আন্দোলন ও আমার অভিজ্ঞতা
ইউনিভার্সিটিতে অধ্যয়নকালীন ২০০৮ সালের দিকে আমরা প্রথম একটি আন্দোলনে অংশগ্রহণ করি। তৎকালীন কিছু গুরুতর সমস্যা এবং কয়েকজন শিক্ষকের দ্বারা শিক্ষার্থীদের প্রতি চলমান অন্যায় ও অবিচারের প্রতিবাদেই এই আন্দোলনের সূচনা হয়। শুরুতেই উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র-ছাত্রী এতে যুক্ত হয় এবং একপর্যায়ে আমরা অনশনে যেতে বাধ্য হই।
প্রত্যাশিতভাবেই ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আন্দোলন দমনের জন্য সব ক্লাস ও পরীক্ষা বন্ধ করে দেয় এবং কঠোর দমনমূলক নীতি গ্রহণ করে। অভিভাবকদের ফোন করা, সাময়িক বহিষ্কার, শিক্ষার্থীদের মধ্যে বিভাজন সৃষ্টি,বিশেষ করে ফার্মাসি বিভাগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এমন কোনো কৌশলই বাদ রাখা হয়নি। এর ফলস্বরূপ আন্দোলনটি ব্যর্থ হয় এবং আমাদের কয়েকজনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়। এখানে একটি কথা না বললেই নয় “আন্দোলনে বন্ধু চেনা যায়।”
বহিষ্কারাদেশ শেষ হওয়ার পর আমরা আবার বিশ্ববিদ্যালয়ে ফিরে আসি এবং ২০১০ সালে, আগের ইস্যুগুলোর পাশাপাশি আরও কিছু যৌক্তিক দাবিতে পুনরায় আন্দোলনে নামি। বহু চড়াই-উতরাই পেরিয়ে ভাই ব্রাদার এবং সিস্টারদের সেই আন্দোলনটি শেষ পর্যন্ত সফল হয়। সেই পথচলার অনেক গল্প আছে, যা এখন বলার সময় নয়।
বর্তমান আন্দোলনের প্রেক্ষাপটে, নিজের অভিজ্ঞতা থেকে কয়েকটি বিষয় তুলে ধরতে চাই—
১. একতা ও বিশ্বাসই আন্দোলনের মূল শক্তি।
অনেকে সরে যেতে পারে, কিন্তু ইস্যু যদি ন্যায্য ও যৌক্তিক হয় সত্যের জয় হবেই।
২. লোভ ও ভয় দেখানো হবে সতর্ক থাকতে হবে।এগুলো আন্দোলন ভাঙার সবচেয়ে প্রচলিত কৌশল।
৩. শিক্ষকদের ব্যাপারে সচেতন থাকা জরুরি। অনেক সময় তারা নিজেদের স্বার্থে শিক্ষার্থীদের ব্যবহার করেন। (আশা করি এখন এমন শিক্ষক নেই—তবুও সতর্কতা প্রয়োজন।)
৪. আন্দোলনের নামে যেন কারও প্রতি অবিচার না হয়, সে বিষয়ে সবসময় নজর রাখতে হবে।
৫. কোনো বহিরাগত ইন্ধন আছে কি না, তা নিশ্চিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরিশেষে,
বর্তমান দেশের প্রেক্ষাপটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আন্দোলন অনেক সময় নেগেটিভ ইমপ্যাক্ট ফেলে, যার মূল ভুক্তভোগী হয় শিক্ষার্থীরাই। তাই যত দ্রুত সম্ভব যৌক্তিক আলোচনা ও সমাধানের পথে এগোনোই সবার জন্য মঙ্গলজনক। কারণ বিভিন্ন সূচকে আমাদের ইউনিভার্সিটি কিছুদিন ধরেই পিছিয়ে পড়ছে এই বিষয়টি আমাদের সবাইকে দায়িত্ব নিয়ে বিবেচনা করতে হবে।
Hasan Mahmud Siddiquee, Riyadh
Department of Pharmacy, Batch:22
University of Asia Pacific
The University Of Asia Pacific (PHARMACY DEPT.)
The Department of Pharmacy offers the Bachelor of Pharmacy (Hons.), i.e., B. Pharm. (Hons.) and Masters of Pharmaceutical Technology (Masters) Degree.
