14/06/2026
With Mosa Masuda Khatun – I just got recognized as one of their top fans! 🎉
Nursing Research Hub is an effective online learning platform for promoting nursing research amongst students.
Our aim is to serve nursing students in Bangladesh to develop their basics and software skills in the areas of scientific research.
14/06/2026
With Mosa Masuda Khatun – I just got recognized as one of their top fans! 🎉
Literature vs Literature Review: নার্সিং রিসার্চের সবচেয়ে বড় ‘কনফিউশন’ দূর করুন ! 📚✨
Literature কী?
Literature = বিশাল ডেটার সমুদ্রটাই হলো Literature, কাঁচামাল (রান্নার সমস্ত কাঁচা উপাদান বা Ingredients!")
Literature Review কী?
Literature Review = রান্না করা বিরিয়ানি!
"আর এই শতশত আর্টিকেল পড়ে, কোনটা ভালো কোনটা খারাপ তা বেছে নিয়ে, যখন আপনি এদের মধ্যে তুলনা করে নিজের ভাষায় একটা সামারি দাঁড় করালেন—সেটাই হলো Literature Review। মানে, কাঁচা উপাদান দিয়ে রান্না করা চমৎকার এক প্লেট বিরিয়ানি!" 💾
👇👇👇
11/06/2026
🚀 AI দিয়ে Literature Review? ঘণ্টার কাজ করুন মিনিটে! 📚✨
রিসার্চ বা থিসিসের সবচেয়ে কঠিন ধাপ হলো Literature Review (LR) করা। শত শত পেপার পড়া এবং সামারি করার এই দীর্ঘ প্রক্রিয়াকে সহজ করতে চলে এসেছে আধুনিক AI টুলস।
গবেষণাকে গতিশীল করতে সেরা ৪টি জাদুকরী AI টুলের কার্যকারিতা নিয়ে তৈরি করা হয়েছে আজকের এই বিশেষ স্লাইড ক্যারোজেল।
ডিটেইলস জানতে স্লাইডগুলো সোয়াইপ করে দেখে নিন! ➡️
🔍 ১. Consensus (একাডেমিক AI সার্চ ইঞ্জিন)
📊 ২. Elicit (স্মার্ট সামারি টেবিল মেকার)
📖 ৩. SciSpace (পিডিএফ রিডিং অ্যাসিস্ট্যান্ট)
🗺️ ৪. Connected Papers (ভিজ্যুয়াল রেফারেন্স ম্যাপ)
⚠️ মনে রাখবেন: AI আপনাকে তথ্য খুঁজতে সাহায্য করবে, কিন্তু আপনার হয়ে পুরো LR লিখে দেবে না। প্লেজিয়ারিজম এড়াতে নিজের ভাষায় লিখুন এবং সঠিক সাইটেশন দিন।
📌 টুলগুলোর লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া রইলো, সময় করে দেখে নিতে পারেন।
🚀 পোস্টটি এখনই আপনার টাইমলাইনে Share করে রাখতে পারেন, পরবর্তীতে নিজের Research Protocol বা মেথডোলজি লেখার সময় দারুণ কাজে দেবে। আপনার গবেষক বন্ধুদেরও কমেন্টে Tag করে শর্টকাটগুলো জানিয়ে দিন! ✨
09/06/2026
২. Reading Rules of Literature Review:
Research Paper পড়ার বৈজ্ঞানিক নিয়ম : গবেষকরা পেপার পড়েন "Three-Pass Approach" বা তিন-ধাপের নিয়মে।
চলুন জেনে নেই, কীভাবে এই তিন ধাপে একটি পেপার পড়া যায় 👇
একটি ৮০-৯০ পেজের থিসিস বা ১৫ পেজের জার্নাল আর্টিকেল প্রথম থেকে শেষ পর্যন্ত রিডিং পড়া মানে সময় নষ্ট করা। গবেষকরা পেপার পড়েন "Three-Pass Approach" বা তিন-ধাপের নিয়মে।
প্রথম ধাপ: Structural Skimming (৫-১০ মিনিট)
উদ্দেশ্য: পেপারটি আপনার কাজের জন্য আদৌ দরকারি কি না তা যাচাই করা।
