IELTS স্পিকিংয় প্র্যাক্টিসে ইংরেজি বাংলা মিলিয়ে যেভাবে এন্সার করি আমরা 🙂
IELTS Bangla Academy
Basic to Advanced IELTS in Bangla
Taught by Experts! (Band score 8.0)
Guidance for your IELTS success."
18/05/2026
আমাদের অনলাইন ব্যাচের নুসরাত IELTS এক্সামে লিসেনিংয়ে 8.0 সহ ওভারল 6.5 পেয়েছিলো। আজকে তার জার্মানির ভিসা হয়েছে।
দীর্ঘ অপেক্ষা, স্ট্রাগল এবং চেষ্টার পরে তার এই সাফল্য ❤️
অনেক অনেক শুভকামনা রইলো নুসরাতের জন্য
07/05/2026
সবাই বলেছিল ২.৯৮ সিজিপিএ নিয়ে “হবে না” প্রত্যাশা দেখিয়ে দিল কিভাবে হয়!!
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাস্টের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী প্রত্যাশা, মাত্র ২.৯৮ সিজিপিএ, ট্রান্সক্রিপ্টে ৪টি এফ এবং সীমিত একাডেমিক প্রোফাইল নিয়েও যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ পেয়েছেন।
আন্ডারগ্র্যাজুয়েট পড়াশোনার সময় থেকেই বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হন প্রত্যাশা। একাডেমিক ফলাফল আশানুরূপ না হওয়া, বারবার ব্যর্থতা, এবং ব্যক্তিগত ও পারিবারিক চাপ সব মিলিয়ে তার পথটা সহজ ছিল না। ট্রান্সক্রিপ্টে ৪টি এফ এবং ২.৯৮ সিজিপিএ নিয়েই তিনি স্নাতক সম্পন্ন করেন।
স্নাতক শেষে উচ্চশিক্ষার ইচ্ছা থাকলেও নিজের প্রোফাইল নিয়ে তিনি ছিলেন অনিশ্চিত। তবুও তিনি GRE পরীক্ষায় অংশ নিয়ে ৩১৮ স্কোর এবং TOEFL এ ১১৪ অর্জন করেন।
তবে তার প্রোফাইলে কোনো পাবলিকেশন বা উল্লেখ যোগ্য রিসার্চ এক্সপেরিয়েন্স ছিল না, যা সাধারণত পিএইচডি আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
সব সীমাবদ্ধতা সত্ত্বেও তিনি হাল ছাড়েননি। বিভিন্ন প্রফেসরকে ইমেইল করা, নিজের আগ্রহ ও সক্ষমতা তুলে ধরা, এবং ধারাবাহিকভাবে যোগাযোগ বজায় রাখার মাধ্যমে তিনি একটি গবেষণা সুযোগ তৈরি করতে সক্ষম হন।
পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা ইউনিভার্সিটি তে কম্পিউটার সাইন্সে ফুল ফান্ডেড পিএইচডি প্রোগ্রামে ভর্তির অফার পান।
কম সিজিপিএ, সীমিত প্রোফাইল এবং বিভিন্ন বাধা থাকা সত্ত্বেও প্রত্যাশার এই অর্জন প্রমাণ করে ধৈর্য, চেষ্টা এবং সঠিক দিকনির্দেশনা থাকলে সীমাবদ্ধতা পেরিয়েও লক্ষ্য অর্জন সম্ভব।
বিদেশি প্রফেসরকে কনভেন্সিং ইমেইল লেখার ৫ গোপন টেকনিক
যেভাবে উত্তর পাওয়ার সম্ভাবনা বাড়াবেন