আমাদের প্রিয় ছোট ভাই, রিয়াদুল ইসলাম (ফার্মেসী ২৪, UAP) হঠাৎ করেই আমাদের ছেড়ে চলে গেছে। রেখে গেছে মাত্র ৭ বছর এবং ২ বছর বয়সী দুটি সন্তান। একজন বাবার এমন অসময়ে চলে যাওয়া কতটা বেদনাদায়ক, তা আমরা সবাই বুঝি।
ভাই ব্রাদার গ্রুপ সিদ্ধান্ত নিয়েছে, আমরা এ বছর ইফতার মাহফিল করছি না। সেই আয়োজনের টাকাসহ, সবাই মিলে আমরা রিয়াদ ভাইয়ের দুই সন্তান ও তার পরিবারের পাশে দাঁড়াবো। এই ছোট্ট উদ্যোগ হয়তো খুব বড় কিছু না, কিন্তু আমাদের ভালোবাসা আর সম্মিলিত প্রচেষ্টায় এই ঈদে ওদের মুখে একটু হলেও হাসি ফুটাতে পারবো — এটাই আমাদের চেষ্টা।
আপনাদের সবাইকে আহ্বান করছি — আমাদের এই উদ্যোগে অংশ নিন।
যে কোনো পরিমাণ সহযোগিতা পাঠানোর জন্য বিকাশ নাম্বার:
01891717657
(পার্সোনাল)
প্রেরণের সময় অবশ্যই নিজের নাম Reference-এ উল্লেখ করবেন।
আসুন, আমরা সবাই মিলেই রিয়াদ ভাইয়ের পরিবারের জন্য এই ঈদে একটু ভালোবাসা জোগাড় করি। আল্লাহ আমাদের পরিবারগুলোর প্রতি সদয় হোন। আমিন।
28/08/2024
প্রিয় ভাই ব্রাদার,
আল্লাহর অশেষ রহমতে এবং আমাদের ভাই ব্রাদার গ্রূপ ও পরিবারের সদস্যদের সহায়তায় আজ আমরা নগদ তিন লক্ষ টাকা বন্যা দুর্গতদের উদ্দেশ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশন এর হাতে হস্তান্তর করতে সক্ষম হয়েছি।
শুরুতে আমাদের সিন্ধান্ত ছিলো সশরীরে গিয়ে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করা, কিন্তু পরবর্তীতে সবার সম্মিলিত সিদ্ধান্ত অনুসারে নিজেদের ভ্রমণ খরচ সহ মূল অনুদানে যোগ করে বন্যা দুর্গতদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনে ডোনেট করার সিদ্ধান্ত নিয়েছি।
আমাদের পূর্বনির্ধারিত খিচুড়ি প্রোগ্রামের একটা বড় অংশও এই মহৎ উদ্দেশ্যে প্রদান করা হয়েছে, যা সত্যিই আমাদের জন্য গর্বের বিষয়।
দেশে এবং বিদেশে থাকা সকল ভাই ব্রাদার এবং তাদের পরিবারবর্গের প্রতি আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের অব্যাহত সমর্থন ও ভালোবাসা ছাড়া এটি সম্ভব হত না।
আমরা প্রার্থনা করছি, খুব শিগগিরই বন্যা পরিস্থিতি স্বাভাবিক হোক এবং জনগণের দুর্ভোগ কমে আসুক।
পরিস্থিতি স্বাভাবিক হলে, ইনশাআল্লাহ, আমরা আমাদের ফুটবল টুর্নামেন্ট এবং খিচুড়ি উৎসব আয়োজন করবো। সবাইকে ধন্যবাদ এবং এই সময়ে ধৈর্য ধারণ করার জন্য সবার কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আল্লাহ আমাদের এই সম্মিলিত প্রচেষ্টাকে কবুল করুন এবং আমাদের ভ্রাতৃত্বের বন্ধন আরও শক্তিশালী করুন। আমীন।
শুভেচ্ছান্তে,
ভাই ব্রাদার গ্রূপ
27/08/2024
প্রিয় ভাই ব্রাদার,
আল্লাহর অশেষ রহমতে এবং আমাদের ভাই ব্রাদার গ্রূপ ও পরিবারের সদস্যদের সহায়তায় আজ আমরা নগদ তিন লক্ষ টাকা বন্যা দুর্গতদের উদ্দেশ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশন এর হাতে হস্তান্তর করতে সক্ষম হয়েছি।
শুরুতে আমাদের সিন্ধান্ত ছিলো সশরীরে গিয়ে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করা, কিন্তু পরবর্তীতে সবার সম্মিলিত সিদ্ধান্ত অনুসারে নিজেদের ভ্রমণ খরচ সহ মূল অনুদানে যোগ করে বন্যা দুর্গতদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনে ডোনেট করার সিদ্ধান্ত নিয়েছি।
আমাদের পূর্বনির্ধারিত খিচুড়ি প্রোগ্রামের একটা বড় অংশও এই মহৎ উদ্দেশ্যে প্রদান করা হয়েছে, যা সত্যিই আমাদের জন্য গর্বের বিষয়।
দেশে এবং বিদেশে থাকা সকল ভাই ব্রাদার এবং তাদের পরিবারবর্গের প্রতি আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের অব্যাহত সমর্থন ও ভালোবাসা ছাড়া এটি সম্ভব হত না।
