Campus News

Campus News

Share

বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সকল আপডেট সবার আগে জানতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।

22/05/2026

আবারও থানার ভিতরে নাসীরুদ্দীন পাটওয়ারী উপর ছাত্রদলের হামলা

19/05/2026

শ্রেণীকক্ষে অশ্লীলতার অভিযোগে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করলো জবি প্রশাসন
#জবি #শিক্ষার্থী #অশ্লীলতা

17/05/2026

মসজিদে জুমার খুতবায় হুজুর'রা পজিটিভ কোন বয়ান করেনা, রবীন্দ্রনাথ ঠাকুরের বদনাম করে - হুমায়ুন আহমেদের স্ত্রী 'শাওন'

Photos from Campus News's post 13/05/2026

ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ অনুষ্ঠানে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি, নূরুল ইসলাম বুলবুল এমপি সহ অনেকেই উপস্থিত।

10/05/2026

ইডেন মহিলা কলেজে নিউজ সংগ্রহে সাংবাদিকদের অভিনব টেকনিক 😃

10/05/2026

(১) কারিনা কায়সারের লিভার বিকল হওয়া নিয়ে এক ডাক্তার ছেলের ভিডিও দেখলাম।

ছেলেটি বলছে, ❝হেপাটাইটিস A এবং E তো মানুষের পায়খানার জীবাণু। যা দূষিত খাবার বা দূষিত পানির মাধ্যমে শরীরে ঢুঁকে। কারিনা কায়সারের মতো এলিট শ্রেণীর মানুষের শরীরে সেই জীবাণু কীভাবে প্রবেশ করলো?❞

ঠিক ১ মাস আগে কারিনা কায়সারের ফুচকা স্ট্রিটফুড খাওয়ার ভিডিও জুড়ে দিয়ে ডাক্তার ছেলেটি বললো, ❝এই সমস্ত স্ট্রিটফুডের মাধ্যমেই হেপাটাইটিস A এবং E মতো প্রাণঘাতী লিভার বিকল হওয়া ভাইরাস প্রবেশ করে। এটিই হয়তো হয়েছে।❞

(২) ঢাকা শহরে প্রতিটি বাসার পানির লাইন মূলত ড্রেনের ভেতর দিয়ে লম্বা পাইপ দিয়ে আসে। আর এই ড্রেনে পুরো শহরের মানুষের পায়খানা বা মলমূত্রের জীবাণুর কিলবিল করে।

ড্রেনের জীবাণু পানির পাইপের ফুটো দিয়ে হোক বা যেকোনভাবেই...এই লাইনের পানি সরাসরি খাওয়া ঝুঁকিপূর্ণ। পানি ফুটিয়ে বা ফিল্টারিং করে খেতে হয়।

আমি যতজন ফুচকা/ভেলপুরি বিক্রেতাকে জিজ্ঞেস করেছি, মামা! টকের পানিটা কী ফুটানো। এদের জবাবটা কী ছিলো শুনেন -

❝আরেহ মামা! একদম পরিষ্কার লাইনের পানি। আমার পরিবারও খায়।❞

❝মামা। ফুটন্ত পানি দিয়ে যদি টক বানাই। তাহলে বেশীক্ষণ থাকে না। নষ্ট হয়ে যায়। সেজন্য কাঁচা পানি দিয়ে টক বানাই।❞

❝১০-১৫ টা পরিবার মিলে দুই চুলা ব্যবহার করি। পানি ফুটানোর টাইম কই?❞

❝মাসে কত গ্যালোন পানি লাগবো বুঝতাছেন? কয়টা সিলিন্ডার লাগবো?❞

(৩) তো এই হচ্ছে আমাদের শখের ফুচকাওয়ালা মামাদের কাছে নিজের এবং তাঁর কাস্টমারদের জীবনের মূল্য। পানি ফুটাবে। সেটা করার সময় তাদের নেই।

আমরা জানি এদের অধিকাংশই ঢাকা শহরে বস্তিতে বাস করে। একসাথে ২০-৩০ পরিবার। এদের স্যানিটেশন, পানি ব্যবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

টয়লেটের এক বদনা ব্যবহার করে শতাধিক মানুষ। এরা পায়খানা করেও সাবান দিয়ে হাত ধোঁয়া প্রয়োজন মনে করে না।

দুষিত হাত ও পানি দিয়ে ময়দা গুলিয়ে ফুকচা/ভেলপুরি বানায়। কাঁচা পানি দিয়ে বানায় টক।

প্রতিটি স্কুল কলেজের বাইরে ফুচকা-ভেলপুরি, শরবত ওয়ালাদের সরব উপস্থিতি। আর সেই খাবার আমরা, আমাদের সন্তানেরা মজা করে খাই।

বিদেশ থেকে কোন মেহমান এলেই আমরা ভ্লগারেরা ধরে নিয়ে যাই ভেলপুরি, ফুচকা টেস্ট করাতে। তাদেরকে বলি, এগুলোই বাংলাদেশের বেস্ট স্ট্রিট ফুড! প্যাথেটিক!

