্তর শুনে দিল সন্তুষ্ট না।

বছর দুয়েক মন্দিরের অলিগলি, ঘুপচি গলি, তস্য গলি ঘুরে বাসায় থিতু হলেন। অদম্য স্পৃহা আর তৃষ্ণা নিয়ে শুরু করলেন কম্পারিটিভ রিলিজিয়ন স্টাডি।

জট খুলতে শুরু হলো। এক ঐশী সালমান ফারসায়ীয় দ্যুতি চোখের সামনে হাতছানি দিচ্ছে। রিসালাতের কোমল স্পর্শ কাছাকাছি হতে লাগলো। কুরআনের হৃদয় শীতল করা সুর মন্দিরের অপ/বিত্র মন্ত্রকে ধুয়ে মুছে সাফ করে দিলো।

পুরো সত্তা বিলীন করে লুটিয়ে পড়ে সাক্ষ্য দিলো- ❝আশহাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহ❞

দিন যায়, সময় যায় আয়ুশ ক্রমেই মোহাম্মদ আলী হয়ে উঠছেন। বিজেপি আরএসএস ইস্কনিদের যেখানে চেষ্টা ইসলামের মূলোৎপাটন করে ফেলবে। কোরবানি বন্ধ, নামাজ পড়ার জন্য রাস্তা ব্যবহার নিষিদ্ধ। একেক করে মসজিদ বন্ধ করছে। রাতের আধারে ২০০ বছরের মসজিদ বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে সেখানে এই অঘটন কোনোভাবেই মেনে নেওয়ার মতো না।

মিডিয়া কভারেজ পেলো, লাভ জিহাদের ট্যাগ দিলো, সম্পত্তিচ্যুত করার হুমকি দেওয়া হলো আয়ুষ মালিকের ঈমান গরুখাওয়া মুসলমানদের মতো নয়। বাপের বদৌলতে জন্ম পরম্পরায় মুসলমান নয়। আয়ুষ মালিকের ঈমান সীসাঢালা প্রাচীরের ন্যায় ঈমান। যার গভীরতা আসমান জমিন দূরত্বের শক্ত ভীতের উপর প্রতিষ্ঠিত।

আয়ুষ মালিক বলেছেন, আমার জীবন থাকতে আমি ইসলাম ছাড়বো না। আমাকে সম্পদ ছাড়া করলেও আমি ইসলাম ছাড়বো না। আমি রাস্তার ফকিরের জীবন বেছে নিতে প্রস্তুত শিরকের আহবানে কোটি টাকার সম্পত্তির মালিক হতে চাই না।

ইয়া আল্লাহ আপনি মোহাম্মদ আলীর জন্য যথেষ্ট হয়ে যান।

আমীন।

©Abdul Hi হাফি.

06/06/2026

সাধারণ হিন্দুদের উপর ইসকনের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 🫵

15/05/2026

আয়াত ভিত্তিক কুরআন চর্চা

দরসে কুরআন পর্ব-৪৩
সুরা বাকারাহ আয়াত নাম্বার ৩৪

🕰️ প্রতি শুক্রবার সন্ধ্যা ৭ টায়, ইনশাআল্লাহ
একটি আয়াত, তিনটি দিক — অর্থ, শিক্ষা ও প্রয়োগ।
খুব অল্প সময়ে, সহজ ভাষায় কুরআনুল কারীমের একটি আয়াত থেকে আমরা জানবো।

🎙️ উপস্থাপনায়:
মুফতি যুবায়ের আহমাদ (হাফি.‌)
প্রিন্সিপাল, ইসলামি দাওয়াহ ইনস্টিটিউট, ঢাকা

কুরআন শুধু তিলাওয়াতের জন্য নয়, তা জীবনের গাইডলাইন।
"দরসে কুরআন" সিরিজে আমরা কুরআনের আয়াতগুলোকে জীবনের ভাষায় রূপান্তর করার চেষ্টা করছি—
আলোর পথ দেখার জন্য, আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য।