• কী করবেন: প্রথমে Title এবং Abstract (সারসংক্ষেপ) পড়ুন। এরপর সরাসরি পেপারের একদম নিচে গিয়ে Conclusion (উপসংহার) দেখে নিন।
• বাস্তব উদাহরণ: আপনি একটি পেপার পেলেন যার টাইটেল: "Stressors among student nurses in classroom settings". আপনি Abstract পড়ে দেখলেন এটি ক্লাসরুমের স্ট্রেস নিয়ে কাজ করেছে, কিন্তু আপনার দরকার ক্লিনিক্যাল প্র্যাকটিসের স্ট্রেস। ব্যস! পুরো পেপার না পড়েই আপনি এটা বাদ (Exclude) দিয়ে দিলেন।
দ্বিতীয় ধাপ: Critical Reading (২০-৩০ মিনিট)
উদ্দেশ্য: পেপারের মূল গল্প এবং যুক্তিটি বোঝা।
• কী করবেন: এবার Introduction-এর শেষ প্যারাগ্রাফটি পড়ুন (এখানে গবেষণার উদ্দেশ্য বা Objective লেখা থাকে)। এরপর চলে যান Results সেকশনে—সেখানের টেবিল (Tables) এবং গ্রাফগুলো (Figures) মনোযোগ দিয়ে দেখুন। টেক্সট পড়ার চেয়ে টেবিল দেখলে ডেটা দ্রুত মাথায় ঢোকে। সবশেষে Discussion সেকশনটি পড়ুন, যেখানে লেখক নিজের ফলাফলের ব্যাখ্যা দিয়েছেন।
• বাস্তব উদাহরণ: একটি পেপারের টেবিলে দেখলেন লেখা আছে: P-value < 0.05 যা নির্দেশ করে শিক্ষিকাদের মেন্টরিংয়ের কারণে শিক্ষার্থীদের ক্লিনিক্যাল স্ট্রেস উল্লেখযোগ্যভাবে কমেছে। Discussion-এ লেখক ব্যাখ্যা করলেন যে, ক্লিনিক্যাল প্লেসমেন্টের প্রথম সপ্তাহে শিক্ষিকাদের উপস্থিতি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায়। এই অংশটি আপনার লিটারেচার রিভিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য।
তৃতীয় ধাপ: Deep Analysis & Gap Spotting (৩০-৪৫ মিনিট)
উদ্দেশ্য: এই পেপারের সীমাবদ্ধতা এবং নিজের জন্য "রিসার্চ গ্যাপ" খুঁজে বের করা।
• কী করবেন: পেপারের Limitations এবং Future Recommendations অংশটি খুব খুঁটিয়ে পড়ুন। লেখক এখানে নিজের কাজের খামতিগুলো স্বীকার করেন।
• বাস্তব উদাহরণ: ওই পেপারের Limitations সেকশনে লেখক হয়তো লিখেছেন: "This study was limited only to a single private nursing college using a quantitative survey method."
• আপনার সুযোগ (Research Gap): লেখক শুধু একটি প্রাইভেট কলেজে কোয়ান্টিটেটিভ কাজ করেছেন। আপনি এখান থেকে আইডিয়া পেয়ে আপনার নিজের গ্যাপ বানাতে পারেন: "আমি বাংলাদেশের সরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীদের ওপর একটি কোয়ালিটেটিভ (Focus Group Discussion) গবেষণা করব, যাতে তাদের মানসিক চাপের গভীর কারণগুলো জানা যায়।"
৩. Literature Matrix (পড়ার সাথে সাথে তথ্য সংরক্ষণের নিয়ম)
পড়ার সময় একটি এক্সেল শিটে Literature Matrix করে নোট রাখুন, যেন পরবর্তীতে লেখার সময় আবার পেপারটি খুঁজতে না হয়, Literature Matrix আগের পোস্টেই শেয়ার করা হয়েছে, সময় সুযোগ বুঝে এক নজর দেখে নিতে পারেন! 😊👇
08/06/2026
Thesis বা Research Protocol-এর ‘Chapter II: Literature Review’ নিয়ে চিন্তিত?
