14/06/2026
স্বপ্ন থেকে সাফল্যের পথে আরেক ধাপ!
অসাধারণ এক অর্জনে উজ্জ্বল হলো Noubahini College Dhaka এবং NAVIANS SCIENCE CLUB!
"Startup, Science Project and Innovation Idea Showcasing Program 2026"-এ আমাদের ৩ জন মেধাবী ও পরিশ্রমী সদস্য "জেলা পর্যায়ে" বিজয় অর্জন করে "জাতীয় পর্যায়" নিজেদের স্থান নিশ্চিত করেছে।
তাদের উদ্ভাবনী চিন্তা, নিরলস পরিশ্রম এবং আত্মবিশ্বাস আজ আমাদের সবার জন্য অনুপ্রেরণা।
বিশেষভাবে ধন্যবাদ আমাদের সবার শ্রদ্ধেয় অভিভাবক, NAVIANS SCIENCE CLUB-এর সম্মানিত Moderator, Md. Kamal Hossain Sir-কে। তাঁর সঠিক দিকনির্দেশনা, প্রজ্ঞা এবং নিরলস উৎসাহ আমাদের প্রতিটি পদক্ষেপে অনুপ্রেরণা জুগিয়েছে,
একইসঙ্গে আন্তরিক কৃতজ্ঞতা আমাদের প্রিয় Ma'am, Mst. Rafia Rownok-কে, যাঁর সহযোগিতা, উৎসাহ এবং বিশ্বাস আমাদের এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছে।
আন্তরিক অভিনন্দন আমাদের তিন গর্বিত প্রতিনিধিকে! তোমাদের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো NAVIANS SCIENCE CLUB এবং Noubahini College Dhaka পরিবারের গর্ব।
এগিয়ে যাও, স্বপ্ন দেখো, উদ্ভাবন করো, আর জাতীয় মঞ্চে আমাদের প্রতিনিধিত্ব করো!
13/06/2026
আজকের একটি উদ্ভাবনী ধারণাই হতে পারে আগামী দিনের বিপ্লব!
"Startup, Science Project and Innovation Idea Showcasing Program 2026" ছিল তরুণ উদ্ভাবক, বিজ্ঞানমনস্ক শিক্ষার্থী এবং ভবিষ্যৎ উদ্যোক্তাদের সৃজনশীল চিন্তার এক অনন্য মিলনমেলা। এই আয়োজনের মাধ্যমে নতুন নতুন ধারণা, গবেষণা ও উদ্ভাবনী প্রকল্প তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আমাদের তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের পথে আরও একধাপ এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত অতিথিবৃন্দ—
🔹 ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোঃ শফিকুল ইসলাম খান
🔹 অধ্যক্ষ মোঃ ইসমাইল মজুমদার (এসএন এনপিপি বিএন)
🔹 মোছা.জোহুরা খাতুন( শিক্ষা অফিসার , কাফরুল থানা )
🌟 বিশেষ কৃতজ্ঞতা ও অভিনন্দন NAVIANS SCIENCE CLUB-কে, যাদের আন্তরিক প্রচেষ্টা, নিষ্ঠা ও সক্রিয় অংশগ্রহণ এই আয়োজনকে আরও সফল ও প্রাণবন্ত করে তুলেছে।
Innovation Today, Leadership Tomorrow!
13/06/2026
বিজয়ের গল্প: জেলা পর্যায়ের পথে ‘ন্যাভিয়ান্স সায়েন্স ক্লাব’! 🏆
গর্বের এবং আনন্দের একটি মুহূর্ত! "মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর" কর্তৃক আয়োজিত, কাফরুল থানা ঢাকা'য় “Startup, Science Project and Innovation Idea Showcasing Program.” অনুষ্ঠান ১ম স্থান (Winner) অর্জন করেছে আমাদের প্রিয় ন্যাভিয়ান্স সায়েন্স ক্লাব (Navians Science Club)। 🥇✨
নৌবাহিনী কলেজ ঢাকার দুইটি টিম যথাক্রমে প্রথম ও তৃতীয় হয়েছে!
ক্লাবের ৩ জন লড়াকু ও মেধাবী সদস্য নিজেদের সেরাটা উজার করে দিয়ে এই গৌরবময় অর্জন আমাদের উপহার দিয়েছে। তোমাদের এই কঠোর পরিশ্রম আর মেধার জয়জয়কার আজ আমাদের সবাইকে গর্বিত করেছে!
