05/06/2026
প্রযুক্তির উৎকর্ষতার পাশাপাশি আমাদের গড়ে তুলতে হবে একটি সবুজ ও নিরাপদ পৃথিবী। আসুন, কারিগরি শিক্ষার শক্তিতে টেকসই প্রযুক্তি ব্যবহার করি এবং পরিবেশ রক্ষায় সবাই একসাথে এগিয়ে আসি।
একটি গাছ, একটি প্রাণ; সুরক্ষিত হোক আমাদের বাসস্থান।
বিসিআই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট-এর পক্ষ থেকে সবাইকে বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা!
03/06/2026
📢 বিসিআই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সম্পূর্ণ ফ্রি ৩ মাস মেয়াদী প্রশিক্ষণ! ASSET প্রকল্পের অধীনে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে বিসিআই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট 4টি বিশেষ কোর্সে বিনামূল্যে ভর্তির সুযোগ দিচ্ছে। আপনার ক্যারিয়ার গড়ার এই চমৎকার সুযোগটি হাতছাড়া করবেন না!
📚 অফারকৃত কোর্সসমূহ:
১. Japanese Language (N5) (লেভেল ২)
২. IT Support Service (লেভেল ৩)
৩. Web Design & Dev. for Freelancing (লেভেল ৩)
৪. Accounting for Freelancing (লেভেল ৩)
🌟 বিশেষ সুবিধাসমূহ:
✅ কোনো কোর্স ফি নেই (সম্পূর্ণ ফ্রি)।
✅ সফলভাবে কোর্স সম্পন্ন করলে ১২,৫০০/- টাকা সরকারি ভাতা।
✅ প্রশিক্ষণ শেষে সনদ প্রদান।
✅ আধুনিক কম্পিউটার ল্যাবে প্রাকটিক্যাল ক্লাসের ব্যবস্থা।
✅ বেকার যুবক-মহিলা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ অগ্রাধিকার।
📝 আবেদনের যোগ্যতা ও শর্তাবলী:
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (SSC) পাস।
বয়স: ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।
প্রয়োজনীয় কাগজপত্র: শিক্ষাগত যোগ্যতার সনদ, এনআইডি (NID) বা জন্ম নিবন্ধনের ফটোকপি এবং ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
ক্লাসে ১০০% উপস্থিতি নিশ্চিত করতে হবে।
📍 ঠিকানা: ১/২, আসাদ এভিনিউ, আসাদগেট, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
📞 যোগাযোগ: +৮৮০১৭১১৯২৪১০৯, ০১৩৩৭৯৮৭৭৬৩
🌐 ওয়েবসাইট: www.bci.edu.bd
আসন সংখ্যা সীমিত! আজই যোগাযোগ করে আপনার ভর্তি নিশ্চিত করুন।
27/05/2026
আত্মত্যাগ ও সুনাগরিকত্বের শিক্ষায় সমৃদ্ধ হোক আমাদের সমাজ। পবিত্র ঈদুল আজহার এই আনন্দময় ক্ষণে আমাদের সকল শুভাকাঙ্ক্ষী, শিক্ষার্থী ও দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক! 🌙
19/05/2026
💼 কারিগরি শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের সাথে পরিচয় ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে আজ KIB (Krishibid Institution Bangladesh)-এ bdjobs আয়োজিত “কারিগরি চাকরি মেলা”-তে অংশ নিয়েছে BCI Engineering Institute-এর শিক্ষার্থীরা।
এই মেলা পরিদর্শনের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা ক্যারিয়ার উন্নয়ন, বর্তমান জব মার্কেটের চাহিদা এবং ভবিষ্যতের সম্ভাবনাময় কর্মক্ষেত্র সম্পর্কে দারুণ বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে।
#কারিগরি_চাকরি_মেলা
16/05/2026
ASSET প্রকল্পের আর্থিক সহায়তায় এবং BCI Engineering Institute-এর তত্ত্বাবধানে পরিচালিত ৩ মাস মেয়াদি “Graphic Design For Freelancing (Level-3)” কোর্সের ফাইনাল অ্যাসেসমেন্ট আজ অনুষ্ঠিত হচ্ছে। বিগত তিন মাস শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম আজ সফলতার রূপ নিতে যাচ্ছে। দক্ষ জনবল তৈরির এই মিশনে অংশ নিতে পেরে আমরা গর্বিত। সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যতের জন্য রইলো আন্তরিক শুভকামনা!
10/05/2026
দক্ষ জনবল সৃষ্টির নিরন্তর প্রচেষ্টায় ASSET প্রকল্পের আর্থিক সহায়তায় এবং BCI Engineering Institute-এর তত্ত্বাবধানে পরিচালিত ৩ মাস মেয়াদি প্রফেশনাল কোর্সসমূহের ফাইনাল অ্যাসেসমেন্ট সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
বিগত তিন মাস ধরে 'Web Design & Development for Freelancing' এবং 'Digital Marketing for Freelancing' (Level-3) কোর্সের শিক্ষার্থীরা অত্যন্ত নিষ্ঠার সাথে তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেছে। এই অ্যাসেসমেন্টের মাধ্যমে তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতার চূড়ান্ত প্রতিফলন ঘটেছে।
সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যতের জন্য জানাই আন্তরিক শুভকামনা। দক্ষতাই হোক সফলতার মূল চালিকাশক্তি।
10/05/2026
মায়ের হাত ধরেই আমাদের পৃথিবীর পথে চলা শুরু। সেই মমতাময়ী মায়ের প্রতি ভালোবাসা জানাই বছরের প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ। শুভ মা দিবস!
02/05/2026
সকল সফল শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন! 🎉 বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বোর্ড পরীক্ষায় আমাদের শিক্ষার্থীদের অসাধারণ সাফল্য সত্যিই গর্বের!
BCI Engineering Institute পরিবারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন!
30/04/2026
কর্ম ভিন্ন হলেও আমাদের লক্ষ্য এক, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া। মেধা আর শ্রমের মেলবন্ধনে এগিয়ে চলুক আমাদের প্রিয় মাতৃভূমি। BCI Engineering Institute এর পক্ষ থেকে সকল শ্রমজীবী মানুষকে জানাই বিনম্র শ্রদ্ধা।
26/04/2026
🎓 ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ১ম, ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম পর্বের সমাপনী পরীক্ষায় অসামান্য সাফল্য অর্জন করায় সকল কৃতি শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন। এই অর্জনের নেপথ্যে থাকা নিবেদিতপ্রাণ শিক্ষক মন্ডলী এবং সম্মানিত অভিভাবকদের প্রতি রইল আমাদের গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।