সাজেশন গুরু

সাজেশন গুরু

Share

প্রাইমারী শিক্ষক নিয়োগ (২০২৩-২০২৪) পরিক্ষার সাফল্য পেতে চাইলে আমাদের সাজেশনটি আজিই সংগ্রহ করুন।

31/05/2025

✅ লিংকডইনে জব খোঁজার ১১টি টেকনিকঃ

বর্তমানে কোম্পানিগুলো জব সার্কুলার সরাসরি লিংকডইনে দই, কাজেই লিংকডইন প্রোফাইল থাকা এবং সেখান থেকে জব খোজা প্রফেশনালদের জন্য ভীষণ জরুরী। তো চলুন, ১০টা টেকনিক জেনে নেই।

১। প্রোফাইল অপ্টিমাইজ করুন (All-Star Level):
** প্রফেশনাল হেডলাইন, সুমারি, এক্সপেরিয়েন্স, স্কিলস, সার্টিফিকেট, এবং প্রজেক্টস সহ পুরো প্রোফাইল সাজান।
** আপনার প্রোফাইলে যেন কিওয়ার্ড থাকে যেগুলো রিক্রুটাররা সার্চ দেয় (যেমনঃ “Digital Marketing Specialist”, “Sales Manager”, “Java Developer”)।
(অলস্টার লিংকডইন প্রোফাইল মেকিং এর জন্যে, আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন)

২। "ওপেন টু ওয়ার্ক" ট্যাগ চালু করুন:
** “Open to Work” অপশন চালু করে নির্দিষ্ট রোল ও লোকেশন দিন।
এটা হায়ারিং ম্যানেজারদের জানায় আপনি চাকরি খুঁজছেন।

৩। Job Alerts সেট করুন:
** LinkedIn এর “Jobs” সেকশন থেকে পছন্দের পদের জন্য Daily/Weekly Job Alert চালু করুন। এতে নিয়মিত নতুন জব পোস্টের নোটিফিকেশন পাবেন।

৪। রিক্রুটারদের ফলো করুন:
** বিভিন্ন কোম্পানির HR ও রিক্রুটারদের ফলো করুন যারা নিয়মিত জব পোস্ট করে। তাদের পোস্টে কমেন্ট করে নিজেকে দৃশ্যমান রাখুন।

৫। নেটওয়ার্ক তৈরি করুন:
** আপনার ইন্ডাস্ট্রির মানুষের সাথে কানেক্ট হোন।
** সাবেক কলিগ, ইউনিভার্সিটির বন্ধুবান্ধব, ও পেশাদারদের সাথে যোগাযোগ বাড়ান।

৬। নিয়মিত পোস্ট ও কমেন্ট করুন:
** জব রিলেটেড কনটেন্ট, নিজের স্কিলস, প্রজেক্ট, অথবা শিখার বিষয় শেয়ার করুন।
** Active থাকা মানে আপনি প্রফেশনালি সিরিয়াস — এটা রিক্রুটারদের কাছে ভালো ইম্প্রেশন তৈরি করে।

৭। প্রোফাইলে প্রচুর পরিমাণে রেকমেন্ডেশন নিয়ে আসুনঃ
** আপনাকে সবাই রেফার করছে, এটা রিক্রুটারের কাছে একটা সেরা ইম্প্রেশন ক্রিয়েট করবে। কাজেই যতো পারেন রেকমেন্ডেশন জোগাড় করুন। আপনার বস, কলিগ, কাস্টমার, টিম মেম্বার সবার থেকে রেকমেন্ডেশন নিন।

লিংকডইন রেকমেন্ডেশন রিক্রুটারের আস্থা বৃদ্ধি করে। আমাদের সিইও জনাব নিয়াজ আহমেদ এর লিংকডইন প্রোফাইলে গেলে দেখতে পাবেন, বাংলাদেশের প্রায় সকল আইকনিক কর্পোরেট ব্যক্তি প্রফেশনাল সিভি মেকিং এর জন্যে "কর্পোরেট আস্ক" কে রেফার করেছে। যা সবার ভিতর আস্থা তৈরি করে।

প্রোফাইল লিংক কমেন্টে সংযুক্ত করা হলো।

৮। Targeted Companies-এ Apply করুন:
** আগে থেকে ১০-২০টা কোম্পানি নির্বাচন করুন যেগুলোর সাথে আপনি কাজ করতে চান।
** তাদের LinkedIn পেজ ফলো করুন এবং নিয়মিত চাকরির খোঁজ নিন।

৯। লিংকডইন ফিচার্ড সেকশন ব্যবহার করুন:
** আপনার CV, প্রজেক্ট লিংক বা ভিডিও রেজুমে ফিচার্ড সেকশনে দিন যাতে কেউ প্রোফাইলে ঢুকলেই দেখতে পায়।