#দরসে_কুরআন #যুবায়ের_আহমাদ

14/05/2026

কুরআন শুধু পড়ার জন্য নয়, বরং বুঝে আমল করার জন্য। ❤️
​আমরা অনেকেই কুরআন পড়তে চাই, কিন্তু কঠিন তাফসীর বা অনুবাদের ভিড়ে সহজ তাফসীর বা অনুবাদ খুঁজে পাইনা। কুরআন আমাকে কী বলছে, আর সেটা আমার জীবনে কীভাবে বাস্তবায়ন করবো—এই তৃষ্ণা মেটাতেই আসছে এক অনন্য গ্রন্থ:
​📖 তাফসীর আমল বিল কুরআন
📝 লেখক: দা'য়ী মুফতি যুবায়ের আহমাদ হাফি.

​কেন এই তাফসীরটি আপনার সংগ্রহে থাকা প্রয়োজন?
(তাফসীর আমল বিল কুরআন)

✅ এই তাফসীর গ্রন্থটি রুকু ভিত্তিকভাবে সাজানো হয়েছে, যাতে কুরআনের বিষয়বস্তু ধাপে ধাপে সহজে অনুধাবন করা যায়।

✅ প্রতিটি রুকুর শুরুতে সংক্ষিপ্তভাবে তার সার নির্যাস বা মূল বিষয়বস্তু উপস্থাপন করা হয়েছে, যা পাঠককে সামগ্রিক ধারণা দেয়া যায়।

✅ এরপর আয়াতসমূহের শাব্দিক অর্থ শব্দে শব্দে ভেঙে ব্যাখ্যা করা হয়েছে, যাতে আরবি ভাষার গভীরতা স্পষ্টভাবে বোঝা যায়।

✅ পাঠকের সহজ বোঝার জন্য সাবলীল ও প্রাঞ্জল ভাষায় অর্থ (অনুবাদ) উপস্থাপন করা হয়েছে।

✅ সংশ্লিষ্ট আয়াত থেকে শিক্ষণীয় বিষয়গুলো আলাদা করে উল্লেখ করা হয়েছে, যা ব্যক্তি ও সমাজ জীবনের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করে।

✅ উল্লিখিত শিক্ষাগুলো কীভাবে ব্যক্তি জীবনে বাস্তবায়ন করা যায়, তার কার্যকর পদ্ধতি ও বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে।

এই গ্রন্থটি জ্ঞান অর্জন, অনুধাবন এবং তা বাস্তব জীবনে প্রয়োগের একটি সমন্বিত দিকনির্দেশনা হিসেবে প্রণীত।
​এটি কেবল একটি তাফসীর গ্রন্থ নয়, বরং আপনার জীবনকে কুরআনের আলোয় রাঙানোর একটি পূর্ণাঙ্গ গাইডলাইন। ইনশাআল্লাহ!

​🔗 প্রি-অর্ডার করতে এখনই নিচের লিঙ্কে ক্লিক করুন:
👉 https://forms.gle/STyRqBa4q1VuuYbK7

​🔗 উস্তাযের লিখিত সংকলিত অনুদিত দাওয়াতি বই পেতে হিলফুল ফুজুল ওয়েবসাইট থেকে সংগ্রহ করুন
👉 https://hilfulfujulbd.com/

​🔗 হিলফুল ফুজুল ফেসবুক পেইজ লিংক https://www.facebook.com/share/1Eq5QZj38K/

08/05/2026

আয়াত ভিত্তিক কুরআন চর্চা

দরসে কুরআন পর্ব-৪২
সুরা বাকারাহ আয়াত নাম্বার ৩৩

🕰️ প্রতি শুক্রবার সন্ধ্যা ৭ টায়, ইনশাআল্লাহ
একটি আয়াত, তিনটি দিক — অর্থ, শিক্ষা ও প্রয়োগ।
খুব অল্প সময়ে, সহজ ভাষায় কুরআনুল কারীমের একটি আয়াত থেকে আমরা জানবো।