(৪) সদা হাস্যোজ্জল কারিনা কায়সার। এই মানুষটি আজ লাইফসাপোর্টে। মাত্র কয়েকদিনে কী থেকে কী হয়ে গেলো! দোয়া করি উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন।

তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে হবে। যার জন্য তার পরিবার সবার কাছে সহায়তা চেয়েছে। আমরা সবাই কারিনা আর তাঁর পরিবারের পাশে দাঁড়াই। সাহায্য পাঠানোর ঠিকানা পেলে এই পোস্টে এড করে দিবো।

আসুন। স্ট্রিট ফুড নিজে এবং সন্তানদেরকে খাওয়ানোর ব্যাপারে আমরা সচেতন হই। এমনিতেই ভেজাল আর রাসয়ানিক খাবারের তাণ্ডবে আমরা ধুঁকে ধুঁকে বেঁচে আছি।

- অন্তর মাশঊদ

09/05/2026

ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে মধ্যরাতে মিছিল করছে ইডেন মহিলা কলেজের মেয়েরা। উক্ত ক্যাম্পাসে রাজনীতি বন্ধের দাবিকে কিভাবে দেখছেন আপনারা??

08/05/2026

আজ আমার বিয়ে।

আমার বিয়েতে যার সবচেয়ে বেশি আনন্দ করার কথা ছিলো, যার এই দিনটাতে সবচেয়ে বেশি দ্বায়িত্ব পালন করার কথা ছিলো, সেই আমার একমাত্র ভাই কবরে শুয়ে আছে।

ওরে ছাড়া আমাদের জীবনের ভালো দিনগুলো কাটাতে হচ্ছে, কোনোমতে আরকি।

আরশের মালিকের কাছে আমার ভাই এর হত্যার বিচারের ভার টা তুলে দিলাম।

আমার এবং আমার ভাই শহিদ মাহামুদুর রহমান সৈকত এর জন্য সবাই দোয়া করবেন।

সাবরিনা আফরোজ
নিহত শহীদের বোন

06/05/2026

কেয়ামতের আগ পর্যন্ত তিতুমীর কলেজে রাজনীতি থাকবে- ছাত্রদল নৈত্রী

06/05/2026

এনসিপির এই নারীদের ভালোমতো চিনে রাখুন!!

হলফ করে বলতে পারি, আগামীর বাংলাদেশে নারী নেতৃত্বের অন্যতম লিডিং ফেইস হবেন ওনারা।

এখানে যাদের দেখতে পাচ্ছেন প্রায় প্রত্যেকেই যে যার প্রফেশনে নিজেদের কর্মজীবন নিয়ে ব্যস্ত।কেউ ডক্তার,কেউ অ্যাডভোকেট।তবে তাদের আরেকটা পরিচয় হলো তারা এনসিপির নেতৃবৃন্দ।

তাদের মধ্যে অলরেডি নুসরাত তাবাসসুম ও ডা. মাহমুদা মিতু আপুরা সংসদে পৌছে গেছে।বাকি যাদের দেখছেন তারাও আগামীতে সংসদে যাওয়ার অন্যতম দাবিদার।যা তারা নিজের যোগ্যতায় অর্জন করবে।

আমি আগেও বেশ কয়েকটা যায়গায় বলেছি,এনসিপির নারী নেতৃত্ব অন্য যেকোন দলের নারী নেতৃত্বের চেয়ে যথেষ্ট এগিয়ে আছে।এর অন্যতম কারন হলো তাদের রাজনৈতিক ও ব্যাক্তিগত শিক্ষাগত যোগ্যতার,ম্যাচুরিটির বহিঃপ্রকাশ।

উদাহরণস্বরুপ মঞ্জীলা আপু,হোমায়রা নূর আপুদের টক-শো গুলো দেখলে বুঝতে পারবেন এনসিপির নারীরা কি পরিমাণ রাজনৈতিক ম্যাচুরড পান্ডিত্য ধারন করে।

এখানে এই ছবিতে এনসিপির সকল নারীরা উপস্থিত নেই।এর বাইরেও আছেন মনীরা শারমিন আপু,সামান্থা শারমিন আপু সহ আরো বেশ কয়েকজন।যাদের নেতৃত্বের তারিফ না করলেই নয়।

এনসিপি নারী নেতৃত্ব নিয়ে আমরা দারুন আশাবাদী।ভবিষ্যতে ওনারা বাংলাদেশের লিডিং পর্যায়ে থাকবেন ইনশাআল্লাহ।

মেহেদী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Wari
Dhaka
1210