অনেকেই মনে করেন, Literature Review মানে হলো ১০-১৫টা পেপারের সামারি একটার পর একটা বসিয়ে দেওয়া। এই ভুল ধারণার কারণেই বেশিরভাগ LR চ্যাপ্টার রিজেক্ট হয় বা মেজর রিভিশন খায়।
আপনার থিসিসের Literature Review চ্যাপ্টারটিকে একদম নিখুঁত ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের করার জন্য সম্পূর্ণ গাইডলাইন এবং Golden Rules শেয়ার করছি সেভ করে রাখুন, লেখার সময় কাজে লাগবে! 🔥
১. Choose Your Approach (লেখার ২টি কার্যকর পদ্ধতি)
আপনার research objective অনুযায়ী LR সাধারণত ২ভাবে সাজানো যায়:
🅰️Thematic Writing (সবচেয়ে জনপ্রিয়):
এখানে author বা year অনুযায়ী না লিখে, আপনার research-এর key variables বা sub-topics অনুযায়ী সাজাবেন।
🔹 উদাহরণ (Topic: Infection Prevention):
2.1 Nurses’ Knowledge Level
2.2 Clinical Practices & Compliance
2.3 Barriers to Practice (Workload, Resource scarcity)
✅ সুবিধা: Examiner এক নজরেই বুঝতে পারেন আপনি বিষয়টিকে গভীরভাবে বিশ্লেষণ করেছেন।
🅱️ Chronological Writing (সময় বা সালের ক্রমানুসারে):
যদি আপনার topic সময়ের সাথে evolve করে (যেমন guideline change, policy evolution), তাহলে decade বা সময় অনুযায়ী সাজান।
✅ সুবিধা: বিষয়টির development একটি clear timeline হিসেবে উঠে আসে।
২. The Golden Rules of Chapter II: (Must Follow)
বিস্তারিত Golden Rules গুলো Comment Section-এ দেওয়া আছে 👇👇একবার দেখে নিন——difference টা নিজেই বুঝবেন!
Tips: লেখা শুরু করার আগে অবশ্যই একটি Synthesis Matrix (Excel Table) বানিয়ে নিন, যেখানে Author, Methodology, Findings এবং Limitations এক পলকে দেখা যায়।
একটি ভালো Literature Review শুধু তথ্য দেয় না—
👉 এটি একটি logical argument build করে, যা আপনার research-এর প্রয়োজনীয়তা প্রমাণ করে।
Statement of the Research Problem কী, এটি কোথায় ও কীভাবে লিখতে হয় এবং একটি রিয়েল জার্নাল আর্টিকেল থেকে কীভাবে এটি খুঁজে বের করতে হয় 👇👇👇
Research বা Thesis করতে গিয়ে একটা কমন ভুল আমরা প্রায় সবাই করি—একটা সুন্দর "Research Title" সিলেক্ট করেই ভাবি কাজ শেষ!
কিন্তু একজন এক্সপার্ট প্রফেসরের বা গাইডের সামনে আপনার প্রপোজাল সাবমিট করলে তিনি প্রথম যে প্রশ্নটি করবেন, তা হলো: "আপনি কী নিয়ে কাজ করছেন তা তো বুঝলাম, কিন্তু এই কাজটা আপনি কেন করছেন? আপনার চারপাশের হাজারটা সমস্যার মধ্যে এই নির্দিষ্ট সমস্যাটাই কেন গবেষণার দাবি রাখে?"