🎙️ উপস্থাপনায়:
মুফতি যুবায়ের আহমাদ (হাফি.‌)
প্রিন্সিপাল, ইসলামি দাওয়াহ ইনস্টিটিউট, ঢাকা

কুরআন শুধু তিলাওয়াতের জন্য নয়, তা জীবনের গাইডলাইন।
"দরসে কুরআন" সিরিজে আমরা কুরআনের আয়াতগুলোকে জীবনের ভাষায় রূপান্তর করার চেষ্টা করছি—
আলোর পথ দেখার জন্য, আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য।

#দরসে_কুরআন #যুবায়ের_আহমাদ

05/05/2026

আজ ৫ মে ঐতিহাসিক শাপলা চত্বর হ'ত্যা*কাণ্ড দিবস

24/04/2026

আয়াত ভিত্তিক কুরআন চর্চা

দরসে কুরআন পর্ব-৪১
সুরা বাকারাহ আয়াত নাম্বার ৩২

🕰️ প্রতি শুক্রবার সন্ধ্যা ৭ টায়, ইনশাআল্লাহ
একটি আয়াত, তিনটি দিক — অর্থ, শিক্ষা ও প্রয়োগ।
খুব অল্প সময়ে, সহজ ভাষায় কুরআনুল কারীমের একটি আয়াত থেকে আমরা জানবো।

🎙️ উপস্থাপনায়:
মুফতি যুবায়ের আহমাদ (হাফি.‌)
প্রিন্সিপাল, ইসলামি দাওয়াহ ইনস্টিটিউট, ঢাকা

কুরআন শুধু তিলাওয়াতের জন্য নয়, তা জীবনের গাইডলাইন।
"দরসে কুরআন" সিরিজে আমরা কুরআনের আয়াতগুলোকে জীবনের ভাষায় রূপান্তর করার চেষ্টা করছি—
আলোর পথ দেখার জন্য, আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য।

#দরসে_কুরআন #যুবায়ের_আহমাদ

20/04/2026

আলহামদুলিল্লাহ! ভালো কাজের উত্তম প্রতিদান একমাত্র আল্লাহই দান করেন। দীর্ঘদিন ধরে 'খাইরুল উম্মাহ ফাউন্ডেশন" সমাজের অবহেলিত মানুষদের—বিশেষ করে নওমুসলিম ভাই-বোনদের—আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে আসছে।
এই পথচলার মূল প্রেরণা ছিল একটাই—আল্লাহর সন্তুষ্টি অর্জন।
এ কাজের সাথে যারা যুক্ত, তাদের কারও ব্যক্তিগত কোনো দুনিয়াবি চাহিদা নেই। নিজের সামর্থ্য, নিজের সময় ও ত্যাগ দিয়েই তারা বছরের পর বছর এই দায়িত্ব বহন করে আসছেন।
আজ আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে সেই প্রচেষ্টার এক সুন্দর ফল আমরা দেখতে পাচ্ছি। জয়েন্ট স্টক (RJSC) থেকে আনুষ্ঠানিক অনুমোদন লাভের মাধ্যমে এই খেদমতের পথচলা আরও সুসংগঠিত ও বিস্তৃত হওয়ার দ্বার উন্মুক্ত হলো—ইনশাআল্লাহ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই অনুমোদনের ফলে কাজের ধারাবাহিকতা আরও বেগবান হবে।
এটি কেবল একটি সাফল্য নয়—বরং ত্যাগ, আন্তরিকতা এবং নিঃস্বার্থ শ্রমের এক উজ্জ্বল স্বীকৃতি।
আল্লাহ তায়ালা এই কাজকে কবুল করুন, সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করুন এবং এই খেদমতকে আরও বিস্তৃত করার তাওফিক দান করুন। আমিন।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


House 03, Road 04, Dharangertek, Turag
Dhaka
1230