বিদেশে মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে আবেদন করার সময় প্রফেসরকে ইমেইল করা অনেকটা দরজা খোলার প্রথম চাবি। কিন্তু বেশিরভাগ আবেদনকারী না জেনে এমন ইমেইল পাঠান, যা প্রফেসরের ইনবক্সে এক মিনিটও টিকে না। একটি ভালোভাবে পরিকল্পিত, পরিমিত ও পেশাদার ইমেইলই পারে সেই দরজা খুলে দিতে। আমি এখানে আমার নিজের অভিজ্ঞতা ও বাস্তব পরামর্শ থেকে তৈরি করেছি পাঁচটি কার্যকর টেকনিক, যেগুলো অনুসরণ করলে আপনার উত্তর পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে।
১. সময় ও বিষয় (Subject Line) বেছে নেওয়ার কৌশল
ইমেইল পাঠানোর সময় ও বিষয় লাইন পুরো বার্তার গুরুত্ব নির্ধারণ করে। প্রফেসররা প্রতিদিন শতাধিক ইমেইল পান, তাই এমন একটি সময় বেছে নিতে হবে যখন তারা ইনবক্স খুলে মনোযোগ দিতে পারেন। স্থানীয় সময় সকাল নয়টা থেকে এগারোটার মধ্যে পাঠানো সবচেয়ে কার্যকর। এতে ইমেইলটি দিনের শুরুতেই দেখা যায়।
বিষয় লাইন বা Subject Line হোক সংক্ষিপ্ত ও সরাসরি। উদাহরণ হিসেবে লেখা যেতে পারে – Prospective PhD Student Interested in Environmental Economics (Fall 2025)। এতে প্রফেসর সঙ্গে সঙ্গে বুঝতে পারেন আপনি কী বিষয়ে আগ্রহী এবং কোন সেশনে ভর্তি হতে চান। অপ্রয়োজনীয় শব্দ বা অতিরিক্ত প্রশংসা এখানে একেবারে অনুচিত।
২. প্রথম অনুচ্ছেদে প্রফেসরের আগ্রহের সঙ্গে সংযোগ দেখানো
প্রফেসররা সবচেয়ে বেশি মূল্য দেন এমন শিক্ষার্থীকে, যিনি তাদের গবেষণা সম্পর্কে জানেন এবং চিন্তা করে যোগাযোগ করেছেন। তাই প্রথম তিন লাইনের মধ্যেই বোঝাতে হবে আপনি প্রফেসরের কাজ সম্পর্কে অবগত। উদাহরণস্বরূপ, আপনি যদি লিখেন যে আপনি তাঁর সাম্প্রতিক প্রকাশিত গবেষণাটি পড়েছেন এবং সেটি আপনার আগ্রহের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, তাহলে প্রফেসর বুঝবেন আপনি কপি-পেস্ট করা সাধারণ ইমেইল পাঠাননি।
এই অংশে আপনার উদ্দেশ্য স্পষ্ট করুন—আপনি কোন বিষয়ে আগ্রহী এবং কেন মনে করছেন প্রফেসরের গবেষণা আপনার জন্য উপযুক্ত। এতে বার্তাটি ব্যক্তিগত হয় এবং প্রফেসরের সঙ্গে একটি প্রাথমিক সম্পর্ক তৈরি হয়।
৩. নিজের একাডেমিক পটভূমি সংক্ষেপে উপস্থাপন করা
একজন প্রফেসর কখনোই ইমেইলে দীর্ঘ জীবনবৃত্তান্ত পড়েন না। তাঁরা জানতে চান, আপনি কে এবং কীভাবে তাঁদের গবেষণা দলে অবদান রাখতে পারেন। তাই সংক্ষেপে নিজের শিক্ষাগত যোগ্যতা, গবেষণার ক্ষেত্র ও দক্ষতা উল্লেখ করুন। উদাহরণস্বরূপ, আপনি বলতে পারেন যে আপনি কোথায় পড়েছেন, কী বিষয়ে থিসিস করেছেন এবং আপনার বর্তমান গবেষণার আগ্রহ কী নিয়ে।
এই অংশে সংখ্যা, অর্জন ও বিশেষ ক্ষেত্রের নাম ব্যবহার করলে তা আরও প্রভাব ফেলে। যেমন—Master’s in Public Management, specialization in Environmental Economics, Outstanding grade in Econometrics—এ ধরনের নির্দিষ্ট তথ্য পাঠকের দৃষ্টি আকর্ষণ করে।