আজকের পোস্টে একদম সহজ ভাষায় এবং একটি রিয়েল ইন্টারন্যাশনাল জার্নাল আর্টিকেলের (Desalu et al., 2011) উদাহরণ দিয়ে বুঝব—Research Problem আসলে কী, কোথায় থাকে এবং কীভাবে লিখতে হয়!
১. Statement of the Research Problem কী?
সহজ কথায়, আপনার চারপাশের বাস্তবতায় বা আগের গবেষণায় যে বড় রকমের কোনো সংকট, তথ্যের ঘাটতি কিংবা অসঙ্গতি চোখে পড়ছে, সেটারই একটি যৌক্তিক ও লিখিত বিবরণ হলো Statement of the Research Problem (SRP)।
২. এটি Thesis বা Proposal (প্রপোজালের) কোথায় থাকে?
আপনার থিসিস বা রিসার্চ প্রপোজালের Chapter 1: Introduction (ভূমিকা) অংশের ভেতরে এটি বসে। সাধারণত সিকোয়েন্সটা এমন হয়:
১.১ Background of the Study (টপিকের বৈশ্বিক ও জাতীয় চিত্র)
১.২ Statement of the Research Problem (আপনার সুনির্দিষ্ট সমস্যা ও গ্যাপ) 🔥
১.৩ Research Questions / Objectives (গবেষণার উদ্দেশ্য)
৩. কীভাবে লিখবেন? (The 4-Step Formula)
একটি পারফেক্ট Problem Statement লিখতে আমরা Inverted Pyramid (উল্টানো পিরামিড) ফর্মুলা ব্যবহার করি। ৪টি ধাপে এটি সাজাতে হয়:
✔️Ideal Situation (আদর্শ পরিস্থিতি): পরিস্থিতি বা সিস্টেমটা আসলে কেমন হওয়া উচিত ছিল (গাইডলাইন বা স্ট্যান্ডার্ড কী)।
✔️The Reality (বাস্তবতা): আদর্শ পরিস্থিতির বিপরীতে বর্তমানে বাস্তবে কী সমস্যা বা সংকট দেখা যাচ্ছে (রেফারেন্স বা পরিসংখ্যানসহ)।
✔️The Consequence (ভয়াবহতা): এই সমস্যাটা যদি সমাধান করা না হয়, তবে ভবিষ্যতে কী বড় ক্ষতি হবে।
✔️The Knowledge Gap (জ্ঞানের ঘাটতি): ঠিক এই জায়গায় আপনি ছক্কা মারবেন! আপনি দেখাবেন যে এই সমস্যাটা নিয়ে আগে কাজ হলেও, আপনার নির্দিষ্ট পপুলেশন বা কন্টেক্সটে (যেমন: বাংলাদেশের প্রেক্ষাপটে) কোনো পর্যাপ্ত ডেটা বা গবেষণা নেই।
৪. একটি Research Article থেকে এটি কীভাবে খুঁজে বের করবেন?
👉 Comment Section-এ দেওয়া আছে 👇👇👇👇👇👇
Statement of the Research Problem কী, এটি কোথায় ও কীভাবে লিখতে হয় এবং একটি রিয়েল জার্নাল আর্টিকেল থেকে কীভাবে এটি খুঁজে বের করতে হয়👇👇👇
Research বা Thesis করতে গিয়ে একটা কমন ভুল আমরা প্রায় সবাই করি—একটা সুন্দর "Research Title" সিলেক্ট করেই ভাবি কাজ শেষ!
কিন্তু একজন এক্সপার্ট প্রফেসরের বা গাইডের সামনে আপনার প্রপোজাল সাবমিট করলে তিনি প্রথম যে প্রশ্নটি করবেন, তা হলো: "আপনি কী নিয়ে কাজ করছেন তা তো বুঝলাম, কিন্তু এই কাজটা আপনি কেন করছেন? আপনার চারপাশের হাজারটা সমস্যার মধ্যে এই নির্দিষ্ট সমস্যাটাই কেন গবেষণার দাবি রাখে?"
