21/06/2026
২য় সাময়িক পরীক্ষা শুরু হয়েছে।
শিক্ষার্থীদের জন্যে অনেক অনেক শুভ কামনা।
Progga is an educational institution designed to provide learning spaces and learning environments. The founder of this school is MD Golam Mostofa.
Progga Preparatory School is a Government Registered-113/872 Kindergarten School. It was established in 1984.Progga is the first kindergarten at Jurain.
21/06/2026
২য় সাময়িক পরীক্ষা শুরু হয়েছে।
শিক্ষার্থীদের জন্যে অনেক অনেক শুভ কামনা।
📖✨ প্রজ্ঞা প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুলের নূরানী মক্তবে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা সুন্দর ও শুদ্ধভাবে আরবি হরফ (আলিফ, বা, তা) শিক্ষা গ্রহণ করছে।
আমরা বিশ্বাস করি, আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাও একটি শিশুর সুন্দর চরিত্র ও নৈতিকতা গঠনের অন্যতম ভিত্তি। অভিজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধানে শিশুদের কুরআন শিক্ষার প্রথম ধাপ অত্যন্ত যত্ন ও ভালোবাসার সাথে সম্পন্ন করা হচ্ছে।
আপনার সন্তানের জন্য মানসম্মত জেনারেল শিক্ষার পাশাপাশি শুদ্ধ নূরানী শিক্ষার নিশ্চয়তা দিতে আজই ভর্তি করুন প্রজ্ঞা প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুলের নূরানী মক্তবে।
🌿 "শিক্ষা, আদর্শ ও নৈতিকতায় আলোকিত আগামী প্রজন্ম গড়ার প্রত্যয়ে।"
19/06/2026
আগামীকাল ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির গণিত পরীক্ষা। আর এই পরীক্ষার শেষ মুহূর্তের জোরদার প্রস্তুতির জন্য আজ শুক্রবার 'প্রজ্ঞা একাডেমিক এন্ড অ্যাডমিশন কেয়ার'-এ হয়ে গেল একটি স্পেশাল ক্লাস। আমাদের সবার প্রিয় আশিকুর রহমান স্যার দীর্ঘ ২ ঘণ্টা ৪০ মিনিট ধরে প্রতিটি খুঁটিনাটি বিষয় শিক্ষার্থীদের বুঝিয়ে দিয়েছেন।পরীক্ষার আগে এমন একটি গোছানো ক্লাস শিক্ষার্থীদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। ধন্যবাদ আশিকুর রহমান স্যার, আপনার এই অক্লান্ত পরিশ্রমের জন্য।আগামীকালের গণিত পরীক্ষার জন্য সকল শিক্ষার্থীর জন্য রইল অনেক অনেক শুভকামনা! 👍✨
🌿 "তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়।"
আমাদের ছোট্ট সোনামণিদের কণ্ঠে যখন সূরা আর-রহমানের তিলাওয়াত ধ্বনিত হয়, তখন হৃদয় ভরে যায় এক অপার প্রশান্তিতে।
প্রজ্ঞা প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুলে আমরা শুধু ভালো ছাত্র নয়, আল্লাহভীরু, নৈতিক ও আদর্শবান মানুষ গড়ে তোলার স্বপ্ন দেখি। সেই স্বপ্নের অংশ হিসেবে আমাদের নূরানী মক্তব কার্যক্রমে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা নিয়মিত কুরআন শিক্ষা গ্রহণ করছে।
আজকের এই ছোট্ট পদক্ষেপই ইনশাআল্লাহ আগামী দিনের সুন্দর, সুশিক্ষিত ও দ্বীনদার প্রজন্ম গঠনের ভিত্তি হবে।
🤲 সকল শিক্ষার্থীর জন্য দোয়া কামনা করছি।
#প্রজ্ঞা_প্রিপারেটরি_অ্যান্ড_হাই_স্কুল
#নূরানী_মক্তব
#সূরা_আররহমান