১০। Referral রিকোয়েস্ট করুন:
** আপনি যেই কোম্পানিতে চাকরি চান, সেখানে আপনার কোন কানেকশন থাকলে তাকে মেসেজ করে রেফারাল চেয়ে নিন। একটা রেফারাল অনেক সময় সরাসরি ইন্টারভিউতে নিয়ে যায়।

১১। Professional DM পাঠান (without begging):
রিক্রুটারদের বা Hiring Manager দের ইনবক্সে সংক্ষিপ্ত ও প্রফেশনাল ম্যাসেজ পাঠান আপনার ইচ্ছা ও যোগ্যতার বিষয়ে।
এক্সাম্পল:
"Hi [Name], I came across your profile and noticed you're hiring for [Position]. I have [X] years of experience in this domain and would love to contribute. May I share my CV with you?"
Bonus Tips:

সপ্তাহে ২-৩ বার লিংকডইনে অ্যাকটিভ থাকুন।
লিংকডইনের বিভিন্ন স্কিল টেস্ট আছে, সেগুলা দিতে পারেন।
জব খোজার জন্য প্রিমিয়াম ফিচার ইউজ করতে পারেন।

আপনি চাইলে আমি আপনাকে নিয়ে একটি কাস্টম লিংকডইন প্রোফাইল তৈরি করে দিতে পারি। আগ্রহী হলে মেসেজ দিতে পারেন। ধন্যবাদ।

01/05/2025

এপ্রিল -২০২৫ এর সাধারণ জ্ঞান সব এক জায়গায়
Prepared by: Khairul Islam

Bangladesh (বাংলাদেশ)

1. সম্প্রতি হজযাত্রীর সেবায় চালু হওয়া অ্যাপের নাম কী?
উত্তর: লাব্বাইক।

2. দেশের কোন আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে সম্প্রতি কার্গো ফ্লাইট চালু হয়েছে?
উত্তর: ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দর সিলেট।

3. মহান মে দিবস ২০২৫-এর প্রতিপাদ্য কী?
উত্তর: শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে।

4. জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, নিহতদের এবং আহতের পুনর্বাসনের জন্য গঠিত মন্ত্রণালয়ের নাম কী?
উত্তর: জুলাই গণঅভ্যুত্থান মন্ত্রণালয়।

5. জুলাই গণঅভ্যুত্থান মন্ত্রণালয় কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীন।

6. নাসার সাথে স্পেস এক্সপ্লোরেশনে কততম দেশ হিসেবে বাংলাদেশ যুক্ত হয়েছে?
উত্তর: ৫৪ তম।

7. ঢাকায় অবস্থিত সাত কলেজ নিয়ে গঠিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম কী?
উত্তর: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ)।

৪. চীনের কোন বিশ্ববিদ্যালয় ড. মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে?
উত্তর: পিকিং বিশ্ববিদ্যালয়।

9. প্রথম বাংলাদেশি হিসেবে নেপালের অন্নপূর্ণা-১ পর্বত জয় করেন কে?
উত্তর: বাবর আলী।

10. সমুদ্রপথে দেশের প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু হয় কোন রুটে?
উত্তর: চট্টগ্রাম-সন্দ্বীপ।

11. বাংলাদেশ নববর্ষ ১৪৩২-এর প্রতিপাদ্য কী?
উত্তর: নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান।

12. মঙ্গল শোভাযাত্রার বর্তমান নাম কী?
উত্তর: বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা।

13. অর্ন্তবর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে কে দায়িত্ব পেয়েছেন?

14. জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস কতদিনের সফরে বাংলাদেশে আসে?
উত্তর: ৪ দিন (১৩-১৬ মার্চ)।

15. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বর্তমান নাম কী?
উত্তর: বাংলাদেশ স্যাটেলাইট-১।

16. চন্দ্রিমা উদ্যানের বর্তমান নাম কী?
উত্তর: জিয়া উদ্যান।

17. বাংলাদেশে অনুমতিপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর: স্টারলিংক (মালিক: ইলন মাস্ক)।

18. যুক্তরাষ্ট্রের কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক কত তারিখে পরীক্ষামূলক চালু হয়?
উত্তর: ৯ এপ্রিল, ২০২৫।

19. টাইম ম্যাগাজিনের 'দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অব ২০২৫'-এ স্থান পাওয়া বাংলাদেশের মসজিদের নাম কী?
উত্তর: জেবুন নেসা মসজিদ, সাভার।

20. সমুদ্রপথে দেশের প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু হয় কোন রুটে?
উত্তর: চট্টগ্রাম-সন্দ্বীপ।

21. অর্ন্তবর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে কে দায়িত্ব পেয়েছেন?
উত্তর: চৌধুরী রুফিকুল আবরার।

22. বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য কোন নাগরিককে সম্মানজনক নাগরিকত্ব প্রদান করা হয়েছে?
উত্তর: কিহাক সাং (দক্ষিণ কোরিয়া)।

23. বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যানের নাম কী?
উত্তর: আশিক চৌধুরী।

24. বাংলাদেশের যুমনা রেলসেতু দিয়ে কত তারিখে রেল চলাচল শুরু হয়?
উত্তর: ১৮ মার্চ, ২০২৫।

25. চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মাঝে মোট কতটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়?
উত্তর: ৮টি।

International (আন্তর্জাতিক)

1. সম্প্রতি ভারতে কোন আইন পাস হওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ চলমান রয়েছে?
উত্তর: ওয়াকফ আইন।

2. কোথায় ৬ষ্ঠ বিমসটেক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়?
উত্তর: থাইল্যান্ড (পরবর্তী দুই বছরের চেয়ারম্যানশীপ: বাংলাদেশের)।

3. সম্প্রতি বিজ্ঞানীরা যে নতুন রং আবিষ্কার করেছে তার নাম কী?
উত্তর: ওলো।

4. পোপ ফ্যান্সিস (৮৮) কত তারিখে মারা যান?
উত্তর: ২১ এপ্রিল ২০২৫।

5. আইন প্রণয়নে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারকে আইনসিদ্ধ করেছে কোন দেশ?
উত্তর: সংযুক্ত আরব আমিরাত।

6. ১লা সেপ্টেম্বর ২০২৫ থেকে কোন দেশে স্কুল ছাত্রছাত্রীদের জন্য এইআই (AI) শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে?
উত্তর: চীনে।

7. ভারত-পাকিস্থান সিন্ধু পানি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৯৬০ সালে।

৪. 'গোল্ডেন ডোম' কোন দেশের নির্মিতব্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা?
উত্তর: যুক্তরাষ্ট্র।

9. সম্প্রতি মিয়ানমারের আঘাত হানা ধ্বংসাত্বক ভূমিকম্পের মাত্রা কত ছিল?
উত্তর: ৭.৭।

10. এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশ চীনের বাজার শুল্কমুক্ত সুবিধা পাবে কত সাল পর্যন্ত?
উত্তর: ২০২৮ সাল।

11. আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেকের আগামী দুই বছরের জন্য চেয়ারের দায়িত্ব পায় কোন দেশ?
উত্তর: বাংলাদেশ।

12. Earthna/আর্থনা সামিট ২০২৫ কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: দোহা, কাতার (আর্থনা অর্থ: আমাদের পৃথিবী)।

13. সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বিরোধী বিক্ষোভের নাম কী?
উত্তর: 50501

14. চীন কর্তৃক নির্মিতব্য বিশ্বের সবচেয়ে উচু সেতুর নাম কী?
উত্তর: হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ।

Prepared by: Khairul Islam

Reports (রিপোর্ট-সমীক্ষা)

1. জাতিসংঘ কর্তৃক ঘোষিত বৈশ্বিক সুখ প্রতিবেদন সূচক-২০২৫ অনুযায়ী সবচেয়ে সুখী দেশ?
উত্তর: ফিনল্যান্ড (অসুখী দেশ: আফগানিস্থান) এশিয়ার সবচেয়ে সুখী দেশ: তাইওয়ান, বাংলাদেশের অবস্থান: ১৩৪তম।

2. নোমাড ক্যাপিটালিস্ট কর্তৃক প্রকাশিত বৈশ্বিক পাসপোর্ট জরিপ-২০২৫ এ বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: ১৮১তম (শীর্ষে আয়ারল্যান্ড)।

3. বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হিসাব মতে বাংলাদেশের নদনদীর সংখ্যা কত?
উত্তর: ১৪১৫ টি (দীর্ঘতম নদী: পদ্মা, ক্ষুদ্রতম নদী: বলেশ্বর)

4. সিআইপিআরআই রিপোর্ট ২০২৫ অনুসারে, অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র (আমদানিতে শীর্ষ দেশ: ইউক্রেন)।

5. Forbes-এর ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির নাম কী?
উত্তর: ইলন মাস্ক।

6. বিশ্বের আমদানিতে শীর্ষ দেশের নাম কী?
উত্তর: যুক্তরাষ্ট্র (রপ্তানিতে শীর্ষে: চীন।)

7. টাইম ম্যাগাজিনের 'দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অব ২০২৫'-এ স্থান পাওয়া বাংলাদেশের মসজিদের নাম কী?
উত্তর: জেবুন নেসা মসজিদ, সাভার।

৪. বিবিসির তথ্যামতে বাংলাদেশের কত শতাংশ মানুষ স্মার্টফোন ব্যবহার করে?
উত্তর: ৭২.৩ শতাংশ (ইন্টারনেট সংযোগ রয়েছে: ৫২ শতাংশ মানুষের)।