আজকের পোস্টে একদম সহজ ভাষায় এবং একটি ইন্টারন্যাশনাল জার্নাল আর্টিকেলের (Desalu et al., 2011) উদাহরণ দিয়ে বুঝব—রিসার্চ প্রবলেম আসলে কী, কোথায় থাকে এবং কীভাবে লিখতে হয়!
১. Statement of the Research Problem কী?
সহজ কথায়, আপনার চারপাশের বাস্তবতায় বা আগের গবেষণায় যে বড় রকমের কোনো সংকট, তথ্যের ঘাটতি কিংবা অসঙ্গতি চোখে পড়ছে, সেটারই একটি যৌক্তিক ও লিখিত বিবরণ হলো Statement of the Research Problem (SRP)।
২. এটি থিসিস বা প্রপোজালের কোথায় থাকে?
আপনার থিসিস বা রিসার্চ প্রপোজালের Chapter 1: Introduction (ভূমিকা) অংশের ভেতরে এটি বসে। সাধারণত সিকোয়েন্সটা এমন হয়:
১.১ Background of the Study (টপিকের বৈশ্বিক ও জাতীয় চিত্র)
১.২ Statement of the Research Problem (আপনার সুনির্দিষ্ট সমস্যা ও গ্যাপ) 🔥
১.৩ Research Questions / Objectives (গবেষণার উদ্দেশ্য)
৩. কীভাবে লিখবেন? (The 4-Step Formula)
একটি পারফেক্ট প্রবলেম স্টেটমেন্ট লিখতে আমরা Inverted Pyramid (উল্টানো পিরামিড) ফর্মুলা ব্যবহার করি।
৪টি ধাপে এটি সাজাতে হয়:
🔹Ideal Situation (আদর্শ পরিস্থিতি): পরিস্থিতি বা সিস্টেমটা আসলে কেমন হওয়া উচিত ছিল (গাইডলাইন বা স্ট্যান্ডার্ড কী)।
🔹The Reality (বাস্তবতা): আদর্শ পরিস্থিতির বিপরীতে বর্তমানে বাস্তবে কী সমস্যা বা সংকট দেখা যাচ্ছে (রেফারেন্স বা পরিসংখ্যানসহ)।
🔹The Consequence (ভয়াবহতা): এই সমস্যাটা যদি সমাধান করা না হয়, তবে ভবিষ্যতে কী বড় ক্ষতি হবে।
🔹The Knowledge Gap (জ্ঞানের ঘাটতি): ঠিক এই জায়গায় আপনি ছক্কা মারবেন! আপনি দেখাবেন যে এই সমস্যাটা নিয়ে আগে কাজ হলেও, আপনার নির্দিষ্ট পপুলেশন বা কন্টেক্সটে (যেমন: বাংলাদেশের প্রেক্ষাপটে) কোনো পর্যাপ্ত ডেটা বা গবেষণা নেই।
৪. একটি Research Article থেকে এটি কীভাবে খুঁজে বের করবেন?অনেকে জার্নাল পেপার পড়তে গিয়ে খেই হারিয়ে ফেলেন কারণ বেশিরভাগ পেপারে আলাদা করে "Problem Statement" হেডিং দেওয়া থাকে না! তাহলে খুঁজে পাবেন কীভাবে?
Comment Section-এ দেওয়া আছে 👇👇👇
একবার দেখে নিতে পারেন
05/06/2026
🔹 Step by Step কীভাবে Conceptual Framework (CF) তৈরি করবেন?👇
১. Research Topic বা Problem নির্ধারণ:
প্রথমেই ঠিক করুন—আপনি আসলে কী জানতে চান।
👉 যেমন: ICU-তে infection control practice-এর সাথে nurses-এর knowledge-এর সম্পর্ক কী?