৪. কাজের আগ্রহ ও সহযোগিতার ইচ্ছা স্পষ্টভাবে প্রকাশ করা
প্রফেসরকে শুধু জানানো নয়, বোঝাতে হবে আপনি তাঁর গবেষণার অংশ হতে চান। তাই লিখতে হবে আপনি কীভাবে তাঁর কাজের ধারায় যুক্ত হতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি বলতে পারেন যে আপনি তাঁর গবেষণা ক্ষেত্রের একটি নির্দিষ্ট বিষয়ে কাজ করতে চান বা আপনার প্রস্তাবিত গবেষণা তাঁর বর্তমান প্রজেক্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এইভাবে লিখলে বোঝা যায় আপনি নিজে থেকে ভাবছেন, অনুসন্ধান করছেন এবং একাডেমিকভাবে প্রস্তুত। অতিরিক্ত প্রশংসা বা আবেগপ্রবণ বাক্য ব্যবহার না করে পেশাদার ভাষায় আপনার আগ্রহ প্রকাশ করাই সঠিক উপায়।
৫. বিনয়ী সমাপ্তি ও সংযুক্তি সঠিকভাবে দেওয়া
ইমেইলের শেষ অংশেই নির্ধারিত হয় প্রফেসর আপনার প্রতি কী মনোভাব রাখবেন। সবশেষে বিনয়ীভাবে ধন্যবাদ জানিয়ে স্পষ্ট করে উল্লেখ করুন আপনি আপনার সিভি ও গবেষণা প্রস্তাব সংযুক্ত করেছেন। লিখুন, আপনি তাঁর সময় ও মনোযোগের জন্য কৃতজ্ঞ এবং সম্ভাব্য তত্ত্বাবধান বিষয়ে আলোচনার সুযোগ পেলে আনন্দিত হবেন।
সবসময় আপনার সিভি ও রিসার্চ প্রপোজালকে পিডিএফ আকারে সংযুক্ত করুন। বানান, ফরম্যাট ও ফাইলের নাম সঠিক আছে কিনা তা নিশ্চিত করুন। এই ছোটখাটো বিষয়গুলোই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে।
সাধারণ ভুল যা অনেকেই করেন: প্রফেসরের নাম ভুল লেখা, Dear Sir/Madam ব্যবহার করা, অতিরিক্ত দীর্ঘ অনুচ্ছেদ লেখা, বা কোনো সংযুক্তি না দেওয়া—এসব ভুল একটি ভালো প্রোফাইলকেও ব্যর্থ করে দেয়। আবার অনেকেই কপি-পেস্ট টেমপ্লেট পাঠান যা সঙ্গে সঙ্গে বাদ পড়ে যায়। মনে রাখবেন, প্রফেসরকে ইমেইল করা মানে নিজেকে প্রচার করা নয়, বরং নিজের যোগ্যতা ও আগ্রহকে পেশাদারভাবে উপস্থাপন করা।
✍️ Md Rony Masud
02/05/2026
CGPA (3.0 এর কম নিয়েও), একাধিক Q1 জার্নাল পেপার পাবলিশ করে Erasmus Mundus স্কলারশিপে ইউরোপে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন যবিপ্রবির Physics ডিপার্টমেন্টের শাহরিয়ার ফাহিম।
ছবি: JUST Archives ©️
বিদেশে পড়তে বা যেতে চান? তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত কী কী ডকুমেন্ট লাগে—সংক্ষেপে নিচে সাজানো হলো 👇
⸻
🔹 Step 1: IELTS Preparation & Exam
📝 Passport
📝 IELTS Registration
📝 IELTS Score (Minimum 6.0–7.5)
⸻
🔹 Step 2: Country & University Selection
🌍 পছন্দের দেশ নির্বাচন
🏫 University / College shortlist
⸻
🔹 Step 3: Academic Documents
📄 SSC Certificate & Marksheet
