An-Nahda Model Madrasah

An-Nahda Model Madrasah

Share

To Lead The World Prevail in Peace
ইসলামী ও সাধারণ শিক্ষার অপূর্ব সমন্বয়

Photos from An-Nahda Model Madrasah's post 15/06/2026

শিক্ষকদের মাসিক "কুরআন স্টাডি ক্লাস" অনুষ্ঠিত

আন-নাহদা ফাউন্ডেশনের উদ্যোগে দু'টি শাখার শিক্ষকদের নিয়ে "কুরআন স্টাডি ক্লাস" অনুষ্ঠিত হয়। ক্লাসটি পরিচালনা করেন আন-নাহদা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শায়খ রফিকুল ইসলাম মিয়াজী।

এ মাসের আলোচ্য বিষয় ছিল সূরা আল-বাকারার শেষ দুই আয়াত (২৮৫-২৮৬)। আলোচনায় ঈমানের মৌলিক বিষয়সমূহ, আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ, দায়িত্ব ও জবাবদিহিতা, দোয়া এবং আল্লাহর রহমতের গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরা হয়। পাশাপাশি শিক্ষকতার দায়িত্ব পালনে এসব আয়াতের বাস্তব প্রয়োগ সম্পর্কেও মূল্যবান দিকনির্দেশনা প্রদান করা হয়।

এতে উপস্থিত ছিলেন আন-নাহদা ফাউন্ডেশনের এডমিন অফিসার মাওলানা কামরুজ্জামান মুজাহিদ, বালক শাখার প্রিন্সিপাল মাওলানা রায়হান উদ্দিন মাসউদ, হিফয শাখার প্রিন্সিপাল মাওলানা শাহাদাত হোসাইনসহ উভয় শাখার সম্মানিত শিক্ষকবৃন্দ।

আল্লাহ তাআলা এই কুরআনি মজলিসকে কবুল করুন এবং এর শিক্ষাকে আমাদের ব্যক্তি, পরিবার ও প্রাতিষ্ঠানিক জীবনে বাস্তবায়নের তাওফীক দান করুন। আমীন।

27/05/2026

ঈদ মোবারক 🌙

24/05/2026
Photos from An-Nahda Model Madrasah's post 23/05/2026

শিশু রামিসা হত্যার প্রতিবাদে আন-নাহদা মডেল মাদরাসা বালিকা শাখার মানববন্ধন

শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা, অব্যাহত নারী নির্যাতন, ধর্ষণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

অদ্য ২৩ মে, শনিবার আন-নাহদা মডেল মাদরাসা, বালিকা শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও দায়িত্বশীলগণ অংশগ্রহণ করেন।

বালিকা শাখার প্রিন্সিপাল মাওলানা রুহুল আমিন-এর তত্ত্বাবধানে আয়োজিত এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন-নাহদা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শায়খ রফিকুল ইসলাম মিয়াজী।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের এডমিন অফিসার কামরুজ্জামান মুজাহিদ, আন-নাহদা মডেল মাদরাসা বালক শাখার প্রিন্সিপাল মোঃ রায়হান উদ্দিন মাসউদ এবং হিফয শাখার প্রিন্সিপাল মাওলানা শাহাদাত হোসাইন।

মানববন্ধনে বক্তারা শিশু ও নারী নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা ও ন্যায়বিচারের আহ্বান জানায়।



An-Nahda Model Madrasah, Girls Campus

22/05/2026

ফিলিস্তিনের মজলুম মানুষের আর্তনাদ নিয়ে আন-নাহদা মডেল মাদরাসা বালক শাখার শিক্ষার্থীদের হৃদয়গ্রাহী পরিবেশনা।
ধন্যবাদ বালক শাখার দায়িত্বশীল, শিক্ষক ও শিক্ষার্থীদের।
An-Nahda Model Madrasah, Boys Campus

22/05/2026

আগামীকাল ২৩ মে শনিবার আন-নাহদা মডেল মাদরাসা বালিকা শাখার উদ্যোগে রামিসা হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

Photos from An-Nahda Model Madrasah's post 21/05/2026

An-Nahda Model Madrasah, Ashkona Campus
এর হিফযুল কুরআন বিভাগের সবক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের সবক প্রদান করেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ ও ক্বারী শায়খ জহিরুল ইসলাম (হাফি.)।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আন-নাহদা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শায়খ রফিকুল ইসলাম মিয়াজী, সেক্রেটারি শায়খ মুস্তাফিজুর রহমান, মাদ্রাসার সেন্ট্রাল প্রিন্সিপাল শায়খ নুরুল ইসলাম সিরাজী, সাবেক জয়েন্ট সেক্রেটারি পদমর্যাদার ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব তাজুল ইসলাম কবীর।

অনুষ্ঠানে ৫৫ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান করা হয়। মাদ্রাসার অন্যান্য দায়িত্বশীল, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

20/05/2026

আন-নাহদা মডেল মাদরাসা বালিকা শাখায় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত।

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে আন-নাহদা মডেল মাদরাসা বালিকা শাখায় অদ্য ২০ মে এক বর্ণাঢ্য বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

মাদরাসার বালিকা শাখার প্রিন্সিপাল মাওলানা রুহুল আমিন-এর তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন-নাহদা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শায়খ রফিকুল ইসলাম মিয়াজী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সেক্রেটারি শায়খ মোস্তাফিজুর রহমান, ফাউন্ডেশনের এডমিন অফিসার কামরুজ্জামান মুজাহিদ, আন-নাহদা মডেল মাদরাসা বালক শাখার প্রিন্সিপাল মোঃ রায়হান উদ্দিন মাসউদ এবং হিফয শাখার প্রিন্সিপাল মাওলানা শাহাদাত হোসাইন। এছাড়াও বালিকা শাখার দায়িত্বশীল, দায়িত্বশীলা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ফিতা কেটে বিজ্ঞান মেলার উদ্বোধন ঘোষণা করেন এবং বিভিন্ন স্টল ও শিক্ষার্থীদের প্রজেক্ট পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, উপস্থাপনা ও বৈজ্ঞানিক কৌতূহলের প্রশংসা করেন। তিনি বলেন, বর্তমান যুগে দ্বীনি শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আরও এগিয়ে আসতে হবে।

মেলায় শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক বিভিন্ন মডেল, প্রযুক্তিনির্ভর প্রজেক্ট ও পরিবেশবান্ধব উদ্ভাবনী উপস্থাপনা প্রদর্শন করে। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ বিজ্ঞান মেলা সকল শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য উন্মুক্ত ছিল। মেলায় দর্শনার্থীদের উৎসবমুখর উপস্থিতি লক্ষ্য করা যায়।

Photos from An-Nahda Model Madrasah's post 14/05/2026

শিক্ষকদের নিয়ে মাসিক "কুরআন স্টাডি ক্লাস" পরিচালনা করেন আন-নাহদা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শায়খ রফিকুল ইসলাম মিয়াজী। এতে উপস্থিত ছিলেন বালক ও হিফয শাখার সম্মানিত প্রিন্সিপালদ্বয় যথাক্রমে মাওলানা রায়হান উদ্দিন মাসউদ ও মাওলানা শাহাদাত হোসাইন-সহ উভয় শাখার শিক্ষকবৃন্দ।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


School Road, Gawair, Dakkhin Khan
Dhaka
1230

Opening Hours

Monday 08:00 - 20:00
Tuesday 08:00 - 20:00
Wednesday 08:00 - 20:00
Thursday 08:00 - 20:00
Saturday 08:00 - 20:00
Sunday 08:00 - 20:00