আমরা প্রার্থনা করছি, খুব শিগগিরই বন্যা পরিস্থিতি স্বাভাবিক হোক এবং জনগণের দুর্ভোগ কমে আসুক।
পরিস্থিতি স্বাভাবিক হলে, ইনশাআল্লাহ, আমরা আমাদের ফুটবল টুর্নামেন্ট এবং খিচুড়ি উৎসব আয়োজন করবো। সবাইকে ধন্যবাদ এবং এই সময়ের জন্য ধৈর্য ধারণ করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আল্লাহ আমাদের এই সম্মিলিত প্রচেষ্টাকে কবুল করুন এবং আমাদের ভ্রাতৃত্বের বন্ধন আরও শক্তিশালী করুন। আমীন।
শুভেচ্ছান্তে,
ভাই ব্রাদার গ্রূপ
প্রিয় ভাই ব্রাদার,
দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতি এবং আমাদের সম্মিলিত মতামতের আলোকে, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আগামীকালকের প্রোগ্রাম (ফুটবল টুর্নামেন্ট ও খিচুড়ি উৎসব) বাতিল করতে বাধ্য হয়েছি। এতদিনের প্রস্তুতি, একসাথে কাটানোর অপেক্ষায় থাকা আনন্দময় মুহূর্তগুলো হঠাৎ থেমে যাওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী।
প্রোগ্রামের জন্য যেই অর্থ সংগ্রহ করা হয়েছিল, তার একটি বড় অংশ আমরা বন্যাদুর্গত ভাই-বোনদের সহায়তায় দান করার সিদ্ধান্ত নিয়েছি, যা বন্যাকবলিত মানুষের জীবনে আশার আলো এনে দিতে পারে।
যদিও প্রোগ্রাম আপাতত হচ্ছে না, কিন্তু কেও যদি আমাদের সাথে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসতে চান, তবে তাকে আমাদের সাথে যোগাযোগ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। মানবিকতার এই প্রচেষ্টায় আমরা সবাই একসাথে হয়ে কাজ করতে চাই।
এই প্রোগ্রামের প্রস্তুতিতে আপনারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়ে অর্থ, পরামর্শ, এবং শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, তার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আপনাদের এই অবদান ছাড়া এই উদ্যোগ সম্ভব হতো না। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা খুব শিগ্রই একত্রিত হবো ইনশাআল্লাহ।
আপনারা আমাদের এই সিদ্ধান্তকে সমর্থন করবেন এবং মানবিক প্রচেষ্টায় আমাদের পাশে থাকবেন বলে আমরা বিশ্বাস করি।
আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা সহ,
ভাই ব্রাদার গ্রূপ
Is there anyone having a years of experience in QC and willing to switch?
Freshers can also send theirs CV.
Please send your CV to:
[email protected]
08/07/2023
Experienced and freshers are encouraged to apply.
http://career.squarepharma.com.bd/?src=dtlsjob&jid=578
Anyone from this group having 1-2 years of Regulatory Experience and willing to switch organization for betterment?
Feel free to drop your CV here by 4th of July 2023.
E-mail: [email protected]
Does anyone have idea regarding A grade certificate renewal process?
Cheers to the New Year!
The year 2023 is unquestionably going to be yours.
It's the year to trust in yourself and pursue your wildest ambitions.
I hope the New Year 2023 brings abundant joy, prosperity, love, and blessings to you and your nearest ones.
🎉HAPPY NEW YEAR 2023 🎉
25/10/2022
আমাদের বন্ধু Barakat Ullah এর বাবার ওপেন হার্ট সার্জারির জন্য অত্যন্ত জরুরী ভিত্তিতে ৬ ব্যাগ AB+ রক্তের প্রয়োজন।
01711596342 (বারাকাত)
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
74/A Green Road, Dhaka 1205
Dhaka
1209
Opening Hours
| Monday | 08:00 - 18:00 |
| Tuesday | 08:00 - 18:00 |
| Wednesday | 08:00 - 18:00 |
| Thursday | 08:00 - 18:00 |
| Saturday | 08:00 - 18:00 |
| Sunday | 08:00 - 18:00 |