9. বিশ্বব্যাংকের পূর্বাভাস মতে বাংলাদেশের ২০২৫ অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি কত হবে?
উত্তর: ৩.৩ শতাংশ।

10. স্কাইট্র্যাকক্সের প্রতিবেদন মোতাবেক বিশ্বের শীর্ষ বিমানবন্দরের নাম কী? উত্তর: চাঙ্গি বিমানবন্দর, সিঙ্গাপুর।

Games and Sports (খেলাধুলা)

1. মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্রুততম শতক করেন কোন ক্রিকেটার?
উত্তর: নিগার সুলতানা (৭৮ বলে)।

2. বাংলাদেশের কোন ক্রিকেটার স্বীকৃত ক্রিকেটে ৫০তম সেঞ্চুরির মালিক?
উত্তর: এনামুল হক বিজয়।

3. ১৩তম নারী বিশ্বকাপ ক্রিকেট ২০২৫ কোথায় অনুষ্ঠিত হবে এবং কতটি দল এতে অংশগ্রহণ করবে?
উত্তর: ভারতে এবং অংশগ্রহণকারী দলের সংখ্যা ৮টি।

4. ক্রিকেটে বিশেষ অবদান রাখার জন্য কোন ইংলিশ ক্রিকেটারকে নাইটহুট পুরস্কারে ভূষিত করা হয়েছে?

উত্তর: জেমস অ্যান্ডারসন।

5. প্রথমবারের মতো হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর: পাকিস্থানে।

6. আইপিএল ইতিহাসে তথা স্বীকৃত টি-টোয়েন্টি ইতিহাসে সর্বকনিষ্ঠ ১০০ রান সংগ্রাহকারী খেলোয়াড়ের নাম কী?

উত্তর: বৈভব সূর্যবংশী।

পড়াশেষে done লিখুন আর পোস্টটি শেয়ার করে নিজের কাছে রেখে দিন এবং পেইজটি Follow দিতে ভুলবেন না।

19/04/2025

নতুন প্রাথমিক নিয়োগঃ

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ আসন্ন। আগামী ঈদুল আজহার পরপরই বিজ্ঞপ্তি আসতে পারে।

নতুন বিজ্ঞপ্তি হবে নতুন নীতিমালার আওতায়। যেখানে কোটা ৭% এবং মেধা ৯৩%..

এছাড়াও নতুন নীতিমালায় সহকারী শিক্ষক নিয়োগ পাবেন ১২ তম গ্রেডে, ৪ বছর চাকরির পর সরাসরি ১১ গ্রেডে পদোন্নতি পেতে পারেন। এই পদোন্নতি পূর্বের নিয়োগ প্রাপ্তদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
নীতিমালা প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে।

12/04/2025

🔥আপডেট!
সরকারি চাকরিতে ৪,৭৩,০০০ শূন্য পদ, এর মধ্যে ১,৭২,০০০ পদে দ্রুত নিয়োগের নির্দেশ – জনপ্রশাসন মন্ত্রণালয়।

08/04/2025

💥প্রাইমারির সর্বশেষ আপডেট 💥
প্রাথমিক শিক্ষক নিয়োগে সম্ভাব্য বড় পরিবর্তন ও নতুন হট সার্কুলার!

🔴শূন্যপদঃ
🔹প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ৮,০০০+ শূন্যপদ রয়েছে।

🔴কোটা বাতিলের খসড়া প্রস্তাবঃ
🔹নারী কোটা ৬০% এবং
🔹পোষ্য কোটা ২০% বাতিলের খসড়া তৈরি হয়েছে।

🔴নতুন নিয়োগ বিজ্ঞপ্তিঃ
🔹আগস্ট/ সেপ্টেম্বর ২০২৫ এর মধ্যে নতুন সার্কুলার প্রকাশের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য এর আগেও পেতে পারেন ইনশা-আল্লাহ।

🔴পরীক্ষার ধরন ও সময়সূচিঃ
🔹 প্রিলিমিনারি ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে।
🔹প্রার্থীদের এখন থেকেই প্রস্তুতি শুরু করার পরামর্শ।

🔴যোগ্যতাঃ
✅আগের মতোই স্নাতক বা সমমানের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।

08/04/2025

🔥🔥প্রাইমারিতে নারী কোটা৬০%,পোষ্য কোটা ২০% বাতিলের খসড়া!!শূন্যপদ ১৮০০০+ ;আগস্ট/সেপ্টেম্বরে নতুন সার্কুলার!!
আলহামদুলিল্লাহ।👇

03/04/2025

সামনে ব্যাংকের পরীক্ষা যেই ফ্যাকাল্টি-ই নেউক না কেনো নিচের পরীক্ষাগুলোর প্রশ্ন ভালো করে সলভ করে ফেলুন।