📄 HSC Certificate & Marksheet
📄 Bachelor Certificate (যদি থাকে)
📄 Transcript
⸻
🔹 Step 4: Application Documents
📄 IELTS Certificate
📄 CV / Resume
📄 SOP (Statement of Purpose)
📄 Recommendation Letter
📄 Work Experience (যদি থাকে)
⸻
🔹 Step 5: Offer Letter
📩 University Apply
✅ Offer Letter / Acceptance Letter
⸻
🔹 Step 6: Financial Documents
💰 Bank Statement (6 months)
💰 Sponsor Letter
💰 Income Proof / Tax Certificate
⸻
🔹 Step 7: Visa Application Documents
📄 Visa Application Form
📄 Passport (Valid)
📄 Offer Letter
📄 Medical Test
📄 Police Clearance Certificate
📄 Biometric
⸻
🔹 Step 8: Final Step
✈️ Visa Approval
🎫 Air Ticket
🎒 Pre-departure Preparation
⸻
🔥 শেষ কথা:
সব ডকুমেন্ট ঠিকভাবে প্রস্তুত থাকলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি 👍
Scholarship Helpline
বৃষ্টি নিয়ে কিছু ইংলিশ। বিদেশি ফ্রেন্ডদের সাথে কিংবা মালিকের সাথে যারা ইংলিশে কথা বলে চমকাইয়া দিতে চান, মুখাস্ত করে রাখেন। শুধু প্রবাসীরাই শিখবে এমন না। যে কেউই শিখতে পারে। জীবনে চলার পথে কাজে আসবে।
১. বৃষ্টি পড়তেছে বাইরে যাইও না- Rain reading. No get out.
২. আজকে খিচুড়ি খাওয়ার দিন - Today is yellow polao day
৩. পানি অনেক ঠান্ডা। গোসল করব না - Cold water. No swimming.
৪. মাথায় পলিথিন বাইন্ধা বাইর হও - Oh man too much wet
৫. রাস্তায় অনেক প্যাক, তুমি লোদায়া যাবা - Street dirty, you dirty.
৬. দেইখো সাবধানে, পিছলা খাইয়া পইরোনা - Attention. Don’t eat slip.
৭. তুমি বিবাহিত লোক বৃষ্টির দিনে বাইরে কী করো? ঘরে এনা থাকবা - Why enjoy rain? Go home enjoy your wife.
৮. চলো বৃষ্টিতে ভিজি - Les go swimming in rain.
৯. ঠান্ডা লেগে নাক বোলক হয়ে আছে, দম ছাড়তে পারি না - Oh man too much pain
১০. মাথায় ঠাডা পরছে - 999
জাকারিয়া এম চৌধুরী
সুইজারল্যান্ড নাগরিক
✅কম্পিউটার-ভিত্তিক IELTS-এ ভালো করার সেরা ১১টি ডিজিটাল প্ল্যাটফর্ম❗
কম্পিউটার-ডেলিভারড আইইএলটিএস (CD-IELTS) এর প্রস্তুতি সাধারণ কাগজের পরীক্ষার চেয়ে কিছুটা ভিন্ন। স্ক্রিনে পড়া এবং টাইপিংয়ের দক্ষতার ওপর অনেক কিছু নির্ভর করে। আপনার প্রস্তুতিকে সহজ করতে সেরা সাইটগুলো নিচে দেওয়া হলো:
🟥প্র্যাকটিস ও অটোমেটেড ফিডব্যাকের জন্য
• Jumpinto. com: যারা কেমব্রিজের ১ থেকে ২০ নম্বর বইগুলো অনলাইনে সলভ করতে চান, তাদের জন্য এটি সেরা। পরীক্ষা শেষ করার সাথে সাথেই রেজাল্ট পাওয়া যায়, যা সময় বাঁচায়।
