Mukulika High School

Mukulika High School

Share

Mukulika High School
EIIN:108148
SCHOOL CODE: 1082
www.mukulikaschool.edu.bd

22/06/2026

কাজী নজরুল ইসলাম

Kazi Nazrul Islam বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি, সাহিত্যিক, সুরকার ও সংগীতজ্ঞ। তিনি "বিদ্রোহী কবি" নামে পরিচিত।

জন্ম: ২৪ মে ১৮৯৯, চুরুলিয়া

পিতা: কাজী ফকির আহমেদ

মাতা: জাহেদা খাতুন

পেশা: কবি, সাহিত্যিক, সাংবাদিক, সুরকার ও গীতিকার

উল্লেখযোগ্য রচনা: বিদ্রোহী, অগ্নিবীণা, ভাঙার গান

বিশেষ অবদান: সাম্য, মানবতা, স্বাধীনতা ও বিদ্রোহের চেতনাকে সাহিত্যে তুলে ধরেন। তিনি প্রায় ৪,০০০-এরও বেশি গান রচনা ও সুর করেন, যা "নজরুলগীতি" নামে পরিচিত।

মৃত্যু: ২৯ আগস্ট ১৯৭৬, ঢাকা

বাংলাদেশে তাঁকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়েছে। তাঁর সাহিত্য ও সংগীত আজও বাংলা ভাষাভাষী মানুষের প্রেরণার উৎস।

Photos from Mukulika High School's post 12/06/2026

মুকুলিকা হাই স্কুল এর শিক্ষার্থীদের বিজ্ঞান ও ইনোভেশন মেলায় অংশগ্রহণ।

আজ সকাল ৯:৩০ মিনিটে জামিলা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, লালবাগে আয়োজিত বিজ্ঞান ও ইনোভেশন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

আমাদের Mukulika High School থেকে দুটি গ্রুপ অংশগ্রহণ করে। এর মধ্যে একটি গ্রুপ বিজ্ঞান প্রজেক্ট এবং অপর গ্রুপ ইনোভেশন প্রজেক্ট উপস্থাপন করে। শিক্ষার্থীরা তাদের সৃজনশীল চিন্তা, গবেষণাধর্মী কাজ এবং উদ্ভাবনী ধারণার মাধ্যমে উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হামিদুর রহমান, মাননীয় সংসদ সদস্য, ঢাকা-৭ আসন। তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তাধারায় আরও উৎসাহিত করে।
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের অংশগ্রহণকারী শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষকদের জন্য আন্তরিক শুভকামনা রইল।

Photos from Mukulika High School's post 11/06/2026

সহপাঠ কার্যক্রম: ধর্মীয় শিক্ষা ক্লাস

শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও ধর্মীয় মূল্যবোধ বিকাশের লক্ষ্যে প্রত্যেক বৃহস্পতিবার বিদ্যালয়ের অডিটোরিয়ামে সহপাঠ কার্যক্রমের অংশ হিসেবে ধর্মীয় শিক্ষা ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ক্লাসটি পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র ধর্মীয় শিক্ষক জনাব Md Qiyum।

এ সময় শিক্ষার্থীরা ধর্মীয় অনুশাসন, নৈতিক শিক্ষা, শিষ্টাচার, দেশপ্রেম এবং মানবিক গুণাবলীর গুরুত্ব সম্পর্কে মূল্যবান আলোচনা ও দিকনির্দেশনা লাভ করে।

সুন্দর চরিত্র গঠন ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

✨ জ্ঞান, নৈতিকতা ও মূল্যবোধের সমন্বয়েই গড়ে উঠুক আগামী দিনের সুনাগরিক। ✨

মুকুলিকা হাই স্কুল Mukulika High School
#সহপাঠ_কার্যক্রম #ধর্মীয়_শিক্ষা #নৈতিক_শিক্ষা #বিদ্যালয়_কার্যক্রম #শিক্ষাই_শক্তি

08/06/2026
06/06/2026

📢 স্কুল খোলা সংক্রান্ত বিজ্ঞপ্তি 📢

আগামীকাল ০৭/০৬/২০২৬ খ্রিস্টাব্দ স্কুলের সকল কার্যক্রম চালু হবে।

Mukulika High School
মুকুলিকা হাই স্কুল

05/06/2026

Mukulika High School
Annual Prize Giving Ceremony 2026

05/06/2026

মুকুলিকা হাই স্কুল
Mukulika High School
Annual Prize Giving Day 2026

27/05/2026

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

ত্যাগ, ভালোবাসা ও মানবতার মহান শিক্ষায় আলোকিত হোক আমাদের জীবন।
সবার পরিবারে বয়ে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ। 🤍
🕋 ঈদ মোবারক 🕋

21/05/2026

নোটিশ: ঈদ উল আযহার ছুটি ও গ্রীষ্মকালীন অবকাশ

Photos from Mukulika High School's post 20/05/2026

মুকুলিকা হাই স্কুল এর নবনির্বাচিত সম্মানিত সভাপতি জনাব অধ্যাপক ড. শায়লা তায়েফ আজ বিদ্যালয় পরিদর্শনে আসেন। এসময় বিদ্যালয়ের ক্ষুদে স্কাউট দল সভাপতি মহোদয়কে স্কাউট সালাম প্রদর্শন করেন এবং ফুল দিয়ে বরণ করেন। সভাপতি মহোদয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব Khandaker Sahida Parvin কে তাঁর সম্পাদিত একটি বই উপহার দেন।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


6 Baddanagar Lane
Dhaka

Opening Hours

Monday 07:00 - 16:30
Tuesday 07:00 - 16:30
Wednesday 07:00 - 16:30
Thursday 07:00 - 16:00
Saturday 07:00 - 16:30
Sunday 07:00 - 16:30