প্রিলিঃ
01. SO 2023 Preli (’21 Based) [Exam Date: 10-11-2023] ET: BIBM
02. BB AD 2021 Preli [Exam Date: 12-11-2021] ET: FBS, DU
03. BB AD Preli 2023 (Exam Held on 20-10-2023) ET: BIBM
04. BB OG Preli 2019 (Exam Held on 27-12-2019) ET: AF (Arts Faculty), DU
05. BB Officer (Cash) Preli 2023 (Exam Held on 20-10-2023) ET: BIBM
06. BB AD Preli 2018 (Exam Held on 06-07-2018) ET: AF (Arts Faculty), DU
07. BB Officer (General) Preli 2022 (Exam Held on 02-12-2022) [ET: BIBM]
08. BB OG Preli 2018 (Exam Held on 27-04-2018) ET: AF (Arts Faculty), DU
09. Combined Banks Officer (General) Preli 2024 (Exam Held on 08-03-2024) ET: BIBM
10. BB AD Preli 2022 (Exam Held on 28-10-2022) ET: BIBM
11. BB OC Preli 2016 (Exam Held on 08-04-2016) ET: FSS (Faculty of Social Science), DU
12. 7 Banks Officer (Cash) Preli 2024 (Exam Held on 24-05-2024) ET: BIBM
13. 8 Banks SO Preli 2019 (Exam Held on 10-05-2019) ET: FBS/Arts
14. 7 Banks Officer (Cash) Preli 2023 (Exam Held on 02-06-2023) ET: BIBM
15. Senior Officer 2023 Preli (2020 Based) [Exam Held on 20-01-2023] ET: BIBM

রিটেন:
01. 10 Banks SO Written 2023 (’21 Based) [Exam Date: 08.12.23] ET: BIBM
02. BB AD 2021 Written [Exam Date: 12-11-2021] ET: FBS, DU
03. BB AD Written 2023 [Exam Held On: 17.11.23] ET: BIBM
04. BB OG Written 2020 (Exam Held on 24-01-2020) ET: AF (Arts Faculty), DU
05. BB Officer (Cash) Written 2023 [Exam Held on: 18-08-23] ET: BIBM
06. BB AD Written 2018 (Exam Held on 27-07-2018) ET: AF (Arts Faculty), DU
07. BB Officer (General) Written 2022 [Exam Held on: 23-12-2022 ]
08. BB OG Written 2018 (Exam Held on 25-05-2018) ET: AF (Arts Faculty), DU
09. Combined Banks Officer (Gen) Written 2024 [Exam Held on: 19-04-2024 ] ET: BIBM
10. BB AD Written 2017 (Exam Held on 17-02-2017) ET: FSS, DU
11. BB AD Written 2022 [Exam Held on: 18-11-2022] ET: BIBM
12. BB OC Written 2017 (Exam Held on 24-02-2017) ET: FSS, DU
13. 7 Banks Officer (Cash) Written 2024 [Exam Held on: 05-07-2024 ] ET: BIBM
14. 8 Banks SO Written 2019 (Exam Held on 10-05-2019) ET: Arts/FBS
15. 7 Banks Officer (Cash) Written 2023 [Exam Held on: 15-07-2023 ] ET: BIBM
16. Senior Officer 2023 Written (2020 Based) [Exam Held on 24-02-2023] ET: BIBM
//
কালেক্টেড

30/03/2025

এবারের ইদ হোক বেকারত্বের শেষ ইদ।
চাকরি পাওয়ার পর মা বাবা-র মুখে হাসি ফুঁটিয়ে আগামী ইদ যেন হয় সাফল্যে গাঁথা প্রশান্তির ইদ।
সকল মা বাবা-কে "ইদ মুবারক" ❤️❤️

26/03/2025

Eastern Bank PLC এর Trainee Assistant Officer নিয়োগ ডিটেইলস :

কিছুদিন পর পর ই EBL এর সার্কুলার হয়।
কারন হিউজ এমাউন্ট পিপল এখান থেকে এক্সপেরিয়েন্স নিয়ে অন্য ব্যাংকে চলে যায়।

☞কয়েক ধরনের TAO নিয়োগ দিয়ে থাকে EBL:

1. Trainee Relationship Officer.TRO) (Retail & SME Banking Division (পোস্টিং ব্রাঞ্চে হয়।
কাজ: লোন দেওয়ার ক্লায়েন্ট খোজাই মেইন কাজ,ডিপোজিট আনার এবং অ্যাকাউন্টের টার্গেট থাকবে। তবে এই পোস্ট থেকে পার্মানেন্ট হওয়া একটু কঠিন ).