২. Variables (চলক) চিহ্নিত করা:
Literature review-এর মাধ্যমে বের করুন—কোন কোন বিষয় এখানে কাজ করছে।
👉 এখানে:
Independent Variable = Nurses’ Knowledge
Dependent Variable = Infection Rate
৩. Variables-এর মধ্যে সম্পর্ক নির্ধারণ
এবার logicalভাবে চিন্তা করুন—
👉 knowledge বাড়লে infection rate কী হবে?
✔️ অবশ্যই কমবে
এটাকে বলে negative relationship (inverse relationship)
👉 এই সম্পর্কটি arrow (→) দিয়ে দেখানোর পরিকল্পনা করুন
৪. Diagram (Conceptual Model) তৈরি করা
সবশেষে box এবং arrow ব্যবহার করে একটি clear diagram আঁকুন
📌 মনে রাখবেন:
Arrow → সবসময় যাবে independent variable → থেকে dependent variable-এর দিকে
04/06/2026
Countless sleepless nights + endless data analysis =
Finally… My thesis is ready for publication! 🎓✨
এই স্বপ্নটা প্রতিটি গবেষকেরই থাকে।
কিন্তু মনে রাখবেন—
👉 থিসিস লেখা শেষ করা যদি প্রথম বড় যুদ্ধ হয়,
👉 তাহলে সেটাকে একটি ভালো peer-reviewed journal-এ প্রকাশ করা হলো দ্বিতীয় এবং আরও গুরুত্বপূর্ণ যুদ্ধ।
একজন Nurse Teacher হিসেবে আপনাদের এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে, থিসিস পাবলিশ করার পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে তুলে ধরা হলো—
🔹 ১. Selecting the Right Journal (Don’t Write First!)
আমরা সাধারণত আগে পেপার লিখে ফেলি, তারপর জার্নাল খুঁজি—এটা ভুল অ্যাপ্রোচ।
✔ আগে ঠিক করুন—কোথায় সাবমিট করবেন।
✔ জার্নালটি Scopus, PubMed, Web of Science (WoS) বা Google Scholar-এ indexed কি না যাচাই করুন।
💡 সহজ টিপস:
আপনার থিসিসে যেসব জার্নালের আর্টিকেল বেশি cite করেছেন—সেগুলোই আপনার সম্ভাব্য টার্গেট।
👉 Author Guidelines প্রিন্ট করে সামনে রাখুন—এটাই আপনার roadmap।
🔹 ২. The Core Narrative: “মূল গল্প” খুঁজে বের করুন
একটা জার্নাল আর্টিকেল মানে একটা শক্তিশালী research story।
❌ সব ডেটা, সব টেবিল, সব ভ্যারিয়েবল দরকার নেই
✔ শুধু সবচেয়ে গুরুত্বপূর্ণ finding-এ ফোকাস করুন
👉 Less is more!
🔹 ৩. IMRAD Structure (Journal অনুযায়ী সাজান)
✔ Title & Abstract:
এটাই আপনার আর্টিকেলের “first impression”।
২৫০ শব্দের মধ্যে পুরো স্টাডির উদ্দেশ্য, মেথড ও মূল ফলাফল স্পষ্টভাবে তুলে ধরুন।
✔ Introduction: ৩–৪টি ফোকাসড প্যারাগ্রাফ
✔ Methods: Clear & reproducible
✔ Results: ২–৩টি গুরুত্বপূর্ণ টেবিল/গ্রাফ
✔ Discussion (The Heart ❤️):
এখানে উত্তর দিন—“So What?”
আপনার ফাইন্ডিংস কেন গুরুত্বপূর্ণ?
অন্যান্য স্টাডির সাথে মিল/অমিল কী?
Patient care-এ এর প্রভাব কী?
🔹 ৪. Plagiarism Check & Proofreading
🚫 Copy-paste একদম নয়!
✔ নিজের ভাষায় লিখুন
✔ Turnitin বা অন্য সফটওয়্যার দিয়ে plagiarism check করুন (ideally