• Miniielts. com: এখানে মূল বইয়ের বাইরেও প্রচুর রিডিং প্যাসেজ এবং লিসেনিং টেস্ট আছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে পরীক্ষায় আসা প্রশ্নগুলো এখানে বেশি পাওয়া যায়।
• Ieltsmate. net: রিয়েল এক্সাম এনভায়রনমেন্টে মক টেস্ট দেওয়ার জন্য এটি দারুণ। আপনি চাইলে পুরো পরীক্ষা না দিয়ে শুধু একটি নির্দিষ্ট সেকশনেও প্র্যাকটিস করতে পারেন।
🟥অফিসিয়াল গাইডলাইন ও মক টেস্ট:
• British Council (Take IELTS): বিসি-র অফিসিয়াল রিসোর্সগুলো সবসময়ই নির্ভরযোগ্য। তাদের ফুল-লেংথ মক টেস্টগুলো দিলে পরীক্ষার দিন ঘাবড়ে যাওয়ার ভয় থাকে না।
• Ieltsidp. org: আইডিপি-র এই পোর্টালে কম্পিউটার-বেসড পরীক্ষার ডেমো ভিডিও এবং গাইড পাওয়া যায়, যা নতুনদের জন্য খুবই সহায়ক।
🟥রাইটিং ও স্পিকিং টিপসের মাস্টারক্লাস:
• Ieltsliz. com: লিজের ব্যাখ্যাগুলো খুবই সহজবোধ্য। বিশেষ করে রাইটিং টাস্ক-১ ও ২ এর স্ট্রাকচার বোঝার জন্য এর বিকল্প নেই।
• Ielts-simon. com: সাবেক এক্সামিনার সাইমনের ওয়েবসাইটটি তাদের জন্য যারা খুব কম কথায় কিন্তু মানসম্মত উত্তর লিখতে চান। তার 'ডেইলি লেসন' গুলো নিয়মিত ফলো করা উচিত।
• Ielts-blog. com: এখানে অন্য শিক্ষার্থীদের খাতা রিভিউর স্যাম্পল পাওয়া যায়। অন্যের ভুল থেকে শেখার জন্য এটি একটি অসাধারণ জায়গা।
🟥দক্ষতা বৃদ্ধির বাড়তি টুলস:
• Ieltsonlinetests. com: বিশাল এক প্রশ্ন ব্যাংক। এখানে আপনি হাজার হাজার ফ্রি টেস্ট পাবেন এবং অন্যান্য পরীক্ষার্থীদের সাথে নিজের স্কোরের তুলনা করতে পারবেন।
• Ieltspracticeonline. com: শুধু কেমব্রিজ নয়, এখানে ব্যারনস বা কলিন্সের মতো নামী প্রকাশনীর বইগুলোও প্র্যাকটিস করার সুবিধা আছে।
• 10fingers. com: এটি কোনো আইইএলটিএস সাইট নয়, তবে সিডি-আইইএলটিএস পরীক্ষার্থীদের জন্য আশীর্বাদ। টাইপিং স্পিড না বাড়ালে রাইটিং সেকশনে পিছিয়ে পড়ার ঝুঁকি থাকে।
🟥কিছু প্রো-টিপস:
• শুরুটা হোক অফিসিয়াল দিয়ে: প্রথমে IDP বা British Council-এর ডেমো দেখে ইন্টারফেসটা বুঝে নিন।
• রুটিন মাফিক প্র্যাকটিস: প্রতিদিন অন্তত ১৫ মিনিট 10fingers-এ টাইপিং প্র্যাকটিস করুন।
• পার্থক্য বুঝুন: রিডিং ও লিসেনিংয়ের জন্য Jumpinto বা Miniielts ব্যবহার করুন, কারণ এগুলোর ইন্টারফেস পরীক্ষার হলের সাথে বেশ মিলসম্পন্ন।
• ভুল সংশোধন: শুধু টেস্ট দিলেই হবে না, IELTS Liz বা Simon-এর সাইট থেকে ভুলের কারণগুলো বিশ্লেষণ করুন।
বিঃদ্রঃ পোস্টটি হারিয়ে ফেলতে না চাইলে শেয়ার করে রেখে দিন।
©️Selim Hossain
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Dhaka
1216