এই স্মরণীয় প্রতিযোগিতায় উপস্থিত থেকে আমাদের অনুপ্রাণিত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ শফিকুল ইসলাম খান এবং আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল ইসমাঈল মজুমদার (ক্যাপ্টেন, এসএন, এনপিপি, বিএন)। তাঁদের উপস্থিতি আমাদের ক্লাবের সদস্যদের আরও বড় স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে।
থানা পর্যায়ের এই দুর্দান্ত সফলতার পর আমাদের পরবর্তী লক্ষ্য এখন জেলা পর্যায় (District Phase)! সরাসরি জেলা পর্যায়ে লড়াই করার জন্য আমাদের চ্যাম্পিয়নরা সম্পূর্ণ প্রস্তুত।
সবাই আমাদের স্কোয়াডের জন্য দোয়া ও ভালোবাসা রাখবেন, যেন জেলা পর্যায় থেকেও আমরা এমন বড় জয় ছিনিয়ে আনতে পারি!
04/06/2026
বাংলাদেশের শিক্ষার্থীরা এবার সরাসরি বিশ্বের সবচেয়ে বড় কণা পদার্থবিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান CERN-এর মঞ্চে। আন্তর্জাতিক Beamline for Schools 2026 প্রতিযোগিতায় বাংলাদেশের দল POLARIS বিশ্বের সেরা ৫টি বিজয়ী দলের একটি হয়েছে।
রেকর্ড ৮৯ দেশের ৭১২টি দলের মধ্যে নির্বাচিত হওয়া এই দলটিতে রয়েছে নোয়াখালী, ঢাকা ও রংপুরের কলেজ শিক্ষার্থীরা। তারা এমন একটি গবেষণা প্রস্তাব জমা দেয় যা CERN-এর বিজ্ঞানীদেরও মুগ্ধ করেছে।
এখন তারা জার্মানির University of Bonn-এর ELSA particle accelerator-এ বাস্তব ফিজিক্স এক্সপেরিমেন্ট পরিচালনার সুযোগ পাবে। সাধারণত এ ধরনের accelerator গবেষণা বিশ্ববিদ্যালয়ের গবেষক বা বিজ্ঞানীরাই করেন।
এই অর্জন শুধু একটি পুরস্কার নয়—এটি প্রমাণ করে বাংলাদেশি শিক্ষার্থীরাও আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণায় প্রতিযোগিতা করার সক্ষমতা রাখে। CERN-এর মতো প্রতিষ্ঠানে বাংলাদেশের নাম উঠে আসা ভবিষ্যৎ বিজ্ঞানচর্চার জন্য বড় অনুপ্রেরণা হিসেবেই দেখা হচ্ছে।
03/06/2026
আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় ও প্রিয় কামাল হোসেন স্যার শুধু একজন শিক্ষক নন, তিনি NAVIANS’ SCIENCE CLUB পরিবারের প্রাণ, আমাদের অভিভাবক, আমাদের সাহস এবং অনুপ্রেরণার সবচেয়ে বড় জায়গা।
NATIONAL SCIENCE FAIR AND CO-CURRICULAR COMPETITION 2026 সফলভাবে সম্পন্ন হওয়ার পেছনে যদি একজন মানুষের নাম সবচেয়ে বেশি শ্রদ্ধার সাথে বলতে হয়, তাহলে তিনি আমাদের প্রিয় কামাল স্যার। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি মুহূর্তে স্যার আমাদের পাশে ছিলেন ছায়ার মতো। আমরা কখনো ক্লান্ত হয়ে পড়লে স্যার সাহস দিয়েছেন, ভুল করলে শিখিয়েছেন, ভেঙে পড়লে আবার উঠে দাঁড়াতে শিখিয়েছেন। সত্যি বলতে, শুধুমাত্র স্যার ছিলেন বলেই আমরা এত বড় একটি Science Fest আয়োজন করার সাহস পেয়েছি এবং সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।
স্যার শুধু কাজের নির্দেশ দেননি, আমাদের সাথে একদম নিজের সন্তানের মতো মিশে কাজ করেছেন। মাঝে মাঝে হয়তো রাগ করেছেন, বকা দিয়েছেন, কিন্তু সবটাই ছিল আমাদের ভালোর জন্য, আমাদের আরও ভালো কিছু শেখানোর জন্য।
ধন্যবাদ স্যারকে। আল্লাহ তাআলা স্যারকে দীর্ঘায়ু এবং সুস্থতা দান করুক।
27/05/2026
Eid Mubarak from NAVIANS’ SCIENCE CLUB
On this beautiful occasion of Eid, we wish you and your loved ones endless happiness, peace and countless blessings.
May this Eid bring joy to every heart, strengthen the bonds of love and fill our lives with hope, kindness and beautiful memories. As we celebrate this special moment, we remember all the wonderful people who have been a part of our journey, supported us and inspired us throughout every step.
Eid is not only a celebration it is a reminder of togetherness, gratitude and spreading happiness to everyone around us.
From the entire family of NAVIANS’ SCIENCE CLUB, wishing everyone a joyful, peaceful and blessed Eid-ul-Adha.
Eid Mubarak!