2. Collection Executive -Special Asset Management Department . ( এদের বেশিরভাগ নিয়োগ হয়ে থাকে ঢাকা গুলশান, ZN টাওয়ারে. কিছু কিছু ব্রাঞ্চে একজন বা দুজনের পোস্টিং হয়।

কাজ: ডিফল্ট লোন /ক্রেডিট কার্ড রিকোভার করা। সহজ কথা হল কাস্টমারের কাছ থেকে কিস্তির টাকা আদায় করা ).

3.Cash Area (পোস্টিং হয় ব্রাঞ্চ:
কাজ: ক্যাশ এর কাজ করতে হবে, গ্রাহকের লেনদেনের টাকা রিসিভ করা এবং টাকা প্রদান করাই কাজ। এবং এটিএম এ টাকা লোড এবং আনলোড করতে হয়। তবে অল্প কিছু বিজনেস টার্গেট থাকে, ব্রাঞ্চের সাথে ভালো সম্পর্ক থাকলে খুবই সহজে টার্গেট পূরণ করা যায়। তবে ক্যাশ থেকে এক বছরের মধ্যেই পার্মানেন্ট হওয়া যায়। পার্মানেন্ট হওয়ার পর জেনারেল ব্যাংকিং এ পোস্টিং হয়)

4. Card Acquisition ( পোস্টিং : ঢাকা (SKS Towe, Mohakhali & Chattagram.

কাজ: ক্রেডিট কার্ড দেওয়ার জন্য কাস্টমার খুজে খুজে বের করতে হবে। মোটকথা ক্রেডিট কার্ড সেল করাই হচ্ছে আপনার কাজ)

5. Contact Centre : ( অন্যান্য ব্যাংকএ কল সেন্টারের নামে পরিচিত। পোস্টিং হয় ঢাকা গুলশান, ZN টাওয়ার এ।

কাজ: গ্রাহকের কল রিসিভ করা। গ্রাহক সকল প্রশ্নের উত্তর দেওয়া এবং সমস্যা সমাধান করা।। এটা সম্পূর্ণ ডেস্ক জব। এখানে রোস্টার ডিউটি প্রতিদিন ৮ ঘন্টা করে ডিউটি, নাইট শিফটে মেয়েদের ডিউটি থাকে না। সপ্তাহে দুইদিন করে ছুটি। এখানে অল্প কিছু বিজনেস টার্গেট থাকবে। টার্গেট পূরণ করতে পারলে দুই এক বছর পর পার্মানেন্ট হতে পারবেন। পার্মানেন্ট হওয়ার পর পোস্টিং ব্রাঞ্চে হয়।)

6. Bank Representative (Agent Banking Department)

(বাংলাদেশের যেকোনো এজেন্টে আপনার পোস্টিং হবে।

কাজ: আপনার মূল কাজ হলো এজেন্ট মনিটরিং করা। এজেন্ট স্টাফ কে গাইডলাইন করা। এজেন্টের সকল কাজ আপনি ব্রাঞ্চে নিয়ে ব্রাঞ্চের মাধ্যমে করতে হবে। ব্যাপারটা এরকম হয় ৩ দিন এজেন্টে থাকতে হয় আর ২ দিন ব্রাঞ্চে থাকতে হয়। কারণ এজেন্টের অপারেশনের কোন কাজ করতে পারবেন না, সকল কাজ ব্রাঞ্চে নিয়ে এসে করতে হবে। তবে এই পোস্টে হিউজ পরিমাণ টার্গেট থাকে, খুব কঠিন পরিশ্রম না করলে টার্গেট ফিলাপ করা যায় না।। পার্মানেন্ট হতে দুই তিন বছর লাগতে পারে। পার্মানেন্ট হওয়ার পর আপনার পোস্টিং এজেন্ট ও থাকতে পারে অথবা ব্রাঞ্চে হতে পারে অথবা এজেন্ট ব্যাংকিং এর হেড অফিস আলাউদ্দিন টাওয়ার গুলশানেও হতে পারে)

অন্য ব্যাংকের TAO ( Trainee Assistant Officer) আর Ebl TAO সেইম না। অন্য ব্যাংকের টা পার্মানেন্ট পোস্ট, EBL এর HR কন্ট্রাকচুয়াল পোস্ট। তাই জব পাওয়াটা তুলনামূলক ইজি।

☞সিলেকশন প্রসেসে:

প্রথমে শর্টলিস্টেড হওয়াটাই টাফ। সহজে করতে চায় না। কেউ প্রথম বার এপ্লাই তে হয়, কেউ ২০/২৫ বার এপ্লাই করেও হয় না। কি দেখে শর্টলিস্ট করে এটা ব্যাংকের ইন্টারনাল ব্যাপার। এটার ব্যাপারে বলা যায় না। তারপরও আমার ধারনা থেকে বলি,