#ইসলামিক_শিক্ষা
#নৈতিক_শিক্ষা
#আলোকিত_প্রজন্ম
🌿 ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ আগামী প্রজন্ম 🌿
প্রজ্ঞা প্রিপারেটরি স্কুলে একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার উপরও সমান গুরুত্ব প্রদান করা হয়। আমাদের নূরানী কার্যক্রমের অংশ হিসেবে প্লে-শ্রেণির এক ক্ষুদে শিক্ষার্থী অত্যন্ত সুন্দরভাবে একটি হাদিস উপস্থাপন করেছে, যা আমাদের জন্য সত্যিই গর্বের বিষয়।
শিশুকাল থেকেই কুরআন, হাদিস ও ইসলামী আদর্শের শিক্ষা তাদের চরিত্র গঠন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা বিশ্বাস করি, সুশিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাই একজন শিশুকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।
✨ জ্ঞান, নৈতিকতা ও মানবিকতার সমন্বয়ে গড়ে উঠুক আমাদের আগামী প্রজন্ম।
16/06/2026
আজ আমাদের বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের 'গার্হস্থ্য বিজ্ঞান' (গার্হস্থ্য অর্থনীতি) বিষয়ের ব্যবহারিক ক্লাস ছিল। তবে এটাকে শুধুই একটা ক্লাস বললে ভুল হবে, এটি ছিল এক টুকরো আনন্দ আর উৎসবের আমেজ!
বইয়ের পাতা থেকে শিখে শিক্ষার্থীরা আজ নিজ হাতে চমৎকার সব খাবার রান্না করে নিয়ে এসেছে। একেকজনের রান্নার স্বাদ, পরিবেশন আর পরিচ্ছন্নতাবোধ সত্যিই প্রশংসনীয় ছিল। কেউ নিয়ে এসেছে সুস্বাদু পুডিং, কেউ নুডলস, পাস্তা আবার কেউবা ঝটপট বিকেলের নাস্তা!
রান্না যে কেবল একটা কাজ নয়, বরং একটি দারুণ জীবনমুখী দক্ষতা (Life Skill) এবং সৃজনশীলতা—তা আজ আমাদের এই খুদে রাঁধুনিরা প্রমাণ করে দিয়েছে। তাদের এই স্বাবলম্বী হওয়ার চেষ্টা এবং উদ্দীপনা আমাদের মুগ্ধ করেছে।
অনেক ভালোবাসা ও শুভকামনা আমাদের আগামী দিনের এই কৃতিদের জন্য। এভাবেই তোমরা প্রতিদিন নতুন কিছু শেখো আর এগিয়ে যাও!
15/06/2026
সর্বোচ্চ উপস্থিতি পুরস্কার।
ডে শিফট।
14/06/2026
🎉 গর্বের সাথে জানাচ্ছি যে Progga Preparatory & High School, Jurain, Dhaka এখন TESOL Bangladesh-এর একটি অনুমোদিত Franchise Partner।
এই অংশীদারিত্বের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের English Language Learning, Communication Skills Development এবং Career-Oriented Training-এর সুযোগ পাবে।
আমরা বিশ্বাস করি, আধুনিক ও দক্ষতাভিত্তিক শিক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যৎকে আরও সমৃদ্ধ করবে। TESOL Bangladesh-এর সাথে এই যাত্রা আমাদের প্রতিষ্ঠানকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং শিক্ষার্থীদের জন্য উন্মোচন করবে বিশ্বমানের শিক্ষার নতুন দিগন্ত।
📍 Progga Preparatory & High School, Jurain, Dhaka
📞 01784624744
Together for Quality Education.
Learning for Earning. 🌍📚
| Monday | 07:00 - 16:00 |
| Tuesday | 07:00 - 16:00 |
| Wednesday | 07:00 - 16:00 |
| Thursday | 07:00 - 16:00 |
| Saturday | 07:00 - 16:00 |
| Sunday | 07:00 - 16:00 |