*আপনার অবশ্যই বিজনেস ব্যাকগ্রাউন্ড থাকতে হবে অথবা ম্যাথমেটিক্স বা ফাইন্যান্স সাবজেক্ট থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট থাকতে হবে।

*আপনার CGPA 3.00 এর উপরে থাকতে হবে।

*পাবলিক ইউনিভার্সিটি অথবা ভালো মানের প্রাইভেট ইউনিভার্সিটি কে অগ্রাধিকার বেশি দেয় তবে কিছু কিছু পোস্ট এ National University এর স্টুডেন্টদেরকেও শর্টলিস্টেড করে।

* শর্ট লিস্টেড করার ক্ষেত্রে আপনার এক্সপেরিয়েন্স এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে।। যদিও ফ্রেশদের কে ই বেশি নেওয়া হয়।

লিস্টেড হলে ইনিশিয়াল ভাইভা মেসেজ পাবেন।

☞1st viva:
ইবিএল এর ড্রেস হল সাদা শার্ট, ডার্ক প্যান্ট, ব্ল্যাক মুজা। তাই শার্ট, প্যান্ট, টাই সহ পোশাকের ব্যাপারে সচেতন হতে হবে। জুতার কালার এবং বেল্ট এর কালার একই থাকতে হবে।
দুইজন HR এবং ডিপার্টমেন্টের একজন অথবা দুইজন থাকতে পারে ভাইভতে।

1.introduce yourself
2. বাংলাদেশ ব্যাংকের গভর্ণর, ব্যাংকের কাজ, অর্থমন্ত্রী, সচিব কে এসব নিয়েই কোশ্চেন করবে।
3.নিজের সম্পর্কে নিজের ফ্যামিলির সম্পর্কে প্রশ্ন করবে।
4.আপনার ইউনিভার্সিটি এবং সাবজেক্ট রিলেট এর প্রশ্ন করবে।
5.ইবিএল সম্পর্কে ভালো ধারণা নিয়ে যাবেন এবং আপনার যদি পূর্বের কোন এক্সপিরিয়েন্স থাকে ওই জব নিয়ে প্রশ্ন করবে।
6.আপনি যেই পোস্টে ভাইবা দিবেন ওই পোস্টের কাজ সম্পর্কে অবশ্যই জেনে যাবেন ।।
7. আপনার ড্রেস আপ এবং বডি ল্যাঙ্গুয়েজটা ভালো করে ফলো করবে।
8. ভাইভাতে কোন তথ্য মিথ্যা বলবেন না, আপনার সিভিতে যা যা উল্লেখ আছে শুধু তাই বলবেন। সিভিতে উল্লেখ নাই এমন কোন তথ্য বলবেন না, তাহলে ওইটা নিয়ে অনেক প্রশ্ন করবে।

প্রথম ইনিশিয়াল ভাইভা বাংলাতেই হবে।

আপনার ভাইবা ভালো হলে ১০ থেকে ১৫ দিনের মধ্যে রিটেনের জন্য এসএমএস পাবেন।

☞2 Written :
1.আপনি যদি অন্যান্য ব্যাংকের প্রিপারেশন নেন তাইলে mcq গুলাকে একেবারে ইজি মনে হবে। সব Mcq পারবেন। ২৫ টা mcq থাকবে।
2. সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন থাকবে।
3.৫ টা abbreviation থাকবে। যেমন WWW, LC, ATM,RTDM এই টাইপের।
4. দুইটা টা ফোকাস রাইটিং থাকবে ১০ মার্কের । একটা থাকবে ইংরেজিতে এবং একটা থাকবে বাংলাতে যেমন:
Tourism in Bangladesh, Banking as a career, পদ্মা সেতু, বাংলাদেশের উন্নয়ন, ব্যাংকিং এর হিস্টরি এই টাইপের দুইটা ফোকাস রাইটিং থাকবে।
5. জেনারেল গণিত থেকে কয়েকটা সাধারণ এমসিকিউ থাকবে।
6. বেসিক ইংলিশ গ্রামার থেকে কয়েকটা MCQ থাকবে।

বিশেষ দ্রষ্টব্য: প্রশ্ন অবশ্যই ইংলিশ ভার্সনা হবে

আপনার Written যদি ভাল হয় তাহলে ফাইনাল ভাইবার জন্য এসএমএস পাবেন।

☞ফাইনাল ভাইভা: এখানে হায়ার অথোরিটির কেউ থাকবে। ডিপার্টমেন্টের দু'একজন প্রধান থাকবে। জাস্ট আপনার কনফিডেন্স চেক করবে + বুঝবে আপনি জব পেলে কন্টিনিউ করে যাবেন কিনা। জবটা আপনার কতটুকু দরকার তারা সেটা চেক করবেন।

*একটা এক্সপিরেন্স শেয়ার করি, একজনকে জিজ্ঞেস করছিল আপনার বাবা কি করে, সে উত্তর দিল আমার বাবা একজন বিজনেসম্যান। কিন্তু সিভিতে লেখা ছিল তার বাবা চাকরিজীবী। যখন তারা দেখল সিভিতে একরকম আর আপনি বলেন আরেক রকম, তখন তারা এটাকে নেগেটিভ ভাবে নেয়।। তখন তাকে এটা নিয়ে অনেক প্রশ্ন করলো।। তখন সে উত্তর দিল স্যার আমার বাবা চাকরির পাশাপাশি ব্যবসা করে, এজন্য আমি ভুলে দুই জায়গায় দুইটা বলে ফেলছি। সুতরাং সাবধান কোন ইনফরমেশন ভুল বলবেন না।

☞ফাইনাল ভাইবা ভালো হলে অফার লেটার আনার জন্য এসএমএস দিবে।
তারপর আপনার মেডিকেল চেকআপ করতে হবে, মেডিকলে আপনার সিরিয়াস কিছু ধরা পড়লে আপনি সেখান থেকে বাদ যাবেন।। এছাড়াও পুলিশ ভেরিফিকেশন হবে।।

☞সবকিছু ঠিকঠাক থাকলে জয়েনিং এর জন্য এসএমএস দিবে। তবে জয়নিং এর সময় অবশ্যই আপনার অরজিনাল ভোটার আইডি কার্ড এবং সকল অরজিনাল সার্টিফিকেট দেখবে। তারা ভেরিফাই করে সাথে সাথে আপনেক দিয়ে দিবে। আপনার যদি পূর্বের কোন এক্সপেরিয়েন্স থাকে তাহলে অবশ্যই স্যালারি সার্টিফিকেট এবং ক্লিয়ারেন্স নিয়ে যাবেন।। কোন সার্টিফিকেট যদি অরিজিনাল না থাকে তাহলে তাদের কাছ থেকে সময় নিয়ে নিবেন।

☞জয়েনিং এর দিন থেকে সেলারি শুরু হবে। জুন ২০২৪ থেকে সকল পোস্টের এখন স্যালারি ৩১ হাজার টাকা।

☞জয়েনিং এর কিছুদিন পর পাঁচদিনের একটি ফাউন্ডেশন ট্রেনিং হয়. ট্রেনিং ঢাকা হেড অফিস এ হবে এবং সার্টিফিকেট দিবে

**** পার্মানেন্ট হতে মিনিমাম ৩/৪ বছর লাগতে পারে আবার ১০ বছরে নাও হতে পারেন। এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার উপর।

☞পার্মানেন্ট হওয়ার জন্য আপনার বিজনেস টার্গেট অবশ্যই ১০০% এর উপরে করতে হবে.

☞বছরের দুইবার ই লার্নিং পরীক্ষা হয়, সেই পরীক্ষায় মিনিমাম পঞ্চাশের মধ্যে ৪৫ পেতে হবে.

☞বছরে দুইবার রেটিং হয় আপনার রেটিং মিনিমাম এক থেকে তিন এর ভিতরে হতে হবে।

☞সবকিছু ঠিক থাকলে প্রথম আপনার রিটেন পরীক্ষা হবে ঢাকাতে.

☞রিটেন পরীক্ষায় পাস করলে প্রথমে HR ভাইবা হবে. HR ভাইভাতে পাশ করলে তারপর MD ভাইবা হবে। সকল কিছুতে উত্তীর্ণ হলে আপনি পার্মানেন্ট হবেন।

☞প্রথম বছর পার্মানেন্ট হতে পারলে আপনাকে জুনিয়র অফিসার অফার করা হবে। এক বছরের বেশি সময় লাগলে আপনাকে এসিস্ট্যান্ট অফিসার দেওয়া হবে।

**লাস্ট কথা: জব ছাড়া খুভ ই ইজি। joining এর সময় কোন বন্ড নাই। তাই এক মাসের বেসিক সেলারি জমা দিয়ে ইন্সট্যান্ট জব ছাড়তে পারবেন।। নাহলে ১ মাস আগে রিজাইনের কথা জানালে কোন টাকা জরিমানা দেওয়া লাগবেনা।

☞এই পোস্টের মাধ্যমে আপনার বিন্দু পরিমাণ উপকার হলে আমার কষ্ট সফল হবে. আশা করি এতো সুন্দর ভাবে আপনি আর কোথাও পাবেন না।

24/03/2025

✍মেগা নিয়োগ বিজ্ঞপ্তি
✍️পদ সংখ্যা ১৩৩০
✍️পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)
✍️আবেদন শুরুঃ ২৫ মার্চ ২০২৫
✍️আবেদনের শেষ তারিখঃ ১৪ এপ্রিল ২০২৫

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Dhaka